
বদলে যাওয়া, বদলে দেওয়া
তা'মিরুল মিল্লাত কামিল মাদরাসা, ঢাকা একটা মুখরোচক শ্লোগান আমরা হরহামেশাই দেখতে পাই, আমাদের চোখের সমুখে। সেই শ্লোগান হলো, "বদলে যাও বদলে দাও!" কিন্তু কী বদলাবো, কীভাবে বদলাবো? কাকে বদলাবো, কতোটুকু বদলাবো? কী আদর্শকে সামনে
কুরআন ও সুন্নাহর গণ্ডিতে সাহিত্যচর্চা
আসসালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ
ইন্নাল হামদালিল্লাহ। আস-সলাতু ওয়াস-সালামু আ'লা মান লা-নাবিইয়্যা বা'দাহ। আম্মা বা'দ।আপনারা অনেকেই হয়তো জানেন সি ল ম এর ১ম সংখ্যাটি ছিল নিতান্তই বাচ্চাসুলভ এবং সফটকপি আকারে। ২য় সংখ্যাটিও খুব একটা বয়ঃপ্রাপ্ত হয়নি। তবুও আপনাদের ভালোবাসায় অত্যন্ত আনন্দের সাথে বলতে হচ্ছে 'সি ল ম ম্যাগাজিন' ইতিমধ্যে দেশের ১৪টি জেলার আনাচে-কানাচে পৌঁছে গিয়েছে। পাশাপাশি আমাদের স্টকের প্রায় সাত দশমাংশ কপি শেষ হয়ে যায়। এটি সত্যিই আমাদের কাছে বড় একটি অর্জন। আলহামদুলিল্লাহ। অন্যদিকে গত ৩০ শে জানুয়ারি 'সি ল ম' গ্রুপের পক্ষ থেকে ম্যাগাজিনের প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। সেখানে ২ জন অতিথিসহ সর্বমোট ৩০ জন দ্বীনি ভাই অংশ নেন। ম্যাগাজিন প্রকাশনার পাশাপাশি দ্বীনি আড্ডা, প্রীতিভোজ এবং খেলাধুলার আয়োজন করা হয়।
এবার আসি মূল ম্যাগাজিনের বিষয়ে। গত সংখ্যায় ৫টি ক্যাটাগরিতে মোট ২৭টি লেখা ছিল। পাশাপাশি পাঠকদের জন্য ছিল ২টি বিভাগ। প্রশ্নোত্তর এবং পছন্দের বাণী দিয়ে বিভাগ দু'টিকে সাজানো হয়েছিল। তবে দুঃখের সাথে জানাতে হচ্ছে যে গতবার পাঠক বিভাগে আশানুরূপ সাড়া না পাওয়ায় এবার বিভাগদু'টি আর রাখা হয়নি। পরবর্তীতে ম্যাগাজিনের প্রচার প্রসার বাড়লে পুনরায় একই বিভাগ অথবা আরো সুন্দর কোনো বিভাগ চালু করার আমরা ইচ্ছা রাখি ইন শা আল্লাহ। এবারের ম্যাগাজিনে আরেকটি বিশেষ পরিবর্তন এসেছে। পৃষ্ঠা সংখ্যা পূর্বের চেয়ে দিগুণ করা হয়েছে। আবার বিভাগ সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। রমজান মাসকে কেন্দ্র করে 'রত্নপ্রভ রমাদ্বান', ইতিহাসের স্বর্ণ আহরণের জন্য 'ইতিহাসের দর্পণে' এবং অণুগল্পের সমাহার হিসেবে 'ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা' নামক ৩টি বিভাগ সংযুক্ত হয়েছে। স্বাভাবিকভাবে তাই কলেবর বৃদ্ধি পাওয়ায় মূল্য ২০ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করা হয়েছে। আমরা বিশ্বাস করি একটি ত্রৈমাসিক ম্যাগাজিনের মূল্য ৫০ টাকা খুব বেশি নয়। যেখানে আমরা প্রতিনিয়ত প্রয়োজনে অপ্রয়োজনে অর্থ ব্যয় করছি, কোনো কোনো ক্ষেত্রে করছি অপচয়, সেখানে তিনমাসে ৫০ টাকার একটি দ্বীনি ম্যাগাজিন কিনতে শ্রদ্ধেয় পাঠকদের কোনো কষ্ট হবে না বলেই আমরা মনে করি। আমরা অত্যন্ত উন্নতমানের লেখা সেই সাথে কোয়ালিটি প্রোডাকশন দিতে চেয়েছি। জানিনা কতটুকু পেরেছি। ভবিষ্যতে প্রচার বৃদ্ধি পেলে মূল্য স্থির রেখেই প্রোডাকশন কোয়ালিটি আরো বাড়ানোর আমরা ইচ্ছা রাখি।
উক্ত ম্যাগাজিনসহ মুসলিম বিশ্বের সকল দীনি খেদমত মহান আল্লাহ কবুল করে নিন এটাই আমাদের একমাত্র লক্ষ্য। কেননা তার কাছে মাক্ববুল না হলে এসবের কোনো কিছুরই কোনো মূল্য নেই। সবই অর্থহীন।
পরিশেষে বলতে চাই উক্ত ম্যাগাজিনের যা কিছু উত্তম তার জন্য সমস্ত প্রশংসা মহান আল্লাহ্রই প্রাপ্য। আর সকল ভুলত্রুটি আমাদেরই খামখেয়ালিপনা এবং গোনাহের ফসল।
সূচীপত্র
সম্পাদকীয় ২
“আমার কথা পৌঁছিয়ে দাও, যদি তা একটা আয়াতও হয়।”
“আর বলুন, ‘সত্য এসেছে ও মিথ্যা বিলুপ্ত হয়েছে; নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল।’”
“এরূপ দুটি নিয়ামাত আছে যে ব্যাপারে বেশিরভাগ লোক ধোঁকায় নিপতিত: সুস্বাস্থ্য ও অবসর সময়।”
৪৩ টি প্রকাশিত প্রবন্ধ

