RIP- Rest In Peace
জালেশ্বর, সাভার, ঢাকা এই এব্রিভিয়েশন এর সাথে আমরা সবাই কমবেশি পরিচিত এবং আমরা সবাই কমবেশি এর ব্যবহার করে থাকি। আসুন এই বিষয়টা নিয়ে বিস্তারিত জানা যাক। "𝐑𝐞𝐬𝐭 𝐈𝐧 𝐏𝐞𝐚𝐜𝐞" এই বাক্যটির অর্থ হচ্ছে "শান্তিতে থাকুন" বা "শান্তিতে

বিসমিল্লাহির রাহমানির রাহিম
জালেশ্বর, সাভার, ঢাকা
এই এব্রিভিয়েশন এর সাথে আমরা সবাই কমবেশি পরিচিত এবং আমরা সবাই কমবেশি এর ব্যবহার করে থাকি। আসুন এই বিষয়টা নিয়ে বিস্তারিত জানা যাক।
"𝐑𝐞𝐬𝐭 𝐈𝐧 𝐏𝐞𝐚𝐜𝐞" এই বাক্যটির অর্থ হচ্ছে "শান্তিতে থাকুন" বা "শান্তিতে বিশ্রাম নিন"। এই বাক্যটি মূলত কারো মৃত্যুর পর তার শান্তির জন্য দোয়া করার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে অথবা আল্লাহ তাকে জান্নাত দান করুক এই অর্থেও ব্যবহৃত হয়ে থাকে। বর্তমানে আমাদের মুসলিমদের মাঝে এই বাক্যটি খুব বেশি পরিমাণে ব্যবহৃত হতে দেখা যাচ্ছে। এখন কথা হচ্ছে এই বাক্যটি ব্যবহারের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে। কী এই এই সীমাবদ্ধতা……?? আসুন কুরআন এবং সুন্নাহর আলোকে জেনে নেয়া যাক।
প্রথমত আপনি কখনোই একজন অমুসলিমের মৃত্যুর পরে তার জন্য 𝐑𝐞𝐬𝐭 𝐈𝐧 𝐏𝐞𝐚𝐜𝐞 বা "শান্তিতে বিশ্রাম নিন" এই দোয়া করতে পারবেন না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা আপনাকে সেই অনুমতি তো দেননি বরং আপনাকে নিষেধ করেছেন। আল্লাহ তা'য়ালা কুরআনুল কারীমের মাঝে বলেছেনঃ مَا كَانَ لِلنَّبِیِّ وَ الَّذِیْنَ اٰمَنُوْۤا اَنْ یَّسْتَغْفِرُوْا لِلْمُشْرِكِیْنَ وَ لَوْ كَانُوْۤا اُولِیْ قُرْبٰی مِنْۢ بَعْدِ مَا تَبَیَّنَ لَهُمْ اَنَّهُمْ اَصْحٰبُ الْجَحِیْمِ "নবী ও যারা ঈমান এনেছে তাদের পক্ষে মুশরিকদের জন্য দোয়া করা সংগত নয়, তারা তাদের আত্মীয়-স্বজন হলেই বা কী আসে যায়, যখন একথা সুস্পষ্ট হয়ে গেছে যে তারা জাহানামের উপযুক্ত।"121সূরা আত-তাওবাহ, ৯/১১৩
সূরা আত-তাওবাহ, ৯/১১৩
আরেকটি আয়াতে আল্লাহ রব্বুল আ'লামীন বলেনঃ وَقَالَتْ طَائِفَةٌ مِنْ أَهْلِ الْكِتَابِ آَمِنُوا بِالَّذِي أُنْزِلَ عَلَى الَّذِينَ آَمَنُوا وَجْهَ النَّهَارِ وَاكْفُرُوا آَخِرَهُ لَعَلَّهُمْ يَرْجِعُونَ"নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক বা অংশীদার স্থির করে, আল্লাহ তার জন্যে জান্নাত বা বেহেশত হারাম করে দেন এবং তার বাসস্থান হয় জাহান্নাম।"122সূরা মায়িদাহ, ৫/৭২ উপরের দুই আয়াতের মাঝে প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা জাহান্নামীদের জন্য দোয়া করতে নিষেধ করেছেন এবং দ্বিতীয় আয়াতে আল্লাহ তায়ালা জানিয়ে দিয়েছেন যে কারা নিশ্চিত জাহান্নামী। যদিও এই দুই আয়াত থেকেই আমরা বিষয়টা বুঝে যাই, তবুও আরো কিছু উদ্ধৃতি দিলে বিষয়টি আরো স্পষ্ট হবে ইন শা আল্লাহ। রাসূল ﷺ হাদিসের মাঝে বলেছেন, "যে ব্যক্তি ইমানের উপরে মৃত্যুবরণ করেনি, সে নিশ্চিতভাবে চিরস্থায়ী জাহান্নামী।"123সহীহ মুসলিম, হা/১৫৩
সূরা মায়িদাহ, ৫/৭২
সহীহ মুসলিম, হা/১৫৩
