ইমান ও অন্ধ ইমান
ইমান বলতে আমরা কী বুঝি? যারা মুসলিম তারা ইমান সম্পর্কে একরকম জ্ঞান রাখি। আর যারা নাম-এ মুসলিম তারা এক রকম জ্ঞান রাখি। ‘আসসালামু আলাইকুম’ নতুন লেখক। লেখক বললে ভুল হবে, পাঠক। তবে লেখার মাধ্যমে ব্যক্তিগত ও জানার মধ্যে কিছু

বিসমিল্লাহির রাহমানির রাহিম
ইমান বলতে আমরা কী বুঝি? যারা মুসলিম তারা ইমান সম্পর্কে একরকম জ্ঞান রাখি। আর যারা নাম-এ মুসলিম তারা এক রকম জ্ঞান রাখি।
‘আসসালামু আলাইকুম’ নতুন লেখক। লেখক বললে ভুল হবে, পাঠক। তবে লেখার মাধ্যমে ব্যক্তিগত ও জানার মধ্যে কিছু কথা বলতে চাওয়ার জন্য আজকের বিষয়টি তুলে ধরছি। হ্যাঁ, যা বলছিলাম। ‘ইমান,’ যারা নাম-এ মুসলিম তাদের প্রকৃতপক্ষে ইমান নেই বলা যায়। তারা মনে করে, ইমান হলো একটি শব্দ বা একটি সংজ্ঞা যা দুই এক লাইনের মধ্যে সীমাবদ্ধ। প্রকৃতপক্ষে ইমান হল একটি বৃহৎ, মজবুত ও শক্তিশালী দূর্গ যার ভেতরে অবস্থান করে আল্লাহ ও তাঁর রাসূলের অপরিসীম ভালোবাসা ও ইসলামের জন্য জীবন দিয়ে দেওয়ার মতো উড়তে থাকা এক দণ্ডায়মান পতাকা। এই দূর্গ এতই শক্তিশালী যে শয়তানের হাজার চেষ্টাতেও তা ভেদ করা সম্ভব নয়। এই দূর্গ এতই প্রভাবশালী যা আপনার অন্তরকে রাখে সর্বদা মজবুত আর মানবদেহের প্রতিটি কোষকে রাখে সৎকর্মের জন্য সক্রিয়। আর প্রথমেই যেহেতু বললাম নাম-এ মুসলিমরা ‘ইমান’ কী তা সম্পর্কে অজ্ঞাত। কারণ, যে ইসলামকে গ্রহণ করেছে কেবল সে-ই মুসলিম।
ইমানকে বলা হয় ইসলামের মূল। আর ইসলাম হলো মূলের সন্নিহিত গাছের ন্যায় যার রয়েছে বিস্তর শাখা-প্রশাখা, ফুল ও পাতা। ইমান বা বিশ্বাসের এই শক্তিশালী মনোভাবই আল্লাহর নিকট সবথেকে বেশি মূল্যবান। এই ইমানের উপরই ভিত্তি গড়ে দাঁড়িয়ে আছে চারটি খুঁটি; সালাত, যাকাত, হজ্ব ও সাওম। সুতরাং, মনে প্রশ্ন জাগে, যদি আমি সালাত আদায় করি, সাওম পালন করি, যাকাত কিংবা হজ্ব আদায় করি তার মানে কি এই নয় যে আমি একজন ইমানদার ব্যক্তি? দূর্ভাগ্যবশত সবসময় তা প্রযোজ্য হয় না। সেজন্যই কথা কথা আসে সর্বপ্রথমে অন্ধ ইমানের।
অন্ধ ইমান- কথাটি শুনলেই বোধহয় যে ভুল একটা কথা বলা হচ্ছে, ব্যাকরণে ভুল আছে। ‘ইমান’ কিভাবে আবার অন্ধ হয়? সেজন্য প্রথমেই ইমানের ছোট পরিচয় তুলে ধরলাম। যাদের কাছে ইমান কেবল দুটি লাইন বা কিছু শব্দের মধ্যে আবদ্ধ তাদের কাছে এটি অন্ধ ইমানের শামিল। সর্বদা মনে রাখা উচিত; ইমান মানুষকে আল্লাহওয়ালা বা ইবাদতকারী হিসেবে গড়ে তুলতে পারে।
কিন্তু যে ইবাদতকারী হিসেবে পরিচিত তার ইমান যে দুর্বল নয় তার কোনো নিশ্চয়তা নেই। আর তাই দেখা যায় সমাজে নানারকম অন্যায় অবিচার। দিনে কিংবা রাতের অথবা ভোরের সালাতে রত ব্যক্তিকেও অফিস কিংবা নিজের অন্যান্য কর্মক্ষেত্রে ঘুষ কিংবা অন্য অন্যায়ে লিপ্ত থাকতে দেখা যায়। সমাজে তাই এখনো দেখা যায় মসজিদ কিংবা অন্যান্য শাখায় অনেক অনেক টাকা দানকারী ব্যক্তি কিংবা হাজ্বীও সুদের ব্যবসার সাথে জড়িত[ব্যাংক]। এই সবই হলো অন্ধবিশ্বাসের কারণ।
