পরাশক্তির পরিক্রমা
Caput Mundi কী? "Caput Mundi" শব্দটার সাথে পরিচিত এমন খুব কমই আছে। এটা মূলত একটি ল্যাটিন শব্দ যার অর্থ সহজ ভাষায় পৃথিবীর রাজধানী। যুগে যুগে এই মর্যাদায় স্থান পেয়েছে বিশ্বের সুপারপাওয়ার বা পরাশক্তির শ্রেষ্ঠ কিছু শহর। মূলত

বিসমিল্লাহির রাহমানির রাহিম
Caput Mundi কী?
"Caput Mundi" শব্দটার সাথে পরিচিত এমন খুব কমই আছে। এটা মূলত একটি ল্যাটিন শব্দ যার অর্থ সহজ ভাষায় পৃথিবীর রাজধানী। যুগে যুগে এই মর্যাদায় স্থান পেয়েছে বিশ্বের সুপারপাওয়ার বা পরাশক্তির শ্রেষ্ঠ কিছু শহর। মূলত সুপারপাওয়ার নিয়েই কিছু কথা বলব।
জেরুজালেমঃ বিশ্ব ইতিহাসের প্রথম Caput Mundi
লিখিত ইতিহাসে আমরা প্রথম যে ক্যাপুট মান্ডির কথা জানতে পারি তা হলো বিশ্বের সবচেয়ে সমালোচিত শহর জেরুজালেম। যার অস্তিত্ব হাজার হাজার বছর আগে ছিল। জেরুজালেম শহর একসময় ছিল বিশ্বের কেন্দ্র। এই শহরে হজরত সুলাইমান আলাইহিস সালাম জ্বীনদের দ্বারা বানিয়েছিলেন বায়তুল মুকাদ্দাস যা ইহুদিরা ডাকে The temple of Solomon নামে। এই স্থাপনা গুড়িয়ে দেয় ব্যবীলনের সম্রাট নেবুচাদনেজার। হ্যাঁ, সেই নেবুচাদনেজার যার স্ত্রীর জন্য ব্যবীলনে নির্মিত হয়েছিল শূন্য উদ্যান। এরপর এই জেরুজালেমকে পুনরুদ্ধার করেন আকিমিদ সাম্রাজ্যের মহান রাজা সাইরাস যার সাম্রাজ্য ছিল পূর্ব হতে পশ্চিমে ব্যাপ্ত, যার প্রশংসাবাণী বাইবেলেও (The Book of Daniel) করা হয়েছে। এরপর সেখানে আরেকটি টেম্পল নির্মাণ হয় যা আলেকজান্ডার দি গ্রেট (ফারসিতে সিকান্দার) ভেঙ্গে ফেলেন। ইজরাইল থুক্কু ফিলিস্তিনের জেরুজালেমের যে পাথরের দেয়াল দেখতে পাই সেটাই এই টেম্পলের ধ্বংসাবশেষ। এর মধ্য দিয়েই জেরুজালেম তার ক্ষমতা হারায়। কুরআনে (সূরা আল ইসরা-০৪) এসব ঘটনার কথা উল্লেখ আছে। এই জেরুজালেমের ক্ষমতা এখানে শেষ হলেও গুরুত্ব তখনও বহাল ছিল। এই শহর পরবর্তীতে বাইজেন্টাইন বা ইস্টার্ন রোমান সাম্রাজ্যের অধীনে চলে যায়। আর এটি মুসলিমদের অধীনে আসে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মু'মিনিন হযরত উমর রাদ্বিআল্লাহু তায়ালা আনহুর উটের রশি ধরে জেরুজালেমে প্রবেশের মধ্য দিয়ে। বিনা রক্তপাতে। এখানেই শেষ নয় এরপর খ্রিস্টানরা এ শহর দখল করে। এভাবে এই শহরের ক্ষমতা নিয়ে শতাব্দীব্যাপী ক্রুসেড। জেরুজালেম পুনরুদ্ধার হয় মহাবীর সালাহউদ্দিন আল আইয়ুবীর বীরত্ব এবং বুদ্ধিমত্তায়। এরপর এটি উসমানী খেলাফতের অন্তর্গত হয়। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির পরাজয় ও উসমানী খেলাফতের অবসানে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহুদীরাষ্ট্র ইজরাইলের উত্থানের মধ্য দিয়ে জেরুজালেম বিভক্ত হয়। বাইবেলে কিয়ামতের পূর্বে "The Great Kingdom of Israel" গঠনের কথা বলা হয়েছে। আজ থেকে ১০০ বছর আগে কেউ কল্পনাও করতে পারেনি।
