নিঃস্ব হতে
নিঃস্ব হাতে সজল চোখে তুলেছি তোমার কাছে হাত, প্রভু কবুল করো মোরে আমার এই ছোট্ট মোনাজাত। প্রভু স্বার্থপর এই জগতে আমায় করোনা একা, নিঃস্ব হতে তোমার কাছে আজ এই আমার চাওয়া। মানুষের মধ্যে নেই মনুষত্ব, পৃথিবী হারিয়ে সজীবতা। ন

বিসমিল্লাহির রাহমানির রাহিম
নিঃস্ব হাতে সজল চোখে
তুলেছি তোমার কাছে হাত,
প্রভু কবুল করো মোরে
আমার এই ছোট্ট মোনাজাত।
প্রভু স্বার্থপর এই জগতে
আমায় করোনা একা,
নিঃস্ব হতে তোমার কাছে
আজ এই আমার চাওয়া।
মানুষের মধ্যে নেই মনুষত্ব,
পৃথিবী হারিয়ে সজীবতা।
নেই কারো মাঝে সত্য,
ভুলে গেছি সব পরম্পরা!
অন্যায়ের ওই কঠিন স্রোতে,
ভেসে গেছি আজ মোরা;
প্রভু বাঁচাও মোরে,
চাই সত্যের পথে চলা।
মিথ্যা দিয়ে গড়েছি হৃদয়,
আজ রক্ত হয়েছে কালো।
করেছি, আজ মিথ্যা রচনা হায়!
জীবন করেছে ধ্বংস।
মা’বুদ আজ নিঃস্ব হাতে,
চাই রহমতের কৃপা।
অন্যায়ের শেখড় দেব উপড়ে,
উড়বে আকাশে ন্যায়ের পতাকা!
দাও সাহস দাও ধৈর্য
দাও সত্যের তলোয়ার!
ধ্বংস করতে চাই আজ -
মিথ্যার কাল পাহাড়!
আজ নিঃস্ব হতে সজল চোখে
তুলেছি তোমার কাছে হাত,
প্রভু কবুল কর মোর দোয়া
কবুল কর আমার এই ছোট্ট চাওয়া।
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

