মহাপ্রলয়
কিয়ামতের নকশা এঁকে সূরা আল ক্বারিয়াহ্ তে মহাপ্রলয়ের সংকেত করেছেন দান, আল্লাহর আদেশে ইসরাফিলের শিঙ্গায় ফুত্কারে হবে সকল আত্মার পুনরুথ্থান। গগন পানে চেয়ে শিঙ্গা ঠোঁটে হুকুমের আশায় সদা দণ্ডায়মান অনন্ত অব্দ, হুকুম পাওয়া মাত

বিসমিল্লাহির রাহমানির রাহিম
কিয়ামতের নকশা এঁকে সূরা আল ক্বারিয়াহ্ তে মহাপ্রলয়ের সংকেত করেছেন দান,
আল্লাহর আদেশে ইসরাফিলের শিঙ্গায় ফুত্কারে হবে সকল আত্মার পুনরুথ্থান।
গগন পানে চেয়ে শিঙ্গা ঠোঁটে হুকুমের আশায় সদা দণ্ডায়মান অনন্ত অব্দ,
হুকুম পাওয়া মাত্রই ধ্বনিত হবে দুস্তোষ্য বিভীষিকাময় প্রাণাতিপাত সেই শব্দ।
শিঙ্গার ফেরেশতা মালাকুল সূর ইসরাফিলের ফুত্কার হবে তিনটি গুনে গুনে,
প্রথমটির ধ্বনিত আন্দোলনে পৃথিবী হবে লন্ডভন্ড নিদান আনমনে।
সাগরের পানিতে প্রজ্বলিত আগুন আর মানুষ হবে নিক্ষিপ্ত পতঙ্গের মত ইতস্তত বিক্ষিপ্ত,
পাহাড় গুলো হবে রঙ-বেরঙয়ে ধূনা তুলার মত আর ভাঙ্গবে মাধ্যকর্ষণ বলের বলয়ের সুপ্ত।
গর্ভধারিণী মায়ের হয়ে যাবে গর্ভপাত আর দুধের শিশুকে ছেড়ে দৌড় দিবে ‘মা’,
তারা গুলো ছিন্ন ভিন্নতায় দিগ্বিদিক হবে আর পৃথিবী প্রকম্পিত হয়ে তৈরি হবে অদ্ভুত সীমা।
দ্বিতীয়টির ধ্বনিত আন্দোলনে হবে সকল প্রাণির আত্মা সংবরণ,
এমনকি ইসরাফিলেরও মৃত্যু ঘটবে তারপর মানব ও জ্বীন জাতির রুহু কবযে হবে মরণ।
এরপর বিভিন্ন ফেরেশতাসহ মালাকুল মউত আজরাইলের পালা শুনেই চিৎকারে গগন হবে স্তম্ভিত,
এভাবে আল্লাহ ব্যতিত সব কিছুর লিলা সাঙ্গ হবে রইবেনা কোনো প্রাণের অস্তিত্ব।
সকল আত্মার মৃত্যুর স্বাদ তাদের নিজেদেরই গ্রহণ করতে হবে এভাবে,
প্রাণের অস্তিত্বের ক্ষয় লয় হবে কতনা ভয়ানক দীর্ঘ সেই ক্ষণের অবশ্যম্ভাবিতা ভেবে।
তৃতীয়টির ধ্বনিত আন্দোলনের প্রয়োজনে ইসরাফিলকেতো দরকার; কিন্তু সে তো নেই জীবিত,
তাই সৃষ্টিকর্তা তাঁকে আবার জীবনদানে করবেন ধন্য ৩য় ফুত্কারের জন্য; হয়ে প্রবর্তিত।
ইসরাফিলের তৃতীয় ফুত্কারে পুনরুথ্থাপিত হবে আবার সকল প্রাণিকুল,
উলঙ্গ হয়ে দাঁড়াবে বাবা-ছেলের; মা-মেয়ের; এমনকি সকল মানব বন্ধনের সম্পর্ক এভাবে হবে ভণ্ডুল।
সূর্যটা মাথার অতি সন্নিকটে থাকায় চোখের পানি নাকের পানি ঘামের পানি এক হয়ে হবে একাকার,
তার সাথে মাথার মগজগুলো ভাতের মারের ন্যয় নাকের ছিদ্র দিয়ে পড়ে; ঘটাবে বিপদাত্মক অন্ধকার।
কুকুরের জিহবাটার মত নাভির নিচ পর্যন্ত ঝুলবে মোদের জিহবাটা এমতাবস্থায় দিনটি হবে ৫০ হাজার বছর,
ইয়া নাফসি ইয়া নাফসি রবে ক্রন্দনে থাকবো রত বিচারের অপেক্ষায়, গুনব প্রহর।
সময় ক্ষেপণে অসহ্য হয়ে সবাই বলবে “যা হয় হবে” শুরু হোক বিচার কার্য,
আশেপাশে চেনাজানা থেকেও পরিচয় দিতে চাইবেনা শুধু আশায় ,যা আছে নসিবে ধার্য।
তারপরও শুরু হবেনা; বিচার কার্য প্রলম্বিত হয়ে চিরঞ্জিবের উদ্দেশ্যে মানব অনুরোধে ন্যস্ত হবে নবীদের ফেরা,
একে একে ইব্রাহীম ইসমাঈল ইসহাক্ব ইয়াক্বুব মুসা অস্বীকার করবে একমাত্র মোহাম্মদﷺ ছাড়া।
জনমানবের পক্ষ হয়ে ঈসা(আঃ) ইঙ্গিত করবেন মোহাম্মদﷺ এর দিকে একাগ্র চিত্তে,
সেজদায় পরে ৫০ হাজার বছর জিকির ও কান্নায় বিভোর থাকবেন উম্মতদের ফয়সালার নিমিত্তে।
বিশ্বনবীর কান্না শাশ্বত মহান আল্লাহ তা‘আলা শুনবেন এবং বলবেন হে নবী, মাথা তুলুন, হায়!
