ব্যতিক্রমী এক জামাত
নামাযের জন্য ওযু করছিলাম। মসজিদটা বাসা থেকে একটু দূরে।মিনিট পাঁচেক লাগে হেঁটে গেলে।তাড়াতাড়িই করছিলাম।একটু দেরিই হয়ে গেছে।পিছের কাতারে নামাজ পড়লে আমার আবার কেমন জানি লাগে।ওযু করেই কোন মতে স্যান্ডেলটা পায়ে গলিয়ে একরকম ছুট

বিসমিল্লাহির রাহমানির রাহিম
নামাযের জন্য ওযু করছিলাম। মসজিদটা বাসা থেকে একটু দূরে।মিনিট পাঁচেক লাগে হেঁটে গেলে।তাড়াতাড়িই করছিলাম।একটু দেরিই হয়ে গেছে।পিছের কাতারে নামাজ পড়লে আমার আবার কেমন জানি লাগে।ওযু করেই কোন মতে স্যান্ডেলটা পায়ে গলিয়ে একরকম ছুট লাগালাম।পথে শিহাব আর ওয়ালিউল্লাহ এর সাথেও দেখা।তাদের চোখে মুখেও তাড়াতাড়ি ভাব। আমরা আর কথা না বাড়িয়ে পা চালাতে থাকলাম।
বাসা থেকে মসজিদ যাওয়ার পথে দু তিন বাড়ি হিন্দু পরিবার পড়ে। তাদের সাথে আমাদের সবার ই সম্পর্ক অত্যন্ত ভাল। ছোট থেকেই তাদের সাথে মিলেমিশে বেড়ে ওঠা।সমরদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় একটা চাপা কান্নার আওয়াজ পেলাম।তিনজনের পা ই থমকে গেল কিছুক্ষণের জন্য। ওয়ালিউল্লাহ প্রশ্ন চিহ্ন নিয়ে আমার দিকে তাকাল। আর আমি তার দিকে।শিহাবের সেদিকে কোন ভ্রুক্ষেপ নাই। সে দৌড় দিয়েছে সমরদের বাসায়। কিছুটা দ্বিধা নিয়ে আমরাও তার পিছে পিছে গেলাম।দরজা পেরিয়েই একটা ডাইনিং হল।সেখানে সমরের মা বসে কাঁদছেন।তার কোলে সমরের বাবা।ছোট্ট পাঁচ বছর বয়সী সমর উদ্রান্ত চোখে তাকিয়ে আছে।কাকার চোখ দুটা প্রায় বন্ধ।সে যেয়ে সমরের মা কে বলল, “কাকি কি হয়েছে?” কাকি কাঁদতে কাঁদতে বলল,” বাবা সমরের বাবা তো হুট করে জ্ঞান হারিয়ে পড়ে গেলেন।”মুখটাও সামান্য বাকা হয়ে গেছে আমি খেয়াল করলাম।হার্ট এট্যাক বোধহয়। শিহাব ওয়ালিউল্লাহ কে বলল, যা একটা রিকশা ডাক।
কিছুক্ষণ পর
আমরা হাসপাতালে একটা ছোট জায়গা ফাঁকা করে কাতার করে দাড়ালাম।শিহাব ইমামতি করছে।আমি আল্লাহু আকবর ধ্বনি তুলে একামত দিলাম। সালাতে এতটা শান্তি আমি, আমরা আগে কখনো পাই নাই।
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

