অনুভবে অনুতাপ
রাত প্রায় ৩টা বাজতে গেল। মানহা কেবলই তার এসাইনমেন্টের কাজটা শেষ করে ঘুমানোর জন্য বিছানাতে গেছে। চোখটাও ভারী ভারী হয়ে এসেছে। খুব ভালো একটা ঘুম হবে বলে মনে হচ্ছে। যেইমাত্র বিছানাতে গেছে সে তার মায়ের ঘর থেকে কিছু নড়াচড়া কর

বিসমিল্লাহির রাহমানির রাহিম
রাত প্রায় ৩টা বাজতে গেল। মানহা কেবলই তার এসাইনমেন্টের কাজটা শেষ করে ঘুমানোর জন্য বিছানাতে গেছে। চোখটাও ভারী ভারী হয়ে এসেছে। খুব ভালো একটা ঘুম হবে বলে মনে হচ্ছে। যেইমাত্র বিছানাতে গেছে সে তার মায়ের ঘর থেকে কিছু নড়াচড়া করার আওয়াজ শুনতে পেল। অনিচ্ছা সত্ত্বেও মায়ের ঘরে গেল সে।
তার মায়ের শ্বাসকষ্টটা বেড়ে গেছে। বুকের ভেতর বাঁশির মতো শব্দ হচ্ছে। কাশির দম বেড়ে গেছে। বাসায় ওষুধ নেই। তার মা তাকে ডাকতে না পেরে ছটফট করছিল। মানহা তার মাকে রাতে বাসা পরিস্কার করতে নিষেধ করেছিল। কিন্তু তার মা শোনেনি। আর সেই ধুলোবালির জন্যই এখন তার এই অবস্থা। এখন তার বাবাও বাসায় নেই যে গিয়ে ওষুধ কিনে নিয়ে আসবে। এইতো গতকালই অফিসের কী একটা কাজের জন্য বাইরে গেছে। ফিরতে ৪/৫ দিন লাগবে।
মানহা এবং তার মা বাসায় আছে এখন। মানহার মাকে বাঁচাতে গেলে ওষুধটা কেনা খুব বেশি জরুরি হয়ে পড়েছে। সে এখন কী করবে। খুব বিপদে পড়ে গেছে। এতো রাতে একলা একটা মেয়ে ওষুধ কিনতে যাবে কী করে। আবার ওষুধের জন্য যদি সকাল পর্যন্ত অপেক্ষা করে তো খুব বেশি দেরি হয়ে যাবে। মারাত্মক জটিলতা হতে পারে। এমনকি রেসপিরেটরি ফেইলিউরও হতে পারে। হয়তো অক্সিজেন ও শিরায় ওষুধের প্রয়োজন হতে পারে।
মানহা এবার আনার্স ৩য় বর্ষের ছাত্রী। সে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে। মেয়েটি খুব চঞ্চল স্বভাবের। কোনো নিয়ম মানে না সে। কারো কোনো নিষেধ ও শুনে না। যখন যা করতে মনে চায় তাই করে। এইতো কিছুদিন আগে বন্ধু বান্ধবিদের সাথে রাতভর পার্টি করল। কত করে মা নিষেধ করল এসব করিস না। এগুলো ভালো কাজ না। লোকে খারাপ বলে। কিন্তু কে শুনে কার কথা। তার তো এসব করতে ভালো লাগে। পার্টি করতে গিয়ে অনেক সময় স্ট্যাটাস ধরে রাখতে অনেক কিছু খেতেও হয়। কত দিন যে বকা খেয়েছে মায়ের কাছে এগুলো নিয়ে তার ঠিক নাই। বাবাও অনেক বার নিষেধ করেছে এসব না করতে কিন্তু তাও শোনেনি সে। তার বাবা মা তো ভালো হওয়ার আশাই ছেড়ে দিয়েছে।
