হে ভাই ফিরে এসো...
হে ভাই কিসে তোমাকে করল গাফেল, কেড়ে নিল সরলতা, কী তোমার অন্তর থেকে কেড়ে নিল প্রখরতা, কিসে তোমাকে করল হতাশ দিলো তোমায় দীর্ঘ শ্বাস? হে ভাই মিউজিক কি তোমাকে হতাশা থেকে মুক্তি দিতে পারে? নাকি মিউজিকের সুরে নিজের অজান্তেই নিজে

বিসমিল্লাহির রাহমানির রাহিম
হে ভাই কিসে তোমাকে করল গাফেল, কেড়ে নিল সরলতা, কী তোমার অন্তর থেকে কেড়ে নিল প্রখরতা, কিসে তোমাকে করল হতাশ দিলো তোমায় দীর্ঘ শ্বাস?
হে ভাই মিউজিক কি তোমাকে হতাশা থেকে মুক্তি দিতে পারে? নাকি মিউজিকের সুরে নিজের অজান্তেই নিজেকে আরো হতাশ করো তুমি? হে ভাই তুমি কি জানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ্যযন্ত্রের শব্দ শুনে কানে আঙ্গুল ঢুকিয়ে দিতেন।
নাফে‘(রাঃ) বলেন, একদা ইবনু ওমর (রাঃ) বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেলে তিনি তাঁর দুই কানে দুই আঙ্গুল ঢুকিয়ে রাস্তা হতে সরে গেলেন। তারপর তিনি আমাকে বললেন, নাফে‘ তুমি কিছু শুনতে পাচ্ছ কি? আমি বললাম, না। তিনি তার দুই আঙ্গুল দুই কান হতে বের করে বললেন, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে ছিলাম। তিনি বাদ্যযন্ত্রের শব্দ শুনে কানে আঙ্গুল ঢুকিয়ে রাস্তা হতে সরে গিয়েছিলেন এবং আমাকে এভাবে জিজ্ঞেস করেছিলেন যেভাবে আজ তোমাকে আমি জিজ্ঞেস করলাম[১]
হে ভাই হারাম রিলেশন কি তোমায় প্রশান্তি দিতে পারে, নাকি তোমার অন্তুরকে কল্পনার পাপে জর্জরিত করে ভেবে দেখেছো কি? হে ভাই কাছে আসার গল্প দেখে তুমি হারাম প্রেমের চিত্রায়ন কর নিজের মাঝে! তুমি কি চোখ মেলে দেখতে পাওনি ড্রেনের ধারে কিংবা কুকুরের মুখে থাকা মানব শিশুর লাশ? তখন একবারের জন্য মনে হয় না একটা হারাম সম্পর্ক কিভাবে একটা নিষ্পাপ শিশুর প্রাণ কেড়ে নিতে পারে?
আর এই হারাম সম্পর্ক জন্ম দেয় হতাশা, মাদকাসক্ত আর আত্মহত্যার মত পাপের। আর এরকম নানা পাপের দরজা বন্ধ করে দেয় ইসলাম। মহান আল্লাহ তায়ালা বলেন ‘তোমরা যিনার নিকটবর্তীও হয়ো না, এটা অশ্লীল ও নিকৃষ্ট পথ’ [২]
আবু হুরায়রা (রাঃ) বলেন, নবী কারীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আদম সন্তানের উপর যেনার একটি অংশ লিখা হয়েছে। সে তা পাবেই। মানুষের দু’চোখের যেনা দেখা। দু’কানের যেনা শুনা। জিহবার যেনা কথা বলা। হাতের যেনা স্পর্শ করা। পায়ের যেনা যেনার পথে চলা। অন্তরের যেনা হচ্ছে আকাঙ্ক্ষা করা। লজ্জাস্থান তার সত্য মিথ্যা প্রমাণ করে’ [৩]
হে ভাই রাস্তার ধারে দাঁড়িয়ে থেকে মেয়েদের দিকে তাকিয়ে থাকাটা যে গুনাহের কাজ তা কি তোমার এখনো অজানা?
আজ মানব প্রেমের কথা বলা পাশ্চাত্যের দেশগুলো মুসলিম দেশে টনের পর টন বোমা ফেলে মুসলিম ভূমি গুলোকে মরুভূমিতে পরিণত করছে, আর তুমি তাদের দেখানো পথে চলছো? হে বোন, তারা ব্যক্তি স্বাধীনতার কথা বলে হিজাব পরা নিষিদ্ধ করে তখন কি তোমার বোধোদয় হয় না যে তারা কাদের ব্যক্তি স্বাধীনতা দিতে চায়?হে বোন, তারা ইসলাম বিদ্বেষীদের ব্যক্তি স্বাধীনতা দিতে চায়।
আজ আরাকান থেকে কাশ্মির, সিরিয়া থেকে ফিলিস্তিন, চীনের উইঘুর, চেচনিয়া, বসনিয়া তে তারা তাদের ব্যাক্তি স্বাধীনতা আর মানবাধিকাকের ছাপ টা রেখেছে, তারা তাদের নিজেদের ইচ্ছা মত দেশ গুলোতে হামলা চালিয়ে কোটি কোটি নারী, পুরুষ, শিশু, বৃদ্ধদের মারছে। তাদের না আমরা মানবাধিকারের সবক দিতে শুনি? তারাই যে মানুষের অধিকার গুলো কেড়ে নিচ্ছে তা কেন আমরা বুঝেও বুঝতে চাচ্ছি না? তাদের মিষ্টি কথায় ভুলে তাদের দেয়া সাংস্কৃতি কেন গ্রহণ করছি, আর আজকে আমরা তাদের দেশের সেলিব্রিটিদেরই অনুসরণ করছি? আমরা কেন আজ তাদের মত চুল কাটছি, জামা পড়ছি, শরীরে ট্যাটু আঁকাচ্ছি?
