এক চিলতে বিরিয়ানি
"যাও তাড়তাড়ি সালাত পড়ে এসো, তোমাদের জন্য আজকে lunch এ surprise আছে," খালিদের মা তার তিন সন্তানকে তাড়া দিলেন জামায়াতে যাওয়ার জন্য। খালিদ তার ছোট ২ ভাই হাসান আর আব্দুল্লহ কে নিয়ে মসজিদের দিকে হাঁটা শুরু করলো। যেতে যেতে হাস

বিসমিল্লাহির রাহমানির রাহিম
"যাও তাড়তাড়ি সালাত পড়ে এসো, তোমাদের জন্য আজকে lunch এ surprise আছে," খালিদের মা তার তিন সন্তানকে তাড়া দিলেন জামায়াতে যাওয়ার জন্য।
খালিদ তার ছোট ২ ভাই হাসান আর আব্দুল্লহ কে নিয়ে মসজিদের দিকে হাঁটা শুরু করলো। যেতে যেতে হাসান তাদের upcoming surprise নিয়ে excitement দেখালে খালিদ বললো, "তোরা এসব চিন্তা এখন করিস নাতো! সালাতে মনোযোগ নষ্ট হবে।"
"ঠিক আছে ভাইয়া," আব্দুল্লহ মুখে তার তর্জনী আঙ্গুল দেখিয়ে চুপ করার ভান করল।
সালাত শেষে বাসায় এসে দেখলো খুব ভিন্ন রকম একটা খাবার সাজানো আছে। মা বললেন, "এটা তোরা চিনবি না,আমাদের দাদাদের আমলের খুব প্রিয় খাবার বলতে গেলে তাদের কাছে এটাই ছিল। এর নাম "বিরিয়ানি"।তোরা একটু করে খেয়ে দেখতো কেমন লাগে?"
কথা শেষ হতে না হতেই হাসান ২ পিস এলাচ মুখে দিয়ে বললো, "মাআআ! এটা তো খুব বিচ্ছিরি খেতে! উহু!"
ওদিকে হাসান আর আব্দুল্লহ যথাক্রমে কিসমিস ও কাঁচা মরিচ মুখে নিল। হাসান বললো, "বিরিয়ানি খেতে তো দারুণ মিষ্টি!" আর আব্দুল্লহ তো ঝালে অস্থির হয়ে রীতিমতো পানি গ্লাসের পর গ্লাস পান করছে, "আম্মু! এটা কী খাওয়ালা! এতো ঝাল।"
সবাই শান্ত হওয়ার পর মা বললেন, "তোমরা কি জানো, ২০২০ সালের দিকে মানুষরা এভাবেই রসুল সল্লল্লহু আলাইহি ওয়া সাল্লামের সীরাহ পড়ে তাঁকে Justify করতো??"
সবার মুখে অবাক হওয়ার স্পষ্ট ভাব দেখা গেল। রুমভর্তি এখন নীরবতা। পিনপতন নীরবতা।
জীবন থেকে নেয়া
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

