ভার্চুয়াল অহংকার
বর্তমান সময়ে আমাদের দুইটা লাইফ আছে একটা হলো সাধারণ লাইফ আরেকটা হলো ভার্চুয়াল লাইফ। ভার্চুয়াল লাইফ আমাদের জীবন কে সহজ করে দিয়েছে। এই ভার্চুয়াল লাইফের জন্য ঘরে বসে কাজ করা যায় ঘরে বসে স্টাডি করা যায় মোটকথা ভার্চুয়াল লাইফ আ

বিসমিল্লাহির রাহমানির রাহিম
বর্তমান সময়ে আমাদের দুইটা লাইফ আছে একটা হলো সাধারণ লাইফ আরেকটা হলো ভার্চুয়াল লাইফ। ভার্চুয়াল লাইফ আমাদের জীবন কে সহজ করে দিয়েছে। এই ভার্চুয়াল লাইফের জন্য ঘরে বসে কাজ করা যায় ঘরে বসে স্টাডি করা যায় মোটকথা ভার্চুয়াল লাইফ আমাদের লাইফকে সহজ করেছে। কিন্তু এই ভার্রচুয়াল লাইফের ফলে আমাদের আরেকটা লাইফের ক্ষতি হচ্ছে আর যেই লাইফটার ক্ষতি হচ্ছে সেটাই হলো আমাদের মূল লাইফ ওটাই আসল জীবন আর সেই জীবনটি হলো আখিরাতের জীবন।
আর এই জীবনটায় আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন যার ফল পাবো আমরা আখিরাতের জীবনে। কিন্তু মধ্যখানে এই ভার্চুয়াল লাইফ আমাদের জীবন কে সহজ করলেও আমাদের মূল লাইফ অর্থাৎ আখিরাতের লাইফে চরম ক্ষতিগ্রস্থ হতে পারি। কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করবার জন্য; কে তোমাদের মধ্যে কর্মে সর্বোত্তম? আর তিনি পরাক্রমশালী, বড় ক্ষমাশীল। (সূরা মুলক, ৬৭/২)
...
ভার্চুয়াল লাইফে কী বড় গোনাহ হতে পারে সেই সম্পর্কে আমাদের জানতে হবে। শুধু যে বড় গোনাহ হয় সেটা না, ছোট ছোট গোনাহও হয় আর ছোট ছোট গোনাহ কেও গুরুত্ব দিতে হবে কারণ পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, হে বৎস! কোন (পাপ অথবা পুণ্য) যদি সরিষার দানা পরিমাণও হয়এবং তা যদি কোন পাথরের ভিতরে অথবা আকাশমন্ডলীতে অথবা মাটির নীচে থাকে, তাহলে আল্লাহ তাও উপস্থিত করবেন। আল্লাহ সূক্ষ্মদর্শী, সকল বিষয়ে অবগত। (সূরা লোকমান, ৩১/১৬)
তাই ছোট ছোট গোনাহকেও গুরুত্ব দিতে হবে। আর যেই বড় গোনাহ গুলো হয় সেটার মধ্যে অন্যতম হলো 'অহংকার' যেটা মারাত্মক গোনাহ। যেই গোনাহ করার ফলে আল্লাহ আবেদ জ্বীনকে ইবলিস শয়তান বানিয়ে দিয়েছেন এবং অভিশপ্ত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা বলেন, এবং যখন আমি হযরত আদম (আঃ)-কে সেজদা করার জন্য ফেরেশতাগণকে নির্দেশ দিলাম, তখন ইবলিস ব্যতিত সবাই সেজদা করলো। সে (নির্দেশ) পালন করতে অস্বীকার করল এবং অহংকার প্রদর্শন করলো। ফলে সে কাফেরদের অন্তর্ভূক্ত হয়ে গেল।’ (সুরা বাকারা, ২/৩৪)
অনেকেই হয়ত বলবেন, ভার্চুয়াল অহংকার- এটা আবার কী? কিন্তু ভার্চুয়াল গোনাহের মধ্যে এটা অন্যতম। একটা উদাহরণ দিয়ে এটা বোঝানো যাবে। ধরি 'ক' নামক ব্যক্তি ফেসবুকে একটি ছবি আপলোড করেছে আর ওই ছবিতে লাইক পড়েছে ৪০০০ এখন ওই ছবিটি ওনার কোনো পরিচিত ব্যক্তি দেখেছেন যার ছবিতে ৬০০০ লাইক এসেছে। তখন এমনিতেই সেই ব্যক্তিটির মনে অহংকার বোধ জন্ম নিবে। যারা এতটুকু পড়ার পর ভাবছেন যে নাও তো হতে পারে তাদেরকে বলব প্রাকটিক্যালি চেইক করেন জন্মানোর চান্স বেশি আর যাদের জন্মায় না আলহামদুলিল্লাহ। কিন্তু যাদের অহংকার আসে তাদের জন্যই বলা এই কথাগুলো।
আর এটা তো অহংকার জন্ম নেওয়ার একটা উদাহরণমাত্র। এরকম হাজারো উদাহরণ আছে যার ফলে অহংকারের সৃষ্টি হতে পারে। এটা পড়ার পর যারা ভাবছেন যে একটু তো অহংকার সৃষ্টি হবেই ওটাতে কী সমস্যা?
তাদের জন্য একটি হাদিস পেশ করি সেটা হলো:
রাসুলুল্লাহﷺ বলেছেন, "যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাবে না" [সহিহ মুসলিম]
আর কোরআনে মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ অহংকারী কে পছন্দ করেন না। (সূরা লোকমান, ৩১/১৮)
অহংকার শুধু আল্লাহ করতে পারে আর কেউ পারে না। অল্প অহংকার হলেও করা যাবে না। আমরা যদি আমাদের বাস্তব জীবনে দিকে তাকাই তাহলে দেখতে পাব আমরা জীবনে প্রতিনিয়ত অহংকার করে চলেছি। আর এখন ভার্চুয়াল লাইফের কারণে আরও অধিক পরিমাণে বেড়ে গেছে অহংকার।
আমরা ভার্চুয়ালী ছোট-বড় সব মিলিয়ে অনেক গোনাহ করি। কিন্তু বড় গোনাহের মধ্যে অহংকার সৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এজন্য এই গোনাহ থেকে আমাদের মুক্ত হতে হবে। ইসতিগফারের পরিমাণ বাড়াতে হবে। ভার্চুয়ালি এবং ম্যানুয়ালি- দুই জায়গায়ই আমাদের অহংকার থেকে বেঁচে থাকতে হবে আর বিগত করা অহংকার গুলো থেকে আমাদের মাফ চাইতে হবে আল্লাহর কাছে কারণ নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু।
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

