
মরণ
পৃথিবীতে একমাত্র নিশ্চিত সত্য হচ্ছে মৃত্যু আর তা একবারই আসবে। প্রতিটি প্রাণির মৃত্যু হবে, আগে আর পরে। আর বাকি সব কিছুই অনিশ্চিত, অজানা। পৃথিবীর কোন বিপদ - আপদে পড়ে, ভাল - মন্দ খবর শুনে আমাদের অনুভূতিতে যতটা দাগ কাটে, নিশ
কুরআন ও সুন্নাহর গণ্ডিতে সাহিত্যচর্চা
আসসালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ
আসসালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ,
মহান আল্লাহ রব্বুল আ'লামীনের অশেষ রহমতে আমাদের সি ল ম ম্যাগাজিনের প্রথম সংখ্যা প্রকাশিত হলো। ইসলাম আল্লাহ তায়ালার মনোনীত একমাত্র ও পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে সুশৃংখল, কার্যকরী ও সর্বোপরি আল্লাহর প্রতি অনুগত করে দেওয়ার প্রতিটি নির্দেশনাই এতে রয়েছে। কিন্তু অতীব দুঃখের বিষয়, বিশ্বজুড়ে মানবিক অবক্ষয় এবং ইসলামবিদ্বেষীদের নানান অপপ্রচারের ফলে আমাদের যুবসমাজ আজ ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। তারা একদিকে নিজেরা ইসলামকে বুঝতে ব্যর্থ হচ্ছে, অন্যদিকে নিজেদের আচার আচরণ ও কথাবার্তায়ও ইসলামের সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে পারছে না । পশ্চিমা মিডিয়ার ইসলাম সম্পর্কে অপপ্রচার ক্রমে আমাদেরকে অন্ধ করে দিচ্ছে। যুবসমাজের মাঝে ইসলামের সঠিক জ্ঞান পৌঁছে দেওয়ার মাধ্যমে তাদের বুদ্ধিবৃত্তিক বিকাশ সাধন তাই অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। আর এ কাজে ইসলাম নিয়ে লেখালেখির কোনো বিকল্প নেই। আমাদের প্রতিটি কাজেরই একমাত্র লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। আমাদের ম্যাগাজিন যদি মাত্র একজন ব্যক্তিকেও ইসলামের পথে সামান্য অণুপ্রাণিত করতে পারে, তবে আমরা নিজেদেরকে অনেক সফল মনে করবো।
দেশের সিংহভাগ মানুষের মাঝেই ইসলাম সম্পর্কে সঠিক ও পর্যাপ্ত জ্ঞান নেই- সেটা আমাদের আশেপাশে তাকালেই আমরা বুঝতে পারি। আমাদের এই ক্ষুদ্র পদক্ষেপ হয়তো বিশাল মরুভূমিতে ক্ষুদ্র এক জলকণা প্রদানের মতো হয়ে থাকবে। কিন্তু রাসুলﷺ বলেছেন, "আমার কথা পৌঁছিয়ে দাও, যদি তা একটা আয়াতও হয়।"1সহিহ বুখারি: ৩৪১৬
সহিহ বুখারি: ৩৪১৬
আর তাই আমাদের এই প্রচেষ্টা। মানুষ মাত্রই ভুল করে। আমরাও ভুলের উর্ধ্বে নই। আমাদের ম্যাগাজিনে ইচ্ছায় অনিচ্ছায় যে সমস্ত ভুল ত্রুটি হয়েছে, সেগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে বিবেচনা করার জন্য পাঠকমহলকে বিনীত অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি দুআ করবেন, যেন আগামীতে আমরা আরও সুন্দরভাবে কাজ করতে পারি। যেকোনো ত্রুটির বিষয়ে পাঠকগণ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সর্বাত্মক চেষ্টা করবো ভুলগুলো সংশোধন করে নেওয়ার।
যে সমস্ত লেখক ও সম্পাদক ভাইয়েরা এই ম্যাগাজিন গড়ে তোলার পেছনে অবদান রেখেছেন, আল্লাহ তাদের সকলের কাজকেই কবুল করুন। সেই সাথে যেসকল সম্মানিত পাঠকবৃন্দ ধৈর্যসহকারে আমাদের এই ম্যাগাজিন পড়ছেন, তাদেরকেও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কাজেকর্মে উত্তম বারাক্বাহ দান করেন। ইসলামের আলো যেন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, কালিমার পতাকা যেন প্রতিটি প্রান্তে উড়তে থাকে- এটাই আমাদের দুআ। আর বলুন, ‘সত্য এসেছে ও মিথ্যা বিলুপ্ত হয়েছে; ‘নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল2সূরা ইসরা, ১৭/৮১। আল্লাহ আমাদের সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।
সূরা ইসরা, ১৭/৮১
এরূপ দুটি নিয়ামাত আছে যে ব্যাপারে বেশিরভাগ লোক ধোঁকায় নিপতিত: সুস্বাস্থ্য ও অবসর সময়। (জামে' আত-তিরমিজি, হাদিস নং ২৩০৪)
“আমার কথা পৌঁছিয়ে দাও, যদি তা একটা আয়াতও হয়।”
“আর বলুন, ‘সত্য এসেছে ও মিথ্যা বিলুপ্ত হয়েছে; নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল।’”
“এরূপ দুটি নিয়ামাত আছে যে ব্যাপারে বেশিরভাগ লোক ধোঁকায় নিপতিত: সুস্বাস্থ্য ও অবসর সময়।”
১৫ টি প্রকাশিত প্রবন্ধ