Roma Caput Mundi:
এবার আসি Roma Caput Mundi অর্থাৎ রোমান সাম্রাজ্যের কথায়। রোমান সাম্রাজ্যের কথা আমাদের মোটামুটি জানা। সম্রাট জুলিয়াস সিজার, অগাস্টাস এদের নাম প্রায় সবাই শুনেছি। প্রবাদ আছে, Rome was not built in a day আর রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিল। রোমের কলোসিয়াম সেই ঐতিহ্যেরই ধারক ও বাহক। এই রোমান সাম্রাজ্য সেই সময় সবচেয়ে শক্তিশালী ছিল। তাদের বিস্তৃতি ছিল পুরো ইউরোপজুড়ে। রোমানরা মূলত ছিল অগ্নি ও মূর্তি পূজক। তারা তখনও খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছিল না।
রোমান সাম্রাজ্যের বিভক্তি এবং কুরআনে রোমান সাম্রাজ্যঃ
কিন্তু এই সাম্রাজ্য বিভক্তির সম্মুখীন হয় যখন রাজা কন্সট্যান্টিন খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন এবং তার রাজধানী রোম থেকে সরিয়ে বাইজেন্টাম শহরে নিয়ে আসেন এবং নামকরণ করেন কন্সট্যান্টিনোপল। এর আরেক নাম ছিল, Nova Roma অর্থাৎ নতুন রোম। এখানে গড়ে ওঠে অর্থোডক্স খ্রিস্টানের কেন্দ্র Hagia Sophia বা Holy Wise. এই সাম্রাজ্য ছিল তখন বৈশ্বিক পরাশক্তি আর এর পরিচিত The Eastern Roman Empire বা Byzantine Empire নামে। এর প্রধান প্রতিপক্ষ ছিল পারস্যের সাসানিদ সাম্রাজ্য। তারা উভয়েই ছিল সেসময়ের পরাশক্তি যারা এই বিশ্বে প্রভাব বজিয়ে চলতো। বিশাল বাইজেন্টিন সাম্রাজ্যের সাথে পারস্যের সাসানিদদের যুদ্ধের একটি ঘটনা কুরআনে উল্লেখ আছে, এমন কি সূরার নামকরণ করা হয়েছে এই রোমান সাম্রাজ্যের নামেই; সূরা আর-রুম।
হেরাকুলাসের সত্যকে অস্বীকারঃ
হযরত মুহম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সময় রোমান সম্রাট ছিলেন হেরাকুলাস যিনি স্বীকার করেছিলেন রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামই শেষ নবি কিন্তু তিনি ইসলাম গ্রহণ করেননি; অন্যদিকে পারস্যের কিসাস(সম্রাট) পারভেজ খসরু রাসুল সা. এর চিঠিকে অসম্মান করেন। নবিজী ভবিষ্যদ্বাণী করেছিলেন যে এই দুই সাম্রাজ্যই মুসলিমদের অধীনে হবে। শীঘ্রই হযরত উমর রা. এর শাসনামলে পারস্যের বিশাল ক্ষমতাধর সাসানিদ সাম্রাজ্যের পতন হয়। কিন্তু বাইজেন্টিন সাম্রাজ্য আরও কয়েক শতাব্দী টিকে ছিল।
ইসলামী খেলাফতের ক্রমব্যাপ্তিঃ
