দ্বীনী মৃত্যু
একদিন তো মরেই যাবো রাখবে কি কেউ মনে? কত কিছু ছিলো আমার কত্ত পেয়েছি জীবনে। সবাই হয়তো যাবে ভুলে ছিলো যারা প্রাণ ভ্রমর, দ্বীনি এলেম করবে আমায় মরে গিয়েও সদা অমর। মৃত্যু এক নির্মম সত্য জানি সবাই এটা। পরকালের কথা না ভেবে ত

বিসমিল্লাহির রাহমানির রাহিম
একদিন তো মরেই যাবো
রাখবে কি কেউ মনে?
কত কিছু ছিলো আমার
কত্ত পেয়েছি জীবনে।
সবাই হয়তো যাবে ভুলে
ছিলো যারা প্রাণ ভ্রমর,
দ্বীনি এলেম করবে আমায়
মরে গিয়েও সদা অমর।
মৃত্যু এক নির্মম সত্য
জানি সবাই এটা।
পরকালের কথা না ভেবে
তবুও চাই যে এটা-সেটা।
শান্তির ধর্ম ইসলাম আমায়
করবে যে পরিপূর্ণ।
যদি হারায় ইমান কারও,
তার কর যে শূন্য।
কত নিয়ামত দিয়েছেন রব
কত সুন্দর যে দেহ।
এত কিছু পাওয়ার পরও
যায় না তোমার মোহ।
মহা গ্রন্থ কোরআনে পেয়েছি
পূর্ণাঙ্গ জীবন নীতি।
শরীয়ত কে ভালো না বেসে
অর্থকে করো প্রীতি।
যাবে কি তবে, মৃত্যুর পর
অর্থ তোমার সনে?
দ্বীনকে বাদ দিয়ে তুমি
ব্যস্ত পাপ অর্জনে।
ধন্য তোমার জীবন হবে
দ্বীনী মৃত্যু পেলে।
না হলে তুমি পতিত হবে
দোযখের কঠিন জেলে!
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