পৃথিবীতে একমাত্র নিশ্চিত সত্য হচ্ছে মৃত্যু আর তা একবারই আসবে। প্রতিটি প্রাণির মৃত্যু হবে, আগে আর পরে। আর বাকি সব কিছুই অনিশ্চিত, অজানা। পৃথিবীর কোন বিপদ - আপদে পড়ে, ভাল - মন্দ খবর শুনে আমাদের অনুভূতিতে যতটা দাগ কাটে, নিশ

বাকস্বাধীনতার আড়ালে লিবারেলিজমের ডালে ডালে বাসা বেধেছে বেশ ইসলামবিদ্বেষ। নবিকে করেছো অপমান মুমিনের বুক খান খান এরই নাকি নাম আবার কথা বলার অধিকার। আঁকিয়ে ব্যাঙ্গ কার্টুন হৃদয়ে লাগিয়ে আগুন ভাবিলে করেছো হত্যা মুমিনের সত্ত্ব

—[১]— এশার জামাত শেষ। সালাম ফেরানো মাত্রই রাফা উঠে এল, বলা যায় দৌড়েই বাসায় এল, সুন্নতের অভ্যেস নেই তার, বিতরও বাদ।বাবা জানে বিষয়টা, এতদিন কিছুই বলেননি। আজকে মাথায় একটা বুদ্ধি এল। বাসায় এসে দেখলেন রাফা আছে কম্পিউটারের সাম

"৭০০০০। প্রত্যেক হাজারের জন্য আরো ৭০০০০।" "কী বলছিস এসব?", কাঁধ ঝাঁকাতে ঝাঁকাতে রায়হানকে ডাকে ইফতি। "ধ্যাঁত! ঘুমটা ভাঙায় দিলি! কী সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম।" "সকাল হয়েছে তো। স্কুলে যাবি না? উঠ উঠ!" চোখে পানির ঝাপটা দিল

অনেকদিন ধরে লক্ষ্য করছিলাম আদিল অনিককে এভয়েড করে চলছে। দিল আমার সেই ছোট্টবেলাকার বন্ধু। তাই তার আচরণে কোনো অসামঞ্জস্যতা হলফ করেই বুঝে নিতে পারি। অনিকের ৩ বছর হলো আমাদের স্কুলে ভর্তি হয়েছে। তার সাথে আমার তখন থেকেই পরিচয়।

দুপুর হতে চলেছে। প্রায় ১২টা বাজে তখন। বাড়ি থেকে বের হলাম অটোর উদ্দেশ্যে। গন্তব্য নগর ভবন। ১২ঃ৩০ টার আজান দিবে। আমার কাজ হয়ে যাওয়ার কথা তাড়াতাড়ি। দেখা যাক কী হয়। করোনার কারণে মাঝখানে কিছুদিন দেরী করে জুম্মাতে যেতাম। অনেকদ