কী চাইবেন বলুন? আমি দিই-শুনেই বিশ্বনবী সুপারিশ করবেন যারা দুনিয়াতে বেদআ’ত তৈরি করে নাই।
অন্যান্য সকল নবী আল্লাহর নিকট থেকে বিশেষ দোয়া কবুলের মাধ্যমে জান্নাতী সনদে আসন্ন,
একমাত্র বিশ্বনবীই গুনাহগার বান্দাদের হয়ে দোয়া রেখে দিয়েছেন কেয়ামতের কঠিন দিনের জন্য।
বিশ্বনবীর সুপারিশে মিজানের নিক্তি পাল্লায় জাররা পরিমাণ নেক আমলের বরাদ্দও করিবেন ভার,
অপর দিকে গুনাহরও অনুরূপ ভারে হিসাব ন্যস্ত হবে, এটাই তার ভার ভারীর উপহার।
বেশি বেশি জিকির কর “সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি” এবং “সুবহানাল্লাহিল আজিম” বলে,
ঐ কঠিন দিনে আল্লাহ তা‘আলা মিজানের নিক্তি পাল্লায় ভারী করে দিবেন নেকিতে ডানহাতি আমলে।
অসৎ কর্মের শাস্তিস্বরূপ নরকের আমল নামা দিবে পিছন দিক থেকে বামহাতে,
নাফরমানরা “এটা তার নয়” বলে অস্বীকারের ঝড় তুলবে বিভিন্ন কৌশলের প্রাতে।
কিরামান কাতেবীন ফেরেশতা ধরে দিবে পাণ্ডুলিপি তার হাতে হীনচেতা কাজে,
তাও অস্বীকার করবে “এটা আমার নয়” বলে, অবনীর কুকর্মের অনুরূপ সেজে।
এরপরও যখন অস্বীকার করবে ভিন্ন ছলের ফন্দিবাজ হয়ে,
পরখ করে ধরে দিবে হলকুমের গ্রন্থিতে রাখা আরেকটি অনুলিপি দিয়ে।
তারপরও অস্বীকারে পিছলিয়ে যাওয়ার ব্রত দিয়ে পাশ কাটানোর প্রয়াসে,
আর একটি সমর্থিত নথি বেরিয়ে আসবে শিরদাঁড়ার একেবারে নিচের “কক্কিক্স” থেকে অনায়াসে।
তাও ক্ষান্ত হবে না অস্বীকারের ব্যঁজন ধরে করবে মত প্রকাশের বহুরূপী সাজ,
এবার নীল নকশা ডি এন এ; হাতের ও পায়ের ছাপের নিরিখে লিপিকর বেরিয়ে আসবে রূপে বাজ।
এবার সারা জীবনের কর্মের ধারণকৃত দৃশ্য; ক্ষণ কাল পাত্র ভেদে করবে উন্মোচন,
লজ্জায় ভয়ে শোকে দুঃখে কাতরাতে থাকবে দিশেহারা হয়ে ক্ষান্ত হবে তার জীবন।
শেষে প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গের কৃতকর্মের সাক্ষীর নিরিখে ঠোঁট দুটি সেলাই করে নিক্ষেপ করবে নরকে, হায় মনুষ্যবর্গ!
সেথায় অনন্ত অসীম কাল অবধি নিবাস হবে আর নেককারদের জন্য রবে সুখময় স্বর্গ।
২০/১১/২০২০, শুক্রবার
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

