অস্তিত্ব
সহকারী শিক্ষক, গভঃ ল্যাবরেটরী হাই স্কুল, রাজশাহী ১১৮ টি মৌলিক পদার্থ দিয়ে এই পৃথিবীর সকল বস্তু তৈরি হয়েছে, তার মধ্যে প্রাকৃতিক ও কৃত্রিম বস্তুর সংখ্যা অগনিত অসংখ্য রয়েছে। এই মৌলগুলোর অন্তত একটি নতুন করে তুমি তৈরি করে দ

বিসমিল্লাহির রাহমানির রাহিম
সহকারী শিক্ষক, গভঃ ল্যাবরেটরী হাই স্কুল, রাজশাহী
১১৮ টি মৌলিক পদার্থ দিয়ে এই পৃথিবীর সকল বস্তু তৈরি হয়েছে,
তার মধ্যে প্রাকৃতিক ও কৃত্রিম বস্তুর সংখ্যা অগনিত অসংখ্য রয়েছে।
এই মৌলগুলোর অন্তত একটি নতুন করে তুমি তৈরি করে দেখাতে পারবে?
যদি বলো না,
সৃষ্টিকর্তার কোন কোন বিচক্ষণতাকে তুমি অস্বীকার করবে?
মৌলের স্থায়ী কণিকার একটি প্রাচুর্যতার গতিশীলতায় বিদ্যুৎ হয়েছে,
সেই বিদ্যুতায়নে পার্থিব কর্মকান্ড অনেক এগিয়ে গিয়েছে।
এই ইলেকট্রন শক্তির চারিত্রিক গতিজড়তা তুমি নতুন করে দিতে পারবে?
যদি বলো না,
তবে সৃষ্টিকর্তার কোন কোন গুণাবলিকে তুমি অস্বীকার করবে?
বিজ্ঞানীরা কোন কিছুর কারণকে ব্যাখ্যা করে তত্ত্ব দাঁড় করিয়েছে,
সেই তত্ত্ব, তথ্য ও উপাত্তকে প্রতিষ্ঠা করে সূত্র বানিয়ে অবিস্মরণীয় হয়েছে।
এই কারণের কারণ বিজ্ঞানী-তুমি ব্যাখ্যা করতে পারবে?
যদি বলো না,
তবে সৃষ্টিকর্তার কোন কোন বিজ্ঞতাকে তুমি অস্বীকার করবে?
২০৬ খানা হাড়ের খাঁচায় ভর করে মানুষ দিব্যি দাঁড়িয়ে রয়েছে,
রক্ত-মাংসের শারীরিক গঠনে মানবকুল তাইতো সচলতার বিকাশ পেয়েছে।
তোমার বানানো মানবাকৃতি রোবটকে তুমি জীবন দিতে পারবে?
যদি বলো না,
তবে সৃষ্টিকর্তার কোন কোন সৃজনশীলতাকে তুমি অস্বীকার করবে?
বায়ুমন্ডলে অক্সিজেন, কার্বন-ডাই-অক্সাইড ও অন্যান্য গ্যাসের উপস্থিতি রয়েছে,
যার সাহায্যে সমগ্র প্রাণিকুল ও উদ্ভিদরাজিরা বায়ুসমুদ্রে অবগাহন করছে।
এই গ্যাস গুলোর অস্তিত্ব অনুভব করেও দেখা যায় না বলে তুমি অগ্রাহ্য করতে পারবে?
যদি বলো না,
তাহলে সৃষ্টিকর্তার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে?
পানি ও সূর্যের তাপ-চাপের উপস্থিতিতে বাষ্পীভবন ও ঘনীভবনে পানিচক্র কে অব্যাহত রেখেছে,
সুজলা-সুফলা, শস্য-শ্যামলা সবুজাভ পৃথিবী তাইতো গড়ে উঠেছে।
ক্ষুদ্র বীজে বিশাল বটবৃক্ষের অপরূপ সৌন্দর্য কি তুমি দেখাতে পারবে?
যদি বলো না,
তবে সৃষ্টিকর্তার কোন কোন পারদর্শিতাকে তুমি অস্বীকার করবে?
শুঁয়োপোকার বিবর্তন থেকে প্রজাপতির দর্শন মিলেছে,
অপার সৌন্দর্যের রংধনুর রঙে অলংকৃত নয়নাভিরাম নেত্রের মন কেড়েছে।
ঐ পাখায় বিজ্ঞ শিল্পীর তুলিতে আঁকা বৈচিত্র কি তুমি আনতে পারবে?
যদি বলো না,
তবে সৃষ্টিকর্তার কোন কোন সৌন্দর্যকে তুমি অস্বীকার করবে?
মহাশূন্যে প্লব থেকে সুনিশ্চিত দূরত্বে গ্রহরাজিরা শুধুই ঘুরে চলেছে,
একটি সূর্য সকল গ্রহকে আলোকিত করে ধরণীতে দিবারাত্র চলমান রেখেছে।
এত অসংখ্য সীমাহীন বিস্তৃত গ্রহের প্রয়োজনীয়তা কী- তুমি তার ব্যাখ্যা করতে পারবে?
যদি বলো না,
তবে সৃষ্টিকর্তার কোন কোন সক্রিয়তাকে তুমি অস্বীকার করবে?
এভাবে সব প্রশ্নের উত্তরে তোমাকে শুধু না না বলতেই হবে।
তবে জেনে, শুনে, বুঝে, দেখে কেন সৃষ্টিকর্তাকে এত দূরে রাখবে?
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
(কোন সূরার আয়াত সেটা কি বলে দেওয়া লাগবে? চিন্তা করুন তো?)
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

