সফল যদি হতে চান!
ভূজপুর, চট্টগ্রাম আমরা মনে করি— ব্যাংক-ব্যালেন্স ভর্তিকরণ, অর্থকড়ি জমাকরণ, মন্ত্রী, বিচারপতি হওয়া, প্রধানমন্ত্রীর কাছের লোক হতে পারা বা প্রধানমন্ত্রীর সেইফটিগার্ড হতে পারায় আমাদের সফলতা। সত্যি বলতে এগুলো আমাদের সফলতা নয়।

বিসমিল্লাহির রাহমানির রাহিম
ভূজপুর, চট্টগ্রাম
আমরা মনে করি— ব্যাংক-ব্যালেন্স ভর্তিকরণ, অর্থকড়ি জমাকরণ, মন্ত্রী, বিচারপতি হওয়া, প্রধানমন্ত্রীর কাছের লোক হতে পারা বা প্রধানমন্ত্রীর সেইফটিগার্ড হতে পারায় আমাদের সফলতা। সত্যি বলতে এগুলো আমাদের সফলতা নয়। ততক্ষণ পর্যন্ত আমরা সফল নই, যতক্ষণ জান্নাতের চৌকাঠ পেরিয়ে বিচরণ করতে না পারি।
ব্যাংক-ব্যালেন্স ভর্তিকরণে সুদ-ঘুষ, চুরি-ডাকাতি, খুন-খারাবি চিন্তা করতে দ্বিধাবোধ করছি না। জমিজমা অর্জনে দুর্বলদের উপর দখলদারিত্ব ফলাচ্ছি। জোর করে নিতে কোন দ্বিধাদ্বন্দ্ব করছি না।
উপরোল্লিখিত সফলতা হলো দুনিয়াবি। আর দুনিয়াবি সফলতা দু-দিনের। প্রকৃত সফলতা অনন্তকালের। দু’দিনের জন্য অনন্তকালকে বিসর্জন দেওয়া অবাঞ্ছিত। আর যে দুনিয়ার সফলতার পিছনে ছুটাছুটিতে মত্ত্ব, সে আখেরাতের সফলতাকে হারাবে। আল্লাহ তা'আলা এরশাদ ফরমান— "এরাই পরকালের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করেছে। অতএব এদের শাস্তি লঘু হবে না এবং এরা সাহায্যও পাবে না।"138সূরা আল-বাক্বারাহ, ২/৮৬
সূরা আল-বাক্বারাহ, ২/৮৬
এই পার্থিব জীবন হরেকরকমের রঙে রাঙ্গানো। এই পার্থিব জীবনকে মোহগ্রস্ত করে রাখা হয়েছে উপরোল্লিখিত জিনিস দ্বারা। যেগুলোকে আমরা আমাদের সফলতা মনে করি। আল্লাহ তাআলা এরশাদ ফরমান —
“মানবকূলকে মোহগ্রস্ত করেছে নারী, সন্তান-সন্ততি, রাশিকৃত স্বর্ণ-রৌপ্য, চিহ্নিত অশ্ব, গবাদি পশুরাজি এবং ক্ষেত-খামারের মত আকর্ষণীয় বস্তুসামগ্রী। এসবই হচ্ছে পার্থিব জীবনের ভোগ্য বস্তু। আল্লাহর নিকটই হলো উত্তম আশ্রয়।”139সূরা আলে-ইমরান, ৩/১৪
সূরা আলে-ইমরান, ৩/১৪
এই দুনিয়ার সৌন্দর্য, চাকচিক্যে আমরা বিমোহিত। এই দুনিয়ার মোহে আমরা অপদস্ত। এই দুনিয়ার মনোহারিতা উপভোগে মোরা মত্ত্ব। মূলত এগুলো ধোঁকা। দুনিয়া আমাদেরকে তাঁর মোহে ফেলে ধোঁকায় ফেলছে, যার ব্যাপারে আমরা অজ্ঞাত। আল্লাহ তাআলা এরশাদ ফরমান,
"পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোন সম্পদ নয়।"140সূরা আলে-ইমরান, ৩/১৮৫
সূরা আলে-ইমরান, ৩/১৮৫
"পার্থিব জীবন ক্রীড়া ও কৌতুক ব্যতীত কিছুই নয়।"141সূরা আন’আম, ৬/৩২
সূরা আন’আম, ৬/৩২
