আল্লাহর কাছে আসার গল্প
চলুন, আপনাদেরকে আজ আল্লাহর কাছে আসার গল্প শুনাই। অনেক তো কাছে আসার গল্প দেখছেন, শুনছেন । আজ একটা ভিন্ন রকমের গল্প বলবো । আমার জীবনের গল্প । আল্লাহ এবং রাসূল (সাঃ) এর কাছে আসার গল্প....! … আমিও আট-দশটা ছেলের মত ছিলাম। প্য

বিসমিল্লাহির রাহমানির রাহিম
চলুন, আপনাদেরকে আজ আল্লাহর কাছে আসার গল্প শুনাই। অনেক তো কাছে আসার গল্প দেখছেন, শুনছেন ।
আজ একটা ভিন্ন রকমের গল্প বলবো ।
আমার জীবনের গল্প ।
আল্লাহ এবং রাসূল (সাঃ) এর কাছে আসার গল্প....!
…
আমিও আট-দশটা ছেলের মত ছিলাম।
প্যান্ট, শার্ট, নতুন নতুন ষ্টাইল এর গেঞ্জি পরাই ছিলো আমার দৈনন্দিন স্টাইল।
যখনকার গল্প বলছি তখন আমার দাড়ি উঠে নাই,
তাই সেভ বা দাড়ি ছাটার বিষয়টা আলাদাই থাক। নামাজ পড়তাম মাঝে মাঝে। তাহাজ্জুদ নামাজ কী! তেমন করে বুঝতাম না। গান, নাটক, মুভি এসব নিয়ে আমিও মেতে থাকতাম।
নতুন নতুন মুভি আসার খোঁজ রাখা ছিলো আমার বাজে অভ্যাসের মধ্য থেকে একটি।
এতো কিছুর পরও মনের ভিতর ছিলো কিছু একটা শূন্যতা, কী যেন না পাওয়ার শূন্যতা!
ফেসবুকে প্রচুর গল্প লিখতাম, সেই সুবাদে ইনবক্সে ছিলো মেয়েদের অবৈধ আনাগোনা, ছিলো মেয়েদের 'হাই-হেলো' তে ভরপুর, ভালোই লাগতো ।
এই লেখালেখির ভিড়ে হঠাৎ একদিন কথা হয় স্কুল লাইফের ছোট্ট এক বন্ধুর সাথে। দীর্ঘ আঠারো বছর পর, আহ্! সত্যিই সময় পানির স্রোতের ন্যায় বহমান, তার সাথে আমাদের জীবন পানির মতই বহমান। দু'বছর একসাথে পড়েছিলাম। ক্লাস ওয়ান এন্ড টু।
তারপর থেকেই মাঝে মাঝে অনলাইনে কথা হতো। কথা হতো ছোটবেলা স্কুল দাপিয়ে বেড়ানোর, কথা হতো একই ছাতার নিচে দুজনে কাধে কাধ রেখে স্কুলে যাওয়ার, কথা হতো দ্বীনের বিষয়ের, কথা হতো আমাকে দ্বীনের পথে ফিরে আনার জন্য। এভাবেই আস্তে আস্তে একটু একটু করে দ্বীনের পথে আসা। মূলত তার সোহবতেই দ্বীনের পথে ফিরে আসা।
সেই বন্ধুর সাথে কথা খুব কম হতো কিন্তু উনার ছোট ছোট ঈমাণ জাগানিয়া গল্পগুলো আমায় বড্ড ভাবাতো। উনি বলতেন সাহাবীদের গল্প, বলতেন যুগের শ্রেষ্ট আলেমদের গল্প, বলতেন ঈমান ধরে রাখার গল্প, বলতেন সাহসী ওমর (রাঃ) এঁর গল্প। এসব শুনে শুনে হাঁটি হাঁটি পা পা করে পুরোপুরি দ্বীনের পথে আসার চেষ্টায় আজ একটু হলেও আমি সফল।
উপরের কথাগুলা বললাম নিজেকে বড় করার জন্য নয়। মূলত একজন বন্ধুর মাধ্যমে কিভাবে দ্বীনের পথে ফিরে আসা যায় সেটাই বুঝানোর চেষ্টা করছি। আমার জীবনে অনেক বন্ধু ছিলো, কিন্তু কেউ এমন ভাবে জীবনকে পরিবর্তন করে দিতে পারেনি। তাই বন্ধুগ্রহণে সর্তক হোন।
একটিবার ভাবুন যারা আপনার বন্ধু তারা আস্তে আস্তে আপনাকে জাহান্নামের দিকেই ডাকছে নাতো!!!?