তা'মিরুল মিল্লাত কামিল মাদরাসা, ঢাকা একটা মুখরোচক শ্লোগান আমরা হরহামেশাই দেখতে পাই, আমাদের চোখের সমুখে। সেই শ্লোগান হলো, "বদলে যাও বদলে দাও!" কিন্তু কী বদলাবো, কীভাবে বদলাবো? কাকে বদলাবো, কতোটুকু বদলাবো? কী আদর্শকে সামনে

অন্ধকার থেকে আলোতে ১,২, ৩ এর মতো বিখ্যাত বইয়ের লেখক ইনি। পাশাপাশি একজন স্বনামধন্য তরুণ দাঈ ইলাল্লাহ একটি চাবি। একজন মহামানব - যিনি ক্ষমা করতেন, সবসময়ে আমানতকে তার হকদারের কাছে ফিরিয়ে দিতেন। একজন আলোকিত মানুষ; যিনি সেই মহ

সুফিয়ানের মোড়, রাজশাহী ধোঁয়া ওরা স্তূপের একটি কোণে তারা লুকিয়ে সন্তর্পণে। কিছু মা-কিছু শিশু সনে পোড়াতে পারেনি তাদের ঐ ট্যাংকের আগুনে। যে আগুনে ছাই হয়ে উড়ছে এখন নিথর দেহের কত না আপনজন। ধুলো মাখা মেঘেদের আড়ালে পূর্ণিমা

কাশিয়াডাঙ্গা, রাজশাহী কবর কঠিন কষ্টদায়ক কূপ। কেউ কেউ কবরকে কাল্পনিক কেচ্ছা কাহিনী কবুল করেছে, কেউ কবরের কারণে কাঁদে। কানের কুহরে কথাটাকে কবুল করাও। কালে কালে কিন্তু কবর কইতেছে, কালামুল্লাহর কাজ করতে। কখন, কী করে, কেমনে ক

জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি গ্রাজুয়েট। উল্টো নির্ণয়সহ বিভিন্ন বইয়ের লেখক। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে বসে, ‘ভাই, কোন লেজটি আপনার সবচে’ প্রিয়?’। আমি নাক-মুখ খিঁচে নির্দ্বিধায় বলে দেবো, ‘ব্যাকটেরিয়ার লেজ’। কেন? কা

