রোমন্থন!
"বাবা,একটু বস তো কাছে, একলা পড়ে রই- আয়ুষ্কালের শেষ কথাগুলি তোর সাথেই কই।" হাসপাতালের বিছানাতে শুয়ে ছেলেকে ডাকিল পিতা, উঠতি তরুণ পুত্র তখন স্কুল পড়িহিতা। কথাখানি শুনে পুত্র দৌড়ে ধরিল পিতার হাত, মুমূর্ষু পিতার কষ্ট বুকে ভী

বিসমিল্লাহির রাহমানির রাহিম
"বাবা,একটু বস তো কাছে,
একলা পড়ে রই-
আয়ুষ্কালের শেষ কথাগুলি
তোর সাথেই কই।"
হাসপাতালের বিছানাতে শুয়ে
ছেলেকে ডাকিল পিতা,
উঠতি তরুণ পুত্র তখন
স্কুল পড়িহিতা।
কথাখানি শুনে পুত্র দৌড়ে
ধরিল পিতার হাত,
মুমূর্ষু পিতার কষ্ট বুকে
ভীষণ আর্তনাদ।
পিতা বলিলেন, "আজ আমি তোকে এক কাহিনী বলব,"
জবাবে; "বলো, আজ আমি তোমার সব কথা শুনব।"
"বহুকাল আগে এক তরুণী তাহার
পথ হারিয়া ফেলে,
পাঠশালা হতে ফিরিবারে কালে
একলা পড়ে যায় ভুলে।
আসমান চাহি দেখিল তাহাতে
আঁধার নামিয়া আসে,
পশ্চিমেতে লাল-তপনের
আবছা বিম্ব ভাসে।
রাত নামিছে, একলা তরুণী
বাহিরে নিরাপদ নয়।
তাড়াতাড়ি তাহার খুজিতে হবে
কোনো এক আশ্রয়।
অজানা এক কল্পনায় সে
কাপিতেছে থরথর,
অদূরেই দেখা পায় আশার আলো
ছোট এক কুড়েঘর।
এগিয়ে তরুণী, কুড়েঘর পানে,
দরজায় নাড়ে কড়া,
ভেতর হতে এক বলিষ্ঠ যুবক
দাঁড়াইল দ্বার খুলিয়া।
যুবক সেথায় একলাই থাকে
শুনশান পরিবেশ;
বাধ্য হয়েই সে কুঠুরে
আশ্রয় শেষমেশ।
যুবক ঘরের মাঝ বরাবর
ব্যবধায়ক বাঁধায়
ওপারে তরুণী দোয়া পড়ে চলে
নিরাপত্তার প্রার্থনায়।
আতঙ্ক-ত্রাসে নির্ঘুম তরুণী
কাটায় সারারাত,
আড়াল হইতে দেখে যুবক তাহার
পুড়াইতেছে হাত।
অবসান ঘটে বিনিদ্র রজনীর
তরুণীর আশঙ্কায়,
প্রভাত লগণে যুবক তাকে
পৌছে দেয় ঠিকানায়।
তরুণীর পিতা জিজ্ঞাসে তাকে
শুনিয়া রাত্রির বিবরণ,
"কি নিমিত্তে ছিল যুবকের
এমন আচরণ!"
যুবক তখন হাসিমুখে বলে,
"জাহান্নামের ভয়ে,
শয়তানের ওয়াসওয়াসায় মোর
চরিত্র যেত ক্ষয়ে।
এই আগুনের উত্তাপ যদি
সইতে পারি নাহি-
জাহান্নামের আগুন হতে তবে
বাঁচিতে পারিব চাহি?"
পুত্রের দিকে ফিরিয়া পিতা
বলিলেন,"দুনিয়ায়,
নারীর সম্মানের চেয়ে বড় কোনো
সম্মাননা নাই।
তক্ষক নয়, রক্ষক সাজি
করিস প্রতিরোধ,
যদি বা কভু করিতে হয়
পিশাচ-অসুর বধ।
দুনিয়া ছেড়ে চলে যাব আজ
রাখিয়া কেবল তোকে
আক্ষেপ শুধু থেকে যাবে মোর
পারিনি বাঁচাতে তোর বোনকে।"
সূর্য যখন আসমান হতে মাগরিবে ডুবিয়া যায়
মৃত্যুর দূত নেমে আসে বুকে স্রষ্টার ইশারায়।
বিয়োগশোকে পাথর পুত্র, পিতার বিধাতার নিমন্ত্রণ
বিষাদস্মৃতির উৎসবে এ এক অদ্ভুত রোমন্থন!
كُلُّ نَفْسٍۢ ذَآئِقَةُ ٱلْمَوْتِ ۗ وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ ۖ فَمَن زُحْزِحَ عَنِ ٱلنَّارِ وَأُدْخِلَ ٱلْجَنَّةَ فَقَدْ فَازَ ۗ وَمَا ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَآ إِلَّا مَتَـٰعُ ٱلْغُرُورِ
প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর ‘অবশ্যই কিয়ামতের দিনে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেয়া হবে। সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সে-ই সফলতা পাবে। আর দুনিয়ার জীবন শুধু ধোঁকার সামগ্রী।
সূরা আ’লে-ইমরান ৩/১৮৫
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