তারা আপনাকে সিগারেট, মদ গাঁজা এসবের দিকে ডাকছে নাতো!
তারা আপনাকে চুরি ডাকাতি মানুষ খুনের মতো বড় বড় কারবারে আপনাকে নিয়ে যাচ্ছে নাতো!
প্রেম নামক অবৈধ গুনাহে আপনাকে তারা প্রতিনিয়ত সাহায্য করে যাচ্ছে নাতো..?
সর্তক হোন!!
আমি এমন ছেলেকে দেখেছি যারা একসময় সিগারেট এর গন্ধ সহ্য করতে পারতো না, কিন্তু আজ তারা দশ-বারোজন মিলে সিগারেটের ধোঁয়া উড়িয়ে ফেসবুকে ছবি আপলোড দিচ্ছে। প্রেম নামক অবৈধ গুনাহতে কিন্তু সবথেকে বেশি বন্ধুরাই সাহায্য করে। এরাই আপনাকে যিনা করিয়ে ছাড়বে।
কিছুদিন আগের একটা ঘটনা ছেলে-মেয়ে গোপনে বিয়ে করছে কিন্তু মা-বাবা মেনে নিচ্ছে না, পরে খোঁজ নিয়ে দেখা গেলো বন্ধুর শয়তানি ফাঁদে পড়ে এমনটি করেছে।
তাই সর্তক হোন! আজ যেসব বন্ধুরা আপনাকে প্রতিনিয়ত গুনাহের দিকে ঠেলে দিচ্ছে, কিয়ামতের দিন তারাই আপনার শত্রু হয়ে যাবে। মহান আল্লাহ বলেন, "সেদিন এক বন্ধু অপর বন্ধুর কোন কাজে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না।" (সূরাহ দুখান, আয়াত ৪১)
"এবং যেদিন শিঙ্গায় ফুঁৎকার দেয়া হবে সেদিন পরস্পরের মধ্যে আত্মীয়তার বন্ধন থাকবে না, এবং একে অপরের খোঁজ-খবর নেবে না” (সূরা মু’মিনুন, ২৩/১০১)
দেখুন,যাদের জন্য আপনি গুনাহের সাগরে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন তারা কিন্তু সেদিন আপনাকে চিনবে না এবং আপনাকে সাহায্যও করবে না। বিষয়টা একবার ভাবুন! না! বারবার ভাবুন! দুনিয়াতে থাকতে যাদের ছাড়া আপনি বলতেন, 'বন্ধু ছাড়া লাইফ ইমপসিবল' তারা কিন্তু আপনার কোন সাহায্যেও আসবে না এবং সাহায্যের সামান্য আশ্বাসও দিতে পারবেনা। তাই সর্তক হোন বন্ধুগ্রহণে।
যারা আপনাকে গুনাহের দিকে আহ্বান করছে তাদের থেকে দূরে সরে আসুন। প্রয়োজনে একাকি থাকুন। যেসব মানুৃষের কাছে যাওয়ার কারণে গুনাহ হয় তাদের থেকে একাকি থাকা অনেক ভালো। রাসূল (সাঃ) এরশাদ করেন, মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। কাজেই তোমাদের প্রত্যেকই যেন লক্ষ্য করে, সে কার সঙ্গে বন্ধুত্ব করছে।
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