একজন লেখক এবং দাঈ ইলাল্লাহ ১. আচ্ছা ধরুন, আপনি একজন খুবই সাধারণ লেখক। আপনার লেখক হিসেবে কোন নামধাম নেই। কিন্তু, হঠাৎ আপনি এমন একটি বই লিখলেন, যেটি খুব উঁচুমানের সাহিত্য হিসেবে বিবেচিত হল। আপনার ভাষায় লেখা শ্রেষ্ঠ সাহিত্য

দাঈ এবং সত্যকথন পেজের একজন লেখক ডারউইনিজমে বিশ্বাসী বাঙাল সমাজের কলাবিজ্ঞানীদের একটি প্রশ্ন ইদানিং নজরে এসেছে। 'পারলে পিয়ার রিভিউ জার্নালে পাবলিশ করে প্রমাণ করেন বিবর্তন ভুয়া'। এই প্রশ্নের জবাবে প্রথমেই পাল্টা প্রশ্ন করছ

একজন লেখক এবং দাঈ ইসলামী অর্থনীতির ধারণাকে আমরা খুব জটিল হিসেবে দেখি। এর প্রধান একটি কারণ হল, আমরা ইসলামী অর্থনীতির শিরোনামে যেই বিষয়গুলো নিয়ে অধিক আলোচনা করি সেগুলো আসলে ইসলামী অর্থনীতির মৌলিক কাঠামোর বিষয় নয়। আমরা দীর্

মহিষবাথান, রাজশাহী (ক্ষমাশীল আল্লাহর নাম নিয়ে শুরু করছি) ছোটকাল থেকেই একটাই কথা দেখে-শুনে আসছি, সোশালিটি-হিউম্যান রিলেটেড এইসব আরকি! মানুষের এই এক বড় গুণ। সামাজিক জীব বলে কথা, সমাজে না মিশে আর কতজনের সাথে পেরে উঠবে? এখন

হড়গ্রাম নতুনপাড়া, রাজশাহী মহরম গেল, সফর গেল, শা'বানেরই পরে- রহমতি সুরে এলো রমজান-মুসলমানের দোরে। যেই মাসেতে নাজিল হলো আল-কুরআনের নূর সেই নূরেতে জাহান জুড়ে পিদিম জ্বলার সুর। রমজানের মূল্য এতোই আল্লাহর কাছে কোনো মাসের মূল্

মাইজদি, নোয়াখালী অনেকদির পর দেশে ফেরা হচ্ছে, আনন্দ যে কোথায় লুকিয়ে রাখবো বুঝে উঠতে পারছি না। বাড়িতে যাওয়ার জন্য আমি সবসময়ই ট্রেনকে বেছে নিই। ট্রেনে চড়ে যাতায়াতের মজাটাই আলাদা। একটু অনুভূতি দিয়ে খেয়াল করলে এর মৃদুমন্দ দোল

রাজশাহী সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে দশটা অবধি এখনো মোবাইলে গেম খেলে যাচ্ছে মাহির। মা এসে তিনবার ডেকে গেলেন, সালাত পড়ে রাতের খাবার খেতে। কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই। গেম খেলার গভীর নেশায় সে এখন আচ্ছন্ন। যদিও

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর ঘরে খাবার নেই! বিকেল তিনটে বাজে। পা দুটোর পাতা মাটিতে লাগিয়ে হাঁটু ভাঁজ করে হাত দুটো বেঁধে তার উপর রেখে কপালটা দুই হাতের মাঝখানে ঠেকিয়ে মাঠের এক কোনে বসে বসে কাদঁছি! চোখ দিয়ে কোনো পানি

ভাটাপাড়া, রাজশাহী জীবনে বহু টাকা ইনকাম করেছেন জামিল সাহেব। টাকার পিছনে ছুটতে ছুটতে কত ওয়াক্ত সালাত যে বাদ দিয়েছেন তার ইয়ত্তা নাই। এখন তিনি কোটিপতি। যেকোনো সমস্যা তিনি টাকা দিয়ে সমাধান করেন। বলাই বাহুল্য যে সালাত নিয়ে তার

ইনি একজন ছদ্মবেশী লেখক [এক] মাদকাসক্তি, হারাম প্রেমের সম্পর্ক, পর্ণ আসক্তি এমনকি নাস্তিকতাও নয় বর্তমান যুব সমাজের দিকে ধেয়ে আসছে শতাব্দীর নিকৃষ্টতম এক ফিতনা72সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ যখন তখন, যাকে তাকে নিজ ইচ্ছা অনুযায়ী মডা

