মুস্তফা (স)
একদা আরব ডুবিয়া ছিল চরম জাহিলিয়াতে এলো মুহাম্মদ, ভরিয়া দিলেন রহমত-বরকতে। গুণাবলী তার এমন'ই দিলেন প্রভু বসুধা এরূপ আগে দেখেনি কভু। ডাকিল তাঁহারে আল-আমিন নাম ধরি শিখাইয়া গেলেন শ্রেষ্ঠ আমিনদারী। এরপরই মা'বুদ দিলেন তুলিয়

বিসমিল্লাহির রাহমানির রাহিম
একদা আরব ডুবিয়া ছিল চরম জাহিলিয়াতে
এলো মুহাম্মদ, ভরিয়া দিলেন রহমত-বরকতে।
গুণাবলী তার এমন'ই দিলেন প্রভু
বসুধা এরূপ আগে দেখেনি কভু।
ডাকিল তাঁহারে আল-আমিন নাম ধরি
শিখাইয়া গেলেন শ্রেষ্ঠ আমিনদারী।
এরপরই মা'বুদ দিলেন তুলিয়া নবুওয়াত
যারি সাথ মাখা ছিল এক রাশি রহমত।
মা’বুদ তুলিয়া দিলেন কতই না কর্মমালা
সফল দেখিয়া তাঁরে, বদ লোকেদের বাড়িত দিগুণজ্বালা।
তারা করিত কতোই না অন্যায়-অনাচার
আল্লাহর হাবিব নিরবে তবু সহ্য করিত বারবার।
বদলোকেদের অত্যাচারের জেরে
আল্লাহর নির্দেশে, আইলো হিজরত করে -
অবশেষে মদিনা শহরে।
পাঠাইলো তাঁহারে সরিয়ে দিতে পথে
শত-শত গুপ্ত হত্যাকারী,
বুঝোনি তো গাফেলেরা-
সে যে আল্লা'র তরবারি।
রিক্ত হস্তে ফিরিল তাহারা ব্যর্থতার সাথে
আনসার-মোজাহের পূর্ণ হইল মদিনারই পথে।
শুরু হইল অবশেষে ইসলাম বিনির্মাণশালা
যুদ্ধ পথে আগিয়া গেল অরাতির মোকাবিলা।
বদর হইল, ওহুদ হইল, খন্দকের পরে-
চলিল সে খায়বারে,
শত্রুকে ধরাশায় করিলো বারেবারে।
মালিক দিলেন তুলিয়া, জয়ের ধ্বজা
পাইলো ইসলাম নতুন সজ্জা।
আনিলেন আযিয-মহাবিজয়, তাঁরই স্পর্শ দ্বারা
কাফের-মোশরেকেরা কাঁন্দিয়া কাঁন্দিয়া হইল দিশেহারা।
পূর্ণ করিলেন মা'বুদ শান্তির এই পথ
শেষ হইল তাঁহার যত দায়িত্বকর্ম।
তাবলীগের কাজ পূর্ণ এবার
হইল সময় অবনী ছাড়ার।
হাবিবকে নিয়ে যাইতে কাছে-
আয়োজনের কি কমতি আছে!
নাজিল করিলেন তিঁনি সূরাতুল নাসর
ঠাওরালো মুস্তফা, চুকাইতে হবে দুনিয়াবি আসর।
অন্ত:গহীনে একই ধারার কথা বলে
উম্মতে মুহাম্মদীরে ফেলিয়া কেমনে যায় চলে!
ডাক যখন আসিয়া পড়িয়াছে-
আর পাড়ি তো জমাইতেই হইবে!
বলছি- আল্লাহ,উম্মতেরে মোর দেখিয়া রাখিও ফিতনাভরা ভবে।
জীবন নদীর অন্তকালে, দেহখানি তাঁর লুটায়া পড়িলে
মা আয়িশা বসিয়া রহিলেন মাথাখান ধরি, তাঁরই কোলে।
রাসুল চলিয়া গেল ছায়ালোকের এক অন্তরালে-
সামিল হইতে ওপার বাসির রহমতি সে দলে।
প্রত্যয়ে প্রতীতি
আজ প্রত্যয় হক নতুন কিছু করার। অজানাকে জেনে সত্যকে আঁকড়ে ধরার। চিরধরা এ হৃদয়ে কিছু আশার আলোর প্রত্যাশায়
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

