প্রকৃত-প্রশান্তি তো তাঁর ইবাদতে!
অনেকটা রাত হয়ে গেছে। হাতঘড়িটা সেদিন আনতে ভুলেনি সে। তাই লক্ষ্য করে দেখলো - ঠিকই অনেক রাত হয়ে গেছে। হায় আল্লাহ! একদম কাঁটায় কাঁটায় আড়াইটা। সবেমাত্র ২য় চাকরিটা পেয়েছে। অনেক খাটুনি এটাতে। কিন্তু কিছুই করার নেই। অনেক কষ্টে এ

বিসমিল্লাহির রাহমানির রাহিম
অনেকটা রাত হয়ে গেছে। হাতঘড়িটা সেদিন আনতে ভুলেনি সে। তাই লক্ষ্য করে দেখলো - ঠিকই অনেক রাত হয়ে গেছে। হায় আল্লাহ! একদম কাঁটায় কাঁটায় আড়াইটা। সবেমাত্র ২য় চাকরিটা পেয়েছে। অনেক খাটুনি এটাতে। কিন্তু কিছুই করার নেই। অনেক কষ্টে এই জব টা পেয়েছে সে। রাত হয়ে যায় কাজ করতে করতে। ট্রেনে করে যেতে হয়। কিন্তু সেদিন চাপ একটু বেশি থাকায় একটু বেশি রাত হয়ে যায়। গিন্নি কে হোয়াটসঅ্যাপ করে দ্যায় সে রাতে আর বাসায় যেতে পারবে না। অফিস রুমেই কাবার করতে হলো রাতটা। আযান হতে ২ ঘন্টা মতো তখনও বাকি। এত এত কাজের চাপে নামাজটা পড়াই হয়ে ওঠে না কখনোই! সে রাতে কী যে মনে হলো ভাবলো ফজর টা পড়বে। লিফট তো বন্ধ! ১১ তলায় মসজিদ। ৬ তলার অফিস থেকে আর কতটা পথ! পার করতে থাকলো সিঁড়ি গুলো। যেন রাঙামাটির পাহাড়! শীতে পানির তাপমাত্রা বলার জো নেই! মনে হচ্ছিল হিমালয়ের বরফ ধরে রাখা। ওযু করলো, জামাতও শুরু হলো। নামাজ টা পড়ে যেন কী একটা শিহরণ অনুভূত হলো। মনে হচ্ছে এত শান্তি হয়তো কখনো অনুভব করাই হয়নি এত কাজের চাপে। ঠিকই তো! আসলেই তো। এরপর থেকে নামাজের ধারাবাহিকতা টা বজায় রাখার চেষ্টা করবে বলে পণ করলো মনে মনে। ভোর অনেকটা এগিয়ে আসছে। ৭.১০ এ ছাড়লো নেক্সট ট্রেন টা। সেটাতেই চেপে যাওয়া.. ছোট একটা গ্রাম আছে পাশে। দূরপাল্লার যাত্রীর জন্য ভালোই প্রকৃতি উপভোগ আরকি! তারও হয় খানিকটা। ভালোই লাগে- যখন ছোট ছেলেগুলো সাইকেলের চাকা নিয়ে দৌড় দ্যায়। নারিকেল গাছগুলো পাশে পাশে ছুটে ছুটে যায়। এরকম মূহুর্ত উপভোগ করাও কপাল! আর হঠাৎ শালিক দেখা যায় মাঝে মাঝে। আজকাল এদের আনাগোনাও নেই তেমন- খুব কম। কী সুন্দর সৃষ্টি আল্লাহ তায়ালার! যাই হোক বাসায় পৌঁছালো। এরপরের দিনটা শুক্রবার হবায় কোনো কাজ নেই। কিন্তু বাসার কাজেরও অভাব নেই। আবার জুম্মার দিন! মসজিদ ৩ মিনিটের পথ। খুতবার সময় কি যে নিদ্রা ধরে! জুম্মা টা পড়ে যেন শান্তিতে বুকটা ভরে ওঠে। তারপর সবার সাথে দেখা-গল্প এই তো। এখন থেকে মনে হতে থাকলো রাতের সেই পণের কথা। আসর থেকেই ধারাবাহিকতা টা বজায় রাখলো।
পরের দিন অফিস আবার...সেই একই রাত। কিন্তু এখন আর তেমন ক্লান্ত লাগে না। নামাজ টা আসলেই কাজে দিয়েছে অদ্ভুত ভাবে। যেন পড়লেই উত্তপ্ত হৃদয়টা ঠান্ডার পরশ পায়। এতদিনে সে সেটা অনুভবই করতে পারতো না। নামাজে আসলেই এমন সিক্ত অনুভূতি আছে!...
আসলেই নামাজে তো আছে অদ্ভুত মাহাত্ম্য আর স্বাধীনতার আবেশ। নামাজ দেয় মুক্তি আর সত্যের পথ। আল্লাহ তো বলেছেন- "অতঃপর যখন তোমরা সালাত সম্পন্ন কর, তখন দন্ডায়মান, উপবিষ্ট ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ কর। অতঃপর যখন বিপদমুক্ত হয়ে যাও, তখন নামায ঠিক করে পড়। নিশ্চয় নামায মুসলমানদের উপর ফরয নির্দিষ্ট সময়ের মধ্যে।" (সূরা আন-নিসা, আয়াত: ১০৩)
জাহান্নামের আগুনে পা না রেখে জান্নাতের শীতল পানিতে পা রাখবো। সে স্পর্শ আর সে অনুভূতি তো এই ইবাদত ই দিতে পারে। আসুন আমরা সালাত কে কেন্দ্র করে তুলি, অন্যান্য গুলি অক্ষে ঠিকই এসে ধরা দেবে। অন্য কেও উপদেশ দিই। মহানবি (স) এর সুন্নতে এগুলো করার চেষ্টা করি। ইন শা আল্লাহ দুনিয়াবি শান্তি ও আখিরাতে সুফল আমরাই পাবো! (যাজাকুমুল্লাহু খায়রান)
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

