অনলাইন গুনাহ ও পরিত্রাণ
অনলাইন অর অফলাইন। মানুষের পরিচয় এখন এই দুই জায়গায়। একবার ভেবে দেখেন আপনার অনলাইন জীবন কতটা স্বচ্ছ? অনলাইনের কথা বললেই বলতে হয় ফেসবুকের কথা। একবার ভাবুন তো আপনার টাইমলাইন কিংবা নিউজ ফিড কতটা পরিচ্ছন্ন? ইউটিউব এর ওয়াচ

বিসমিল্লাহির রাহমানির রাহিম
অনলাইন অর অফলাইন। মানুষের পরিচয় এখন এই দুই জায়গায়। একবার ভেবে দেখেন আপনার অনলাইন জীবন কতটা স্বচ্ছ? অনলাইনের কথা বললেই বলতে হয় ফেসবুকের কথা। একবার ভাবুন তো আপনার টাইমলাইন কিংবা নিউজ ফিড কতটা পরিচ্ছন্ন? ইউটিউব এর ওয়াচ হিস্ট্রি কতোটা দেখার যোগ্য? আপনার গুগলের সার্চ বক্স কতটা হালাল?
বর্তমানে এমন পরিস্থিতি যে, আমাদের কাছে তার কোন উত্তর নাই। উত্তর নাই আমাদের কর্মকাণ্ডের। আমাদের যত্রতত্র ব্যবহার, হালাল-হারাম, বৈধ-অবৈধ না মানার কারণে আমাদের এই পরিস্থিতি। আমরা নামে মুসলিম ঠিকই আছি কিন্তু ভুলে যাই ইসলামকে, ভুলে যাই আল্লাহকে যা আমাদের অধঃপতনের মূল কারণ।
প্রথমেই ফেসবুকের কথায় আসি। সকালে ঘুম থেকে উঠেই টেবিলের উপর থেকে মোবাইলটা হাতে নিয়ে কিংবা খাবার সময় এমনকি নামাজের আগে ও পরে, পড়তে বসা থেকে শুরু করে সব কাজের শুরুতে বিসমিল্লাহ না বলে ফেসবুক দিয়ে শুরু করি। আসলেই আমাদের জীবনটা এরকম। তারপর শুরু হয় চ্যাটিং, স্ক্রলিং, শেয়ারিং আরো অনেক কিছু। ভালো কথা কিন্তু একবার ভাবুন তো আপনার টাইমলাইনে আপনি কি শেয়ার করছেন? কোনো মুভির ক্লিপ? কোনো গান? কোন অশ্লীল কনটেন্ট? যা দেখছে আপনার হাজার হাজার ফ্রেন্ড।তারা তো দেখছেই তার ওপর তারা সেটাকে আরও শেয়ার করছে।
তাহলে ফলাফল কী হলো? আপনি নিজে দেখার কারণে গুনাহ তো পাচ্ছেনই আবার আপনার হাজার ফ্রেন্ড তা দেখার কারণে আরও হাজার গুণ গুনাহ পাবেন। একবার আপনার অবস্থাটা চিন্তা করুন। ভাবুন আপনার গুনাহর খাতাটা কত বড় হচ্ছে। আবার এই এখনই যদি আপনি মারা যান, তাহলে? আপনার শেয়ার করা প্রত্যেকটা পোস্টের গুনাহ গুলো কবরে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। তখন আপনি কী করবেন? কী হবে আপনার অবস্থা?
