প্রধান সম্পাদকীয়সম্পাদকীয়
আসসালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ
আসসালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ। মহান আল্লাহ রব্বুল আলা'মীনের অশেষ রহমতে আমাদের সি ল ম ম্যাগাজিনের ১ম বর্ষ ২য় সংখ্যা প্রকাশিত হয়েছে। আলহামদুলিল্লাহ! আপনারা ইতিমধ্যেই জানেন, এটি একটি অলাভজনক ইসলামিক ম্যাগাজিন। ম্যাগাজিনের সম্পাদকবৃন্দ বা এর সাথে জড়িত কেউই এখান থেকে টাকা আয়ের ইচ্ছা পোষণ করে না। আমাদের একমাত্র লক্ষ্য আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার সন্তুষ্টি অর্জন। আমরা নিজেরা ইসলাম বিষয়ে জ্ঞান অর্জন করতে চাই এবং মানুষের মাঝেও সেই জ্ঞান ছড়িয়ে দিতে চাই। আর সেই সাথে আপনাদের সেইসব লেখকদেরকে পরিচয় করিয়ে দিতে চাই, যারা তাদের লেখনীর দ্বারা মানুষকে ইসলামের পথে আহবান করছেন।
আল্লাহ বলেন, " অতঃপর তাদের প্রত্যেক দলের এক অংশ কেন বের হয় না, যাতে তারা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করতে পারে এবং তাদের সম্প্রদায়কে ভিতিপ্রদর্শন করতে পারে, যখন তারা তাদের কাছে ফিরে আসবে যাতে তারা সতর্ক হয়।"
উল্লেখ্য, আমাদের গ্রুপ বা ম্যাগাজিন দেশি বিদেশি কোনো প্রকার রাজনৈতিক বা অরাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নয় এবং এরূপ কোনো সংগঠনকে promoteও করে না। ইসলামই হলো আমাদের একমাত্র শিকড়৷মুসলিমই হলো আমাদের একমাত্র পরিচয়। আপনারা জানেন, আমাদের ম্যাগাজিনের প্রথম সংখ্যাটা অনলাইনভিত্তিক ছিলো। আপনাদের সন্তোষজনক সাড়া পাওয়ার পরে আমরা এবারের সংখ্যাটির প্রিন্টেড কপি বের করতে উৎসাহ এবং সাহস দুটোই পেয়ে যাই। বলাই বাহুল্য এ জাতীয় যেকোনো উদ্যোগ নিতে হলে অনেক অর্থের প্রয়োজন হয়। অর্থের প্রয়োজনে বিভিন্ন জায়গা থেকে সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ। এক্ষেত্রে আমাদের প্রিয় Jamil Physics Academy এর জামিল ভাইয়া এবং Versatile ICT Centre এর রাফি রিজওয়ান অনিক ভাইয়ের নাম না বললেই নয়। অনুরোধ করার সঙ্গে সঙ্গেই তারা আমাদেরকে মোটা অংকের অর্থ দিয়ে সাহায্য করেন। এছাড়াও আরো যেসব ভাই আমাদের সাহায্য করেছেন আল্লাহ তাদের এই দানকে কবুল করুন এবং তাদের কাজেকর্মে উত্তম বারাক্বাহ দান করুন।
ম্যাগাজিনের লেখা সংগ্রহ, ডিজাইন তৈরি, প্রেসে ছুটোছুটি ইত্যাদি কাজে আমাদের অনেক ভাই রাতদিন পরিশ্রম করেছেন। আল্লাহ তাদের এই মেহনতকে কবুল করে নিন এবং ভবিষ্যতে এর থেকেও ভালো কিছু উপহার দেওয়ার সামর্থ্য দিন। সেই সাথে যেসকল পাঠকবৃন্দ আমাদের ম্যাগাজিনটি ধৈর্য সহকারে পড়েছেন এবং পড়বেন আল্লাহ তাদেরকেও দুনিয়া ও আখিরাতে কামিয়াবি দান করুন।
আমরা কেউই ভুল ত্রুটির উর্ধ্বে নই। ম্যাগাজিন সম্পাদনায় ইচ্ছায় অনিচ্ছায় যে সমস্ত ভুল ত্রুটি হয়েছে সেগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটাই আমাদের একান্ত কামনা। সেই সাথে কীভাবে আমরা একে আরও উন্নত থেকে উন্নততর করতে পারি এ বিষয়ে নির্দ্বিধায় আমাদের পেজে অথবা ইমেইলে অবশ্যই জানাবেন।
আমাদের যুবসমাজ আজ ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। তাদের বেশিরভাগেরই কথা বার্তায়, আচার আচরণে ইসলাম নেই। যার পরিণাম আজ আমরা সমাজের দিকে তাকালেই দেখতে পাচ্ছি। সমাজ আজ খুন, ডাকাতি, লুণ্ঠন, ধর্ষণ, ব্যভিচার, অশ্লীলতার মতো ঘটনায় জর্জরিত। উপরন্তু দেশে সহিহ আক্বীদা ও সঠিক জ্ঞানের আলেমদের পাওয়াও বিরল। যার কারণে দেশের মানুষের একটা বড় অংশের কাছেই ইসলামের সঠিক দাওয়াহ পৌঁছাচ্ছে না। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা হয়তো সমাজের বুকে দাউদাউ করে জ্বলা এই আগুনের উপর মাত্র এক ফোঁটা পানিমাত্র। তবে আমরা যদি একজন ব্যক্তিকেও ইসলামের পথে সামান্য অনুপ্রাণিত করতে পারি, সেটাই আমাদের ক্ষুদ্র এক সফলতা।
আসুন আমরা সবাই সম্মিলিত ভাবে দাওয়াহ ইল্লাল্লাহর কাজে মনে প্রাণে ঝাঁপিয়ে পড়ি। মহানবি সাল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো বলেছেনই, "আমার কথা পৌঁছিয়ে দাও, যদি তা এক আয়াতও হয়।"
আল্লাহ আমাদেরকে দুনিয়ায় ইসলামের রশি আঁকড়ে থাকার তৌফিক দিন এবং আমাদের সকলকে জান্নাতের উঁচ্চ মাকাম দান করুন।
এরূপ দুটি নিয়ামাত আছে যে ব্যাপারে বেশিরভাগ লোক ধোঁকায় নিপতিত: সুস্বাস্থ্য ও অবসর সময়।
জামে' আত-তিরমিজি, হাদিস নং ২৩০৪
❖“এরূপ দুটি নিয়ামাত আছে যে ব্যাপারে বেশিরভাগ লোক ধোঁকায় নিপতিত: সুস্বাস্থ্য ও অবসর সময়।”
জামে' আত-তিরমিজি, হাদিস নং ২৩০৪