সেসময় আরেক পরাশক্তি ধীরে ধীরে গড়ে ওঠে সেটা হলো ইসলামী খেলাফত। আব্বাসীয় খেলাফতের সময় খলিফা আল মানসুর বাগদাদ নগর স্থাপন করেন যা ছিল সেসময়ের জ্ঞান ও শিক্ষা চর্চার কেন্দ্র। শ্রুতি আছে, মোঙ্গল হালাকু খান যখন বাগদাদ আক্রমণ করে তখন কালিতে ইউফ্রেটিস নদীর পানি কালো হয়ে গেছিল। একদিকে ফ্রান্স, হলি রোমান সাম্রাজ্য এবং ইস্টার্ন রোমান সাম্রাজ্যের জেরুজালেম দখলে ক্রুসেড অন্যদিকে মোঙ্গল হানা, এমন অবস্থায় আব্বাসীদের থেকে খেলাফতের দায়িত্ব নেয় উসমানী সাম্রাজ্য বা The Great Ottoman Empire. ১৪৫৩ সালে উসমান সুলতান দ্বিতীয় মুহম্মদ সেসময়ের ক্যাপুট মান্ডিকে দখল করে নাম দেয় তার ইসলামবোল বা ইসলামের শহর। এখন যা ইস্তানবুল নামে আমরা চিনি।
ধর্ম নিয়ে রাজনীতিঃ
এই উসমানী খেলাফত একসময় আফ্রিকা, ইউরোপ এবং এশিয়াতে নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। প্রশ্ন হলো এমন কী হলো যে ক্রুসেডাররা অর্থোডক্সদের এই কেন্দ্রকে বাচাতেও আসলো না? এখানেই ধর্ম আর রাজনীতির খেলা। খ্রিস্টানদের প্রধান কেন্দ্র ছিল ইতালির রোম, তুরস্কের কন্সট্যান্টিনোপল আর মিশরের আলেকজান্দ্রিয়া। মিশর মুসলিমরা দখল করে নিয়েছে। বাকি দুটার মধ্যে মতবিরোধ ছিল। রোম ক্যাথলিকদের কেন্দ্র। যদি কন্সট্যান্টিনোপলের পতন হয় তাহলে রোম খ্রিস্টানদের কর্তৃত্ব পাবে। তাই হলি(?) রোমান সাম্রাজ্য এদিকে ভ্রুক্ষেপও করেনি। কিন্তু ক্ষমতা পরিবর্তন হলেও ঐ শহরের সম্মান মর্যাদা পরিবর্তন হয়নি। উসমানী খেলাফত হয়ে উঠে নতুন পরাশক্তি। কিন্তু কীভাবে? উসমানী খেলাফতের রাজধানীর একপ্রান্ত ইউরোপে আরেকপ্রান্ত এশিয়ায়; মাঝ দিয়ে বসফরাস বন্দর যা পৃথিবীর অর্থনীতির মেরুদণ্ড ছিল সেসময়। তাদের ক্ষমতার বিস্তৃতি ছিল ভূমধ্যসাগর, কৃষ্ণসাগর, লোহিত সাগর, আরব সাগর, ভারতীয় মহাসাগরে। তাই ভারতের সাথে বাণিজ্য হোক আর ইন্দোনেশিয়ায়, তাদেরকে অতিক্রম করতে হতো। এভাবেই ভৌগলিক এবং সামরিক শক্তিবলে ক্ষমতাবান হয় উসমানী খেলাফত যা ৬০০ বছর ব্যাপী স্থায়ী ছিল।
লন্ডন দ্যা নিউ ক্যাপুট মান্ডিঃ
এসময় আরেক Caput mundi-র প্রতিষ্ঠা হয় লন্ডনে। আর সুপারপাওয়ার হয় ব্রিটিশ সাম্রাজ্য। কিন্তু কীভাবে কেন? কৃষিনির্ভর ইউরোপে যখন একেরপর এক দুর্ভিক্ষ দেখা দেয় তখন তারা ছুটে রেনেসাঁস এর পিছে। এরা এবার সাম্রাজ্যবাদে না গিয়ে গুরুত্ব দেয় উপনিবেশে। কিন্তু ফ্রান্স, ডাচ, পর্তুগিজ, ইতালি সবাইকে বুড়া আঙুল দেখিয়ে সেরার মুকুট পড়ে ব্রিটিশরা। কারণ তারা হাতিয়ে নেয় ভারতবর্ষ যা ছিল সেসময় বিশ্বে সবচেয়ে সমৃদ্ধশালী দেশ। যেখানের মুর্শিদাবাদের এক বণিকের ক্ষমতা ছিল লন্ডনকে কিনে নেওয়ার সেখানে কূটনৈতিক বুদ্ধির অভাবে ভারতবর্ষের অর্থে গড়ে ওঠে নতুন বিশ্বকেন্দ্র- লন্ডন।
