ট্রেনে একদিন
মাইজদি, নোয়াখালী অনেকদির পর দেশে ফেরা হচ্ছে, আনন্দ যে কোথায় লুকিয়ে রাখবো বুঝে উঠতে পারছি না। বাড়িতে যাওয়ার জন্য আমি সবসময়ই ট্রেনকে বেছে নিই। ট্রেনে চড়ে যাতায়াতের মজাটাই আলাদা। একটু অনুভূতি দিয়ে খেয়াল করলে এর মৃদুমন্দ দোল

বিসমিল্লাহির রাহমানির রাহিম
মাইজদি, নোয়াখালী
অনেকদির পর দেশে ফেরা হচ্ছে, আনন্দ যে কোথায় লুকিয়ে রাখবো বুঝে উঠতে পারছি না। বাড়িতে যাওয়ার জন্য আমি সবসময়ই ট্রেনকে বেছে নিই। ট্রেনে চড়ে যাতায়াতের মজাটাই আলাদা। একটু অনুভূতি দিয়ে খেয়াল করলে এর মৃদুমন্দ দোলন বেশ সুখ দেয়। তাই বলা চলে, ট্রেন আমার সবচে' ভালো লাগার মতো একটি যানবাহন। ট্রেনে ওঠার পর প্রতিবারের মতো এবারও আমার মনে পড়লো কবি শামসুর রাহমানের সেই 'ট্রেন' ছড়াটা:
ঝক ঝক ঝক ট্রেন চলেছে
রাত দুপুরে অই।
ট্রেন চলেছে, ট্রেন চলেছে
ট্রেনের বাড়ি কই?
আসার সময় সাথে করে মাত্র একটাই ব্যাগ এনেছি, ওটায় কিছু কাপড়-চোপড় রয়েছে, ব্যস। ট্রেনে উঠে আমি জানালার পাশের ছিটটায় বসে ব্যাগটা রাখলাম আমার পাশের ছিটে। অতঃপর ছিটে গা এলিয়ে দিয়ে চোখ বুজলাম। চোখ বুজতেই হরেক রকম চিন্তা এসে মাথায় উঁকিঝুঁকি দেওয়া শুরু করলো: বাড়ি গেলে নির্ঘাত মা বলবে, বাবা! পড়ালেখাতো অনেক করেছিস এবার ভালো দেখে একটা মেয়েকে ঘরে তোল? বয়েস তো কম যায় নি! আর আমিও তো বুড়ো হয়ে গেছি! কাজ কম্ম করতে পারছি না ঠিক মতো!.... আরো কতো কী! ধুর ছাই বলুক এগুলো, আমি বাপু এখন বিয়ে-টিয়ে এগুলোর ধারে কাছে নেই। এগুলো ভাবার মাঝেই কেউ একজনের গুঁতো খেলাম। চোখ মেলে দেখি একজন ইয়াং বয়। কাঁধে ব্যাকপ্যাক ঝোলানো আর বাঁ হাতটা একটা কালো রঙের মোবাইলসহ বাঁ কানের উপর। মোবাইলটার উপর এমন ভাবে হাত দিয়ে চেপে ধরে আছে যেন মড়ার উপর খাঁড়ার ঘা, ওটা এমনিতেই ছোট তার উপর কানের সাথে এমন ভাবে চেপে ধরে আছে যেন আমার নিজেরই ধম আটকে যাচ্ছে।
চোখ খুলে আধ মিনিটের মতো আমি ওর দিকে তাকিয়েছিলাম এক দৃষ্টিতে। অতঃপর সে ইশারা করলো, মানে আমাকে ব্যাগটা সরাতে হবে, সে আমার পাশেই বসবে। অতঃপর আমি ব্যাগটা নিয়ে মাথার উপরের শেল্ফে রেখে দিলাম। আমার রাখা দেখে ছেলেটা দেখলাম তার ব্যাকপ্যাকটা আমার ব্যাগের পাশেই রাখলো। অতঃপর দুজনেই পাশাপাশি দুটো সিটে বসলাম। ততক্ষণে ট্রেন ছেড়ে দিল। আমি পুনরায় চোখ বুজলাম।
দশ পনেরো সেকেন্ডের মাথায়ই খেয়াল করলাম ছেলেটা মোবাইলে কারো সাথে কথা বলছেঃ জান তুমি আইজকা কি দিয়া ভাত খাইছ? ....মুরগা? আল্লা প্রতিদিন মুরগা খাইলে ত অসুখ পইরা যাইবো গা। তুমারে না কইছি শাক-সবজি একটু আধটু কইরা খাইতে। তুমার কিছু হইলে যে আমি এক্কেরে মইরা জামু। তুমার চান্দের লাহান মুকখান না দেহলে যে আমার ঘুম আইবো না, জান। ও জান কও না তুমি আর এসব খাইবা না, ভালা বুরা খাইবা, কও! ... আইচ্চা মন কান এক্কেরে শান্ত হইছে এইবার।..... আরো আরো কত কী অসভ্য কথা বলেই চললো ছেলেটা। বুঝলাম ছেলেটা কারো সাথে প্রেম করছে। সত্যি, আজকালের ছেলেপিলের হায়া-লজ্জা বলতে কিছুই নেই, যার তার সামনে গার্লফ্রেন্ডের সাথে কথা বলে! অবশ্য ওরাতো স্রোতে গা ভাসিয়ে আছে। এদের বাপ মাও হয়তো প্রেম করেই বিয়ে করেছে। আর বর্তমানে প্রেমের উপন্যাস যা চলছে না! যাকেই জিজ্ঞেস করি: হাঁ ভাই আর বলবেন না দেবদাস পড়ে তো দেবদাসের জন্য কাঁদতে কাঁদতে বুক ভাসিয়ে ফেলেছি। তারপর, চোখের বালি, মেম সাহেব, হলুদ বসন্ত, বিপরীত দৃশ্য আরো কত কী প্রেমের উপন্যাসের নাম বলে বলে কানের পোকা উড়িয়ে দেয়। আর এগুলোর কারণেই তো আস্তে আস্তে ওরা মেয়েদের প্রতি আসক্ত হয়, ব্যস এক সময় হারাম রিলেশনশিপে জড়িয়ে পড়ে।
