সিরিয়া সমাচারঃ একটি রাতের গল্প
সুফিয়ানের মোড়, রাজশাহী ধোঁয়া ওরা স্তূপের একটি কোণে তারা লুকিয়ে সন্তর্পণে। কিছু মা-কিছু শিশু সনে পোড়াতে পারেনি তাদের ঐ ট্যাংকের আগুনে। যে আগুনে ছাই হয়ে উড়ছে এখন নিথর দেহের কত না আপনজন। ধুলো মাখা মেঘেদের আড়ালে পূর্ণিমা

বিসমিল্লাহির রাহমানির রাহিম
সুফিয়ানের মোড়, রাজশাহী
ধোঁয়া ওরা স্তূপের একটি কোণে
তারা লুকিয়ে সন্তর্পণে।
কিছু মা-কিছু শিশু সনে
পোড়াতে পারেনি তাদের ঐ ট্যাংকের আগুনে।
যে আগুনে ছাই হয়ে উড়ছে এখন
নিথর দেহের কত না আপনজন।
ধুলো মাখা মেঘেদের আড়ালে
পূর্ণিমা চাঁদ লুকোচুরি খেলে।
বাতাসে আদিম নীরবতা
নড়তে ভয় পায় যেন গাছের পাতা।
সদ্য দৌড়াতে শেখা শিশুটির
ক্রমশ শরীর হয়ে চলেছে স্থির।
কঙ্কালসার রাতের আঁধার
কেন মেটাতে পারেনি ক্ষুধা তার?
সদ্য পিতৃহীন নবজাতকের গালে
অশ্রু আর রক্ত নীরবে গড়িয়ে চলে
চিৎকার করে খোলে চোখের পাতা
থামাতে তাকে ব্যস্ত ক্লান্ত মাতা।
কখন কোন আওয়াজ শুনে
মৃত্যুর দূত আসে এই পানে।
সাদা চামড়ার ঐ হায়নারা
কখন দরজায় দেয় নাড়া।
তেজী যুবক আব্দুল্লাহর কাঁধ
যেন রক্তনদীর ভেঙ্গে যাওয়া বাধ।
বৃদ্ধ আলীর রক্তাক্ত গাল বেয়ে
হতাশা এখনো চলেছে গড়িয়ে।
সমৃদ্ধির ডেমাস্কাস
রক্তাক্ত আজ বারোমাস।
পিনপতন নীরবতা
চোখের পাতায় শূন্যতা।
এরই মাঝে হঠাৎ কোলাহল
বুলেটের শব্দ, দূরপানে জ্বলছে অনল।
রক্তেভেজা কত আর্তনাদ
চিঁড়ে ফেলতে চায় ঐ আকাশের ছাদ।
নড়েচড়ে বসে সবে
সময় নেই; আবার ছুটতে হবে।
মায়েরা পালিয়ে চলে
শিশুদের তুলে কোলে।
প্রাণে ভয় মুখে কালিমা ধ্বনি
এলো বুঝি জীবনের শেষ রজনী।
বুকে সন্তান হারানোর ব্যথা
তবু চোখের পাতায় খালিদের (রা) বীরত্বগাথা।
অতীতের সেই সোনালি দিন
আজ এতো কেনো ধুলোমলিন?
আসবে না কি কোনো সালাহউদ্দিন
রক্ষা করতে তাদের জীবন, ভূমি আর দ্বীন?
লাশ, রক্ত আর ক্ষুধার্ত কণ্ঠগুলো
দৃষ্টিকে ক্রমশ করে এলোমেলো।
তবুও এগিয়ে যায়
থামার নেই উপায়।
চোখ তো তাদের সেই পূর্বকোণে
নতুন কোনো সূর্যোদয়ের সন্ধানে।
প্রত্যয়ে প্রতীতি
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