উসমানদের পতন এবং পাশ্চাত্যের উত্থানঃ
এই ব্রিটিশরাই উসমানদের পতনের কারণ ছিল। ব্রিটিশরা আরবদের মাঝে জাতীয়তাবাদের বিষ ঢুকিয়ে দিয়ে বিচ্ছিন্নতাবাদে প্ররোচিত করে। ইয়াং তুর্ককে মদদ দেয় এবং প্রথম বিশ্বযুদ্ধের ফলস্বরূপ মিত্রশক্তির পরাজয়ে লুসান চুক্তিতে ভেঙ্গে ছাড়খার হয়ে যায় উসমানী সাম্রাজ্য। ব্রিটিশরা তাদের শক্তি হারায় যখন রাজতন্ত্রকে শোকেসে সাজিয়ে গণতান্ত্রিক পথে হাঁটতে শুরু করে। প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল এসে সব উপনিবেশকে মুক্ত করে দেয়। পরাশক্তির উত্তরাধিকারী হয় নতুন এক শক্তি।
যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নঃ
দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র সেফ জোনে থাকে। তারা প্রথমে যুদ্ধে যোগ দেয় না বরং কূটকৌশলের আশ্রয় নেয়। তারা সেসময় যুদ্ধ বিধ্বস্ত ইউরোপের দেশগুলোকে উচ্চসুদে ঋণ দেয়। ব্যস! এ থেকে আমেরিকা হয়ে গেল বিশ্বঅর্থনীতিতে সম্রাট। এসময় প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট আরো কিছু পদক্ষেপ নেয়। জাপানে পারমাণবিক বোমা ফেলে সেই যুক্তরাষ্ট্রই আবার শান্তির দূত জাতিসংঘ প্রতিষ্ঠা করে। আমেরিকার রুজভেল্ট, সোভিয়েত ইউনিয়নের স্টালিন, যুক্তরাজ্যের চার্চিল তেহরানে বৈঠকে জাতিসংঘ গঠনের সিদ্ধান্ত নেয় যার মোড়ল হবে ৪ দেশ। আরেকটি হলো ফ্রান্স। পরে চীনও যোগ দেয়। এবার আমেরিকা পরের যে টেক্কার চাল দেয় সেটা হলো ব্রিটেনের উপনিবেশদের স্বাধীন করা। এরপর সেসব দেশের সাথে মিত্রতা (পড়ুন অভিভাবকত্ব) করা। হ্যাঁ, আমেরিকা আগের মত উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদের পিছে ছোটে নি, তারা অভিভাবকের দায়িত্ব নেয়। আর তাদের প্রতিদ্বন্দ্বী হয় বিরাট সোভিয়েত ইউনিয়ন। পারমাণবিক শক্তিধর এই দুই দেশ কিন্তু সম্মুখ যুদ্ধে অংশ নেয় নি। নিয়েছে স্নায়ুযুদ্ধ আর প্রক্সিযুদ্ধে।
কিন্তু ১৯৮৬ সালের চেরনোবিল আশির দশকের আফগান-সোভিয়েত যুদ্ধে এই সোভিয়েত ইউনিয়ন টুকরো হয়ে যায় তাও তাদের উত্তরাধিকারী রাশিয়া সোভিয়েতের ঠাঁট কিছুটা নিয়ে চলে। কিন্তু সোভিয়েতের মত পরাশক্তি বা সুপার পাওয়ার তাদের থাকে না।
প্রক্সি যুদ্ধঃ