কোনো উপায় না পেয়ে অগত্যা মানহাকেই বের হতে হল। রাত প্রায় শেষের দিকে । ভোর হতে চলেছে। নির্জন রাস্তা। কোথাও কোনো লোকজন বা যানবাহন নেই। ওষুধের দোকান বেশ দূরেই। হেঁটে গেলে প্রায় ২৫/৩০ মিনিট লেগে যায়। একা একা নির্জন রাস্তায় হাঁটতে খুব ভয় করছে মানহার। ভালোয় ভালোয় ওষুধ কিনে বাড়ি ফিরতে পারলে শান্তি। এসব ভাবতে ভাবতে ওষুধের দোকানে শেষমেষ পৌঁছেই গেল। পাশেই মেডিকেল।
রাত অনেক হলেও দুই এক জন করে লোকজন এখানে সেখানে দেখা যাচ্ছে। ওষুধ কেনাটা শেষ হলো ভালোভাবেই। কিন্তু ফেরার সময়? ওই একই নির্জন রাস্তা দিয়েই যেতে হবে। আবার সেই ভয় লাগা কাজ করছে ভেতর ভেতর। হাঁটছে আর মনে মনে ভাবছে যেন ভালোভাবে বাড়ি পৌঁছাতে পারে। হাঁটতে হাঁটতে যেই না রাস্তার গলিটা পার করেছে আর দেখে যে কয়েকটা ছেলে কী যেন খাচ্ছিল। এটা দেখে তার ভয় লাগাটা কয়েক গুণ বেশি হয়ে গেল। সে একা একটা মেয়ে আর অতগুলো ছেলে। খারাপ কিছু যেন না হয়। এটা ভাবছে আর হাঁটছে।
কিন্তু মনে হচ্ছে যে ব্যাপারটা খারাপের দিকেই যাচ্ছে। ছেলেগুলো মানহার পিছু নিয়েছে। তাকে উদ্দেশ্য করে খারাপ খারাপ কথাও বলছে। না জানি কি হয়ে যায়। মানহা খুব বেশি ভয় পাচ্ছে। ছেলেগুলো তার কাছাকাছি চলে এসেছে প্রায়। ওদের যে উদ্দেশ্য খারাপ সেটা বোঝাই যাচ্ছে ভালো করে। মানহার শরীর ভয়ে হিম হয়ে আসছে ক্রমশ।
অনেক কথা মাথায় আসছে তার। সে বাসায় ফিরতে না পারলে তার মাও বাঁচবে না। মসজিদ থেকে আযান ভেসে আসছে। ফজরের আযান। ছেলে গুলো মানহার খুব কাছাকাছি চলে এসেছে। তাকে ধরেই ফেলবে এরকম অবস্থা। এমন সময় রাস্তায় লোকজন বের হচ্ছে দুই একজন করে। তারা মসজিদে নামাজ পড়ার জন্য বের হয়েছে। লোকজন দেখে মানহার মনের জোড় বেড়ে যাচ্ছে। ছেলেগুলোও মনে হয় পিছুপা হচ্ছে। লোকজন দেখে তারা ভয় পেয়েছে। এবারের মতো ব্যর্থ তাদের উদ্দেশ্য। আর মানহা বেঁচে গেল এ যাত্রায়। ওষুধ নিয়ে ভালো ভাবেই ফিরতে পেরেছে। বাসায় ফিরে একটা দীর্ঘশ্বাস ফেলল।
মানহার মা বেশ কয়দিন ধরে খেয়াল করছে তার মেয়ের মধ্যে কেমন যেন একটা পরিবর্তন আসছে। বাইরে যাওয়ার সময় ভালো করে পর্দা করে যায়। কোনো দরকারি কাজ ছাড়া ছেলে বন্ধুর সাথে কথা বলে না। কোনো কাজে বাইরে গেলেও বেশি দেরি করে না। সন্ধ্যার আগেই বাড়ি ফিরে। কোনো পার্টি করে না আর।
সব থেকে বেশি যে পরিবর্তনে তার মা বেশি আশ্চর্য হয়েছে তা হলো সে সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে।
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

