সাড়ে তিন হাত জমি
এই ধরণীতে বাবা কার কাছে তোমার আদরের সাত রাজার ধনকে রেখে চলে গেলে সাড়ে তিনহাত জমির মাঝে? বাবা তোমার হাতেই হাতে খড়ি আমার প্রথম পড়ালেখা বিশ্বটাকে প্রথম আমার বাবার চোখেই দেখা। তোমার কি বাবা মনে আছে তুমি লুঙ্গিটা উল্টা ভাঁ

বিসমিল্লাহির রাহমানির রাহিম
এই ধরণীতে বাবা কার কাছে তোমার
আদরের সাত রাজার ধনকে রেখে
চলে গেলে সাড়ে তিনহাত জমির মাঝে?
বাবা তোমার হাতেই হাতে খড়ি
আমার প্রথম পড়ালেখা
বিশ্বটাকে প্রথম আমার বাবার
চোখেই দেখা।
তোমার কি বাবা মনে আছে
তুমি লুঙ্গিটা উল্টা ভাঁজে, কোমরে গেড়ো দিয়ে
আগে আগে হাঁটতে, আমি পিছনে পিছনে।
তুমিতো বাবা নাবিক মোর জীবন তরীর
তুমি সাহস, তুমি প্রেরণা, তুমি বন্ধু শত আঘাতে।
তোমার শাসন,তোমার বারণ,তোমার ভালোবাসা
পাইনা খুঁজে হাতরে বেড়াই মনের হতাশায়।
বুঝিনি তো আমি
তুমি এমন করে দিবে ফাঁকি!!
আজ তুমি নেই তবুও আছো এই গহীন মনে
তোমার কথা মনে করে অশ্রু চোখের কোণে।
ও বাবা আজ যে মানতে পারছি না বিধির বিধান
কেন সৃষ্টি করে কেনই বা কেড়ে নিল তোমার প্রাণ
আজ অবেলায় ছুটে যাই তোমার সেই
সাড়ে তিন হাত জমির কাছে
দুহাত তুলে বিধির কাছে চাইছি ক্ষমা
ও বিধি আমার বাবাকে করো ক্ষমা
রাখি ও আমার বাবাকে আদরের সাত রাজার ধন করে।
সে-ই মুসলিম, যার জিহবা ও হাত হতে সকল মুসলিম নিরাপদ
সহীহ বুখারি, ১০
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

