গীবত
আলহামদুলিল্লাহ আজ একটি মজার বিষয় নিয়ে আমি সাইম(সামান্য মানুষ) সামান্য কিছু কথা বলব। আশা করি সবারই ভালো লাগবে। আজকে আমি গীবত নিয়ে কিছু বলতে চাই। গীবত সরল তিনটি বর্ণ নিয়ে গঠিত,কিন্তু এর ভয়াবহতা বিশাল। এই তিনটি অক্ষর নিয়ে আ

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আলহামদুলিল্লাহ আজ একটি মজার বিষয় নিয়ে আমি সাইম(সামান্য মানুষ) সামান্য কিছু কথা বলব। আশা করি সবারই ভালো লাগবে। আজকে আমি গীবত নিয়ে কিছু বলতে চাই। গীবত সরল তিনটি বর্ণ নিয়ে গঠিত,কিন্তু এর ভয়াবহতা বিশাল। এই তিনটি অক্ষর নিয়ে আমরা এ্যতো বেশি ছেলে খেলা করি যে আমরা বুঝতেই পারিনা এর মধ্যে কী বিষ লুকিয়ে আছে।
"গীবত" বানান করা সহজ হলেও এর অর্থ বেশ জটিল। সমাজে এটি গাছের শেকড়ের মতো চার দিকে ছড়িয়ে আছে। গীবত শব্দের অর্থ হলো পরনিন্দা, কুৎসা রটানো ইত্যাদি। কারও অবর্তমানে দোষ বর্ণনা করাই হলো গীবত। গীবত করতে করতে আমাদের দাঁত লাল হয়ে গেছে।
أَتَدْرُونَ مَا الْغِيبَةُ؟ قَالُوا اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ : ذِكْرُكَ أَخَاكَ بِمَا يَكْرَهُ. قِيلَ أَفَرَأَيْتَ إِنْ كَانَ فِى أَخِى مَا أَقُولُ؟ قَالَ : إِنْ كَانَ فِيْهِ مَا تَقُولُ فَقَدِ اغْتَبْتَهُ وَإِنْ لَمْ يَكُنْ فِيْهِ فَقَدْ بَهَتَّهُ
তোমরা কি জান ‘গীবত’ কী? তাঁরা বললেন, আল্লাহ ও তাঁর রাসূলই অধিক জ্ঞাত। তিনি বললেন, তোমার ভাই যে কথা অপসন্দ করে তার সম্পর্কে সে কথা বলার নাম গীবত। জিজ্ঞেস করা হ’ল, আমি যা বলছি তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে? রাসূলুল্লাহ (ছাঃ) বললেন, তুমি যা বলছ তা যদি তার মধ্যে বিদ্যমান থাকে তবেই তুমি তার ‘গীবত’ করলে। আর যদি না থাকে তাহলে তুমি তাকে অপবাদ দিলে’।
(মুসলিম; মিশকাত হা/৪৮২৮)
কাউকে টার্গেট করে বা ইঙ্গিত করে যদি কথাবার্তা বলি তাহলে সেটাও গীবত। কারো প্রতি সন্দেহ প্রবণ হয়ে খারাপ ধারণা পোষণ করাও অন্যায়[1]। এবার একটু সমাজের দিকে ফিরে তাকান, দেখুন আমাদের কী পরিস্থিতি। এমনকি যাদেরকে আমরা সব থেকে বেশি সম্মান করি.তাদের প্রতি আমাদের শ্রদ্ধা সবসময় উপরে. যারা আমাদেরকে ইসলাম বিষয়ে শিক্ষা দিয়ে থাকেন সেই সকল বড় বড় ওয়ায়েজগণ আজ তাদের মধ্যেও গীবত চরম বিস্তার লাভ করেছে। বিভিন্ন ওয়াজ মাহফিলে দেখবেন অনেক জ্ঞানী গুণী আলেমগণ যারা ইসলাম বিষয়ে অনেক পণ্ডিত। যাদের কথা ছিল সমাজ থেকে গীবত দূর করা। কিন্তু তারা একে অপরের গীবতে লিপ্ত। আশা করি সবাই বুঝতে পারছেন আমাদের মুসলিম জাতির কেন এত অধঃপতন। আমরা কারো ভালো টা দেখতে পারিনা। কেউ যদি উপরে উঠে আমরা তাদের টেনে টেনে নিচে নামাই। কারো ভালো আমরা মানতেই চাই না। আমরা সব সময় নিজেদের কে সবার ঊর্ধ্বে দেখতে চাই। আর এই উপরে ওঠার জন্য মই হিসেবে গীবত কে ব্যবহার করি। অথচ আমাদের উচিত ছিল নিজেদের দক্ষতা দিয়ে যোগ্যতা দিয়ে সকলকে ছাড়িয়ে সামনে যাওয়া। কিন্তু আমরা তা করি না।
এই চরম পরিস্থিতিতে আমাদের অবশ্যই সর্তকতা অবলম্বন করা উচিত। গীবত মানুষের মধ্যে মানুষের সম্পর্ক নষ্ট করে। ভাইয়ের মধ্যে ভাইয়ের ভ্রাতৃত্ব নষ্ট করে। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। একে অপরের প্রতি বিশ্বাস নষ্ট করে। একে অপরের প্রতি ভরসা নষ্ট করে।
এবার আসুন একটি মজার বিষয় জানি। হয়তো এটি অনেকের না জানা।
কারো গীবত শুনে চুপ থাকা এবং প্রতিবাদ না করাও কানের গীবত।
দেখুন আমরা হালাল এবং হারাম সম্পর্কে নানা কথা শুনে থাকি। ওয়াজ মাহফিল থেকে বইয়ের পাতা পর্যন্ত হালাল ও হারাম সম্পর্কে জেনে থাকি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই খাদ্যাভাস ও ব্যবসা নিয়ে কথা বলা হয়ে থাকে।
আমাদের অবশ্যই জেনে রাখা উচিত, গীবত চরম ভাবে হারাম।
