সত্যের পথ
বিভ্রান্ত পথ যখন মানুষকে দেয় ধোঁকা মিথ্যার পথে হেঁটে মানুষ তখন হয় বোকা। অসৎ পথে পা বাড়িয়ে যখন সে যায়, শয়তান তখন তাকে দেখে বাহবা জানায়। যেই দিন থেকে পা ফেললে সেই ভুলের সেই পথে দেখবে হত্যা, অপহরণ আর ধ্বংসলীলা সবই হবে তোমার

বিসমিল্লাহির রাহমানির রাহিম
বিভ্রান্ত পথ যখন মানুষকে দেয় ধোঁকা
মিথ্যার পথে হেঁটে মানুষ তখন হয় বোকা।
অসৎ পথে পা বাড়িয়ে যখন সে যায়,
শয়তান তখন তাকে দেখে বাহবা জানায়।
যেই দিন থেকে পা ফেললে সেই ভুলের সেই পথে
দেখবে হত্যা, অপহরণ আর ধ্বংসলীলা সবই হবে তোমারই হাতে।
টেন্ডা’বাজি, চাঁদাবাজি, আর আছে যত খারাপ কাজ
সবই করবে তুমি; থাকবে না তোমার কোনো লাজ।
তাই বলি মোর ভাই তোমায়, ছেড়ে দাও এই পথ
ফিরে এসো ঘুরে দাঁড়াও, করো আলোর পথের শপথ।
এসো সত্যের পথে, এসো আলোর পথে,
এসো কল্যানের পথে, এসো ন্যায়ের পথে।
সত্য তোমায় শেখাবে, কিভাবে করবে বিশ্বজয়
আল্লাহ তোমার সহায় হবে ইন শা আল্লাহ্, থাকবে তুমি সদা নির্ভয়।
খারাপ পথ, মিথ্যার পথ, বিভ্রান্তির পথ সবই
তোমার প্রতিকুল।
কেবল মাত্র, শুধুমাত্র আল্লাহর বিধান ঐ
তোমার অনুকূল।
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