"যাও তাড়তাড়ি সালাত পড়ে এসো, তোমাদের জন্য আজকে lunch এ surprise আছে," খালিদের মা তার তিন সন্তানকে তাড়া দিলেন জামায়াতে যাওয়ার জন্য। খালিদ তার ছোট ২ ভাই হাসান আর আব্দুল্লহ কে নিয়ে মসজিদের দিকে হাঁটা শুরু করলো। যেতে যেতে হাস

আমরা দুই ভাই। আমি এবার একাদশ শ্রেণিতে আর আমার ভাই নবম শ্রেণিতে উঠবে। আমরা দুই জনই একই সাথে কোরআন মাজিদ পড়তে শিখি। অনেক কয়েকবার খতম ও করেছি দুই জনে। আমরা ছোট বেলা থেকেই সালাত পড়তাম। কিন্তু বয়স যত বারতে লাগলো সালাত পড়া কে

বর্তমান সময়ে আমাদের দুইটা লাইফ আছে একটা হলো সাধারণ লাইফ আরেকটা হলো ভার্চুয়াল লাইফ। ভার্চুয়াল লাইফ আমাদের জীবন কে সহজ করে দিয়েছে। এই ভার্চুয়াল লাইফের জন্য ঘরে বসে কাজ করা যায় ঘরে বসে স্টাডি করা যায় মোটকথা ভার্চুয়াল লাইফ আ

"বাবা,একটু বস তো কাছে, একলা পড়ে রই- আয়ুষ্কালের শেষ কথাগুলি তোর সাথেই কই।" হাসপাতালের বিছানাতে শুয়ে ছেলেকে ডাকিল পিতা, উঠতি তরুণ পুত্র তখন স্কুল পড়িহিতা। কথাখানি শুনে পুত্র দৌড়ে ধরিল পিতার হাত, মুমূর্ষু পিতার কষ্ট বুকে ভী

নামাযের জন্য ওযু করছিলাম। মসজিদটা বাসা থেকে একটু দূরে।মিনিট পাঁচেক লাগে হেঁটে গেলে।তাড়াতাড়িই করছিলাম।একটু দেরিই হয়ে গেছে।পিছের কাতারে নামাজ পড়লে আমার আবার কেমন জানি লাগে।ওযু করেই কোন মতে স্যান্ডেলটা পায়ে গলিয়ে একরকম ছুট

আলহামদুলিল্লাহ আজ একটি মজার বিষয় নিয়ে আমি সাইম(সামান্য মানুষ) সামান্য কিছু কথা বলব। আশা করি সবারই ভালো লাগবে। আজকে আমি গীবত নিয়ে কিছু বলতে চাই। গীবত সরল তিনটি বর্ণ নিয়ে গঠিত,কিন্তু এর ভয়াবহতা বিশাল। এই তিনটি অক্ষর নিয়ে আ

একদিন তো মরেই যাবো রাখবে কি কেউ মনে? কত কিছু ছিলো আমার কত্ত পেয়েছি জীবনে। সবাই হয়তো যাবে ভুলে ছিলো যারা প্রাণ ভ্রমর, দ্বীনি এলেম করবে আমায় মরে গিয়েও সদা অমর। মৃত্যু এক নির্মম সত্য জানি সবাই এটা। পরকালের কথা না ভেবে ত

মুষ্টিমেয় লোকের হাতে আজ অনেক ক্ষমতা আকাশেও যেন কম্পন দেয় তাদের দাম্ভিকতা। একুশ শতকে বর্বরতার অন্যতম অধ্যায় যেন রচিত হচ্ছে বসনিয়ায়। আরও আছে উইঘুরের করুণ কান্নার স্বর ফিলিস্তিন যেন আড্ডাখানা পিশাচদের পাশবিকতার। যে বন্ধন ছি

এই ধরণীতে বাবা কার কাছে তোমার আদরের সাত রাজার ধনকে রেখে চলে গেলে সাড়ে তিনহাত জমির মাঝে? বাবা তোমার হাতেই হাতে খড়ি আমার প্রথম পড়ালেখা বিশ্বটাকে প্রথম আমার বাবার চোখেই দেখা। তোমার কি বাবা মনে আছে তুমি লুঙ্গিটা উল্টা ভাঁ