দীর্ঘ একঘন্টা পর ছেলেটার কথা শেষ হলো। আমি এই একঘন্টা ওর কথা শেষ হওয়ার অপেক্ষায় ছিলাম। ওর পুরো শরীর ঘর্মাক্ত। এর কারণ সম্ভবত ওর শেষের কথাগুলোই ছিলো। কথাগুলো ছি ঠেকলো আমার কাছে। আমার বলার ভাষা নেই। কথা শেষ হওয়ার পর ছেলেটা বড় একটা নিঃশ্বাস নিয়ে সিটের গায়ে গা এলিয়ে দিয়ে চোখ বুজলো। এ সুযোগের অপেক্ষায়ই আমি ছিলাম। কারণ, ওর কথা বলার দৈর্ঘ্যের দিকে তাকিয়ে ভাবলাম কথা বুঝি এ জনমে আর শেষ হবে না।
"ভাই তোমার নাম কী?" খুব নরম ভাষায় ছেলেটাকে শুধোলাম।
"কী হইছে? আমারে নি কইতাছেন মশাই?" ছেলেটা চোখ মেলে আমার দিকে চেয়ে গজগজিয়ে উঠলো।
"হাঁ তোমাকেই বলছি।"
"শুভ।"
"বাহ্! বেশ সুন্দর নামতো। তা পড়াশোনা করো কোথায়?"
"পরা লেহা করি ঢাকা ভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সের উপর। কেন কি হইছে? আপনি এতো কিছু জিগ্যেস করতাছেন কেন?" ছেলেটার মুখে বিরক্তির ছাপ দেখতে পেলাম আমি। আমার মনে হচ্ছে আমার পোশাক-আশাক দেখে ছেলেটা আমায় ভাবছে আমি হয়তো গ্রাম্য অশিক্ষিত-বাচাল-টাইপ কেউ হবো। সদ্য যে মদিনা ভার্সিটি থেকে দেশে ফিরছি বা অক্সফোর্ডের অধীনে বিখ্যাত কোরপেস ক্রিস্টি কলেজ (Corpus Christi College) থেকে ক্যামেস্ট্রিতে অনার্স মাস্টার্স করেছি সেটা সে বুঝতে পারছে না। তাই ভাবলাম নিজের পরিচয় ওকে দিয়েই ফেলি না হয় ও আমার কথায় গুরুত্ব দেওয়ার প্রয়োজনবোধ করবে না। তাই আমি নিজ থেকেই বলা শুরু করলাম, "আমি ভাইয়া আসলে দুহাজার চার সালে স্কলারশিপ পেয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটির অধীনে কোরপেস ক্রিস্টি কলেজে ক্যামেট্রি নিয়ে পড়তে গিয়েছিলাম।....."
ছেলেটা আমার এ বাক্য বিরতি দেওয়ার আগেই হাল মেরে উঠলো, "কী অক্সফোর্ডে ক্যামেস্ট্রি?"
"হাঁ! তোমার কাছে অস্বাভাবিক লাগছে তাইনা। আসলে তুমি আমায় আমার পোশাক দ্বারাই জাজ করতে চাইছো। এটা কিন্তু ঠিক না। পোশাক কিন্তু সবসময় ব্যক্তির মূল পরিচয় বহন করে না।"
"বুঝাইয়া কওন ত মশাই ইরাম কইলে ত আমার মাতা গুলাইয়া যাইবো গা।"
"শুন তাহলে। আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করেছিলাম। নটরডেম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করার পর অনলাইনে অ্যাপলাইয়ের পর সিলেক্টেড হয়েছিলাম অক্সফোর্ড ইউনিভার্সিটির করপেস ক্রিস্টি কলেজে পড়াশোনার জন্য, যেহেতু আমি ক্যামেস্ট্রিতে পড়তে চেয়েছিলাম। তখন কিন্তু আমি অ্যাথিস্ট ছিলাম। আর তখন জীবনকে উপলব্ধি করতাম অন্যভাবে। আমারও সবার মতো একাধিক গার্লফ্রেন্ড ছিলো। বিলাসবহুল পোশাক আশাক ছিলো। আমিও জীবনকে যথাসম্ভব উপভোগের চেষ্টা করতাম। তবে কেন জানি মনে শান্তি পেতাম না।
যা কিছুর দিকে তাকাতাম মনে হতো তার স্রষ্টা আছে। সারাক্ষণ মনের মাঝে অশান্তি বিরাজ করতো। পরে অ্যাথিস্টদের বিভিন্ন বাংলা-ইংরেজি ব্লগ পড়ে নিজেকে শান্ত রাখার যথাসম্ভব কসরত করতাম, কিন্তু সত্যিই পারতাম না। তাই-ই মূলত গার্লফ্রেন্ডদের সাথে কথা বলে মোটামুটি মনকে ফুরফুরে রাখতাম। তবে আমার গার্লফ্রেন্ডের বেশিরভাগই ছিলো অ্যামেরিকান তাই তাদের মাঝে খোলামেলা কিছু আচরণ দেখা দিতো। যেটা আমি মোটেও পছন্দ করতাম না। আর আদতে আমি তা চাইছিলামও না। তাই সবার সাথে আমার ব্রেকআপ হয়ে যায় একসময়। পরে পরিচয় হয় অ্যালেক্স নামে আমার ডিপার্টমেন্টের একটা মেয়ের সাথে যে ছিলো একেবারে আমার মতো। তার মা বাবাও নাকি ইসলাম ধর্মে কনভার্টেড হয়ে গেছে। আর তারা তাকে মুসলিম হওয়ার জন্য বোঝাতে চেষ্টা করছে। কিন্তু সে ঠিক এমনটা চাইছিলো না। সে সেক্যুলারই থেকে যেতে চাইছিলো। তাই তার মা বাবা তাদের একমাত্র মেয়েটাকে তার ইচ্ছার উপরই ছেড়ে দিয়েছিলো।