এখন আসি প্রক্সি যুদ্ধ কী? ধরুন এই মধ্যরাচ্যের সিরিয়া, ইরাক, ইয়েমেনের রণক্ষেত্রের কথা। কি ভাবছেন এসব আইএস, আল-কায়েদা আর হিজবুল্লাহর কাজ? না, এর মূল অনেক গভীরে। এসব ছোট বড় সশস্ত্র সো কলড জিহাদিস্ট গ্রুপগুলো বিভিন্ন মতাবাদে নিজেদের মাঝেই মারামারি করছে। মূল বিবাদ হলো শিয়া-সুন্নি। ভালো কথা, কিন্তু এরা এসব অস্ত্র পেল কোথায়? সুন্নিদের সাহায্য করছে সৌদি আরব আর শিয়াদের ইরান। এখানে শুরু হয় মধ্যপ্রাচ্যের ইসলামের নেতৃত্ব নিয়ে সৌদি-ইরান স্নায়ুযুদ্ধ। কিন্তু এরা তো কেবল পুতুল। এদের নিয়ন্ত্রণে ঐ আমেরিকা আর রাশিয়া। কিন্তু তাদের আদ্য কোনো ক্ষতি হয়েছে? মোটেও না।
ন্যাটো এবং বিশ্বব্যাংকঃ
আমেরিকার আরেকটা কড়ি ছিল ন্যাটো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েতের সমাজতান্ত্রিক আদর্শের আগ্রাসন থেকে বাঁচতে আমেরিকা ইউরোপের দেশগুলোকে নিয়ে ন্যাটো গঠন করে। সোভিয়েতের সমাজতন্ত্র যখন দুর্বল হয়ে যায় তখন ন্যাটোকে টিকিয়ে রাখতে নতুন কাজ হাতে নেওয়া হয়। ন্যাটোর নতুন এসাইনমেন্ট হলো শান্তির নামে পৃথিবীতে অশান্তি ঘটানো, আর এটাই আসল বাস্তবতা। এরপর আমেরিকা যে কাজটি করে সেটা হলো সো কল্ড ডেমোক্রেসির চাদরে পুরা বিশ্বকে আবৃত করা। এভাবে একনায়কতন্ত্রকে উচ্ছেদ করে সে জায়গায় নিজেদের অনুসারীদের বসানো। এভাবেই মিশরের মুরশি, লিবিয়ার গাদ্দাফি, ইরাকের সাদ্দামকে সরিয়ে দেওয়া হয়। আপাতদৃষ্টিতে এই কাজটি ছিল আরব বসন্তের গণজাগরণ কিন্তু এর পিছেও ইন্ধন ছিল আমেরিকারই।
আমেরিকার কৌশল এখানেই শেষ না। বিশ্বব্যাংক যা বিভিন্ন মেয়াদে বিভিন্ন দেশের উন্নয়নে এত টাকা ঢালছে, ১০ বছর পর সেই টাকা চড়া সুদে তুলে নিচ্ছে। কী মনে হয় আপনার? উন্নয়নশীল দেশগুলো এই টাকা কীভাবে দিবে? এভাবেই The United States of America বিশ্বের অঘোষিত সম্রাটে নিজে মূর্ত হয়েছে। এই পদে যেই আসুক না কেন ডেমোক্রেট বা রিপাবলিক, কেনেডি বা নিক্সন কিংবা ট্রাম্প বা বাইডেন; তাদের পররাষ্ট্রনীতি সাম্রাজ্যবাদীই থাকবে।
মার্কেট অফ দ্যা ওয়ার্ল্ডঃ
তাহলে এতদিন ভারতবর্ষ কোথায় ছিল? এই পৃথিবী যদি শহর হয় তাহলে ভারতবর্ষ তার মার্কেট। এখানে হাজার বছর ধরে যেই এসেছে খালি ব্যবসার খাতিরে। এদেশ তার ঐশ্বর্যের চরম শিখরে পৌছে মুঘল সাম্রাজ্যে যা ছিল পারস্য কাপানো তৈমুর আর মধ্যএশিয়া কাপানো চেঙ্গিস খানের ডিএনএর হাইব্রিড। তারা সাম্রাজ্যবাদে কখনো যায় নি। কিন্তু হোম গ্রাউন্ডে তারা ছিল অপরাজেয়।
এ তো গেল এই যাবৎকালের কথা। কিন্তু ভবিষ্যতে কী আসতে চলেছে? পরাশক্তির মুকুটে এখন যাদের চোখ আছে তারা হলো- চীন, ইজরাইল, তুরস্ক আর দাদাদের দেশ ইন্ডিয়া। শেষের দুইটার সম্ভাবনা যাচাই এখনও সম্ভব না। তবে প্রথম দুটায় আসি।
নতুন পরাশক্তি?