আবার আপনি যদি সূরা তওবার ওই আয়তটির (৫:১১৩) তাফসির খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এর তাফসিরে বলা হয়েছেঃ "ইবনু আব্বাস (রাঃ) বলেন, রাসুলুল্লাহ ﷺ তার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করার ইচ্ছা করলেন। আল্লাহ তা'য়ালা নিষেধ করলেন। তখন নবি ﷺ বললেন, 'আল্লাহ তায়ালার বন্ধু ইব্রাহীম আলাইহিস সালাম তার পিতার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন'। এর পরিপেক্ষিতেই এই আয়াতটি নাযিল হয়।"124তাফসীর ইবনে কাসীর, ৪/৩২৯
তাফসীর ইবনে কাসীর, ৪/৩২৯
ভালোভাবে খেয়াল করুন, এখানে আল্লাহর রাসূল ﷺ তাঁর মায়ের জন্য পর্যন্ত দোয়া করতে পারেননি কেননা তার মা অমুসলিম ছিলেন এবং মুশরিক ছিলেন। কিন্তু আমরা তো এমনও মানুষকে শান্তিতে থাকার কথা বলছি যাদেরকে হয়তোবা আমরা ভালোভাবে চিনিও না, হতে পারে তারা চরম পর্যায়ের মুশরিক আবার এও হতে পারে তারা আল্লাহর অনেক বড় দুশমন…!! আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে একজন মুসলিম জান্নাতের গ্র্যারান্টি পাচ্ছে না সেখানে আপনি কি করে একজন অমুসলিম, মুশরিককে অথবা কাফিরকে জান্নাতের গ্যারান্টি দিতে পারেন…? আর জান্নাত-জাহান্নাম কি মানুষের হাতে যে সে চাইলেই শান্তিতে থাকতে পারবে…?? তবে আমরা কিভাবে তাদেরকে শান্তিতে থাকার কথা বলতে পারি.…??
তাহলে উপরের আলোচনা থেকে এটা স্পষ্ট যে একজন মুমিন কখনও একজন অমুসলিমের মৃত্যুর পর তার জন্য শান্তির/জান্নাতের/ক্ষমার কোনো ধরণের দোয়াই করতে পারবেন না। তবে সে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তার জন্য হেদায়েতের দোয়া করা জায়েজ।
এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা কি একজন মুসলিমের জন্য তার মৃত্যুর পর দোয়া করতে পারবো...?? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই পারবেন। তবে এই 𝐑𝐈𝐏-𝐑𝐞𝐬𝐭 𝐈𝐧 𝐏𝐞𝐚𝐜𝐞 এই কথাটি বলা খ্রিস্টানদের কালচার। (আপনি উইকিপিডিয়াতে এ বিষয়ে বিস্তারিত দেখতে পাবেন)। আর আমার মনে হয় একজন মুমিন কখনোই কোনো খ্রিস্টানদের কালচার গ্রহন করবে না। কারণ আমাদেরকে আল্লাহ তা'য়ালা শ্রেষ্ট নবির উম্মত এবং শ্রেষ্ট কিতাব আল-কুরআন দিয়েছেন। অতএব আমরা কেন অন্যের কালচার গ্রহণ করব...? আর আল্লাহ তা'য়ালা পবিত্র কুরআনে ইরশাদ করেনঃ
وَ مَنۡ یَّبۡتَغِ غَیۡرَ الۡاِسۡلَامِ دِیۡنًا فَلَنۡ یُّقۡبَلَ مِنۡہُ ۚ وَ ہُوَ فِی الۡاٰخِرَۃِ مِنَ الۡخٰسِرِیۡن
"যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের অনুসরণ করবে কখনো তার সেই আমল গ্রহণ করা হবে না। আর পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।"125সূরা আলে-ইমরান, ৩/৮৫
সূরা আলে-ইমরান, ৩/৮৫
আল্লাহর রাসূল ﷺ মুসলিমদের মৃত্যুর পরে তাদের জন্য দোয়া করার ক্ষেত্রে অনেক সুন্দর সুন্দর দোয়া শিখিয়ে দিয়ে গেছেন। আমরা সেগুলো চর্চা করতে পারি। প্রিয় পাঠক আসুন আমরা নিজেরা এই জাহেলিয়াত থেকে বেরিয়ে আসি এবং অন্যকেও এসব থেকে বের করে কুরআন এবং সুন্নাহর আলোতে আলোকিত করি। মনে রাখবেন ইসলাম পরিপূর্ণ এবং স্বয়ংসম্পূর্ণ।
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

