সত্যিই কি বেস্ট ফ্রেন্ড?
নামাজ পড়??? হ্যাঁ,পড়ি। তোমার বন্ধু পড়ে?? তা তো সঠিক বলতে পারব না, তবে মাঝে মাঝে পড়ে। আমাদের অনেক কে এই একই প্রশ্ন করলে প্রায় একই রকম উত্তর পাওয়া যাবে। আমরা নিজেরা হয়ত ঠিকই নামাজ পড়ি, কিন্তু আমাদের বন্ধু নামাজ পড়ে কিনা সে

বিসমিল্লাহির রাহমানির রাহিম
নামাজ পড়???
হ্যাঁ,পড়ি।
তোমার বন্ধু পড়ে??
তা তো সঠিক বলতে পারব না, তবে মাঝে মাঝে পড়ে।
আমাদের অনেক কে এই একই প্রশ্ন করলে প্রায় একই রকম উত্তর পাওয়া যাবে। আমরা নিজেরা হয়ত ঠিকই নামাজ পড়ি, কিন্তু আমাদের বন্ধু নামাজ পড়ে কিনা সেই খবর রাখি না। এমনকি নিজের Best friend এর স-ব খবর জানা থাকলেও নামাজের খবর জানি না।
হাশরের মাঠে যখন প্রশ্ন করা হবে তখন আল্লাহর রহমতে হয়ত আপনি ঠিকই প্রশ্নের উত্তর দিতে পারবেন। কিন্তু যখন আপানার Best friend কে উত্তর দিতে না পারার কারণে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে তখন সে আপনার নামে নালিশ করবে। সে বলবে অমুক আমার Best friend হওয়ার সত্ত্বেও আমাকে নামাজের কথা বলে নি। নিজে নামাজ পড়তে গেছে, ভালো কাজ করেছে কিন্তু আমকে কখনো তার সাথে ডাকে নি।
আপনার বন্ধুর এমন অভিযোগের কারণে আপনাকে হয়ত জান্নাত থেকে বের করে আপনার বন্ধুর সাথে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে।
ভেবে দেখুন একবার আপনি জান্নাতে গেলেন আর দুনিয়াতে আপনার প্রিয় বন্ধুটি জাহান্নামে। আপনি নিশ্চয়ই সেটা চাইবেন না।
আবার আপনার আমল যদি কম হওয়ার কারণে জাহান্নামে এবং আপনার বন্ধুর আমল বেশি হওয়ার কারণে সে যদি জান্নাতে যায়, তবে জান্নাতে যাওয়ার পর তার দুনিয়ার কথা মনে হবে। সে জান্নাতিদের মাঝে আপনাকে খুঁজবে। কিন্তু যখন খুঁজে না পেয়ে আপনাকে দেখতে চাইবে, তখন তাকে দেখানো হবে যে আপনি জাহান্নামে আছেন। তখন সে আল্লাহর কাছে শাফায়াত করবে যেন আপনাকে জান্নাতে নিয়ে আসা হয়।
আপনার বন্ধুর কারণে আপনি জান্নাতে যেতে পারছেন।
সুতরাং আমদের উচিত নিজে ভালো আমল করার পাশাপাশি অন্যদেরকেও ভালো আমলে উৎসাহিত করা। আল্লাহ্ আমাদের বুঝার তৌফিক দান করুন।
ছন্দখচিত সুগন্ধি
ছন্দে ছন্দে ধ্বনিত হোক এবার ইসলামের জয়গান
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