চীনের কৌশল কিছুটা উপনিবেশের মতই। তারা বিভিন্ন দেশে প্রথমে জায়গা ভাড়া নিয়ে প্রকল্প করে নিচ্ছে এরপর সেটার দাম দেশ দিতে না পারলে নিজেরাই সে জায়গা নিয়ে নিচ্ছে ঠিক যেভাবে ইউরোপিয়ানরা নিজেদের কুঠি স্থাপন করেছিল। আফ্রিকা যা আগে ফ্রান্সের বাপের সম্পত্তি(?) ছিল সেটা এখন চীনের শ্রমের জোগান দিচ্ছে কারণ তাদের জীবনযাত্রার মান এমনিই কম। তাছাড়া সাইবার টেকনোলজির সাহায্যে তারা মানুষের আইডেন্টিটি ইনফরমেশন সহজেই কালেক্ট করতে পারবে। সুতরাং চীন যে নিজেকে সেই পথে নিয়ে যাচ্ছে এটাতে সন্দেহের কোনো অবকাশ নাই।
ইজরাইল (Hebrew, Isra+íl = The Servent of God) এদের আদিপুরুষের নামে কুরআনের একটি সূরাও আছে (সূরা বনি ইসরাইল অপর নাম সুরা আল-ইসরা)। তিন ধর্মেই সমাদৃত নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর নাম ছিল ইসরাইল, যিনি হযরত ইবরাহীম আলাইহিস সালাম এর পুত্র হযরত ইসহাক আলাইহিস সালাম এর পুত্র ছিলেন। কিন্তু গত ৭২ বছর আগেও ইজরাইল রাষ্ট্রের অস্তিত্ব ছিল না। জার্মানির চ্যান্সেলর হিটলার ছিল প্রচণ্ড এন্টি-সেমেটিক বা সহজ ভাষায় ইহুদীবিদ্বেষী। তারা ইহুদীদের ঠিক সেভাবেই নির্যাতন করত যেভাবে আজ উইঘুরদের করা হচ্ছে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেন প্রতিশ্রুতি দেয় যে আমরা তোমাদের মুক্ত একটা দেশ দিব। ১৯৪৮ সালে এই থেকেই ইজরাইল নামক দেশটির জন্ম। আল্লাহর কুদরতে এরাই সব থেকে ধূর্ত আর বুদ্ধিমান। আবার এরাই সবচেয়ে ঘৃণিত। ২০১৮ সালে ট্রাম্প এই ইজরাইলের রাজধানী জেরুজালেম ঘোষণা করে।
ইদানিং মধ্যপ্রাচ্যে ইজরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের একটা ট্রেন্ড দেখা গেছে। আমিরাতের সাথে স্বাভাবিক সম্পর্কের পর ডমিনো ইফেক্টে একে একে মরক্কো এমনকি সৌদিও এই পথে হাটে। পাকিস্তানকেও নাকি চাপ দেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী ইমরান খান। এখন অদূর ভবিষ্যতে কি অপেক্ষা করছে কারও জানা নাই। কিন্তু আমেরিকার পররাষ্ট্রনীতিতে ইজরাইলের প্রভাব তেমনি দেখা যাচ্ছে যা দেখা গেছিল ব্রিটিশদের নীতিতে আমেরিকার হস্তক্ষেপের সময়। অথচ ইজরাইল তার পারমাণবিক ক্ষমতা সম্পর্কে কাউকে জানানোরও প্রয়োজনবোধ করে না। এভাবেই ফায ভাইরাসের মত নিজেদের শক্তিশালী করছে ইজরাইল।
জার্মানির স্বপ্নবিনাশঃ
একটি দেশ এর মাঝে নিজেদের পরাশক্তি করার স্বপ্ন দেখেছিল কিন্তু অবশেষে তারা ব্যর্থ হয় আর সেই দেশটি হলো জার্মানি আর এর স্বপ্নদ্রষ্টা এডলফ হিটলার। সে বার্লিনকে সে জায়গায় দেখতে চেয়েছিল যেখানে তখন ইস্তানবুল ছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয় তাদের নিজেদেরই দুই দেশে ভাগ করে দেয় (পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি। তারা ইহুদিদের ঠিক সেভাবেই কন্সেন্ট্রেশন ক্যাম্পে রেখেছিল যেভাবে আজ উইঘুর মুসলিমরা আছে। আগেরটার ফল ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবার কি হবে কারই জানা নাই।
শেষ কথাঃ