অর্থাৎ, অন্ধ বিশ্বাস বা অন্ধ ইমান হলো সেটাই যেখানে মানুষ ভাবে, অসৎকর্মে লিপ্ত থেকেও ভালো কাজের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট রাখা। মানে এটাই বলা চলে যে এক হাতে চুরি করে অন্য হাতে মাফ চাওয়া। মূলত এই সবই হলো শয়তানকে সন্তুষ্ট রাখা। সবই হলো অন্ধ ইমান। তাহলে এটা ভাবা উচিত হবে না যে কথাটি বলার কারণ সালাত, সাওম ইত্যাদি থেকে বিরত রাখা।
ব্যক্তির সালাত ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না যতক্ষণ না তার ইমান সঠিক হয়। মনের অনুশোচনা সব ধরনের পাপ থেকে মানুষকে দূরে রাখে। অর্থাৎ প্রকৃত ইমান ছাড়া কোনো ইবাদই গ্রহণযোগ্য না, কিংবা কোন ইবাদত ইমানকে মজবুত করে না। বরং ইমান-ই ইবাদত বন্দেগী এবং জীবনকে মজবুত করতে পারে। আর মানুষকে পাপকর্ম থেকে দূরে রাখে। প্রকৃত ইমানের সহিত আদায়কৃত সালাত মানুষকে সমস্ত খারাপ ও অন্যায় থেকে দূরে রাখে।
মহান আল্লাহ বলেন, "নিশ্চয়ই সালাত বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ হতে। আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ। তোমরা যা কর, আল্লাহ তা জানেন।" সূরা আল-আনকাবুত ২৯/৪৫
কিন্তু ইমান সম্পর্কে মনকে উদাসীন রাখায় কোনো ইবাদত কাজে আসে না। লোক-দেখানো ইবাদত যেমন কাজে আসে না, ঠিক তেমনই গোপনে গোনাহ করানোতে শয়তানের সাহায্যপ্রাপ্তি হয়। আর যার ইমান সম্পর্কে উদাসীন, গোপনে গোনাহ করে তারা সর্বদাই গোনহগার হতে থাকে।
এখন কিছু শর্ত দেয়া যাক যেগুলো ইমানকে মজবুত করতে সব থেকে বেশি কার্যকরি বলে আমার জানা। শিরকের বিপরীতে তাওহীদ, সন্দেহের বিপরীতে দৃঢ় বিশ্বাস, ছেড়ে দেয়ার বিপরীতে জ্ঞান, প্রত্যাখ্যানের বিপরীতে আঁকড়ে ধরা, মিথ্যার বিপরীতে সত্য, আল্লাহর জন্য সম্পর্ক এবং বিচ্ছেদ।
প্রথম দুটি সম্পর্কে তো ধারণা পাওয়া যায়, কিন্তু তৃতীয়টি হলো ধারাবাহিকতা। আল্লাহ বলেন, "আর যে ব্যক্তি একনিষ্ঠ ও বিশুদ্ধচিত্তে আল্লাহর কাছে নিজকে সমর্পণ করে, সে তো শক্ত রশি আঁকড়ে ধরে। আর সকল বিষয়ের পরিণাম আল্লাহরই কাছে।" সূরা লুকমান ৩১/২২
আর চতুর্থ বিষয় যা বললাম সেটি হলো জ্ঞান। জ্ঞান মানুষকে সত্য চেনায় আর আলোর পথে নিয়ে আসে। "আর তারা একে অপরের মুখোমুখি হয়ে জিজ্ঞাসা করবে, তারা বলবে, 'তোমরা তো তোমাদের শপথ নিয়ে আমাদের কাছে আসতে। তারা (নেতৃস্থানীয় কাফেররা) বলবে, 'বরং তোমরা তো মুমিন ছিলে না। এবং তোমাদের উপর আমাদের কোনো কর্তৃত্ব ছিল না; বস্তুত তোমরাই ছিলে সীমালংঘনকারী সম্প্রদায়। তাই আমাদের বিরুদ্ধে আমাদের রবের কথা সত্য হয়েছে, নিশ্চয় আমরা শাস্তি আস্বাদন করব। সুতরাং আমরা তোমাদেরকে বিভ্রান্ত করেছিলাম, কারণ আমরা নিজেরাও ছিলাম বিভ্রান্ত।" সূরা আস-সাফফাত ৩৭/২৭-৩২