অ্যালেক্সের সাথে একসময় আমার বন্ধুত্ব সৃষ্টি হয় এবং পরবর্তীতে তা ভালোবাসায় মানে রিলেশনশিপে মোড় নেয়। তবে আমরা খোলামেলা-খারাপ কিছু করার ইচ্ছে পোষণ করিনি। জাস্ট নিজেদের অনুভূতিগুলো নিয়ে কথা বলতাম, তোমার মতো। তবে সেটাও এক প্রকার রিলেশনশিপ ছিলো। যাকে ইসলামের ভাষায় বলে "হারাম রিলেশনশিপ"। তার সাথে আমার রিলেশন ছিলো টানা একবছর। পরে যখন মাস্টার্সে উঠি তখন আমার রিলিজিয়াস টার্ন হয়। আমি মুসলিম হয়ে যাই। আর আমার মুসলিম হওয়ার নেপথ্যে রয়েছে তাওফীক চৌধুরি, নুমান আলি খান, জামাল বাদাভি, আলি হাম্মুদা স্যার, বিশেষ করে ডা. জাকির নায়েক স্যার ও শাইখ আহমদ দিদাতের বক্তব্যগুলোর অবদান। স্যার জাকিরের বক্তব্যগুলোতো আমার জন্য আল্লাহর বিশেষ রহমতের মতো। পরে আমি যখন মাস্টার্স সেকেন্ড ইয়ারে উঠি তখন তাওফীক স্যার একবার আমাদের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আসেন। আর আমি তাঁকে আমার রিলিজিয়াস টার্নের ব্যাপারটা জানাই এবং জানতে চাই আমি যে ইসলামে আবার ফিরে আসেছি নিজে নিজে সেটা কী ঠিক পন্থায় ছিলো কি না। পরে তিনি আমাকে পুনরায় শাহাদাহ পাঠ করালেন এবং গুরুত্বপূর্ণ কিছু ইসলামি বই রিকমেন্ড করলেন।
তা আমি অক্সফোর্ড থেকে মাস্টার্স শেষ করে পি.এইচ.ডির জন্য অ্যাপলাই করলাম সৌদি আরবের বিখ্যাত কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে।...."
ছেলেটা এতক্ষণ মন দিয়ে আমার কথাগুলো শুনছিলো। হঠাৎ আমার কথা আটকে দিয়ে বললো, "অ্যালেক্স?"
"ও হাঁ অ্যালেক্স। আমি তাওফীক স্যারের সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত তার সাথে কথা বলতাম। কিন্তু তাওফীক স্যারকে বিষয়টি জানানোর পর তিনি বললেন: দেখ এটা হচ্ছে হারাম রিলেশনশিপ। এটা হচ্ছে তোমার অন্তর, চোখ, মুখ ও কানের যিনা বা ব্যভিচার। এ আমার বানানো কথা না রাসূলাল্লাহ ﷺ ও এমনটা বলেছেন। তিনি বলেন: চোখের যিনা দৃষ্টি, হাতের যিনা স্পর্শ আর অন্তরের যিনা হলো কামনা করা আর খারাপি নিয়ে আলোচনা করা।46নাছির আদ-দিন আল-আলবানী, সিলসিলাতুল আহাদীস আস সহীহাহ (সহীহাহ) হা/২৮০৪
নাছির আদ-দিন আল-আলবানী, সিলসিলাতুল আহাদীস আস সহীহাহ (সহীহাহ) হা/২৮০৪
অর্থাৎ,
১) তুমি যখন অ্যালেক্সের দিকে তাকাও নিশ্চয় তুমি কিছু না কিছু মনের মাঝে লালন কর। যা হারাম।
২) তুমি যখন অ্যালেক্সের হাত ধর তখন তোমার অনুভূতিতে খারাপি চেপে বসে। যা হারাম।
৩) যখন তুমি রাতে অ্যালেক্স কে নিয়ে ভাব তখন তোমার মনের মাঝে অ্যালেক্স কে নিয়ে বাজে চিন্তা আসে যা হারাম।
৪) যখন তুমি কারো সাথে অ্যালেক্সকে নিয়ে কথা বল তখন তোমার মাথায় অবশ্যই খারাপি ঘুরপাক করে যা হারাম।
আর শোন আম্মার(আমার নাম), এখন থেকে তুমি মুসলিম তাই আল্লাহর বিধি বিধান মানা তোমার জন্য আবশ্যক। চাইলেই তুমি কোনো মেয়ের সাথে হারাম রিলেশনশিপ করতে পারবে না। কারণ এটি তোমার ইখলাস, তাকওয়ার অন্তরায় হয়ে দাঁড়াবে এবং এর ফলে প্রতিনিয়ত তোমার আমলনামা গোল্লায় যেতে থাকবে। আর অ্যালেক্সকে সত্যিকারার্থে যদি ভালোবাস এবং তার সাথে রিলেশন করতে চাও তাহলে তোমায় তাকে বিয়ে করতে হবে। বলতে পার ও তো অ্যাথিস্ট। হাঁ ও অ্যাথিস্ট ঠিক কিন্তু ওকে তুমি বুঝিয়ে বলতে পার বিষয়টি। তারপর যদি ও ইসলামে আসে তখন তুমি তাকে বিয়ে করতে পার এবং তার সাথে যত খুশি হালাল রিলেশন চালিয়ে যেতে পার। সে যদি তোমায় সত্যিকারার্থে ভালোবেসে থাকে সে তোমার এ আবদারটুকু ছোট চোখে দেখবে না। সর্বপরি বলতে চাই তুমি কী আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য অ্যালেক্স কে ছাড়তে পারবে না?"