মনে আছে? কীভাবে কন্সট্যান্টিনোপল খ্রিস্টানদের হাতছাড়া হয়? কারণ রোমান ক্যাথলিকরা অর্থোডক্সদের ব্যাপারে নির্বিকার ছিল। এটাই আবার ঘটছে। মুসলিমদের মাঝে শিয়া-সুন্নি বিভেদের মতই। যদি ইরানে আক্রমণ হয় সৌদি ঘুরেও তাকাবে না। যদি সৌদির রাজতন্ত্র ভেঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা পায় তাও ইরানের কোনো যায় আসে না। সবাই নিজদের নিয়ে ব্যস্ত। যা জাতীয়তাবাদের সীমান্তে আন্তরিক একাত্মবোধ যেদিন ভেঙ্গে গেছিল সেদিনই উসমানী খেলাফত ভেঙ্গে চুরমার হয়ে যায়।
বিস্তর ইতিহাস থেকে আমরা একটাই শিক্ষা পাই। তা হলো ইতিহাস থেকে আমরা কখনোই শিক্ষা নেই নি। যার জন্যই বারবার ইতিহাসে পুনরাবৃত্তি ঘটেছে। এভাবেই বিশ্ব কাপানো নেতাদের নাম লেখা হবে ইতিহাসের পাতায়। কোথাও সোনালী জাফরানে, কোথাও কালো আলকাতরায়।
Reference:
1. Caput Mundi: Caput Mundi - Wikipedia
2. King Cyrus in bible: Daniel 10:1 In the third year of Cyrus king of Persia, a message was revealed to Daniel, who was called Belteshazzar. The message was true, and it concerned a great conflict. And the understanding of the message was given to him in a vision. (biblehub.com)
3. The incident of destruction of Temple of Solomon in the holy Qur'an: Surah Al-Isra - 17:1 | Quran.com
4. The prophecy about "The great kingdom of Israel" in the Bible: Zechariah 12:3 On that day, when all the nations of the earth gather against her, I will make Jerusalem a heavy stone for all the peoples; all who would heave it away will be severely injured. (biblehub.com)
5. The (Eastern) Romans aka Byzantine mentioned in the holy Qur'an: Surah Ar-Rum - 30:1 Quran.com
6. The conflict of Rome and Constantinople: How did Europe React to the Fall of Constantinople? (Short Animated Documentary) - YouTube
7. Conquest of Constantinople: THE 2ND CONQUEST OF TURKEY - SHOCKING PROPHECY OF END TIMES - YouTube
8. The biography of Salahuddin Al- Aiyubi and second conquest of Jerusalem: Salahuddin Al Ayyubi RA - YouTube
9. The collapse of Abbasid Caliphate: How did the Abbasid Caliphate Collapse? | 833CE - 1258CE | Al Muqaddimah & Knowledgia - YouTube
10. How the Ottoman became the superpower: Why the Ottomans Never Colonized America? - YouTube
11. Collapse of the Ottoman empire: Ten Minute History - The Fall of the Ottoman Empire and the Birth of the Balkans (Short Documentary) - YouTube
12. Treaty of Lausanne: What is Treaty of lausanne and its impact on Turkey - YouTube
13. How the USA became a superpower: How America became a superpower - YouTube
***14. Conflict between the Shia and the Sunni and Russia VS USA proxy war: The Middle East's cold war, explained - YouTube
***15. China behaving like Adolf Hitler: The Inhumane Muslim Concentration Camps by Chinese Communist Party. - YouTube
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

