অদৃশ্য কারাগার
দাউদকান্দি, কুমিল্লা আমরা আজ ভালোবাসার মোহে আঁটকে আছি। আর এই ভালোবাসা আমাদের জীবনটাকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমরা হারিয়ে যাচ্ছি এই পৃথিবীর মাঝে। আর এই ভালোবাসা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে এক একটি মূল্যবান

বিসমিল্লাহির রাহমানির রাহিম
দাউদকান্দি, কুমিল্লা
আমরা আজ ভালোবাসার মোহে আঁটকে আছি। আর এই ভালোবাসা আমাদের জীবনটাকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমরা হারিয়ে যাচ্ছি এই পৃথিবীর মাঝে। আর এই ভালোবাসা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে এক একটি মূল্যবান সময়। হঠাৎই কাউকে ভালোলাগা থেকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিতে রূপ দেয়া অথবা কারো প্রতি অতিরিক্ত আকর্ষণ, ভালোবাসা অনুভব করা। এখানেই শেষ নয়, কখনো এই কাজ আমাদের নিয়ে যায় শিরকের দিকে। আমাদের ভালোবাসা কখনো এমন হয়ে থাকে যা শিরক পর্যন্ত পৌঁছে যায়। "মানুষের মাঝে কেউ কেউ অন্য কিছুকে আল্লাহর সমকক্ষ দাঁড় করায়। তারা আল্লাহকে যেমন ভালোবাসে, তাদেরকেও তেমন ভালোবাসে। কিন্তু আল্লাহর প্রতি মুমিনদের ভালোবাসা সবচেয়ে প্রগাঢ়।"91সূরা বাকারা, ২/১৬৫
সূরা বাকারা, ২/১৬৫
আমাদের ভালোবাসাতো হবে কেবল সৃষ্টিকুলের রব আল্লাহর জন্য। আমরা যাতে কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি এমন ভালোবাসা না দেখাই যা কেবল আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লাই পাওয়ার যোগ্য। আমরা যা দেখাই তা আসলে ভালোবাসা নয় তা আসলে প্রবৃত্তির গোলামী করা। আমরা আসলে প্রবৃত্তির রোগে আক্রান্ত। যেমনটা ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, "যার অন্তরে আল্লাহ নেই সেই আসলে বন্দী। যার প্রবৃত্তি তাকে দাস বানিয়েছে সেই মোহগ্রস্ত।"92ওয়াবিলুস সাইয়িব, পৃষ্ঠাঃ ৬৯
ওয়াবিলুস সাইয়িব, পৃষ্ঠাঃ ৬৯
শিরক মানব জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনা। এটি মানুষকে যেভাবে ধ্বংস করে দেয় অন্য কিছু তা পারেনা। আল্লাহকে যেভাবে ভালোবাসা উচিত, সম্মান করা উচিত, তার কাছে যেভাবে ফিরে যাওয়া উচিত আপনি যদি সেভাবে অন্য কিছুকে ভালোবাসেন, সম্মান করেন, অন্য কিছুর দিকেই ফিরে যান, তাহলে আপনার অন্তরটাকে চেপেচুপে এমন পাত্রে রাখছেন, প্রকৃতিগতভাবে যেখানে তার থাকার জায়গা না। আমরা আল্লাহর পথকে উপেক্ষা করে প্রবৃত্তির পথকে বেছে নিয়েছি। আমাদের প্রবৃত্তি যা চায় আমরা কেবল সেদিকেই ছুটে চলেছি। "তারা যদি আপনার কথায় সাড়া না দেয়, তা বুঝে নেবেন, তারা আসলে নিজেদের প্রবৃত্তির অনুসরণ করছে। আল্লাহর পথনির্দেশকে ফেলে দিয়ে যে নিজের লালসার অনুসরণ করে তার চেয়ে অধিক বিভ্রান্ত আর কে আছে। নিশ্চয়ই আল্লাহ জালিম কওমকে হিদায়াত করেন না।"93সূরা কাসাস, ২৮/৫০
সূরা কাসাস, ২৮/৫০
সত্যিকার অর্থে আমরা সবচেয়ে বড় বিভ্রান্তের মধ্যে অবস্থান করছি। আমরা আমাদের রবের দেয়া পথের বদলে নিজেদের প্রবৃত্তির পথকে বেছে নিয়েছি। আমাদের অন্তরে ভালোবাসা নামক মানসিক অসুখ দেখা দিয়েছে। সেই অসুস্থতা আল্লাহ ছাড়া অন্য কোথাও সুস্থ হবে না।
আমাদের প্রবৃত্তির ভালোবাসা আমাদের দায়িত্ব সম্পর্কে গাফেল বানিয়ে দেয়। আমাদের চাওয়া-পাওয়াগুলো আরো বহুগুণে বৃদ্ধি করে দেয়। আর যখনই আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো পূর্ণ না হয় তখনই আমরা হতাশার সাগরে ডুব দেই। প্রবৃত্তির আকাঙ্ক্ষা সুখের কিছুনা। এটা কখনও মানুষকে সুখ দিতে পারে না বরং মানুষকে তার গোলামে পরিণত করে।
"যে লোক নিজের প্রবৃত্তিক চাহিদাকে নিজের প্রভু বানিয়ে নিয়েছে তার প্রতি খেয়াল করেছেন? আল্লাহ জেনে বুঝেই তাকে বিভ্রান্তির মধ্যে ছেড়ে দিয়েছে। তার শ্রবণশক্তি ও অন্তরের উপর সিলগালা করে দিয়েছেন। তার দৃষ্টিশক্তির উপর ফেলে দিয়েছেন পর্দা। অতএব আল্লাহর পর কে তাকে হিদায়াত করবে? তারপরও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?"94সূরা জাসিয়াহ, ৪৫/২৩
সূরা জাসিয়াহ, ৪৫/২৩
একটু কি ভেবে দেখেছেন, তাদের শ্রবণশক্তি এবং অন্তরের উপর সিল লাগিয়ে দেওয়া হয়েছে, তাদের চোখের সামনে অদৃশ্য পর্দা ঝুলে আছে। এদিকে কান থাকতেও আজ আপনি শুনছেন না, চোখ থাকতেও আজ আপনি অন্ধ। আর আপনার অন্তরটাতো মৃত, যার আজ অনুভব করার শক্তিটুকুও নেই।
اِنَّ اللّٰہَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ
নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। (সূরা বাকারাহ, ২/১৭৩)
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