"আলবাত পারবো। Now my love is only for Allah, and my goal is nothing but Jannah (নাউ মাই ল্য-ভ ইস অনলি ফ আল্লাহ্। অ্যান্ড মাই গ্যোল ইজ নাথিং বা' জান্নাহ।)" আমি নির্দ্বিধায় স্যারকে বিষয়টি জানিয়ে দিলাম। অতঃপর বাসায় গিয়ে অ্যালেক্স কে সব খুলে বললাম, সে ইসলাম গ্রহণ করতে রাজি হয়নি কিন্তু আমার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে। কারণ সে নাকি তার বাবা মাকে ইসলাম গ্রহণের পর ঠিক অন্যভাবে দেখছে। মানবতার প্রতি তাদের গভীর অনুরাগ লক্ষ করছে। যখন তাকে বললাম আমি তোমার সাথে আজ থেকে আর কথা বলবো না, তখন সে কী বললো জান? আমি সবসময়ই তোমার ভালো চাই! তুমি যদি আমার থেকে দূরে থাকাকে নিজের জন্য প্রশান্তির বিষয় মনে কর তাহলে সেটাই কর। আমি কিছুই বলবো না। আই জাস্ট ল্য-ভ ইউ অ্যান্ড রেসপেক্ট ইয়োর অল রাইট ডিসিশান।
তারপর থেকে আর অ্যালেক্সের সাথে কথা হয় নি। দেখা হলেও ও আমার দিকে তাকাতো না আমিও ওর দিকে তাকাতাম না। কারণ কুরআনে আছে, "আপনি মুমিনদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং গোপনাঙ্গ হেফাজত করে। এটা তাদের জন্য অধিকতর পবিত্র ব্যাপার। নিশ্চয় তারা যা করে আল্লাহ্ তার ব্যাপারে খবর রাখেন।"47সূরাহ আন-নুর, ২৪/৩০
সূরাহ আন-নুর, ২৪/৩০
আমার মাস্টার্স শেষে আমি পি.এইচ.ডি অক্সফোর্ডেই করতে পারতাম। কিন্তু করিনি কারণ আমি চাইছিলাম সৌদি আরবের কোনো ভার্সিটিতে যদি পি.এইচ.ডি করি তাহলে আমি এক ঢিলে তিন তিনটে পাখি মারতে পারবো: পি.এইচ.ডির কাজও হবে পাশাপাশি আমার ইসলাম ও আরবি ভাষা শেখাটাও পাকাপোক্তভাবে হবে। এ বুদ্ধিটা অবশ্য তাওফীক স্যারই আমায় দিয়েছেন। তারপর সেখানে গিয়ে ভর্তি হলাম আরবি ভাষা শিক্ষা ডিপ্লোমা কোর্সে। দুই বছর করতে হবে, সবে একবছর করেছি। এখন দেশে ফিরছি। ছুটি পড়েছে।"
"স্যরি স্যার আমি ভুল বুঝেছিলাম। আপনি যে এত বড় একজন মানুষ সেটা আমি ভাবিনি। আমি ভাবলাম আপনি গ্রাম্য কেউ হবেন হয়তো।" ছেলেটা এবার আমায় সম্মান দিয়ে শুদ্ধ বাংলায়ই কথাগুলো বললো।
"তা তোমার বাড়ি কোথায়?"
"আমার বাসা পুরান ঢাকায়। ওখানে আমাদের নিজস্ব দুটো বিল্ডিং রয়েছে। একটা আমার আর একটা আমার দুই বোনের। মূলত এগুলো বাবার ছিলো তিনি মারা যাওয়ার পর আরকি আমরা আমাদের ভাগটা পেলাম। আমারটার একটা প্লটে অসুস্থ মা থাকেন আর ছোটবোনটা মায়ের সাথে থেকে তার খেদমত করে। আমি তো হলেই থাকি। মাস শেষে ভাড়ার টাকা পেলে একটা টাকাও দেই না। সব উড়িয়ে ফেলি।" ছেলেটার শেষের দিকের কথাগুলো ভারি ভারি মনে হলো আমার কাছে।
"দেখ তোমাকে এক্ষেত্রে কিছুই বলবো না শুধু একটা আয়াত ছাড়া: নিশ্চয় তিনি অপব্যয়ীদেরকে পছন্দ করেন না।48সূরাহ আল আন'আম, ৬/১৪১
সূরাহ আল আন'আম, ৬/১৪১
তা শুভ তুমি তাহলে যাচ্ছ কোথায়?"
"জি? খালামনির বাড়িতে নোয়াখালী।"
"আচ্ছা তোমাকে কিছু প্রশ্ন করবো, কিছুই লুকাবে না আমার কাছ থেকে। কেমন?"
"হুম"
"যে মেয়েটার সাথে কথা বললে ওর নাম কী?"
"রাফাহ"
"হাঁ রাফাহ। যেটা বলছিলাম, রাফাহকে তুমি ভালোবাস?"
"হুম।"
"আমার মনে হয় না। সেও তোমাকে ভালোবাসে না তুমিও তাকে ভালোবাস না।"
"আচ্ছা তুমি আল্লাহতে বিশ্বাস কর? আর তাকে ভালোবাস?"
