ভেবেছি কি একটি বার
ঝাউতলা, রাজশাহী বাসা থেকে বের হয়েছি জানি না আর ফিরব কিনা? গন্তব্য পৌঁছানোর জন্য বাসে, ট্রেনে, লঞ্চে কিংবা প্লেনে অথবা ছোট্ট তিন চাকার যানে বসে আছি, নিশ্চিত জানি না আমরা কি মাটিতে পা রাখতে পারব? কেউ হয়তোবা যাত্রা সুনিশ্চি

বিসমিল্লাহির রাহমানির রাহিম
ঝাউতলা, রাজশাহী
বাসা থেকে বের হয়েছি জানি না আর ফিরব কিনা? গন্তব্য পৌঁছানোর জন্য বাসে, ট্রেনে, লঞ্চে কিংবা প্লেনে অথবা ছোট্ট তিন চাকার যানে বসে আছি, নিশ্চিত জানি না আমরা কি মাটিতে পা রাখতে পারব? কেউ হয়তোবা যাত্রা সুনিশ্চিত করার লক্ষ্যে অগ্রিম টিকিট কেটে রেখেছি। আমরা কি নিশ্চিত সেই টিকিটে যাত্রা করতে পারবো? অনন্ত মহাকালের পথে অনিশ্চিত যাত্রা। কোথায় এই যাত্রা শেষ আমরা কেউ জানি না! মহান আল্লাহ রাব্বুল আ’লামীন এক সময় এই যাত্রা থামিয়ে দেবেন এবং যাত্রার মোড় ঘুরিয়ে দেবেন। এই বাঁকটির নাম মৃত্যু। “আল্লাহই তোমাদের জীবন দান করেছেন। তিনিই তোমাদের মৃত্যু ঘটাবেন। আবার তিনিই তোমাদের পুনরুত্থিত করবেন। তারপরও মানুষ অতি অকৃতজ্ঞ।”133সূরা আল-হজ্জ, ২২/৬৬
সূরা আল-হজ্জ, ২২/৬৬
একজন চেইনস্মোকার জানেনা শেষবার যে নিকোটিনের ধোঁয়া তার ফুসফুস গ্রহণ করছে তা আর বেরিয়ে আসবে কিনা? একজন প্রেমিক যখন তার প্রেমিকার হাতে হাত রেখে বলে, "তোমায় ছাড়া আমি একটি মুহূর্ত বাঁচব না, আমি আমার জীবনের সবটুকু দিয়ে তোমায় ভালোবাসি।" তখন সে নিজেও জানে না সে কত বড় গোনাহ করছে। নিশ্চয় সে শয়তানের ধোঁকায় নিপতিত।
হায়াৎ, মউত, রিজিক, নসিব, পৃথিবীর সমস্ত কিছুর মালিক মহান আল্লাহ তা'য়ালা এবং “কোনো কিছুই তার সদৃশ নয়।”134সূরা আশ-শুরা, ৪২/১১ আমরা সেই মহান হুকুম ছাড়াই আমাদের জীবনকে শয়তানের ধোঁকায় সপে দেই, হারামের অন্তরালে। যা কিছু সত্য এবং আল্লাহর দেওয়া দ্বীনের বিরুদ্ধে, হালাল এর বিপক্ষে তার বিপরীতে তওবা করে নেই। “ নিশ্চয় আল্লাহ তওবাকারীদের ভালোবাসে।”135সূরা আল-বাক্বারাহ, ২/২২২
সূরা আশ-শুরা, ৪২/১১
সূরা আল-বাক্বারাহ, ২/২২২
আল্লাহর কাছে চাই, কেঁদে কেঁদে আকুল নিবেদনে আঁখি ভাসিয়ে ক্ষমা চাই, নিশ্চয় তিনি দয়ালু ও ক্ষমাশীল। ক্ষমা করে দেবেন, হেদায়েত এর পথ দেখাবেন। বক্ষের গহিনে অন্তর পিঞ্জরে পূর্ণ ঈমানে রাঙিয়ে দেবেন। অতঃপর মায়ের কোলে শিশুকে যেমন স্নেহ মমতার গাঢ় বন্ধনে আকড়ে ধরে তার চেয়েও দৃঢ় বন্ধনে সালাতকে আঁকড়ে ধরি এবং সেই বন্ধন যেন এতটাই দৃঢ় হয় শেষ নিঃশ্বাস পর্যন্ত অটুট থাকে। “নিশ্চয় মুমিনগণ সফলকাম, যারা নিজেরদের সালাতে বিনয় প্রকাশ করে।”136সূরা মু’মিন, ৪০/১-২ যার বিনিময়ে আমাদের শেষটুকু সুন্দর হয়। যার আখেরে হাশরের ময়দানে বিচারকার্য সহজ হয় এবং আখিরাতে আমরা উত্তম প্রতিদান পাই। আমরা যেন শারীরিক, মানসিক সুস্হতার সহিত নিয়মিত সালাত আদায় করতে পারি। সুমহান আল্লাহ তা'য়ালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক আমিন।
সূরা মু’মিন, ৪০/১-২
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

