আমরা দুই ভাই
আমরা দুই ভাই। আমি এবার একাদশ শ্রেণিতে আর আমার ভাই নবম শ্রেণিতে উঠবে। আমরা দুই জনই একই সাথে কোরআন মাজিদ পড়তে শিখি। অনেক কয়েকবার খতম ও করেছি দুই জনে। আমরা ছোট বেলা থেকেই সালাত পড়তাম। কিন্তু বয়স যত বারতে লাগলো সালাত পড়া কে

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আমরা দুই ভাই। আমি এবার একাদশ শ্রেণিতে আর আমার ভাই নবম শ্রেণিতে উঠবে। আমরা দুই জনই একই সাথে কোরআন মাজিদ পড়তে শিখি। অনেক কয়েকবার খতম ও করেছি দুই জনে। আমরা ছোট বেলা থেকেই সালাত পড়তাম। কিন্তু বয়স যত বারতে লাগলো সালাত পড়া কেমন জানি ছাড়তে লাগলাম। তবে হ্যাঁ বছরের কোনো সময় সালাত না পড়লেও রমজান মাসে সবগুলো সিয়াম রাখার চেস্টা করতাম এবং ৫ ওয়াক্ত সালাত মসজিদে পরতাম। আমার স্কুলের বন্ধু গুলা সব ভাল ছিল । তারা সালাত পড়তো এবং আমাকেও সাথে নিয়ে যেত । এভাবে class 9 থেকে আমি আবার সালাত পড়তে শুরু করলাম। তবে বিভিন্ন সময় প্রাইভেটে থাকার কারণে সালাত কাজা হয়ে যেত। কিন্তু পরে সেগুলা আর পড়তাম না। কেমন জানি আলসেমি চলে আসত। এভাবে চলতে চলতে আমি আবার সালাত পড়তে অভ্যস্ত হয়ে গেলাম এবং আলহামদুলিল্লাহ এখন আর আমার সালাত খুব একটা কাজা হয় না এবং আমি মসজিদে গিয়েই সালাত পড়ি। কিন্তু আমার ভাই ততদিনে আর সালাত পড়া শুরু করে নি। অবশেষে তাকে অনেক জোর জবরদস্তি করার ফলে সে এখন সালাত পড়তে শুরু করেছে। কিন্তু ওই আমার আগের অবস্থা মতো যদি কোন ওয়াক্ত কাজা হয় তাহলে আর পরে তা পড়েনা। এমনকি ফজরের সময়ও অনেক ডেকে তাকে ঘুম থেকে তোলা যায় না। কিছু দিন আগের কথা তাকে সকালে সালাত পড়ার জন্য অনেক ডাকা হলো কিন্তু সে উঠল না। বললো পানি অনেক ঠাণ্ডা, এই ঠাণ্ডা পানি দিয়ে সে ওযু করতে পারবে না। এই বলে আবার ঘুমিয়ে পড়ল। কিন্তু আর ৪৫ মিনিট পর তার প্রাইভেট থাকার কারনে মাত্র ১৫ মিনিট ঘুমাইতে পারল। এরপর উঠে হাত মুখ ধুইয়ে প্রাইভেটের জন্য চলে যায়। প্রাইভেট থেকে আসার পর আমি ওকে জিজ্ঞাস করলাম হাত মুখত ধুইলিই, এই কাজটা ১৫ মিনিট আগে করলেই তো আর সালাত কাজা হইত না। ও কোন কথা না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। পরের দিন সালাতের সময় দেখি এক ডাক দিতেই উঠে গেসে এবং সালাত পরে তারপর প্রাইভেটে গেল।
বলা হয়ে থাকে মানুষ তার অভ্যাসের দাস। একবার কোন খারাপ অভ্যাস তৈরি হয়ে গেলে তা থেকে ফিরে আসা খুব কঠিন। তার চাইতে ভাল অভ্যাসটা না তৈরি করা। আমাদের বন্ধু নির্বাচনের সময়ও সাবধান হওয়া উচিত। কারন বন্ধু যদি ভালো হয় তাহলে তার প্রভাব আমাদের ওপর পড়ে, যেমনটি হয়েছে আমার সাথে। আমার বন্ধুদের সহযোগিতায় আমি আবার সালাত পড়তে শুরু করেছি। আবার আমার সামনেই অনেকে বন্ধুদের সাথে মিশে তাদের জীবন শেষ করে ফেলছে।
প্রত্যয়ে প্রতীতি
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

