জীবনের রিক্ততা
জীবন পাতায়, শূন্য খাতায় হিসাব মেলানো দায়। জীবন যেন থমকে রয়েছে কঠোর রিক্ততায়! প্রাপ্তির চেয়ে চাহিদা বেজায়, এই তো মানব স্বভাব!! চরম পন্হি চাহিদা মানবে দেশ রিক্ত জবাব। প্রয়াসের চেয়ে কল্পনা যেন অতি তীব্র, এর ফলে তাদের আকাক্

বিসমিল্লাহির রাহমানির রাহিম
জীবন পাতায়, শূন্য খাতায় হিসাব মেলানো দায়।
জীবন যেন থমকে রয়েছে কঠোর রিক্ততায়!
প্রাপ্তির চেয়ে চাহিদা বেজায়, এই তো মানব স্বভাব!!
চরম পন্হি চাহিদা মানবে দেশ রিক্ত জবাব।
প্রয়াসের চেয়ে কল্পনা যেন অতি তীব্র,
এর ফলে তাদের আকাক্ষা রয়ে যায় অশুদ্ধ।
অঝোরে ঝরছে জীবনে তুষার পল্লব আবৃত ঘন-
প্রতি পদে সব রিক্ত পাওনা পরাজিত দুরূহ রণ!
চারিদিকে মরু, জীবনে ব্যর্থতা, চোখে অন্ধকার,
ভেসে আসছে দূর হতে সব শব্দ হা-হা-কা-র।
তবুও আপ্রাণ চেষ্টা করতে ব্যর্থতা দূর,
এগিয়ে যাবার তীব্র তপস্যা ভবিষ্যতে সুদূর!
চোখে স্বপ্ন-মনে আশা, এই তো শেষ অবলম্বন!
তব জীবন সায়ান্হে- শত দুঃখে এক মুঠো আনন্দ উদযাপন।
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

