ডিম, রসগোল্লা, রিকশাওয়ালা
"বারী, ওঠ রে, তাড়াতাড়ি ওঠ, তোর না আজকে গণিত পরীক্ষা । দেরি হয়ে গেল তো রে", মামা সকালে এসেই ডাক দিলেন বারীকে। তার মামা থাকেন অন্য শহরে, অনেকদিন পরে আসলেন, এসেই শুনলেন বারীর নাকি গণিত পরীক্ষা। তাই সোজা এসে ঘুম থেকে ডেকে তো

বিসমিল্লাহির রাহমানির রাহিম
"বারী, ওঠ রে, তাড়াতাড়ি ওঠ, তোর না আজকে গণিত পরীক্ষা । দেরি হয়ে গেল তো রে", মামা সকালে এসেই ডাক দিলেন বারীকে। তার মামা থাকেন অন্য শহরে, অনেকদিন পরে আসলেন, এসেই শুনলেন বারীর নাকি গণিত পরীক্ষা। তাই সোজা এসে ঘুম থেকে ডেকে তোলার উদ্যোগটা তিনিই নিলেন।
বারীর ঘুম ভাঙল বটে, তবে আনন্দের সাথে নয়, এক রাশ হতাশা নিয়ে, উঠেই চিল্লিয়ে উঠল, “মা......মা্......।” এ ডাক আনন্দের নয়, চোখে তার কেমন একটা ভয়।
"কিরে কী হল তোর, ঘুম হয়নি নাকি ঠিকঠাক?"
"না, না, ঘুম হয়েছে, কিন্তু তুমি হঠাৎ?"
"কেন? আসতে পারিনা বুঝি?"
"না, পারো, কিন্তু ম্যাথ টেস্টের দিনই আসা লাগল তোমার?"
"আমি তো আর জানতাম না যে তোর পরীক্ষা বা টেস্ট আছে..."
"আরে সেটা বড় কথা না, বড় কথা হল কী পরীক্ষা সেটা, ম্যাথ টেস্ট আজকে। আগের বছরেও তুমি এসছিলে ম্যাথ পরীক্ষার দিনেই, আর লাস্ট ইয়ারেও এসছিলে সেই গণিত এক্সামেরই দিনে, আর দুইবারই আমার রেজাল্ট এক্কেবারে মার্কামারা।"
"কিন্তু এসব পরিসংখ্যান দিয়ে কী হবে? আমার আসা আর তোর টেস্ট এক্সাম দুইটা তো বিচ্ছিন্ন ও ভিন্ন ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা বুঝিস? এস এস সি তো সামনে তোর।"
"তা বুঝিনা অবশ্য, যাইহোক, আমার মনেহয় তুমি আমার ম্যাথ এক্সামের জন্য কুফা। তোমার চেহারা দেখলেই আমার পরীক্ষাডা গেছে।"
"এইতো পড়াশুনা করবিনা, আবার আমাকে কুফা বলছিস, এসব তো শির্ক, আপাতত এক্সামটা দিয়ে আয় ঠিকঠাক, তারপর বুঝাব ইন শা আল্লহ।"
"যাইহোক মামা, তুমি আমার গণিত পরীক্ষার জন্য অশুভ, এবারে আবার ফেল মেরে গেলে তোমার দোষ কিন্তু।"
"আরে এসব শুভ অশুভ বলে কিচ্ছু নাই, আল্লাহর ওপর ভরসা রেখে এক্সামটা দিয়ে আয়, তারপর কথা হবে ইন শা আল্লাহ, আগে খেয়ে নে, যা।"
বারীর মা রান্নাঘরে ছিলেন, তিনি কিছুই জানেন না মামা ভাগ্নের কথা, ডাইনিং টেবিলে খেতে বসেছে সবাই, মা বললেন, "বারী, তোর মামা তোর জন্য দেশি মুরগির ডিম নিয়ে এসছে, সিদ্ধ করে রাখা আছে, খেয়ে নে।"
"ডিইইইইইইইইইইম? পরীক্ষার আগে? তাও আবার গণিত, প্রত্যেকটা ম্যাথে ডীমের মত একেকটা গোল্লা পাওয়ানোর ধান্দা এসব, তুমিই তো ডিম কলা খেতে মানা করো এক্সামের আগ দিয়ে, মা।"
"মানা করিনা, করতাম, কিন্তু তোর মামা আমার ভুল ভেঙ্গে দিল, আসলে এসব কুসংস্কার, শির্কের শামিল, তাই এসব বিশ্বাসে আনা মানে হল নিজেকেই ধোকার মধ্যে রাখা।যাইহোক খেয়ে নে, পরীক্ষার সময় হয়ে এল প্রায়।"
"ইশ, কী যে হচ্ছে আজকে এসব!", মুখ বাকিয়ে বলল বারী।
মামার সাথে রিক্সায় স্কুলের পথে বারী, মামা তাকে বুঝাচ্ছেন পরীক্ষার নিয়ম কানুন, পরামর্শ দিচ্ছেন একটু আকটু আরকি। কিন্তু রিকশা থামিয়ে রিকশাওয়ালা হঠাৎ নামলেন, "থামেন ভাইজান, একখান সিজদা দিয়া আসি, না দিয়া পার হয়া গেলে অভিশাপ লাইগা যাইতে পারে, তেনার লানত পড়ব আমাগো ওপর।"
পাশে তাকিয়ে মামা দেখলেন একটা মাজার, রিকশাওয়ালাকে ডাকলেন পেছন থেকে, জোরে একটা ধমক দেওয়াতে মুখ কাচিমুচি করে আবার টান দিলেন একদম স্কুল গেট পর্যন্ত, নেমে ভাড়া দেওয়ার সময় তার মুখ খুলল, "কামডা ভালা কইরলেন না, ভাইজান। পীর সাহেবের লানত আমার উপর তো লাগবই, আফনার ওফরও লাগব, দেইখা লিয়েন, একখান সেজদাও দিতে দিলেন না।"
"আপনি কি মুসলিম?"
