আমার বিবেক
অনেকদিন ধরে লক্ষ্য করছিলাম আদিল অনিককে এভয়েড করে চলছে। দিল আমার সেই ছোট্টবেলাকার বন্ধু। তাই তার আচরণে কোনো অসামঞ্জস্যতা হলফ করেই বুঝে নিতে পারি। অনিকের ৩ বছর হলো আমাদের স্কুলে ভর্তি হয়েছে। তার সাথে আমার তখন থেকেই পরিচয়।

বিসমিল্লাহির রাহমানির রাহিম
অনেকদিন ধরে লক্ষ্য করছিলাম আদিল অনিককে এভয়েড করে চলছে। দিল আমার সেই ছোট্টবেলাকার বন্ধু। তাই তার আচরণে কোনো অসামঞ্জস্যতা হলফ করেই বুঝে নিতে পারি। অনিকের ৩ বছর হলো আমাদের স্কুলে ভর্তি হয়েছে। তার সাথে আমার তখন থেকেই পরিচয়। তবে তার আর আদিল এর মধ্যে অনেক গভীর সম্পর্কের বন্ধুত্ব। কেননা তারা দুজনে একই এলাকার ছেলে এবং স্কুলে ভর্তি হওয়ার আগে থেকেই তারা একে অপরকে চিনে। প্রতিদিনই দেখতাম তারা একসাথে স্কুলে আসতো।গল্পের আসর দুজনে মিলে মজিয়ে রাখতো।অনিক বেজায় মিশুক ছিলো তাই অল্প সময়ের মধ্যে আমাদের সকলের সাথে তার ভাব গড়ে উঠেছিলো। কিন্তু প্রকৃতিতে যেমন দুর্যোগের ডাক না আসলেও এটি ছাড়া প্রকৃতি পূর্ণতা পায় না, তেমনি মানুষের জীবন ও কখনো পীচঢালা রাস্তার মত মসৃণ থাকে না।
অনিক ক্লাস টেনে থাকতে এক মায়াবিনীর প্রেমে পড়েছিলো। তাকে মায়াবিনী বলাই বাহুল্য।কেননা তার একসাথে ১২ টি ছেলেকে ব্যবহার করার ক্ষমতা ছিল(ভালো বাংলায় বারো***)। প্রথম প্রেম।তাই মনের মধ্যে উত্তাল ঢেউ এর লীলাখেলা চলছিল।কিন্তু এটাই যে তার সময়কে ধিরে ধীরে নষ্ট করছিল সেটা সে বুঝেনি।আমরাও জানতাম না এবিষয়ে কেননা সে এসব নিয়ে প্রচুর লাজুক এবং সেন্সিটিভ ছিলো। সুতরাং যা হওয়ার তাই হলো।এসএসসি তে ৪.৮৩ পেলো। অনেক কলেজের ওয়েটিং লিস্ট এ থাকারো সুযোগ হয়নি। এবং সেই মায়াবিনীও তার লিস্ট এ কোনো অর্ধশিক্ষিত ব্যক্তিকে রাখতে চান না(এটা মায়াবিনীর চিন্তাভাবনা, আমার না), তাই তার ব্লকলিস্টে অনিক নামের আরেক সহৃদয় ব্যক্তি যোগ হলো। এবং আগেই বলেছিলাম যে সে অনেক সেন্সিটিভ, এই লজ্জার কথা কাউকে মুখ খুলে বলেনি। এবং যার ফলপ্রসূ সে ডিপ্রেশনে ভুগতে শুরু করে।ক্লাসের সহপাঠীরাও তাকে কেমনজানি অবজ্ঞার চোখে দেখে। কোচিং এ ক্লাস করার সময় দেখতাম সে সবার থেকে আলাদা হয়ে বসে থাকতো। পড়ার উত্তর ও ঠিকমতো দিতে পারতো না। সবসময় কেমন মনমরা।
আদিলের একসময় প্রচুর গানবাজনার নেশা ছিলো। ইদানিং দেখি সে এসব থেকে দূরে থাকার চেষ্টা করছে। এছাড়া নিয়মিত সালাত আদায়ের ও চেষ্টা করে। আমাদের সাথে ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলে।শুনতে ভালোই লাগে। কিন্তু কয়েকদিন থেকে তার অনিকের থেকে দূরে থাকার বিষয়টি দেখে ভালো লাগছে না। অনিককে দেখি মসজিদের সামনে ওর জন্য দাঁড়ায় থাকে।কিন্তু অনিক তাকে একপ্রকার দূরেই সরিয়ে রাখার চেষ্টা করে।
আজকেও তাকে এরকম করতে দেখে ক্যান্টিনে বলে ফেললাম, "তুই অনিককে ইগ্নোর করছিস কেন? তার মধ্যে কি এমন খারাপ দেখে ফেললি তুই?" হঠাৎ এমন কথায় চমকে উঠে বলল, "ওকে বলিস না। ওরে আমি একদিন গলির চিপায় বাজে জিনিস খাইতে দেখসি। তুইও ওর সাথে আর মিশিস না। দেখছিস না, ছ্যাকা খেয়ে খারাপ হয়ে গেসে। তার উপর ওই সালাতই আদায় করে না। ওর সাথে না মিশাই ভালো।" আমি বললাম, "ওওওও। এই লাগি ওকে নরমাল লাগে না। ভালোই বললি, ওর থেকে দূরে থাকাই ভাল তাইলে।"
[ঠিক এইভাবে আমার মতো অনেকের জীবনেই এরকম দু চারটা ঘটনা শুনতে পাওয়া যায়। কিন্তু সব ক্ষেত্রেই যে সব ঘটনা সেম তা কিন্তু নয়।ইসলাম শান্তির ধর্ম, ভ্রাতৃত্বের ধর্ম। এখানে আপনকে পর নয় বরং পরকে আপন করে নেওয়ার শিক্ষা দেওয়া হয়। অনিক যে মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তার দোষ তারই। কিন্তু তাই বলে একজন বন্ধু হিসেবে, একজন মুসলিম হিসেবে কি অপর মুসলিমকে ধর্মের সঠিক পথে আনাটা জরুরি নয়? তাকে তো আমরা ইমানের পথে ডাক দিতেই পারি। আদিল যেমন সালাত নিয়মিত আদায়ের চেষ্টা করে, তেমনি যদি সে অনিককে সাথে নিয়ে সালাত আদায় করে, তাকে তার ভুলের জন্য আল্লাহ তায়ালার কাছে ক্ষমা চাইতে বলে, তার মনে পরকালে জান্নাতের বাসনা তৈরি করে এবং এর জন্য তার কী করণীয় তা বুঝিয়ে দেয়, তাহলে সে ইন শা আল্লাহ ইসলামের পথে আসতে বাধ্য। এবং এমনি করে অসংখ্য মানুষ বিপথে যাওয়া থেকে রক্ষা পেতে পারে।]
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