হাজীগঞ্জ, চাঁদপুর [ক] ভোর হয়েছে। পাখিদের অবিরত কলরবে মুখরিত চারদিক। স্নিগ্ধ সুষমায় শানিত সূর্যের এক চিলতে হলুদাভ আলোর অংশু জানালার ফাঁক গলিয়ে এসে স্থান করে নিয়েছে সিয়ামের সবুজ বালিশের কোলে। সকালের এমন সোনারঙা আলোর সৌরভ

চৌরাস্তা, গাজীপুর সবাই ফুলকে ভালোবাসে! ফুল তার নিজ জায়গাতেই বড্ড বেশি সুন্দর। কারণ ফুল যতদিন গাছে থাকে তার গন্ধ, সৌরভ ও বাহ্যিকতা ততদিন থাকে অমলিন। যদিও সেও ঝরে পড়বে মাটির বুকে সময়ের ক্লান্তিতে কিংবা কারো হাতের ছোঁয়ায় ছি

সিলেট থেকে একজন তরুণ লেখক। ইতিমধ্যে একটি বই বেরিয়েছে। আল্লাহ্ কবুল করে নিন প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে। টিন দিয়ে আবৃত ঘরের চালা এই বুঝি উড়িয়ে নিয়ে গেল একঝাঁক ধমকা হাওয়ায়। ঘরের দরজা জানালা গুলো খুব শক্ত করে আটকে দিলেও বৃষ

কলাবাগান, রাজশাহী “রাফি, ওঠ! এখনো ২০ মিনিট আছে সূর্য ওঠার, বাসায় অন্তত ফজরটা পড়ে নে।” “উঠছি মা, আর পাঁচ মিনিট।" এভাবেই দিন কাটতে থাকে রাফির। পাঁচ মিনিট এর অজুহাত অবশেষে আগামীকাল পর্যন্ত গিয়ে ঠেকে, আগামীকাল হয়ে যায় পরশু,

ভূজপুর, চট্টগ্রাম আমরা মনে করি— ব্যাংক-ব্যালেন্স ভর্তিকরণ, অর্থকড়ি জমাকরণ, মন্ত্রী, বিচারপতি হওয়া, প্রধানমন্ত্রীর কাছের লোক হতে পারা বা প্রধানমন্ত্রীর সেইফটিগার্ড হতে পারায় আমাদের সফলতা। সত্যি বলতে এগুলো আমাদের সফলতা নয়।

দাউদকান্দি, কুমিল্লা আমরা আজ ভালোবাসার মোহে আঁটকে আছি। আর এই ভালোবাসা আমাদের জীবনটাকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমরা হারিয়ে যাচ্ছি এই পৃথিবীর মাঝে। আর এই ভালোবাসা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে এক একটি মূল্যবান

লোহাগাড়া, চট্টগ্রাম ভাবতে পারেন! যে প্রিয় মানুষটি দশ-মিনিট আগেও আপনার সাথে হেসেখেলে সময় পার করছিল, সে মানুষটি আর দশ-মিনিট পরেই যে পৃথিবীর আলো-বাতাস গায়ে মাখানোর সুযোগ পাবে না তা কিন্তু আপনি জানেন না। না আপনি নিজে জানতেন

পিকচার প্যাসেল, খুলনা 'প্রিয় হতে চাই মহান রবের, প্রিয়তম হতে চাই, মালিকের প্রিয় হবার উপায় তার কালামেই পাই। প্রিয় বান্দা তো তারাই কেবল মুত্তাকী যারা হয়, মুত্তাকী হলে তার প্রিয়তম হয়ে যাবো নিশ্চয়। [অতলান্তিক কাব্যাং

মাইজদী, সদর, নোয়াখালি يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ كُتِبَ عَلَيْكُمُ ٱلصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى ٱلَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ (সূরা বাকারা, ২/১৮৩) ♦অনুবাদঃ “হে ঈমানদারগণ! তোমাদের উপর সিয়াম ফরজ ক

মহিষবাথান, রাজশাহী মসজিদের ঐ মিনার হতে ভাসে আযানের ধ্বনি নিদ্রা কাটিয়া আহবান তার অবাক চাহিয়া শুনি। রবের পানে যে ডাকিতেছে মোরে, কেমনে করি হেলা? তাঁর দেয়া এ জীবন যে আমার মাত্রই ছেলেখেলা। যে আযানের ধ্বনি বিজয় পারস্য, মিশর,