"এই পার্থিব জীবন ক্রীড়া-কৌতুক বৈ তো কিছুই নয়।"142সূরা আনকাবূত, ২৯/৬৪
সূরা আনকাবূত, ২৯/৬৪
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা মুহুর্মুহু সংকেত দিচ্ছেন। যাতে পার্থিব জীবনের মোহে পড়ে জান্নাতকে যেন না হারায়। তাহলে সফলতা কোথায়? এই প্রশ্নের উত্তরও আল্লাহ তাআলা পবিত্র কুরআনে এরশাদ ফরমান, "যারা জান্নাতের অধিবাসী, তারাই সফলকাম।"143সূরা হাশর, ৫৯/২০
সূরা হাশর, ৫৯/২০
এবার এই জান্নাতে যাওয়ার যত সরঞ্জাম রয়েছে, এগুলো অর্জন করতে যা কিছু বর্জ্য জিনিস বর্জন করতে হবে। আর যেগুলো কুড়িয়ে নেওয়ার কুড়িয়ে নিতে হবে।
মহান আল্লাহ্ তা'আলার মহত্ত্ব বনাম মানবজাতির গোনাহ
এস এম রোকনুজ্জামান144লক্ষীপুর, রাজশাহী
লক্ষীপুর, রাজশাহী
আল্লাহ তায়া’লা কর্তৃক সৃষ্ট আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব মানুষ তার সৃষ্টিকর্তা আল্লাহ তায়া’লাকে ভুলে গিয়ে যখন জঘন্যতম পাপাচারে লিপ্ত ঠিক সেই সময় গুলোতে আল্লাহ তায়া’লা তাঁর বান্দাদের গোনাহমুক্ত করে জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করার উপায় দিয়ে রেখেছেন। সেই পাপী বান্দার জন্য সৎপথে ও শান্তির পথে ফিরে আসার পথ গুলো একের পর এক খুলে দিতে থাকেন। কারণ আল্লাহ তা’আলা তাকে এসব পাপমুক্ত করে জান্নাতে প্রবেশ করাতে চান।
হ্যাঁ, তিনিই আমাদের আল্লাহ। তিনিই আমাদের প্রতিপালক। আমরা যদি তাঁর দিকে এক বিঘত এগিয়ে যাই, তিনি আমাদের দিকে এক হাত এগিয়ে আসেন। আমরা হেঁটে হেঁটে এগিয়ে গেলে তিনি আমাদের দিকে দৌড়ে দৌড়ে এগিয়ে আসেন।145বুখারী ৭৫০৫, ৭৫৩৭; মুসলিম ৪৮/১, হাঃ ১৬৭৫, আহমাদ ৭৪২৬ তিনি এমন এক সত্তা যিনি আমাদের প্রতিনিয়ত রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, লালন-পালন করে যাচ্ছেন। ভাই আপনি কি জানেন আপনাকে আজ পর্যন্ত বেঁচে থাকার সুযোগ করে দিয়েছেন কে?
বুখারী ৭৫০৫, ৭৫৩৭; মুসলিম ৪৮/১, হাঃ ১৬৭৫, আহমাদ ৭৪২৬
আমাদের মধ্যে অনেকেই আজ বড় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। আপনি কি ভেবে দেখেছেন সুনিশ্চিত মৃত্যুর হাত থেকে আপনার এই সুন্দর জীবন দান করেছেন কে? আপনি কি কখনো চিন্তা করেছেন দিনের পর দিন আপনার দ্বারা কৃত পাপগুলো ক্ষমা করে দিতে পারেন কে? আপনি কি কখনো আপনার সুন্দর দেহটাকে নিয়ে চিন্তা করেছেন? আপনি কি কখনো আপনার জীবনের সবথেকে আনন্দের মুহূর্তে একটু সময় করে আকাশের দিকে তাকিয়ে আল্লাহ তায়া’লাকে বলেছেন যেন তিনি আপনাকে সারাজীবন সুখে রাখেন?