"হাঁ, আমিতো মুসলিম। আর আমি আল্লাহকে ভালোবাসি। তিনিই আমার রব। আমি তার ভালোবাসা পেতে চাই।"
"তাহলে তোমাকে কিছু নসিহত করতে চাই যার মাধ্যমে তুমি আল্লাহর ভালোবাসা পেতে পার।"
"হাঁ স্যার করুন।"
"প্রথমে যেটা বলতে চাই: বর্তমান সমাজে কমবেশি সবাই রিলেশনশিপে জড়িয়ে আছে। তুমিও তার ব্যতিক্রম নও। দেখ এই রিলেশনশিপের মূল লক্ষ্য থাকে একজন আরেকজনকে কাছে পাওয়া--ছেলে মেয়েকে আর মেয়ে ছেলেকে। যার দরুণ বর্তমান সমাজে ব্যাপকহারে যিনা ও ব্যভিচার বেড়ে গেছে। দেখ যেই রিলেশনশিপের মূল লক্ষ্যই থাকে গোপনে কাছে পাওয়া সেটিই হারাম রিলেশনশিপ। যাকে বলে ইশক আস-চুয়ার বা বক্র প্রেম। ইসলামে এটাকে হারাম ঘোষণা করা হয়েছে। এ প্রসঙ্গে ইবনুল কাইয়িম আল-জাওযিয়্যাহ রহিমাহুল্লাহ তার যাদ আল-মা'আদ নামক গ্রন্থে বলেছেন:
"এটা (বক্র প্রেম বা হারাম রিলেশনশিপ) এক প্রকার কলবের রোগ। যা সত্তা, লক্ষণ ও চিকিৎসা পদ্ধতির দিক থেকে অন্য সকল রোগের চেয়ে আলাদা। আর এটি যখন তীব্র ও প্রকটতর হয়, তখন তার চিকিৎসা করা ডাক্তারদের কাছে দুরূহ ব্যাপার হয়ে দাঁড়ায়। এবং এ রোগ রোগীকে একেবারে অক্ষম করে ছাড়ে।"49ইবনুল কাইয়িম আল জাওযিয়্যাহ, যাদ আল-মা'আদ ৪/২৪০(সংস্করণ: ২৭; মাকতাবাহ আশ-শামিলাহ)
ইবনুল কাইয়িম আল জাওযিয়্যাহ, যাদ আল-মা'আদ ৪/২৪০(সংস্করণ: ২৭; মাকতাবাহ আশ-শামিলাহ)
অর্থাৎ তিনি বলছেন, এই হারাম রিলেশনশিপ একটা মারাত্মক রোগের চাইতে কোনো অংশে কম নয়। কারণ, এর ফলে তোমার শরীর থেকে টেস্টোস্টেরন, ডোপামিন ও সেরোটোনিনের মতো এমন কিছু হরমোন বেশি পরিমাণে নিঃসরণ হয়, যার ফলে তোমার খাওয়া দাওয়ার রুচি নষ্ট হতে থাকবে, যার দরুণ শরীর ভেঙে পড়তে শুরু করবে। একসময় সেটা যেকোনো মারাত্মক রোগের দিকে মোড় নিতে পারে। দ্যাটস সিম্পল। আর এর ফলে শরীরের আরো একটি বিশেষ ক্ষতির ব্যাপার হলো: ডুয়িং জ্যাকিং অফ। সোজা বাংলায় 'মাস্টারবেশন' যার বৈজ্ঞানিক ক্ষতি সম্পর্কে আশা করি তুমি জান। রাইট?"
"হুম। কিন্তু কিছু বিশেষজ্ঞতো মনে করেন: অল্প ক্ষেত্রে এটা শারীরিক বা মানসিক কোন ক্ষতিসাধন করে না।"
"সেটা অল্প ক্ষেত্রে। যারা এগুলোর পক্ষে সাফাই গায় তারা আসলে এগুলো করে বেড়ায়। তুমি তো জান যে, ১৯৫০-এর দশকের এক গবেষণায় বলা হয়েছে, মার্কিন নাগরিকদের মাঝে ৯২% পুরুষ ও ৬২% নারী তাঁদের জীবনকালে অন্তত একবার একাজটা করেছে। আর ২০০৭ সালে যুক্তরাজ্যের মানুষের মাঝে করা একটি জরিপেও কাছাকাছি ফলাফল পাওয়া গেছে। জরিপে দেখা গেছে ১৬ থেকে ৪৪ বছরের মধ্যে ৯৫% পুরুষ ও ৭১% নারী তাঁদের জীবনের যে-কোনো সময়ে অন্তত একবার একাজটা করেছে।50www.sunbd24.com সুতরাং তারাতো সাফাই গাইবেই। হা হা হা। আর তারা বিরোধিতা করলে যে তাদের সেক্সটয়গুলো বেঁচা বন্ধই হয়ে যাবে। হা হা হা।
www.sunbd24.com
মোদ্দাকথা হলো, এটা হারাম ও অপচয়ের সামিল। কারণ, এতে তোমার স্পার্মগুলো বেঘোরে নষ্ট হচ্ছে। যার ফলে তোমার ভবিষ্যতের সমস্যা হতে পারে। আর এর বৈজ্ঞানিক আরো আরো ব্যাখ্যা আশা করি তুমি ভালো করেই জান। রাইট?"