২১(১-বি) লোয়ার যশোর রোড খুলনা সদর আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজ বলবো সেই জনপদের গল্প যারা দীর্ঘ সময় ধরে স্বাধীনতার লাল সূর্য দেখেনি। দেখেনি শান্তির নির্মল আকাশ। আজও তাদের কাছে জীবন শুধুই গরাদের মধ্য

লালমনিরহাট ১ম কৌশল — গুনাহ থেকে বেঁচে থাকার জন্য দৃঢ় হিম্মত করা ছাড়া বিকল্প আর কিছুই নেই। কলিজা ছিঁড়ে যায় যাক, তবুও কোনো সুন্দরীর দিকে তাকাবো না, পর্ণগ্রাফী দেখবো না, গান শুনবো না, আল্লাহর জন্য যাকে হৃদয়ের খাঁচা থেকে বিদ

ভালুকা, ময়মনসিংহ নজর হিফাজত বর্তমানে সময় সবচেয়ে কঠিন কাজ৷ পাঁচ টাকার ব্লেড থেকে শুরু করে যত এ্যাড হয় সব জায়গায় মেয়েদের ছবি ব্যবহার করা হয়। সাবান এর প্যাকেট এর গায়ে লিখা থাকে হালাল সাবান। কিন্তু,সেই সাবান এর অপর পৃষ্ঠায়

মেহেরচন্ডি, রাজশাহী বেলা তখন বারোটা বাজে। প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে রুমে ঢুকে কেবল ব্যাগটা রাখল। কিন্তু প্রতিদিনের মতো আজ সে হাতমুখ না ধুয়েই জানালার পাশে গিয়ে বসল। তাকে খুব অন্যমনস্ক দেখাচ্ছিল। চেহারায় হতাশার ছাপ স্পষ্

শুক্রাবাদ, ধানমণ্ডি, ঢাকা এইতো সুযোগ বদলানোর, বদলাতে হবে আজ-ই। থমকে যাবে হঠাৎ সময়, চমকে যাবে তুমি। ফিরবে যখন চেনা পাল্কি, তোমার ওই দুয়ারে, সময় সুযোগ হবে নাকি.. গুছিয়ে নেবে সব-ই..? এইতো সুযোগ বদলানোর, বদলাতে হবে আজ-ই। হঠা

জালেশ্বর, সাভার, ঢাকা এই এব্রিভিয়েশন এর সাথে আমরা সবাই কমবেশি পরিচিত এবং আমরা সবাই কমবেশি এর ব্যবহার করে থাকি। আসুন এই বিষয়টা নিয়ে বিস্তারিত জানা যাক। "𝐑𝐞𝐬𝐭 𝐈𝐧 𝐏𝐞𝐚𝐜𝐞" এই বাক্যটির অর্থ হচ্ছে "শান্তিতে থাকুন" বা "শান্তিতে

রাজশাহী আমরা অনেকেই সালাতে অবহেলা করে থাকি। অনেকে তো এরকমও আছে যে ভাবে - "কাল থেকে সালাত শুরু করবো।" কিন্তু তারা পরদিনও অনেক সময় অবহেলায় পার করে দেয়। তারা শয়তানের কুমন্ত্রণা ও অলসতার কাছে হেরে যায়। কুরআনে আল্লাহ তা'

ডিংগাডোবা, রাজশাহী সকল প্রশংসা মহান আল্লাহ তায়া’লার জন্য যিনি সৃষ্টি করেছেন নিখিল বিশ্ব। আল্লাহ তা’য়ালা মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছেন কেবল তাঁর ইবাদতের জন্য। শুধু সৃষ্টি করেই ছেড়ে দেননি বরং মানবজাতির জন্য সঠিক ও সুন

গেণ্ডারিয়া, সুত্রাপুর, ঢাকা বর্তমানে প্রগতিবাদীদের মুখে সমঅধিকারের কথা খুব বেশি শোনা যায়। তাদের মুখের সুন্দর বুলি ও হৃদয়গ্রাহী কথাগুলো শুনলে মনে হতে পারে, হয়তো ইসলাম নারীদের কোন সম্মানই দেয়নি বরং তাদের বানিয়েছে ঘরের

