রিজিক্ব
ওরা কয়েকজন জন বন্ধু মিলে ঘুরতে গেছে একটা ঐতিহাসিক মসজিদে। পিকনিক বলা যায়। হুট করেই প্লান করে চলে আসল সবাই। কালকে রাত ৮টার দিকে হঠাৎ রাহাতের মাথায় ভূত চাপল ঘুরতে যাওয়ার। সাথে সাথেই মেসেঞ্জার গ্রুপে জানিয়ে দিল সবাইকে। ৩৫ জ

বিসমিল্লাহির রাহমানির রাহিম
ওরা কয়েকজন জন বন্ধু মিলে ঘুরতে গেছে একটা ঐতিহাসিক মসজিদে। পিকনিক বলা যায়। হুট করেই প্লান করে চলে আসল সবাই। কালকে রাত ৮টার দিকে হঠাৎ রাহাতের মাথায় ভূত চাপল ঘুরতে যাওয়ার। সাথে সাথেই মেসেঞ্জার গ্রুপে জানিয়ে দিল সবাইকে। ৩৫ জন মেম্বারের মধ্যে এই অল্প সময়ের নোটিসেই ১২ জনকে পাওয়া গেছে। আগে বললে হয়তো ২০-২৫ জন হয়ে যেত। এই করোনার মাঝে বাসায় থাকতে থাকতে আর ভাল্লাগছিল না। মাঝে মাঝে এখানে সেখানে বন্ধুদের সাথে গেলেও সবার একসাথে গেট টুগেদারটা যেন আবশ্যক হয়ে গেছিল। সো দেরীর আর প্রশ্নই উঠছে না!
তো সবাই সকাল বেলা রওনা দিয়ে ৯টার দিকে পৌঁছাল মসজিদটাতে। ঘুরাঘুরি, খাইদাই করে জোহরের পর সব এক বিরাট আমগাছের নিচে গল্প জুড়ে দিল।
চারটার দিকে আসরের আজান দিয়ে দিল। নোমান একটু ইসলাম বোঝাশোনা ছেলে। আসরের আজান দেওয়ার পরপরই তাই সে মসজিদের উদ্দেশ্যে যাওয়ার জন্য উঠে দাঁড়াল।
"ওই চল!" নোমান হায়াতকে আসরের সালাতের জন্য ডাক দিল।
"তুই যা। আমরা আসছি," মোবাইল স্ক্রিনে বুদ হয়ে থাকা হায়াত উত্তর দেয়।
নোমান মসজিদের দিকে এগোতে থাকল।
…
"কীরে যাবি?" অয়ন হায়াতকে জিজ্ঞেস করে।
"চ একটু চা খেয়ে আসি। তারপর নাহয়," আয়াত উত্তর দেয়।
"চ চ! ওইদিকে একটা চায়ের দোকান দেখছিলাম।"
চায়ের দোকানের দিকে ১১ জোড়া জুতা একসাথে চলতে থাকল।
"রফিক?" নাহিয়ান রফিকের দিকে তাকায়। রফিকও নাহিয়ানের দিকে মুখ চাওয়াচাওয়ি করল। দুজনই থ। ওরা বাকিদের আগে জোরে জোরে হেঁটে আসে চায়ের দোকানটার দিকে।
"কীরে তোরা দাঁড়ায় আছিস কেন?" রাহাত জিজ্ঞেস করল ওদের।
"তোরাও আয়," নাহিয়ান উত্তর দেয়।
ওরা সবাই এসে যা দেখল তা কেউই আশা করেনি।
"সালাতের বিরতি চলছে। আপনারাও আসুন।"
লাল রঙের মোটা অক্ষরে লেখা টংয়ের গায়ে।
সবাই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। নিরবতা ভেঙে আকিফ কথা বলে ওঠে, "আচ্ছা জামাত কি শুরু হয়েছে?"
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