"হুম।"
"যা বলছিলাম, রিলেশনশিপ কিন্তু বিয়ে বা সেক্সুয়াল অ্যাক্টিভিটিসই মিন করে। আর কুরআনেও এদিকে ইঙ্গিত আছে। ইউসুফ (আ) এর ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ্ তা'আলা বলেনঃ "সে (জুলায়খা) তার (ইউসুফ) ব্যাপারে খারাপ চিন্তা করেছে, আর সেও (ইউসুফও) তার (জুলায়খার) ব্যাপারে খারাপ চিন্তা করত যদি সে তার প্রভুর মহিমা অবলোকন না করতো। এমনিভাবে আমি তাকে গোনাহ ও অশ্লীল কাজ হতে দূরে রেখেছি। আর নিশ্চয় সে আমার নির্বাচিত বান্দাদের মাঝে একজন।"51সূরাহ ইউসুফ, ১২/২৪
সূরাহ ইউসুফ, ১২/২৪
এখানে খারাপ চিন্তার ব্যাখ্যায় কী লেখা হয়েছে জান? জিমা' যার অর্থঃ সহবাস।52জালাল আদ-দীন সুয়ুতি ও জালাল আদ-দীন মাহাল্লি, তাফসীর আল জালালাইন পৃ: ৩০৬ (দারুল হাদিসের প্রথম সংস্করণ; আল-মাকতাবাহ আশ-শামিলাহ) অর্থাৎ ইউসুফ যদি নবী না হতো তাহলে সেও জুলায়খার মতো সেই একই চিন্তা তথা সহবাসের ইচ্ছা করতো। সুতরাং প্রেম,ভালোবাসা: হারাম রিলেশনশিপ ও কাউকে পাওয়ার প্রবল আগ্রহের মাঝে কিন্তু সহবাস বা একান্তে কাছে পাওয়ার ইচ্ছেরই বহিঃপ্রকাশ ঘটে। আমি মনে করি তুমিও এর উর্ধ্বে নও। রাইট?"
জালাল আদ-দীন সুয়ুতি ও জালাল আদ-দীন মাহাল্লি, তাফসীর আল জালালাইন পৃ: ৩০৬ (দারুল হাদিসের প্রথম সংস্করণ; আল-মাকতাবাহ আশ-শামিলাহ)
"হুম। স্যার আর লজ্জা দেবেন না।"
"তুমি আমায় স্যার বলেছো না, আর স্যার তো তার ছাত্রের ভালোই চায় তাই না? হা হা হা। আর হাঁ শুভ তোমায় যেটা বলছিলাম, এই হারাম রিলেশনশিপ কিন্তু ইখলাস ও তাকওয়ার পরিপন্থী, যেমনি ভাবে আমায় তাওফীক স্যার বলেছিলেন। কারণ, এর ফলে তোমার ভাবনা চিন্তায় সারাক্ষণ মেয়েটা বিচরণ করবে। আর শয়তান তো আছেই সে তোমার চিন্তায় মেয়েটাকে খুব বাজেভাবে উপস্থাপন করবে। রাইট?"
"হুম।"
"আর আমি তোমায় আগেই একটা হাদিস শুনিয়েছিলাম: এটাও এক প্রকার যিনা। তার উপর তুমি মেয়েটার চিন্তায় ইবাদাতও ঠিকমতো করতে পারবে না, তাতে ভালোমতো মনোযোগী হতে পারবে না। হয়তো সালাতের মাঝেও তোমার মাথায় মেয়েটার চিন্তা আসবে। এটা অস্বাভাবিক কিছু না। আবার ফোনে কথা বলা-- ফোনে অডিও কলে কথা বলতে বলতে একসময় বলবে অডিও ভালো লাগছে না এবার ভিডিও কলে কথা বলবো। দুটোই কিন্তু হারাম তবে একটা তুলনামূলক কম হারাম।
কথা বলতে বলতে একসময় তুমি তাকে কিছু খারাপ শব্দ যেগুলো নিতান্তই হাজব্যান্ড ওয়াইফ এর মাঝে সীমাবদ্ধ সেগুলো ব্যবহার করা শুরু করবে, যেমনটা তুমি করেছো "জান"। আরো অনেক খারাপ কথাবার্তা আসতে পারে। যেগুলো বলার সময় মনে হয় না যে সে এটা মাথায় রাখছে যে আল্লাহ সবকিছু শুনেন এবং তার কাঁধেও দুজন সম্মানিত ফেরেশতা আছেন। এটাই কিন্তু ইখলাস ও তাকওয়াহীনতার পরিচয়। যদি সে আল্লাহ্কে ভয় করতো তাহলে কখনো তার মাঝে একথাগুলো আসতো না।"
"হুম, স্যার এখন যে আমি রিলেশনশিপে জড়িয়ে পড়েছি। কী করবো এখন?"
"সিম্পল: বিয়ে।"
"বিয়ে?"
