তওবা ও গোনাহ মাফ পাওয়ার একটি পদ্ধতি
আপনি গোনাহ করতে করতে ক্লান্ত। আপনি প্রচুর গোনাহ করেছেন। এতো গোনাহ করেছেন যে মনেও করতে পারছেন না কিছু কিছু গোনাহ। আপনি চিন্তিত হওয়া শুরু করেছেন হায় এখন আমি কী করব? কোথায় যাবো? আল্লাহ কী মাফ করবেন আমায়? কিন্তু আপনি এটাও জা

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আপনি গোনাহ করতে করতে ক্লান্ত। আপনি প্রচুর গোনাহ করেছেন। এতো গোনাহ করেছেন যে মনেও করতে পারছেন না কিছু কিছু গোনাহ।
আপনি চিন্তিত হওয়া শুরু করেছেন হায় এখন আমি কী করব? কোথায় যাবো? আল্লাহ কী মাফ করবেন আমায়? কিন্তু আপনি এটাও জানেন যে আল্লাহ ক্ষমাশীল। তিনি পবিত্র কোরআনে বহুবার বলেছেন যে, তিনি তওবা কবুলকারী, তিনি ক্ষমাশীল এমনকি আল্লাহ এতই ক্ষমাশীল যে তিনি আগের গোনাহ গুলো সওয়াবে রুপান্তরিত করে দিবেন।
"তবে যারা তওবা করে, বিশ্বাস ও সৎকাজ করে আল্লাহ তাদের পাপকর্মগুলিকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দেবেন। আর আল্লাহ চরম ক্ষমাশীল, পরম দয়ালু"। [সুরা ফুরকান-৭০]
আল্লাহ প্রচুর ক্ষমাশীল তাই আমরা যত গোনাহ করছি গোনাহ গুলো করার ফলে বিশুদ্ধ তওবা করতে হবে। দৃঢ় প্রত্যয়ের সাথে তওবা করতে হবে যে আমি আর গোনাহ করব না, যাই হয়ে যাক।
কিন্তু সমস্যা হলো আমরা জানি আল্লাহ ক্ষমাশীল তাও অনেকে গোনাহ করার পরও তওবা করে না। তওবা করে না বা শয়তান আমাদের তওবা করা থেকে ভুলিয়ে দেয়, এটা খুবই দুঃখজনক বিষয়।
এজন্য একটা কাজ করা যেতে পারে। ঘুমানোর সময় যখন আমরা বিছানায় শুবো তখন তো আর সাথে সাথে ঘুমিয়ে যাই না! সেই সময় আমরা মনে করব সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরা কী কী গোনাহ করেছি?
আমরা চেষ্টা করব যেই গোনাহ গুলো মনে পড়ছে সেগুলোর জন্য বিশুদ্ধ ভাবে তওবা করা আর এখন প্রশ্ন হতে পারে যে অনেক গোনাহই তো মনে নাও পড়তে পারে সেটার জন্য কী করণীয়?
এটার উত্তর খুব সহজ যে আল্লাহর কাছে চাওয়া হে আল্লাহ আমার জানা অজানা সকল গোনাহ মাফ করে দাও তুমি তো অন্তর্যামী! হে আল্লাহ যেগুলো গোনাহ মনে পড়েছে সেগুলোও মাফ করে দাও আর যেগুলো মনে পড়েনি সেগুলোও মাফ করে দাও।
এই পদ্ধতিটা পালন করতে পারেন। এই পদ্ধতিতে তওবা করলে আমাদের নিয়মিত তওবাও করা হচ্ছে আর যদি আমরা নিয়মিত এইভাবে তওবা করতে পারি তাহলে গোনাহ করতেও কষ্ট হবে, কারণ কেউ যদি নিয়মিত তওবার মধ্যে থাকে তাহলে আল্লাহয় তাকে সাহায্য করবে গোনাহ থেকে বাঁচতে।
তো আসুন আমরা ইসতিগফারের পরিমাণ বাড়াই ও আল্লাহর কাছে আসি সব গোনাহ ছেড়ে এবং সৎপথের দিকে ধাবিত হই ইন শা আল্লাহ।
"এই নসীহটাই আমি নিজেকে এবং সবাইকে দিতে চাই" কারণ মুমিন উপদেশ দেয় নিজেকে এবং সবাইকে।
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