অর্থাৎ, যাদের দেখে ইমানদার মনে হয়, যারা নিজেদের সত্য প্রচারক বলে দাবি করে, তাদের নিজেদের ইমানকেও আগে মজবুত করতে হবে। মুমিন হতে হলে সর্বদা এটা মনে রাখতে হবে, আমার কাজের দ্বারা আমার আল্লাহ যেন কষ্ট না পান, আল্লাহর বান্দাগণ যেন কষ্ট না পান। আমার মুখের বিষাক্ত ছুরি, যেখানে রয়েছে মিথ্যা, সন্দেহ, গীবত, তিরষ্কার-টিটকারি, আপমান। এই বিষাক্ত ছুরি যেন অন্য কোনো কাউকে আঘাত না করে। হোক না সে অন্য ধর্মের কিংবা ধর্ম সম্পর্কে উদাসীন। নিজের ইমান দৃঢ় করতে, সৎ মুমিন হতে এই গুণটি থাকা অপরিহার্য। নতুবা প্রকৃত মুসলিম হওয়া সম্ভব নয়। আল্লাহ বলেন, "তারা বলে, ‘সামান্য কিছু দিন ছাড়া আগুন আমাদেরকে কখনও স্পর্শ করবে না।’ বলুন, ‘তোমরা কি আল্লাহ্র কাছ থেকে এমন কোনো অঙ্গীকার নিয়েছ; যে অঙ্গিকারের বিপরীত আল্লাহ্ কখনও করবেন না? নাকি আল্লাহ্ সম্পর্কে এমন কিছু বলছ যা তোমরা জান না?’ " সূরা আল-বাক্বারাহ ২/৮০
উপরোক্ত আয়াতটি সেই সব অন্ধ ইমানের ধারক মানুষদের যারা নাম-এ মুসলিম, এবং যারা মনে করে মুসলমান নাম, ধর্ম ইত্যাদি জন্মগতভাবে পাওয়ার কারণে জান্নাতে যাবে। এসব ভুল বিশ্বাস অন্তরে রাখলে সমাজে গোনাহেরই জন্ম হবে আর পরকালে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না।
তো ইমানদার হতে হলে, প্রকৃত মুসলিম ও মুমিন হতে, নিজের আত্মাকে ইসলামের আলোকে আলোকিত করতে, রাসূলের দেখানো পথে চলতে, সর্বপ্রথম সঠিকভাবে ইমান অর্জন করতে হবে। অন্ধ ইমান ও সেই সাথে আল্লাহর সাথে না নাফরমানি দূর করতে হবে। আর সর্বদা সেই আয়াত মাথায় নিয়ে চলতে হবে যা আল্লাহ কুরআনে ইরশাদ করেন, "হে মুমিনগণ, তোমরা অঙ্গীকারসমূহ পূর্ণ কর।" সূরা আল-মায়ি’দাহ ৫/১
অনন্তের পানে
অনন্তের পানে ছুটে চলা এ আত্মার কিছু আত্মিকতা
পছন্দের মুক্তোমালা
এই বিভাগে আপনাদের পছন্দের বাণীগুলো আমাদের কাছে পাঠাতে পারেন। সেরা উক্তিগুলো বাছাই করা হবে ম্যাগাজিনের জন্য। আপনার নাম, পূর্ণ ঠিকানাসহ আপনার পছন্দের উক্তিগুলো পাঠিয়ে দিন সি ল ম এর মেইল এড্রেসে simun2020@gmail.com মেইলের Subject এ পছন্দের মুক্তমালা লিখতে ভুলবেন না।
এ সংখ্যায় বাছাইকৃত উক্তিগুলো-
''গীবত ঋণের চেয়েও মারাত্মক। ঋণ পরিশোধ করা যায়। গীবত পরিশোধ করা যায়না।"
পাঠিয়েছেনঃ ফারহান শান্ত
বলুন,"তোমরা আমাকে জানাও,যদি পানি ভূগর্ভে তোমাদের নাগালের বাইরে চলে যায়, তখন কে তোমাদেরকে এনে দেবে প্রবাহমান পানি?" - সূরা মুলক, ৬৭/৩০
পাঠিয়েছেনঃ মোঃ সমুদ্র সৈকত
"এসেছে সত্য, চলে গেছে মিথ্যে, নিশ্চয়ই মিথ্যে, চিরদিন মিথ্যে"- সূরা বানী ইসরাইল, ১৭/৮১
"ইসলাম জিতবেই, হয় তোমাকে সহ, নয়ত তোমাকে ছাড়া, কিন্তু ইসলামকে ছাড়া তুমি হারবে এবং হারিয়ে যাবে"- আহমেদ দিদাত
"বাস্তব সত্য সেটাই যা তোমার রব বলেন, কাজেই তুমি সন্দিহান হয়ো না।" - সুরা আল-বাক্বারাহ, ২/১৪৭
পাঠিয়েছেনঃ আবিদ হাসান
"ধৈর্যর সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে। অবশ্য তা যথেষ্ট কঠিন। কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব।" - সূরা আল-বাক্বারাহ, ২/৪৫
