দানের মাহাত্ম্য
একদা এক দেশে ছিলেন এক বাদশা। তাঁর নাম আব্দুল্লাহ। তিনি ছিলেন অত্যন্ত ভদ্র-নম্র, ন্যায়পরায়ণ শাসক। তাঁর রাজ্য দরবারে ছিল অনেক জ্ঞানী গুণীর সমাহার। তাঁর প্রজাবাৎসল্য সকলকেই মুগ্ধ করত। ফলে তাঁর নাম এবং খ্যাতি আশপাশের রাজ্য গ

বিসমিল্লাহির রাহমানির রাহিম
একদা এক দেশে ছিলেন এক বাদশা। তাঁর নাম আব্দুল্লাহ। তিনি ছিলেন অত্যন্ত ভদ্র-নম্র, ন্যায়পরায়ণ শাসক। তাঁর রাজ্য দরবারে ছিল অনেক জ্ঞানী গুণীর সমাহার। তাঁর প্রজাবাৎসল্য সকলকেই মুগ্ধ করত। ফলে তাঁর নাম এবং খ্যাতি আশপাশের রাজ্য গুলোতে ছড়িয়ে পড়ে।
তিনি কতটা উদার ছিলেন তার একটি নজির দেই। তাঁর রাজ্যের এক নাগরিক খুব কষ্টে কালাতিপাত করছিলেন, অভাব-অনাটন ছিল তার নিত্যদিনের সঙ্গী। সে একদিন ভাবলো যে বাদশার কাছে যেয়ে কিছু চাইলে তিনি অবশ্যই তাকে কিছু না কিছু দিবেনই। তাই সে বাদশার দরবারে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হল, সাথে একটি কলসি তে ঝর্ণার পানি নিল বাদশাকে উপহার দেওয়ার জন্যে।
পথিমধ্যে এই পানিতে রাস্তার ময়লা, ধুলা-বালি পড়ে তা নোংরা হয়ে গেল। লোকটি কিন্তু বুঝতে পারল না। অবশেষে দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাজ দরবারে পৌঁছে গেল। যেমন চিন্তা ঠিক তেমনি কাজ। সে বাদশাকে বলল তার দুঃখ দুর্দশার কথা এবং বাদশা কে উপহার দিল।
উজির দেখে তো ভীষণ ক্ষেপে গেছেন যে বাদশা কে এই অপরিষ্কার পানি উপহার দেওয়ার সাহস কেমন করে হল এই লোকের। তাই তিনি তাকে প্রহার করতে উদ্যত হলে বাদশা তাঁকে থামতে বললেন।
এটা দেখে সকলে অবাক হয়ে গেল। অতঃপর বাদশা বললেন এই লোককে ১০০০ দিনার দেওয়া হোক। এই কথা শুনে উজির মহোদয় তো রেগে আগুন। এই লোক করল বাদশার সাথে বেয়াদবি আর বাদশা তাকে এত দিনার দিবে! তখন তিনি বাদশাকে এর কারণ জিজ্ঞেস করলেন। বাদশা মুচকি হেঁসে বললেন আমি তো তাকে দিনার এইজন্যে দিয়েছি যে সে আমাকে ভালোবেসে এত কষ্ট করেছে তাই, পানির জন্য না।
তাহলে পাঠকবৃন্দ বুঝলেন তো কেমন ছিলেন এই বাদশা। এভাবেই প্রজাকুল কে ভালোবেসে তিনি তাঁর সম্পদ দান করতে থাকেন, তাঁর কাছে কেউ খালি হাতে ফিরে যেত না। এভাবেই দান করতে করতে একদিন তাঁর ধন-ভাণ্ডার শুন্য হয়ে পড়ে, তিনি রাজত্ব হারান। তখন তাঁর কাছের লোক গুলো তাঁকে পরিত্যাগ করে চলে যায়, তিনি হয়ে পড়েন নিঃস্ব, ঠিক যেমন বাতাসের মাঝে যেন বাতিখানা তার ম্লানময় শিখা নিয়ে কোনোরকমে জ্বলে আছে।
সেই কালো সময় গুলোতে তিনি তাঁর কাছের লোকদের হারিয়ে, নিজের চোখের সামনে সম্পর্ক গুলো যে মানুষের তুচ্ছ, তা যে কেবলই স্বার্থ ছাড়া আর কিছু নয় তিনি তা অনুধাবন করেন। তাঁর স্ত্রী তাঁকে সাহস জুগায়। তিনি বাদশাকে বলেন আপনি আল্লাহর উপর ভরসা রাখুন। নিশ্চয়ই তিনি কোনো ব্যবস্থা করে দিবেন। তো তিনি তাই করলেন কারো কাছে হাত না পেতে আল্লাহর সাহায্যের অপেক্ষায় রইলেন।
একদিন পথে তিনি কিছু দিনার কুড়িয়ে পেলেন, তিনি লোভ সংবরণ করে দিনারের প্রকৃত মালিক এক বিশাল সাম্রাজ্যের সম্রাট কে তা ফেরত দেন। সম্রাট ছিলেন নিঃসন্তান এবং বয়সের ভারে তাঁর পক্ষে রাজ্য সামাল দেওয়া আর সম্ভব হচ্ছিল না, কিন্তু কাকে এত বড় রাজ্যভার দিবেন তা নিয়ে তিনি চিন্তিত ছিলেন।
কিন্তু বাদশা আব্দুল্লাহর সততা দেখে তিনি মুগ্ধ হন এবং আব্দুল্লাহর কথা শুনেন এবং তার ব্যক্তিত্বে বিমোহিত হয়ে তাঁর হাতেই সম্রাট নিজের রাজ্যভার তুলে দেন। তখন আব্দুল্লাহ সিজদাহ রত হয়ে যান। এভাবে আল্লাহর শুকরিয়া আদায় করেন।
অর্থাৎ দান করলে সম্পদ কমে না বরং বাড়ে। কারণ এই পৃথিবীর সকল সম্পদের একচ্ছত্র মালিক আল্লাহ তায়ালা। আর এই সম্পদ মানুষকে দেওয়া তাঁর আমানত। তা যথাযথ ভাবে আল্লাহর রাস্তায় দান করাই প্রতিটি মানুষের কর্তব্য।
জীবন থেকে নেওয়া
জীবন তো একটাই। হ্যাঁ, পরীক্ষার জীবন একটাই। পরীক্ষার খাতায় পাশ করার জন্যে চাই প্রচুর ইচ্ছাশক্তি আর প্রেরণা। আমরা প্রস্তুত তো?
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

