জাহান্নামের স্বরূপ
আমরা যেকোনো পরীক্ষার ফলাফলের আগে খুব ভয় পেয়ে যাই। এই পরীক্ষায় ফেইল করলে হয়ত ঐ ক্লাসেই আবার থাকা লাগে, আবার দেয়া লাগে, তারপরও ভয় পাই খুব। আচ্ছা কতদিন পরীক্ষা দেয়া লাগে? যতদিন জীবিত থাকছি ততদিন কিন্তু মারা যাবার পর? আমাদের

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আমরা যেকোনো পরীক্ষার ফলাফলের আগে খুব ভয় পেয়ে যাই। এই পরীক্ষায় ফেইল করলে হয়ত ঐ ক্লাসেই আবার থাকা লাগে, আবার দেয়া লাগে, তারপরও ভয় পাই খুব। আচ্ছা কতদিন পরীক্ষা দেয়া লাগে? যতদিন জীবিত থাকছি ততদিন কিন্তু মারা যাবার পর?
আমাদের অ্যাকাডেমিক পড়ালিখার অনেক গুরুত্ব আমাদের কাছে, ফজর নামাজে উঠতে পারি না অথচ প্রাইভেট থাকলে উঠে যাই, যোহর পড়তে পারি না স্কুলের জন্য, আসর, মাগরিবে প্রাইভেট, এশায় প্রাইভেট। কী মনে হয় আমাদের পড়ালেখার গুরুত্ব নামাজের থেকে বেশি? আচ্ছা মরে যাওয়ার পর আমাদের জন্য যে হাশরের ময়দান অপেক্ষা করছে একবার ভেবেছি যে এখানে আমরা আছি ৬০বছর ওখানে থাকব আজীবন, দুনিয়ার পরীক্ষার রেজাল্ট বেশি গুরুত্বপুর্ণ আমাদের নাকি হাশরের ময়দানের? আচ্ছা কী হবে সেদিনের অবস্থা? এবং জাহান্নাম কীরকম হবে? এই ছোট পরীক্ষায় যদি ভয়ে কাঁপি, সেদিন কী অবস্থা হবে?
"হাশরের দিন মানুষ ঘর্মাক্ত হবে। এমনকি যমীনের সত্তর হাত ঘামে ডুবে যাবে। তাদের ঘামে তারা কান পর্যন্ত ডুবে যাবে" (সহীহ বুখারী, হাদীস নং ৬৫৩২)
আর জাহান্নামের শাস্তি কেমন হবে?
"আল্লাহ তা‘আলা কাফিরদেরকে লক্ষ করে বলবেন, "জাহান্নামের দ্বারসমূহে প্রবেশ কর স্থায়ীভাবে বসবাসের জন্য। কত নিকৃষ্ট অহংকারীদের আবাসস্থল।" (সূরা যুমার: ৭২)
"আমি তাদেরকে নিক্ষেপ করব সাকার-এ। তুমি কি জান সাকার কি? উহা তাদেরকে জীবিত অবস্থায় রাখবে না এবং মৃত অবস্থায়ও ছেড়ে দেবে না। ইহা গাত্রচর্ম দগ্ধ করবে। সাকার-এর তত্ত্বাবধানে রয়েছে উনিশজন প্রহরী" (সূরা মুদ্দাছছির: ২৬-৩০)
"হে মুমিনগণ! তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার-পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা কর, যার জ্বালানী হবে মানুষ এবং পাথর।" (সূরা আত-তাহরীম: ৬)
"সুতরাং যারা অবিশ্বাস করে, তাদের জন্য প্রস্তুত করা হয়েছে আগুনের পোশাক; তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত টগবগ করা পানি; যার ফলে তাদের উদরে যা আছে (নাড়ীভুঁড়ি, কলিজা ও গুর্দা) তাদের চর্ম বিগলিত হবে; আর তাদের জন্য থাকবে লৌহনির্মিত হাতুড়িসমূহ" (সূরা হজ্জ্বঃ১৯-২১)
"পাপীদেরকে উপুড় করে টেনে নিয়ে যাওয়া হবে" (সূরা কামারঃ ৪৮)
"জাহান্নামীরা আগুন ও ফুটন্ত পানির মধ্যে ছুটাছুটি করবে (ক্লান্তি, ক্ষুধা ও পিপাসায়)"। (সূরা রাহমানঃ ৪৪)
(দুনিয়ার ক্রীড়া-কৌতুকে মগ্ন থাকা মানুষ) যখন তারা তা (জাহান্নাম) দেখবে তখন দূর থেকে তার ক্রুদ্ধ গর্জন ও ভয়ংকর চিৎকার শুনতে পাবে" (সূরা ফুরকানঃ ১২)