ঝাউতলা, রাজশাহী বাসা থেকে বের হয়েছি জানি না আর ফিরব কিনা? গন্তব্য পৌঁছানোর জন্য বাসে, ট্রেনে, লঞ্চে কিংবা প্লেনে অথবা ছোট্ট তিন চাকার যানে বসে আছি, নিশ্চিত জানি না আমরা কি মাটিতে পা রাখতে পারব? কেউ হয়তোবা যাত্রা সুনিশ্চি

সহকারী শিক্ষক, গভঃ ল্যাবরেটরী হাই স্কুল, রাজশাহী ১১৮ টি মৌলিক পদার্থ দিয়ে এই পৃথিবীর সকল বস্তু তৈরি হয়েছে, তার মধ্যে প্রাকৃতিক ও কৃত্রিম বস্তুর সংখ্যা অগনিত অসংখ্য রয়েছে। এই মৌলগুলোর অন্তত একটি নতুন করে তুমি তৈরি করে দ

রিয়াদ, সৌদি আরব ওগো দেশ, তোমার এ কেমন রীতিনীতি? নাস্তিকরা সব মুক্তমুখে ব্যক্ত করে কথা, তাদের রুখে দিতে নেই তোমার কোন পথ উল্টো তুমি মুসলিমের করছো হয়রানি এ কেমন আজব প্রথা? ওগো দেশ, এ কেমন তোমার আইন? যেখানে রাসূল ﷺ এর অবমান

জিরোপয়েন্ট, রাজশাহী বিকাল বেলায় খেলার শেষে কোনো বন্ধু তোমাকে নিয়ে যাবে একসাথে সিগারেট খাওয়ার জন্য আবার কেউ তোমাকে ডাকবে মাগরিবের সালাতের জন্য। তুমি হয়তো চলে যাবা সিগারেট খেতে কারণ তোমার তো সালাত আদায় করতে ভাল লাগেনা, তাই

হাটহাজারী,চট্টগ্রাম আহলান ওয়া সাহলান, মাহে রামাদ্বান হৃদয় জুড়ে মু'মিনের ঘরে ঘরে এলো আবার মাহে রামাদ্বান। রহমত- বরকত- মাগফেরাতের দিনে বিগত দিনের সব হিসাব ভুলে এসো মুমিন ইবাদতের খাতা দিই খুলে। সাওম রাখা নয় মানে শুধু উপবাস

দিনাজপুর সদর ১. -ঐশী এতো তড়িঘড়ি করে কই যাচ্ছিস? নাস্তাটা করে যা। - না রে, আমার হাতে একদম সময় নাই! দেরি হয়ে যাচ্ছে। - কলেজে ক্লাস শুরু হতে তো অনেক দেরি। তুই যাচ্ছিসটা কই? - দোস্ত আমার এক্সট্রা ক্লাস আছে আজকে হিসাববিজ্ঞানে

দেওয়ানহাট, চট্টগ্রাম (লেখকের কাছে যেকোনো মতামত জানাতেঃ mmcsakib123@gmail.com) ঘটনা ১ঃ ইন্টারভিউ টেবিলের স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন ৷ তারপর গম্ভীর গলায় বললেন, ‘আরেহ বাহ! তোমার সার্টিফিকেট তো মা শা আল্লাহ খুব ভালো! তোমাক

নিউমার্কেট, চট্টগ্রাম বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। হালকা বাতাসও বইছে। আমি সামনের রুমে শুয়ে আছি। জানালার ফাঁক দিয়ে সামনের নারিকেল গাছের পাতাগুলোর নৃত্য দেখছি। মোবাইলে হেডফোন লাগিয়ে শুনছি ইমাম ফয়সালের কন্ঠে সূরা মূলক। হঠাৎ এ

রাজশাহীতে বসবাসরত জাগ্রত হও মুসলিম সবে দ্বীনের পথে চলো, মিথ্যাচারে রুখে দাঁড়াও সত্যের কথা বলো। ন্যায়ের পক্ষে আত্নত্যাগী মৃত্যুকে জয় করো, সংগ্রামী মন ধারণ করে শান্তি রক্ষায় মরো। চারিদিকে অন্যায় জুলুম পাপাচারে গেছে ভরে,