ভাই একটু ভেবে দেখুন তো আপনি কি কখনো আপনার ব্যস্ততার মাঝে একটু সময় করে নিয়ে প্রকৃতির দুরন্ত হাওয়ায় দোল খেতে খেতে শান্ত চোখে কোন এক নদীর প্রান্তে দাঁড়িয়ে পড়ন্ত বিকেল দেখতে চেয়েছেন? কেন দিন থেকে রাত আসে আবার রাত পেরিয়ে দিন আসে? কার আদেশে সৃষ্টির আদিকাল থেকে সূর্যটা ১৩ লক্ষ কিলোমিটার দূর থেকে আমাদের তাপ ও আলো দেয়?
হ্যাঁ, ভাই আপনি একজন মানুষ হয়ে থাকলে আমি আপনাকেই বলছি। আমার বলা প্রতিটি কথাই আপনার জন্য। কারণ মহান আল্লাহ তায়া’লা আপনাকে আমাকে এমন একটি মস্তিষ্ক দান করেছেন যা দ্বারা আমরা গভীরভাবে ভাবতে পারি। আমরা আমাদের এত সুন্দর একটা মস্তিষ্ককে নিয়ে ভাবার সময় রাখি না। আপনি যদি আপনার মস্তিষ্কের ক্ষমতা সম্পর্কে জানতে পারেন, তখন বাকরুদ্ধ হয়ে হয়তো আকাশের দিকে তাকিয়ে থেকে চোখের পানি ছেড়ে দিতে থাকবেন।
সময় এসেছে আপনার ভিতরের মানুষকে জাগিয়ে তোলার। আপনার ভেতরের সুপ্ত ভাবনাকে বাস্তবে রূপদান করার সময় এখনই। এই মুহুর্তে আপনি আপনার-আমার রব আল্লাহ তায়া’লাকে মন থেকে ডাকুন। যেটা কোনদিন কাউকে বলতে পারেননি সেটা আজই আল্লাহ তায়া’লাকে বলে ফেলুন। আপনি হয়তো জানেন না আল্লাহ সুবহানাহু ওয়া তায়া’লা তাঁর বান্দাদের কখনো ফিরিয়ে দেন না। মহান আল্লাহ তায়া’লা আমাদের সৃষ্টি করেছেন। তিনিই আমাদের নিয়ন্ত্রক।
আল্লাহতায়ালা তাঁর ভালোবাসার ১০০ টুকরোর মধ্যে ৯৯ টুকরো146বুখারী ৬০০০, মুসলিম ৭১৪৮-৭১৫১ রেখেছেন বান্দাদের ভালোবাসার জন্য অর্থাৎ, বান্দাদের জন্য সর্বোত্তম কী হবে সেটা একমাত্র আল্লাহ তা’য়ালাই ভালো জানেন। আল্লাহ তা'য়ালা আমাদের সব থেকে বেশি ভালবাসেন বলেই তো আমাদের আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। হ্যাঁ, তিনি আমাদের রব আল্লাহ।
বুখারী ৬০০০, মুসলিম ৭১৪৮-৭১৫১
আযাযিল আল্লাহ তা’য়ালার আদেশ অমান্য করার জন্য আল্লাহ তা’য়ালা আযাযিলকে ইবলিশ শয়তানে পরিণত করেছেন। এই ইবলিশ হলো জাহান্নামী। কিন্তু আজ আমরা সর্বশ্রেষ্ঠ জীব হয়েও সালাত আদায় করি না। আল্লাহ্ তায়া’লাকে সেজদাহ করিনা। দৈনিক আমরা কতগুলো সেজদাহ থেকে বিরত থাকি তা আমরা নিজেরাও জানিনা। আমরা প্রতিনিয়ত আল্লাহ তা’য়ালার কত আদেশ যে অমান্য করি সেই হিসেব আমাদের নেই। একবারও ভেবে দেখেছি কি, যে আল্লাহ আমাদের জন্য এত ভালোবাসা দিয়েছেন, আমাদের লালন পালন করে যাচ্ছেন, রিজিক দিচ্ছেন সেই মহান আল্লাহ তা’য়ালাকে আমরা কী দিচ্ছি?
একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করা যাক মা-বাবা আমাদের জন্ম দিয়েছেন তারা আমাদের লালন পালন করেছেন। তারা আমাদের নিজেদের প্রাণের থেকেও বেশি ভালোবাসেন। কিন্তু এই ভালোবাসা আল্লাহ তায়ালার ১০০ টুকরো ভালোবাসার মধ্যে ১ টুকরো মাত্র। শুধুমাত্র এই ১ টুকরো ভালোবাসার জন্য পৃথিবীতে মায়া-মমতার কোনো কমতি নেই। মা তার ছেলেকে যে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসেন সেই ভালোবাসা এই ১ টুকরোরই অংশ। কিন্তু সন্তান যখন খারাপ ব্যবহার করে তখন মা অনেক কষ্ট পান। দুচোখ দিয়ে পানি পড়তে থাকে।
আমাদের আর বেশি সময় নেই। যা করার এখনই করতে হবে, এই মুহূর্তেই। কারণ আমার মৃত্যু এই মুহূর্তে চলে আসতে পারে। যদি আমার মৃত্যু চলে আসে তবে কোন দোয়া আর আল্লাহর কাছে কবুল হবে না। আমার আমলনামা বন্ধ হয়ে যাবে। তাই মহান আল্লাহ তা’য়ালার কাছে এখনই কেঁদে বলার সময় যেন তিনি আমাদের সকল গুনাহ মাফ করে দেন।
তিনি আমাদের মৃত্যুর পর কবরের আজাব যেন মাফ করে দেন। আসুন সময় থাকতে কাজ করি। সময় পার হয়ে গেলে আর আপনার-আমার দোয়া কোন কাজেই আসবে না। কিন্তু এখন আল্লাহ তা’য়ালার কাছে দু’হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ তা’য়ালা আমাদেরকে ফিরিয়ে দেবেন না। বরং তিনি আমাদেরকে মাফ করে দেবেন ইন শা আল্লাহ।
মৃত্যু আপনার-আমার সন্নিকটে। তাই আসুন মরীচিকার এই দুনিয়া ছেড়ে দিয়ে আমরা আল্লাহর পথে আসি। এ দুনিয়া বেশি দিনের নয়, কিন্তু আমরা দুনিয়ার লোভে পড়ে আখিরাতকে ভুলে যাই। দুনিয়া সুরক্ষিত নয়। আখিরাত পাওয়ার জন্য যে কাজ করবে সেই প্রকৃত লাভবান হবে। তাই আসুন আর দেরি না করে এখনই আল্লাহর কাছে মাফ চেয়ে নিয়ে পূর্ণরূপে তওবাহ করি। দিনে পাপ করলে রাতে যেন মাফ চেয়ে নিই এবং সেই পাপ আর কোনদিন না করার দৃঢ় শপথ নেই। আল্লাহ্ তা’য়ালা আমাদের সকল গুনাহ মাফ করে নতুন করে দুনিয়া নামক এই শস্য ক্ষেতে আখিরাতের বীজ বোনার সুযোগ করে দিন। আমিন।
سُبْحَانَكَ اَللهم وَبِحَمْدِكَ، أَشْهَدُ أَنْ لاَ إِلٰهَ إِلاَّ أَنتَ أسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيكَ
সমাপ্ত
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

