জাগরণ
মুষ্টিমেয় লোকের হাতে আজ অনেক ক্ষমতা আকাশেও যেন কম্পন দেয় তাদের দাম্ভিকতা। একুশ শতকে বর্বরতার অন্যতম অধ্যায় যেন রচিত হচ্ছে বসনিয়ায়। আরও আছে উইঘুরের করুণ কান্নার স্বর ফিলিস্তিন যেন আড্ডাখানা পিশাচদের পাশবিকতার। যে বন্ধন ছি

বিসমিল্লাহির রাহমানির রাহিম
মুষ্টিমেয় লোকের হাতে আজ অনেক ক্ষমতা
আকাশেও যেন কম্পন দেয় তাদের দাম্ভিকতা।
একুশ শতকে বর্বরতার অন্যতম অধ্যায়
যেন রচিত হচ্ছে বসনিয়ায়।
আরও আছে উইঘুরের করুণ কান্নার স্বর
ফিলিস্তিন যেন আড্ডাখানা পিশাচদের পাশবিকতার।
যে বন্ধন ছিলো আল্লাহ-রাসুলের জন্য
তা-ই যেন আজ তামাশায় পরিপূর্ণ।
মোদের ভীরুতা আজ করেছে মোদের বেষ্টন
খুবই দরকার আজ উসমান উমরের গর্জন।
যুগের সাথে গা ভাসিয়ে হয়েছি মডারেট
তাই যেন অপশক্তি সাহস পাচ্ছেও খুব বেশ!
উত্তরণের জন্য তাই কুরআন ধরতে হবে,
গেলাম না হয় চৌদ্দশত বছর আগের ইতিহাসে!
সংশয় যদি থাকে রে ভাই রাসুলﷺ এর আদর্শে
একবার তো পৃথিবীকে প্রশ্ন করো
পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কে?
আর নয় চুপ, গর্জে ওঠো হে মুসলিম জাতি
ফেলে দাও এই মর্ডানিজম এবং
হও কুরআনের সাথী!
যুক্তি তুমি আঁকড়ে ধরো, চেষ্টা করো বোঝার
এভাবেই আসবে জয় মুসলিম জাতির আবার
বিজয় সুনিশ্চিত ইন শা আল্লাহ!
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