পবিত্র কুরআনুল কারীমের সূরা হুজুরাতের ১২ নম্বর আয়াতে আল্লাহ তা'আলা বলেন, তোমরা একে অন্যের গীবত করো না, কেউ কি তোমার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? অবশ্যই তোমরা তা অপছন্দ করবে। সুতরাং আল্লাহকে ভয় করো। আল্লাহ অধিক তওবা কবুলকারী দয়ালু।
এবার গীবত কঠিন শাস্তির দিকে একবার তাকাই চলুন, عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “ لَمَّا عُرِجَ بِي مَرَرْتُ بِقَوْمٍ لَهُمْ أَظْفَارٌ مِنْ نُحَاسٍ يَخْمِشُونَ وُجُوهَهُمْ وَصُدُورَهُمْ فَقُلْتُ مَنْ هَؤُلاَءِ يَا جِبْرِيلُ قَالَ هَؤُلاَءِ الَّذِينَ يَأْكُلُونَ لُحُومَ النَّاسِ وَيَقَعُونَ فِي أَعْرَاضِهِمْ ” . قَالَ أَبُو دَاوُدَ حَدَّثَنَاهُ يَحْيَى بْنُ عُثْمَانَ عَنْ بَقِيَّةَ لَيْسَ فِيهِ أَنَسٌ .
হযরত আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহﷺ এরশাদ করেছেন মি’রাজের রাতে আমি এমন এক কওমের পাশ দিয়ে অতিক্রম করছিলাম যাদের নখগুলো তামার তৈরী এবং তা দিয়ে তারা অনবরত তাদের মুখমণ্ডলে ও বুকে আচড় মারছে। আমি বললাম, হে জিবরীল ! এরা কারা? তিনি বললেন, এরা সেসব লোক যারা মানুষের গোশত খেতো অর্থাৎ, মানুষের গীবত করত এবং মানুষের ইজ্জতের উপর হামলা করত।” এবং তাদের মানসম্মানে আঘাত হানতো। (সুনানে আবু দাউদ, হাদিস নং ৪৮৭৮)
তাহলে আমাদের একটু অনুধাবন করা উচিত ভয়াবহ তা বহন করছে এই গীবত।
চলুন ভাইয়েরা আমরা ভয়াবহতা থেকে ফিরে আসি। আজ থেকে আমরা ওয়াদা করি আমরা আর গীবত করবো না[2]। আমার আল্লাহ দয়ালু, তিনি তওবা কবুলকারী, তিনি তওবাকারী ভালোবাসেন। তওবার মাধ্যমে চলুন আমরা আমাদের হৃদয় এবং মন পরিশুদ্ধ করি।
ফুটনোটঃ
[1]
মহান আল্লাহ বলেছেন,
﴿يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ﴾ [الحجرات: ١٢
অর্থাৎ হে ঈমানদারগণ! তোমরা বহুবিধ ধারণা হতে দূরে থাক; কারণ কোন কোন ধারণা পাপ। (সূরা হুজুরাত, ৪৯/১২)
আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহﷺ বলেছেন, ‘‘তোমরা কু-ধারণা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখ। কারণ কু-ধারণা সবচেয়ে বড় মিথ্যা কথা।’’ (সহীহুল বুখারী ৫১৪৪, ৬০৬৪, ৬০৬৬, ৬৭২৪, মুসলিম ১৪১৩, ২৫৬৩, তিরমিযী ১৯৮৮, ইবনু মাজাহ ৩২৩৯-৩২৪২, আবূ দাউদ ৩২৮০, ইবনু মাজাহ ১৮৬৭, ২১৭৪, আহমাদ ৭২৯২, ৭৬৪৩, ৭৬৭০, ৭৭৯৮, ৭৮১৫, ৮২৯৯, ৮৫০৫, ৮৮৬৫, ৮৮৭৬, মুওয়াত্তা মালিক ১১১১, ১৬৮৪, দারেমী ২১৭৫)
[2]
গীবত থেকে বেচে থাকার উপায়ঃ-
গীবত থেকে বেঁচে থাকা অত্যন্ত জরুরি। এ থেকে বাঁচার কয়েকটি উপায় আছে
(১) প্রথম উপায় হচ্ছে অপরের কল্যাণ কামনা করা। কেননা, রাসূলﷺ বলেছেন, ‘দীন হচ্ছে নিছক কল্যাণ কামনা করা।’ [বুখারি ও মুসলিম]
(২) দ্বিতীয়ত, আত্মত্যাগ অর্থাৎ যেকোনো প্রয়োজনে অপর ভাইকে অগ্রাধিকার দেয়া। যেমন আল্লাহ তাআলা এরশাদ করেছেন- ‘তারা নিজের ওপর অন্যদের প্রয়োজনকে অগ্রাধিকার দেয়, যদিও তারা অনটনের মধ্যে থাকে।’ (সূরা হাশর, ৫৯/৯)
(৩) তৃতীয়ত, অপরের অপরাধকে ক্ষমা করে দেয়া।
(৪) চতুর্থত কুরআন, হাদীস এবং মহৎ ব্যক্তিদের জীবনী বেশি বেশি করে অধ্যয়ন করে অন্তরে আল্লাহপাকের ভয় সৃষ্টি করা ৷
এ ক্ষেত্রে জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে হবে সর্বাগ্রে। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে- مَّا يَلْفِظُ مِن قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ সে যে কথাই উচ্চারন করে, তাই গ্রহন করার জন্যে তার কাছে সদা প্রস্তুত প্রহরী রয়েছে৷ (সূরা ক্বাফ, ৫০/১৮)
এক হাদীসে রাসূলে কারীমﷺ ইরশাদ করেছেন ‘যে ব্যক্তি আমার জন্য তার জিহ্বা ও লজ্জাস্থানের জিম্মাদার হবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হবো।’ [বুখারি]