"হয়, এহন আর কতা বইলা লাভ নাই ভাইজান, থাহেন, লানত লাগব, লানত।"
"আপনি জানেন না মুসলিমরা কেবলমাত্র আল্লহকে সিজদা করতে পারে, পীর বা তার মাজারে সিজদা দিয়ে আপনি তো আল্লাহর সাথে তাকে শরীক করছেন, তওবা না করলে এ গুনাহ যে মাফ হওয়ার নয়, ভাইজান।"
"আমার বাপ চাচগো চাইতে কি আর আমি বেশি বুজি, ভাইজান? তেনারাই করলে আমি আর কেডা?"
"আসলে ইসলাম তো আপনার বংশের উপর নির্ভর করেনা"
"জ্বে, আফনারে ধন্যবাদ।"
কিছুক্ষণ চিন্তা করলেন রফিক মিঞা। তারপর আবার রিকশায় চড়ে রাস্তার মোড়ের দিকে এগিয়ে চললেন।
“চাচাজান, আপনি আমার কথায় কষ্ট পাবেন না। কাউকে শির্ক করতে দেখলে তাকে বুঝিয়ে বলাটা আমার দায়িত্ব। আপনারা শির্ক থেকে বের হয়ে আসেন আমরা এটাই চাই।”
“আজগুবি কাজকামের মুহে লাত্তি মাইরতে হইবো,” দূর থেকে চিল্লিয়ে রফিক মিঞা জবাব দেয়।
এই কথা শুনে মামা ফিক করে হেসে ফেললেন, কত সহজ সরল তাদের চিন্তাভাবনা। অথচ আফসোস তারা হয়ত বুঝেইনা কী করছে আর কী করছে না।
পরীক্ষা চলাকালীন মাজারটা ঘুরে আসলেন মামা, যা দেখলেন তাতে অবস্থা বড়ই শোচনীয়। নামেই পীরের মাজার, আসলে তো মনেহচ্ছে যেন মাদকের কারখানা।
পরীক্ষা শেষে বের হলো বারী, পরীক্ষা তার আলহামদুলিল্লাহ ভাল হয়েছে, মামাকে এখন আর অশুভ মনে হচ্ছেনা, কুফাও মনে হচ্ছেনা।
"মামা, সকালের জন্য সরি, আমি ভেবে দেখেছি বিষয়টা, আসলে কেউই কুফা না, অশুভ না, এসব তো ভাগ্যের কারণেই হয়, আর এর ভাল মন্দ তো আল্লহর পক্ষ থেকেই আসে, আসলেই আমি অনেক অনেক বেশি দুঃখিত, আর আমি আগের ২ বছর চেষ্টাও করিনি ভাল করে পড়াশুনা করার, এবার করেছি, আর আল্লহর ওপর ভরসা রেখে পরীক্ষাটাও দিয়ে আসলাম, দেখা যাক কী হয়।"
"আসলে সকালের জন্য আমাদেরকেও লজ্জা পাওয়া উচিত, এসব শেখানোর দায়িত্ব তো আমাদেরও, যেসব কুসংস্কার আর শিরকী কর্মকাণ্ড আমাদের পরিবেশের সাথে, সমাজের সাথে মিশে গেছে, আর তারা আসলেই অনেক বেশি মারাত্মক, আর তোদের মত শিক্ষার্থীরাই যদি এসবের বিরুদ্ধে সোচ্চার না হয়ে এসবের সাথে মিশে যাস, বিষয়টা আরো বেশি ভয়ানক।"
"তোমাকেও অনেক অনেক ধন্যবাদ বিষয়গুলো তুলে ধরেছ বলে, তওবা করলাম, আর এ ভুলে পা বাড়াব না ইন শা আল্লাহ্।"
মামার মুখে চিকন একটা হাসি ফুটে ওঠে। চোখের কোণাটা চকচক করে ওঠে। মামার একদিকে যেমন খুব ভালো লাগছে তার আদরের আব্দুল বারীকে এমন এক শিরকী কাজ থেকে ফিরিয়ে আনতে পারায়, তেমনি এক গভীর বেদনা তার মধ্যে কাজ করছে। আশেপাশে যে এতো মানুষ আছে তাদেরকে কারা সতর্ক করবে এসব থেকে। আমাদের ঘুম থেকে জেগে ওঠার সময় কি আসে নি? আখিরাতে নাহলে আমাদের দিকেই তারা আঙ্গুল তুলবে। কী জবাব দেবো তখন আমরা? মামার গলা হঠাৎ শুকিয়ে যায়। লবণাক্ত পানিতে চোখটা পুরোপুরি ঝাপসা হয়ে আসে। বারীর কোথায় সম্বিৎ ফিরে পান মামা।
“মামা? কী হলো? কাঁদছ কেন? তাড়াতাড়ি চলো! কালকে আবার বিশ্বপরিচয় পরীক্ষা আছে। চলো চলো।”
বিশ্বপরিচয় পরীক্ষার কথা শুনে মামা আবার হারিয়ে গেলেন কিছুক্ষণের জন্য। আসলে জীবনটাই তো একটা পরীক্ষা। কে জানে কিয়ামতের দিন কীভাবে জবাব দেব। পারবো তো?
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

