ঘটনাগুলো লক্ষ্য করুন
দেওয়ানহাট, চট্টগ্রাম (লেখকের কাছে যেকোনো মতামত জানাতেঃ mmcsakib123@gmail.com) ঘটনা ১ঃ ইন্টারভিউ টেবিলের স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন ৷ তারপর গম্ভীর গলায় বললেন, ‘আরেহ বাহ! তোমার সার্টিফিকেট তো মা শা আল্লাহ খুব ভালো! তোমাক

বিসমিল্লাহির রাহমানির রাহিম
দেওয়ানহাট, চট্টগ্রাম (লেখকের কাছে যেকোনো মতামত জানাতেঃ mmcsakib123@gmail.com)
ঘটনা ১ঃ ইন্টারভিউ টেবিলের স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন ৷ তারপর গম্ভীর গলায় বললেন, ‘আরেহ বাহ! তোমার সার্টিফিকেট তো মা শা আল্লাহ খুব ভালো! তোমাকে আর প্রশ্ন করতে চাইছি না, ধরে নাও তুমি চাকরিটা পেয়ে গেছো৷ কিন্তু সমস্যা হচ্ছে যে, বড় স্যারকে হাদিয়া স্বরূপ ৫ লাখ টাকা দিতে হবে৷ সপ্তাহ খানিকের মধ্যে টাকাটা জমা করে দাও, তারপর তোমার জয়েন...৷’ ছেলেটি ইন্টারভিউ রুম থেকে বেড়িয়ে বাড়িতে এসে তার বাবাকে জানালো, ৫ লাখ টাকা না হলে চাকরিটা হবে না! গ্রামের সহজ সরল বাবা নিজের ছেলের চাকরির জন্য ভিটা বাড়ি বিক্রি করে ৫ লাখ টাকা যোগাড় করলেন৷ তারপর বড় স্যারকে হাদিয়া স্বরূপ ৫ লাখ টাকা দিয়ে ছেলেটি চাকরিটা পেয়ে গেল৷
ঘটনা ২ঃ আজ সোমবার বড় স্যারের ছেলের জন্মদিন৷ বড় স্যারের বাড়িতে আজ বিশাল পার্টির আয়োজন করা হয়েছে৷ বড় স্যার বাড়িতে ঢুকেই তার ছেলের নাম ধরে ডাকতে শুরু করলেন৷ ছেলে কাছে আসতেই বড় স্যার ‘হ্যাপি বার্থডে মাই সান’ বলতে বলতে ছেলের হাতে ৫ লাখ টাকার বাইকের চাবি তুলে দিলো৷ বাইক পেয়ে ছেলেটি খুশিতে তার বাবাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে বললো, ‘আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা’৷
ঘটনা ৩ঃ বড় স্যারের ছেলে আজ বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছে ৮০ স্পিডে৷ রাজপথে ছুটে চলছে বাইক৷ হঠাৎ ট্রাকের সাথে ধাক্কা! সবকিছু যেন থেমে গেল৷ বড় স্যারের ছেলেকে হাসপাতালে ভর্তি করানো হলো হাসপাতালের বড় ডাক্তার সাহেব জানালেন, ‘আপনার ছেলের অবস্থা ভালে নয়, খুব ক্রিটিকাল৷ অপারেশন করাতে হবে৷ কাউন্টারে ১০ লাখ টাকা জমা করে দিন’৷ বড় স্যার কোনো উপায় না দেখে মেয়ের বিয়ের জন্য ব্যাংকে জমিয়ে রাখা টাকাটা কাউন্টারে জমা করে দিলেন’৷
ঘটনা ৪ঃ বড় ডাক্তার সাহেব আজ খুব খুশি। কারণ, ৫-৭ লাখ টাকার অপারেশনের জন্য ১০ লাখ টাকা নিয়েছেন৷পুরোটাই লাভ৷বড় ডাক্তার সাহেব খুশিতে তার মেয়ের জন্য স্বর্ণের নেকলেস কিনে বাসায় ফিরলেন। বড় ডাক্তার সাহেব বাসায় ঢুকেই তার কলেজ পড়ুয়া মেয়েকে ‘মা মণি, মা মণি’ বলে ডাকতে শুরু করলেন৷বড় ডাক্তার সাহেবের বউ কাঁদতে কাঁদতে বললেন যে, তাদের মেয়ে এখনও বাসায় ফেরেনি ৷ বড় ডাক্তার সাহেব তার মেয়েকে অনেক খোঁজাখুঁজি করলেন৷ কোথাও কোনো খোঁজ না পেয়ে বড় ডাক্তার সাহেব যখন দিশেহারা হয়ে পড়লেন, ঠিক তখনই অপরিচিত এক নাম্বার
থেকে ফোন এলো৷ ফোনের ঐ প্রান্ত থেকে জানালো, 'আপনার মেয়ে আমাদের কাছে, মেয়েকে ফেরত পেতে হলে মুক্তিপন হিসেবে ২০ লক্ষ টাকা দিতে হবে।'
কথাটা শুনে বড় ডাক্তার সাহেবের বউ স্ট্রোক করলেন।
ঘটনা ৫ঃ …… আর বললাম না।
তবে এটুকু বুঝে নিন যে, আপনি অতীতে যা করেছেন, আপনি বর্তমানে যা করছেন, ভবিষ্যৎ তার চেয়েও ভয়ংকর হয়ে আপনার কাছে ফিরে আসতে পারে৷ তাই কারো প্রতি যুলম করার আগে একটু ভেবে দেখুন৷ আর কিয়ামতের ভয়াবহতা? সেটা নিয়ে একবারও ভাববেন না?
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