"যারা স্বীয় ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, এরপর ব্যয় করার পর সে অনুগ্রহের কথা প্রকাশ করে না এবং কষ্টও দেয় না, তাদেরই জন্যে তাদের পালনকর্তার কাছে রয়েছে পুরস্কার এবং তাদের কোন আশংকা নেই, তারা চিন্তিতও হবে না।" - সূরা আল-বাক্বারাহ, ২/২৬২
"নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না, যে লোক তাঁর সাথে শরীক করে। তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ, যার জন্য তিনি ইচ্ছা করেন। আর যে লোক অংশীদার সাব্যস্ত করল আল্লাহর সাথে, সে যেন অপবাদ আরোপ করল।" - সূরা আন-নিসা, ৪/৪৮
"যারা ঈমানদার, তারা এমন যে, যখন আল্লাহর নাম নেয়া হয় তখন ভীত হয়ে পড়ে তাদের অন্তর। আর যখন তাদের সামনে পাঠ করা হয় কালাম, তখন তাদের ঈমান বেড়ে যায় এবং তারা স্বীয় পরওয়ার দেগারের প্রতি ভরসা পোষণ করে।" - সূরা আল-আনফাল, ৮/২
পাঠিয়েছেনঃ হুমায়রা কবীর
"অতএব কিসে তোমাকে বিচার দিবস সম্পর্কে অস্বীকার করায়?" - সূরা আত-ত্বীন ৯৫/৭
পাঠিয়েছেনঃ রুকাইয়া জান্নাত
"কসম! ওই আকাশের যা বিভিন্ন রূপে আত্মপ্রকাশ করে"
পাঠিয়েছেনঃ মোঃ সানজিদুল ইসলাম
"নিশ্চয়ই আমার সলাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু কেবলমাত্র বিশ্বচরাচরের প্রতিপালক আল্লাহর জন্য।" – সূরা আল-আন’আম, ৬/১৬২
পাঠিয়েছেনঃ নাফিস ইকবাল
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? - সূরা আর-রহমান
পাঠিয়েছেনঃ মোসাঃ ফরিদা পারভীন এবং মোঃ মারুফ ইসলাম সিফাত
"যখন তার কাছে আমার আয়াতসমূহ তিলাওয়াত করা হয়, তখন সে বলে, "পূর্ববর্তীদের উপকথা"। কখনোই না, তাদের কৃতকর্ম তাদের অন্তরে মরিচা ধরিয়েছে।" - সূরা আল-মুতাফফিফিন, ৮৩/১৩-১৪
পাঠিয়েছেনঃ নিয়াজ
"নিশ্চয় তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।" - সুরা আল-আহযাব, ৩৩/২১
পাঠিয়েছেনঃ মোঃ মুয়াজ আলী
"আর যালিমরা যা করছে, আল্লাহকে তুমি সে বিষয়ে মোটেই গাফেল মনে করো না, আল্লাহ তো তাদের অবকাশ দিচ্ছেন, ঐ দিন পর্যন্ত যে দিন চোখ পলকহীন তাকিয়ে থাকবে।" -সূরা ইবরাহীম, ১৪/৪২
পাঠিয়েছেনঃ আব্দুর রহমান তাওফির
কোরআন এমন এক কিতাব, যা সবসময়ই নতুন। কোরআন এর রঙ্গে যার জীবন রঙ্গীন, অন্য কোন রং লেগে তার জীবন নষ্ট হতে পারে না।
পাঠিয়েছেনঃ আমিরুল ইসলাম
আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ:
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ নারীদেরকে (সাধারণত) চারটি বিষয় দেখে বিয়ে করা হয়। তার ধন-সম্পদ, বংশমর্যাদা, তার রূপসৌন্দর্য এবং তার দীনদারী। তবে তুমি দীনদার নারী বিয়ে করো। অন্যথায় তুমি লাঞ্ছিত হবে।
সুনানে আবু দাউদ, হাদিস নং ২০৪৭
পাঠিয়েছেনঃ মোঃ শাহরিয়ার হাসান
মানুষের মধ্যে সর্বাপেক্ষা নিকৃষ্ট হল ‘দ্বিমুখী ব্যক্তি’। তারা এদের কাছে বলে এক কথা আর ওদের কাছে বলে আর এক কথা।
সহীহ বুখারীঃ ৬৬৯০
পাঠিয়েছেনঃ মোঃ রাফিউজ্জামান
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