আবূ সা‘ঈদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের পন্থা পুরোপুরি অনুসরণ করবে, প্রতি বিঘতে বিঘতে এবং প্রতি গজে গজে। এমনকি তারা যদি গো-সাপের গর্তেও ঢুকে তবে তোমরাও তাতে ঢুকবে। আমরা বললাম, হে আল্লাহর রাসূল! আপনি কি ইয়াহূদী ও নাসারার কথা বলছেন? নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে আর কার কথা?[৪]
তারাই তো সমাজে নারী অধিকারের নামে সমাজে নারীবাদের বিষবাষ্প ছড়াচ্ছে...তারা নারীদের মুক্তির কথা বলে নারীদেহকে সস্তা বানাচ্ছে...দুই টাকার ব্লেড থেকে দুই কোটি টাকার বিজ্ঞাপন সব খানে যেন নারীদেহ প্রকাশের প্রতিযোগিতা চলছে....
বিয়ে নামক পবিত্র বন্ধনকে নিরুৎসাহিত করে তারা সমাজে যেনা ব্যভিচার আর ধর্ষনের বিস্তার ঘটাচ্ছে ফলস্বরুপ আমরা অবুঝ শিশুর লাশ ডাস্টবিন, রাস্তা কিংবা কুকুরের মুখে দেখছি। তাদের দেশেই বেশি ধর্ষন হয়। আর পর্ণ মুভি বানানোর কারখানা কিন্তু তাদের দেশেই। তাদের দেশের জনসংখ্যার একটা বড় অংশ জানে না কে তার পিতা কে তার মাতা।
তারা মায়েদের বোঝাচ্ছে সন্তান লালনপালন মেয়েদের জন্য না, এতে তারা পরিবার থেকে মা আর সন্তানের মাঝে দূরত্ব তৈরি করছে যার ফলাফল আমরা তাদের দেশেই বেশি বৃদ্ধাশ্রম গড়ে উঠছে সন্তানরা ধরেই নিচ্ছে বুড়ো হলে বৃদ্ধাশ্রম আর শিশু হলে ডে কেয়ার।
হে ভাই ফুটবল বা ক্রিকেট খেলা দেখে কিংবা তাদের সাপোর্ট করে কি উপকার পাও তোমার জীবনে? হে ভাই তারা চায় তুমি এসবে মত্ত হয়ে থাকো, তাদের জয় কে নিজের জয় তাদের পরাজয় কে নিজের পরাজয় ভাবো এতে তারা আরো জনপ্রিয়তা লাভ করুক। তুমি কি ভেবে দেখেছো একটি বারের জন্য এসব সমাজে কত বিশৃঙ্খলার জন্য দায়ী? এইসব ফিতনাময় জিনিসের জন্য আজ পাড়া মহল্লায় অলিতে গলিতে জুয়া খেলা হচ্ছে, মদের আসর জমছে, লোকজন একে অপরের সাথে মারামারিতে জড়াচ্ছে নিজেদের দলের সাপোর্টে। এমন কি সেটা খুন পর্যন্ত গড়াচ্ছে, পরিবার গুলো নষ্ট হয়ে যাচ্ছে। কত টাকা অপচয় হচ্ছে....
মহান আল্লাহ তায়ালা বলেন, "শয়তান শুধু মদ ও (জুয়া) দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চার করতে চায়। আর (চায়) আল্লাহর স্মরণ ও সালাত থেকে তোমাদের বাধা দিতে। অতএব, তোমরা কি বিরত হবে না?[৫]
ঘন্টার পর ঘন্টা যে গেইম খেলে তুমি নিজের ক্ষতি করছো তা কি তোমার বুঝে আসে না? মনে রেখ, এই প্রতিটি সময়ের হিসাব তোমাকে একদিন দেয়া লাগবে...
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এমন দু’টি নিয়ামত আছে, যে দু’টোতে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত। তা হচ্ছে, সুস্থতা আর অবসর।[৬]
মুভির নেশাকে তোমার চিন্তা জগৎকে শিকলে আটকে ফেলছে তা কি উপলব্ধি করো না? ফেসবুকের ভিডিও আইকনের ক্লিক যে তোমায় সময়ের প্রতি হিংস্র তা কি তুমি বুঝো না??