আপনি হয়তো চ্যাটিংয়ে কত মানুষের সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করেছেন, বাজে কথা বলেছেন, তার প্রতিটি বর্ণের জন্য আপনার গুনাহর খাতা ভরে উঠবে। এগুলো একবার ভাবুন; চিন্তা করুন আপনার অবস্থাটা।
এটাতো গেল প্রথম ধাপ। আপনি হয়তো আরও এগিয়ে। আপনার হয়তো নিত্যসঙ্গী হচ্ছে ইউটিউব। যার ওয়াচ হিস্টরি কোন সুস্থ মানুষের বা কোন মুসলিমের হতে পারে না। সেখানে হয়তো রয়েছে শত শত গান, শত শত অশ্লীল ভিডিও, সেখানে রয়েছে ইসলাম কতৃক নিষিদ্ধ অবৈধ ভিডিও; সেখানে হয়তো রয়েছে কোন মুভি। ভাবুন তো একবার; আমরা তো এমনিতেই ইসলাম থেকে অনেক পিছিয়ে, পিছিয়ে নবীর সুন্নাত থেকে। তার ওপর অনলাইনের এই গুনাহ।
আমাদের শুধু অনলাইন গুনাহ মিলিয়েই হয়তো 500 বছর আগের 500 জন সেরা অপরাধীর গুনাহের সমান। হয়তো এরকম মানুষ এখন প্রত্যেক বাড়িতে বাড়িতে। আমাদের অবস্থাটা সত্যিই এতটা শোচনীয় যে বলার কথা রাখে না। আমরা আজ কোথায়? কোথায় আমাদের ঈমান? একবার ভাবনা চিন্তা করুন আপনার অবস্থাটা। আধুনিকতা অবশ্যই প্রয়োজন কিন্তু সে আধুনিকতা যদি বয়ে আনে ঝুড়ি ভর্তি গুনাহ, তবে কী সে আধুনিকতার ব্যবহার ঠিক করা প্রয়োজন নয়? এ আল্ট্রা মডার্ন যুগে হয়তো মোবাইল, কম্পিউটার সবার কাছে আছে। কিন্তু একবার ভাবুন এগুলোর ভুল ব্যবহার আমাদের কী বানাতে পারে। তাহলে কি আমাদের এই যন্ত্র যুগে এসবের ব্যবহার ঠিক করা প্রয়োজন নয়। একবার ভাবুন।
আবার, যন্ত্র যুগের এইসব আধুনিকতা ব্যবহার করে হয়তো আপনি আজ থেকে 500 বছর আগের 500 জন নেককার বান্দার সমপরিমাণ সওয়াবের অধিকারী হতে পারেন। আপনি আপনার টাইমলাইনে ইসলামিক কিছু কনটেন্ট দিতে পারেন; দিতে পারেন কুরআনের কোন আয়াত; মানুষকে দিতে পারেন ইসলামের দাওয়াত; দিতে পারেন সদুপদেশ।
হয়তো অনেক মানুষ আপনার একটা শেয়ার এর কারণে বহু পাপ থেকে বাঁচবে, আল্লাহ আপনার ওসিলায় হয়তো অনেকেই হেদায়েত দিবেন। যার ফলে আপনি তো সওয়াব পাচ্ছেন, তার ওপর ওই ব্যক্তিদের ভালো কাজের বদৌলতে আপনিও হাজার-লক্ষ গুণ সওয়াবের অধিকারী হবেন।
তারা যতদিন ভালো কাজগুলো করে যাবে, আবার আল্লাহর কুদরতে তাদের দ্বারা হেদায়েতপ্রাপ্ত অনেক মানুষ যতদিন সে ভাল কাজগুলো করবে ততদিন আপনার আমলনামায় তাদের সমপরিমাণ সওয়াবে পরিপূর্ণ হতেই থাকবে। এমন সময় যদি আপনার মৃত্যু হয় তবে আপনার কবরকে রব্বুল আলামীন জান্নাতের বাগান বানিয়ে দেবেন ইন শা আল্লাহ। ইহলৌকিক প্রশান্তি ও পারলৌকিক নাজাত দুটোই আপনি পাবেন। আবার ইউটিউবে ইসলামিক শর্ট ফিল্ম, ইসলামিক ডকুমেন্টারি, ইসলামিক বিভিন্ন ভিডিও, উপদেশমূলক ভিডিও, অনেক বিখ্যাত মনীষীদের কথা ইত্যাদি অনেক ভালো ভালো কনটেন্ট দেখতে পারেন। যার প্রতিটি সেকেন্ড এর বিনিময় আপনি সওয়াব পেতে থাকবেন। আপনার ইহলোক-পরলোক দুই জীবনের শান্তিময় হয়ে যাবে।
তাই চলুন আমাদের দৃষ্টিকে সংযত করি। আমদের টাইমলাইন-ওয়াচ হিস্টরি কে বানাই ইসলামি দাওয়াতখানা। ফেসবুক ইউটিউব কে নয় বরং বয়কট করি আমাদের কুচিন্তা-ভাবনা ও অভিরুচিকে। ফেসবুক ব্যবহার করি ইসলাম প্রচারের কাজে আর অংশীদার হই অশেষ সওয়াবের। রব্বুল আলামীন যাতে প্রথমে আমাকে তারপর সকলকে কথাগুলো মেনে একটি ইসলামিক অনলাইন গুনাহমুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন।
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

