হে বিদ্বেষীগণ
বাকস্বাধীনতার আড়ালে লিবারেলিজমের ডালে ডালে বাসা বেধেছে বেশ ইসলামবিদ্বেষ। নবিকে করেছো অপমান মুমিনের বুক খান খান এরই নাকি নাম আবার কথা বলার অধিকার। আঁকিয়ে ব্যাঙ্গ কার্টুন হৃদয়ে লাগিয়ে আগুন ভাবিলে করেছো হত্যা মুমিনের সত্ত্ব

বিসমিল্লাহির রাহমানির রাহিম
বাকস্বাধীনতার আড়ালে
লিবারেলিজমের ডালে ডালে
বাসা বেধেছে বেশ
ইসলামবিদ্বেষ।
নবিকে করেছো অপমান
মুমিনের বুক খান খান
এরই নাকি নাম আবার
কথা বলার অধিকার।
আঁকিয়ে ব্যাঙ্গ কার্টুন
হৃদয়ে লাগিয়ে আগুন
ভাবিলে করেছো হত্যা
মুমিনের সত্ত্বা।
বড্ড ভুল ধারনা
ইসলাম কভু হারে না
আসুক শার্লি হেবদো শত
মাথা করবো না নত।
হে ফ্রান্স, হে ম্যাক্রোন
এবার কান খুলে শোন
তোদের এই আগ্রাসন
চলবে না আজীবন।
ভদ্রতার আড়ালে
নীতিবাক্যের তালে তালে
কত মানুষ করেছো হত্যা
জানবে একদিন বিশ্বজনতা।
পরিশেষে একটি কথা
শুনে রাখো হে জনতা
ইসলাম বিজয়ী ও সবার সেরা
তুমি সহ, বা তোমাকে ছাড়া।
يَـٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّۭ ۖ فَلَا تَغُرَّنَّكُمُ ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا ۖ وَلَا يَغُرَّنَّكُم بِٱللَّهِ ٱلْغَرُورُ
হে মানুষ! নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য; কাজেই দুনিয়ার জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে এবং সে প্রবঞ্চক (শয়তান) যেন কিছুতেই তোমাদেরকে আল্লাহর ব্যাপারে প্রবঞ্চিত না করে। (সূরা ফাতির ৩৫/৫)
সমাপ্ত
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