"পুঁজমিশ্রিত পানি পান করানো হবে; যা সে অতি কষ্টে এক ঢোক এক ঢোক করে গিলতে থাকবে; এমনকি তা গিলাও প্রায় অসম্ভব হয়ে পড়বে; (এক হাজার বৎসর পানির পিপাসায় কাতরানোর পর পুঁজমিশ্রিত অতীব গরম ফুটন্ত পানি দেওয়া হবে) চতুর্দিক থেকে তাকে বেষ্টন করবে মৃত্যু যন্ত্রনা, কিন্তু তার মৃত্যু হবে না এবং তার পরেও থাকবে (আরো) কঠোর শাস্তি"। (সূরা ইবরাহিমঃ ১৭-১৮)
"যারা আমার নিদর্শন সমূহকে অস্বীকার করবে আমি তাদের আগুনে নিক্ষেপ করব, তাদের চামড়া গুলি যখন জ্বলে পুড়ে যাবে, তখন আবার নতুন চামড়া পাল্টে দিব, যাতে তারা আযাব আস্বাদন করতে থাকে, নিশ্চয়ই আল্লাহ মহা পরাক্রমশালী, হেকমতের অধিকারী"। (সূরা নিসাঃ৫৬)
"যখনই তা নির্বাপিত হওয়ার উপক্রম হবে, তখনই তার আগুন আরো বৃদ্ধি করে দিব" (সূরা বনী ইসরাঈলঃ ৯৭)
"কখনোই না, সে (মানুষ) অবশ্যই নিক্ষিপ্ত হবে পিষ্ট কারীর মধ্যে, আপনি কি জানেন পিষ্টকারী কী? এটা আল্লাহর প্রজ্বলিত অগ্নি, যা হৃদয় পর্যন্ত পৌঁছবে, এতে তাদের বেঁধে দেওয়া হবে, লম্বা লম্বা খুঁটিতে" (সূরা হুমাযাহঃ ৪-৯)
"তারা জ্বলন্ত আগুনে পতিত হবে" (সূরা গাশিয়াঃ ৪)
জাহান্নামের অগ্নি স্ফুলিঙ্গ অপরাধীর শরীরের মাংশ হাড্ডি থেকে আলাদা করে দিবে, "আগুণ তাদের মুখ-মণ্ডল দগ্ধ করবে, তাতে তারা বীভৎস আকার ধারণ করবে" (সূরা মু’মিন: ১০৪)
"এটাই জাহান্নাম যা অপরাধীরা অবিশ্বাস করত, তারা তার অগ্নি ও ফুটন্ত পানির মধ্যে ছুটা-ছুটি করতে থাকবে" (সূরা রাহমানঃ ৪৩)
"পরিশেষে যখন ওরা জাহান্নামের সন্নিকটে পৌঁছবে, তখন কান, চোখ, দেহের চামড়া তাদের কৃত কর্ম সম্বন্ধে সাক্ষ্য দেবে, তারা তাদের চামড়াকে (আশ্চর্য) হয়ে জিজ্ঞাসা করবে, তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলে? উত্তরে চামড়া বলবে, আল্লাহ, যিনি সমস্ত কিছুকে বাকশক্তি দিয়েছেন, তিনি আমাদেরকেও কথা বলার শক্তি দিয়েছেন" (সূরা ফুস্বিলাতঃ২০,২১)
"জাহান্নামীরা (অসহ্য হয়ে) তার প্রহরীদেরকে বলবে, তোমাদের প্রতিপালককে বল, যেন একদিনের জন্য আমাদের শাস্তি একটু লাঘব করে, (প্রহরীরা) বলবে, তোমাদের কাছে কি স্পষ্ট নিদের্শনাবলী নিয়ে কোন নবী রাসূল আসেন নি? তারা বলবে, অবশ্যই এসেছিল, তারা বলবে সুতরাং তোমরা প্রার্থনা কর, কিন্তু সত্য প্রত্যাখ্যানকারীদের প্রার্থনা কোন কাজে দিবে না" (সূরা মুমিন ৪৯-৫০)
এভাবে হাজার হাজার কোরআন হাদিস এর উক্তি মানুষকে জাহান্নাম সম্পর্কে সতর্ক করছে। কিন্তু আমরা বেখবর হয়ে দুনিয়ার দিকেই দৌঁড়াচ্ছি। কিন্তু হঠাৎ যখন আজরাইল(আ) এসে লাল কার্ড দেখাবেন, তখন স্ত্রী, ছেলে, মেয়ে থেকে বিদায় নেওয়ার সময়ও পাওয়া যাবে না। রোগ-ব্যাধি, বালা-মুসিবত হলো হলুদ কার্ড সতর্ক হওয়ার জন্য।
সুতরাং, আল্লাহ আমাদের দুনিয়াকে ভালবাসার ঘুম থেকে জাগিয়ে তুলুন। এখনো কি সময় আসেনি?
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