"হাঁ। আচ্ছা যাক বেশি সিম্পল হয়ে গেছে। হা হা হা। এখন তোমার একাধিক করণীয় রয়েছে: ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ বলেন, প্রেম ও তার কারণে হওয়া সকল অন্যায় ও অশ্লীলতা বর্জনের পন্থা হলো ইখলাস। কেননা, মূল সোর্সের সমাধান যদি মিলে যায়, বাদবাকিগুলো এমনিতেই ঠিক হয়ে যায়। এ জন্যই সালাফগন বলেছেন: প্রেম হলো অবসর হৃদয়ের আন্দোলন, তথাঃ তার কারণে প্রেমিক তার প্রেমাষ্পদ ছাড়া বাকি সবকিছু থেকে অবসর থাকে।53ইবনুল কাইয়িম আল জাওযিয়্যাহ, যাদ আল-মা'আদ ৪/২৪৬ (সংস্করণ: ২৭; আল মাকতাবাহ আশ-শামিলাহ)
ইবনুল কাইয়িম আল জাওযিয়্যাহ, যাদ আল-মা'আদ ৪/২৪৬ (সংস্করণ: ২৭; আল মাকতাবাহ আশ-শামিলাহ)
তিনি আরো বলেনঃ প্রেমের গঠন হয় মূলত দুটো জিনিসের উপর ভিত্তি করেঃ ১. প্রেমাষ্পদকে নিজের জন্য ভালো মনে করা এবং ২. তার সাথে মিলিত হওয়ার আকাঙ্ক্ষা। যখন এগুলোর মাঝে একটা না থাকে তখন অটোমেটিক্যালি অন্যটা বাদ পড়ে যায়। আর এই প্রেমের সমস্যাটা অনেক বিবেকবান লোককেও (কবি-সাহিত্যিক) অক্ষম করে দিয়েছে। আর তারা তা নিয়ে এমন সব কথা বলে সেড়েছে যার মাঝে সঠিকতার কোনো কিছুই নেই।'54ইবনুল কাইয়িম আল জাওযিয়্যাহ, যাদ আল-মা'আদ ৪/২৪৭ (সংস্করণ: ২৭; আল মাকতাবাহ আশ-শামিলাহ)
ইবনুল কাইয়িম আল জাওযিয়্যাহ, যাদ আল-মা'আদ ৪/২৪৭ (সংস্করণ: ২৭; আল মাকতাবাহ আশ-শামিলাহ)
অতঃপর তিনি বলেন, প্রেম যেহেতু একটা রোগ, সুতরাং তার ওষুধ থাকবে এটাই স্বাভাবিক। আর তার অনেকগুলো ওষুধই রয়েছে। যদি শরয়ি পদ্ধতি অনুসরণ করে প্রেমিক তার প্রেমাষ্পদের সাথে মিলিত হয়ে যায়। তাহলে সেটাই হবে তার অন্যতম ওষুধ। যেমন ইবন মাসউদ (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে রাসূলাল্লাহ ﷺ বলেন:
'হে যুবকের দল! তোমাদের মাঝে যারা সামর্থ্যবান আছো তারা বিয়ে করে ফেল। আর যারা সামর্থ্যবান নয় তারা সিয়াম রাখবে। কেননা তা তোমাদের যৌন চাহিদা হ্রাস করণে কাজে দেবে।'55সহিহ আল বুখারি হা/১৯০৫(ফুআদ); সহিহ মুসলিম হা/১৪০০(ফুআদ) এছাড়াও রাসূলাল্লাহ ﷺ অন্য একটি হাদিসে বলেছেন: 'দুজন প্রেমিক-প্রেমিকার জন্য বিবাহের মতো (উত্তম) কিছু মনে হয় না।'56আলবানি, সহিহ ইবনি মাজাহ হা/১৫০৭ দেখ শুভ তার মতে কিন্তু তোমার প্রথম করণীয় ধরে নেওয়া যায় বিবাহ। অর্থাৎ রাফাহকে বিয়ে করে ফেলা। আর বিয়ে কিন্তু খারাপ কিছু না। তোমার জন্য এখন বিয়ে করাটাই হচ্ছে সবচে' উত্তম এবং দ্বীনের পথে সহায়ক। কেননা রাসূলাল্লাহ ﷺ বলেছেন: "বান্দা যখন বিয়ে করলো তখন যেন সে তার দীনের অর্ধেক পূর্ণ করলো। সুতরাং সে যেন বাকি অর্ধেকের ব্যাপারে আল্লাহ্কে ভয় করে।"57আলবানি, সহিহ আত তারগীব ওয়াত তারহীব ২/১৯২; হাদিস: হাসান লিগইরিহ (মা'আরেফের সংস্করণ: ৫; আল মাকতাবাহ আশ-শামিলাহ)
সহিহ আল বুখারি হা/১৯০৫(ফুআদ); সহিহ মুসলিম হা/১৪০০(ফুআদ)
আলবানি, সহিহ ইবনি মাজাহ হা/১৫০৭
আলবানি, সহিহ আত তারগীব ওয়াত তারহীব ২/১৯২; হাদিস: হাসান লিগইরিহ (মা'আরেফের সংস্করণ: ৫; আল মাকতাবাহ আশ-শামিলাহ)
অন্যদিকে তুমি তো মনে করছো রাফাহ অনেক ভালো এবং সে তোমায় ভালোবাসে। আশা করা যায় বাকি জীবনেও সে তোমায় ভালোবাসবে। আর একজন পূণ্যবতি মহিলা হবে। আমি তেমনই দোয়া করি। যদি এমনটি হয় তাহলে বলতে হবে রাসূলাল্লাহ ﷺ এর এ কথাটিঃ "যাকে আল্লাহ্ একজন পূণ্যবতি স্ত্রী দান করলো তাকে যেন দ্বীনের (বিশেষ) শর্তের উপরই সহায়তা করলো। তাই সে যেন বাকি শর্ত পালনের ক্ষেত্রে আল্লাহ্ কে ভয় করে।"58আলবানি, সহিহ আত তারগীব ওয়াত তারহীব ২/১৯২ (হা/১৯১৬); হাদিস: হাসান লিগইরিহ (মা'আরেফের সংস্করণ: ৫; আল মাকতাবাহ আশ-শামিলাহ)
আলবানি, সহিহ আত তারগীব ওয়াত তারহীব ২/১৯২ (হা/১৯১৬); হাদিস: হাসান লিগইরিহ (মা'আরেফের সংস্করণ: ৫; আল মাকতাবাহ আশ-শামিলাহ)
তারপর হলো ইখলাস তথা নিষ্ঠা এবং তাকওয়া তথা আল্লাহর ভয়। আর এই দুটো জিনিস যখন তুমি অর্জন করতে পারবে তখন তুমি কোনো শরিয়াবিরোধী কাজ করেই শান্তি পাবে না। সারাক্ষণ তুমি অশান্তির বেড়াজালের মাঝে পড়ে থাকবে। এই দুটো জিনিস অর্জনের মাধ্যম হলো: বেশি বেশি আল্লাহর ইবাদাত করা এবং আল্লাহ্কে স্মরণ করা। যেকোনো কাজ করার আগে তার সোর্স খোঁজা: হারাম না হালাল।
আচ্ছা শুভ তুমি তো বলেছিলে তোমার মা অসুস্থ। এখন তো আসলেই তোমার একটা বৌ দরকার। তাই না?"