হে ভাই দুনিয়ার এই চাকচিক্য আর ধোকা তোমাকে অন্ধ করে দিয়েছি, দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে যেয়ো না ভাই।
এই যে তোমার অনেক বন্ধু আছে তাদের মধ্যে কেউ কি তোমাকে তোমার রবের কথা স্মরণ করিয়ে দেয়? তোমাকে কি গুনাহ থেকে সাবধান করে দেয়? যদি এমন বন্ধু তোমার থেকে থাকে তাহলে এটি তোমার জন্য আল্লাহর দেওয়া এক বিশেষ নেয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “প্রত্যেক মানুষ (অভ্যাসগতভাবে) বন্ধুর ধর্ম ও চালচলন অবলম্বন করে। তাই কিরূপ লোককে বন্ধুরূপে গ্ৰহণ করা হচ্ছে, তা পূর্বেই ভেবে দেখা উচিত।”[৭] আমরা কি আমাদের জীবনে উত্তম বন্ধু বা সঙ্গীদের ব্যাপারে সচেতন?
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সৎ সঙ্গী ও অসৎ সঙ্গীর উদাহরণ আতর বিক্রেতা ও কর্মকারের হাপরের ন্যায়। আতর বিক্রেতাদের থেকে শূন্য হাতে ফিরে আসবে না। হয় তুমি আতর খরিদ করবে, না হয় তার সুঘ্রাণ পাবে। আর কর্মকারের হাপর হয় তোমার ঘর অথবা তোমার কাপড় পুড়িয়ে দেবে, না হয় তুমি তার দুর্গন্ধ পাবে।[৮]
কত সুন্দর উপমা দিয়েই আমাদের প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা যেন তা অনুধাবন করি।
খারাপ বন্ধু তারা, যারা আমাদের বিভিন্ন পাপকর্মে সাহায্য করে আমাদের অন্তরকে কলুষিত করে।
ফিরে এসো হে ভাই তোমার রবের নিকটে। কর সেই মহান সত্তার জিকির, অন্তরে আনো প্রশান্তি। মহান আল্লাহ তায়ালা বলেন, “জেনে রাখো, আল্লাহর যিকর-এর দ্বারাই আত্মা শান্তি লাভ করে, প্রশান্ত হয়।”[৯]
হে ভাই হে বন্ধু তুমি হেদায়াত অবলম্বন করো। আল্লাহ তায়ালা বলেন, “আর যারা হেদায়াত অবলম্বন করে তিনি তাদের হেদায়াত বৃদ্ধি করে দেন, তাদেরকে তাকওয়া প্রদান করেন”।[১০]
এই দুনিয়া শুধু তোমার থেকে নিয়ে যাবে, কিচ্ছুট্টি দিতে পারবে না, এই দুনিয়ার মোহে বিলাসিতা আর মিথ্যা সুখের সাগরে গা ভাসিয়ে দিও না ফলস্বরূপ হতাশা আর বিষণ্ণতায় ডুবে যাবে। অসহ্য লাগবে। তাই হে বন্ধু, হে ভাই ফিরে এসো সিরাত আল মুস্তাকিমের পথে, খুঁজে নাও তোমার প্রকৃত গন্তব্য যেথায় অনন্ত কালের জন্য স্থায়ী হয়ে থাকবে তুমি, আমি আমরা সকলে। তুমি যদি চাও জান্নাতের চিরস্থায়ী সুখ পেতে, সমাজ দেশ ও মানুষের জন্য কল্যাণকর হতে তাহলে আজ থেকেই আল্লাহর আদেশ নিষেধ আর প্রিয় নবী হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথ অনুসরণ করে চলো।
“এ সে জান্নাত, যার অধিকারী করব আমি আমার বান্দাদের মধ্যে মুত্তাকীদেরকে”[১১]
সর্বদা আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করো। সকল গোনাহ থেকে নিজেকে মুক্ত করো আজই।
শুভকামনা হে প্রিয়..........রেফারেন্সঃ
[১] (ছহীহ আবূদাঊদ হা/ ৪৯২৪, সনদ ছহীহ)
[২] (বনী ইসরাঈল ৩২)
[৩] (মুসলিম হা/২৬৫৭; মিশকাত হা/৮৬ ‘ঈমান’ অধ্যায়)
[৪] সহীহ বুখারী (তাওহীদ) হাদিস নম্বরঃ ৩৪৫৬
[৫] আল-মায়েদা, আয়াত-৯১
[৬] সহীহ বুখারী (তাওহীদ) হাদিস নম্বরঃ ৬৪১২
[৭] আবু দাউদঃ ৪৮৩৩, তিরমিযীঃ ২৩৭৮, মুসনাদে আহমাদঃ ২/৩৩৪
[৮] সহীহ বুখারী (আধুনিক প্রকাশনীঃ ১৯৫৬ , ইসলামিক ফাউন্ডেশনঃ ১৯৭১)
[৯] [সূরা আর-রাদ: ২৮]
[১০] [সূরা মুহাম্মাদঃ ১৭]
[১১] সূরা মারইয়াম: ৬৩]
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