সর্ব শেষ বিষয় হলো নিজে গীবত করবোনা এবং কারো গীবত শুনবো না সর্বপরি যে ভাইয়ের গীবত করা হয় তার পক্ষ নিয়ে সাধ্যমত তাকে সহযোগিতা করাও আবশ্যক। সম্ভব হলে ঐ মজলিসেই গীবতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
নবী করীমﷺ বলেছেন, مَنْ رَدَّ عَنْ عِرْضِ أَخِيهِ رَدَّ اللهُ عَنْ وَجْهِهِ النَّارَ يَوْمَ الْقِيَامَةِ-
‘যে ব্যক্তি তার ভাইয়ের মান-সম্ভ্রমের বিরুদ্ধে কৃত হামলাকে প্রতিহত করবে, ক্বিয়ামতের দিন আল্লাহ তা‘আলা তার থেকে জাহান্নামের আগুনকে প্রতিহত করবেন’৷
(মুসনাদে আহমাদ হা/২৭৫৮৩; তিরমিযী )
Source:
https://www.ourislam24.com/
If Freedom Of Speech Had A Face!
- Sheikh Shakil Shahriar
First of all, how much do we know about France? It is the same country that has the love capital in it, Paris. It is the same country which has the Eiffel tower in it. But do we know it is one of the most vicious countries in world history?
Okay, let me tell you. Remember the British East India Company? It ruled us for 2 centuries. But do you know that the French colonial empire was much more brutal toward human beings? In fact, still they are indirectly sucking their colonial lands. Let me explain.
France shifted their interest in North Africa and the main reason for its backlash is French colonization. They were so brutal that they would cut off their heads and these skulls are still showpieces in the museums of France. They did not even return the skull when the family members asked their body parts of their loved ones.
Another great example to understand the fact- have you heard of Mali? It is the country where the richest man even being on earth Mansa Musa used to rule sitting on his throne in his capital Timbuktu. It is one of the most gold producing countries but it doesn't have a little in its vault. Whereas France has a huge vault filled with gold but it is not even a gold producing country. In the last century, the rising politicians against the French in the African continent were brutally murdered by France.
Do you know why these histories stay covered? Because the world does not even consider African people as human. They are considered apes because they are blacks.
France was one of the countries which sent their troops against the Muslims in the Crusades. The most people France slaughtered were none other than the Muslims. Once France organized a stage drama where the Prophet Sallallahu alaihi wa sallam was supposed to be insulted. The Ottoman Sultan and the Caliph of Islam Abdul Hamid Khan called for Jihade akbar against France. France was so frightened that they were compelled to cancel it.
But now unfortunately we do not have any Salahuddin al Aiyubi or Abdul Hamid Khan to fight against those shits. We must boycott France and French products. Just check out what happened with Denmark when Muslim world boycott them in 2006. In shaa Allah, France will have to pay their deeds.
Allah subhanahu wa ta'ala said in Surah al Ahzab verse 57:
"Surely those who offend Allah and His Messenger are condemned by Allah in this world and the Hereafter. And He has prepared for them a humiliating punishment."
ছন্দ খচিত সুগন্ধি
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