"মা বলেছিলো আমি রাজি হইনি কারণ এতে হয়তো আমায় রাফাহ ছাড়া অন্য কাউকেই বিয়ে করতে হতো। আমি এটা পারবো না।"
"আচ্ছা শোনো, তোমার সাথে রিলেশনের কথা রাফাহর পরিবারের কে কে জানে?"
"সবাই-ই জানে।"
"তাই নাকি! ও থাকে কোথায়?"
"আমার বোনদের বিল্ডিংয়ের একটা প্লটে ওরা ভাড়া থাকে।"
"ওর পরিবারের সবাই তোমায় কেমন জানে?"
"ভালোই। কারণ রাফাহর সাথে রিলেশনের আগে আমি নিয়মিত নামাজ পড়তাম মসজিদে। অবশ্য তখন আমি বাসায় থাকতাম কারণ স্কুল-কলেজ লেভেলে ছিলাম তখন। আর আমার বোনদের সাথে ওদের পরিবারের ভালো সম্পর্ক আছে।"
"বাহ! সুপার। আচ্ছা তুমি তোমার বোনদের রাফাহর ব্যাপারে কখনো কিছু বলেছো?"
"নাহ্। আমি আপুদের ভয় করি।"
"এককাজ করো, তুমি তোমার বড়বোনকে ফোন কর।"
"কেন স্যার?"
"আহ। কর না।"
অতঃপর ছেলেটি ফোন করলো।
"আস্সালামু আলাইকুম।"
"ওয়ালাইকুমুস সালাম। কে শুভ?"
"না বোন আমি শুভর এক ভাইয়া। ও আপনাকে পরে জানাবে আমি কে। আগে বলুন আপনাদের বিল্ডিংয়ের চতুর্থ প্লটের রাফাহকে আপনি কেমন জানেন? আর ওকে আপনার ভাই শুভর বৌ হিসেবে দেখলে কেমন হবে?"
একসাথে এত কিছু বলে নিজেই থতমত খেয়ে বসলাম। কী উত্তর আসে আল্লাহই জানে।
"রাফাহ! শুভ কী আপনাকে বলেছে ও রাফাহকে বিয়ে করতে চায়।"
"হ্যাঁ।"
"আল্লাহ্। আমিও তো ওর জন্য রাফাহকেই চয়েজ করেছিলাম। আর ওর মায়ের সাথেতো প্রায়ই এ নিয়ে কথা হয়। আর মর্কটটাতো আমায় একবারও একথা বলে নি। বলে শুধুঃ আমি বিয়ে করবো না।" শুভর দিকে তাকিয়ে বললাম "হা হা হা। শুভ, রাফাহকে নাকি তোমার জন্য আপুই চয়েজ করেছে। হা হা হা।" "কী? হায় হায়। এটা অনেকটা নাটকের মতো হয়ে গেল না, ভাইয়া? হা হা হা।" হেসে বললো শুভ।
"আচ্ছা বোন আপনি তাহলে বিয়ের ব্যবস্থা করুন: রাজা-রাণী রাজি তো কেয়া কারেগা কাজী?"
"আচ্ছা ওকে বলবেন পরশু বাড়িতে চলে আসতে। কাজ আছে মর্কটটা থাকতে আমাদের এত কাজ করে মরতে হয়।" বলে ফোনটা কেটে দিল ওর বোন।
আমি ওর দিকে তাকিয়ে বললাম, "দেখলে তো। আগেভাগেই বলে দিলে আর এতদিন গোনাহ করতে হতো না।"
"হুম। আমি ভাবছি, আন্টি কেন বিষয়টি আপুকে জানালো না?"
"আল্লাহ্ মালুম। আচ্ছা যাকগে তোমার বিয়ে তো ঠিক করে দিলাম। হয়ে গেল হারাম রিলেশনশিপের সমাধান : বিয়ে। হা হা হা।"
"হুম। আচ্ছা ভাইয়া অ্যালেক্স আপু কি আপনাকে আর ফোন বা ম্যসেজ করেনি?"
"করেছে। বলবো?"
"আলবাত"
"কিছুদিন আগে মেইল চেক করতে গিয়ে অ্যালেক্সের একটা মেইল পেলাম। প্রথমে পড়তে চাই নি পরে ক্ষণিক চিন্তা করে বলি: নাহ্ পড়ে নিই। ওতে লেখা ছিলো খুব ভালো একটা সংবাদ। ও বললো যে ওরও রিলিজিয়াস টার্ন হয়েছে আর ও-ও এখন কনভার্টেড মুসলিমাহ। আর ও চায় আমায় বিয়ে করতে। কারণ, সে তার জীবনে আমাকে ছাড়া আর কাউকে নাকি মেনে নিতে পারবে না। বিয়েটা হবে নাকি ওর আর আমার পি.এইচ.ডি থিসিস জমা দেয়ার পরে। কারণ, এতে দুজনেরই পড়াশোনার জন্য ভালো।...." সে আর না শুনেই আমার প্রশ্ন করে বসলো, "আপনি কি উত্তর দিলেন স্যার।"
"আমি আর কী বলবো। বলে দিলাম তোমার পি.এইচ. ডি শেষে আমায় নক করো। আমার এখানে পরিবার নিয়ে থাকার ব্যবস্থা আছে।" অতঃপর সব বুঝিয়ে বলে দিলাম যে ও আমার পরিবার হলে ওকে সেখানে নেওয়া যাবে। এগুলো আর কি। ওর থিসিস কাজ শেষ হতে আরো এক বছরের মতো সময় লাগবে।
"তাহলে আর কী আমারও হয়ে গেল আপনারও হয়ে গেল। হা হা হা। খেল খতম পয়সা হজম।"
দুজনের হাহাহিহিতে পাশের যাত্রীরাও মনের অজান্তেই যোগ দিয়ে দিল।
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

