মহাকালের সীমান্তে
শুক্রাবাদ, ধানমণ্ডি, ঢাকা এইতো সুযোগ বদলানোর, বদলাতে হবে আজ-ই। থমকে যাবে হঠাৎ সময়, চমকে যাবে তুমি। ফিরবে যখন চেনা পাল্কি, তোমার ওই দুয়ারে, সময় সুযোগ হবে নাকি.. গুছিয়ে নেবে সব-ই..? এইতো সুযোগ বদলানোর, বদলাতে হবে আজ-ই। হঠা

বিসমিল্লাহির রাহমানির রাহিম
শুক্রাবাদ, ধানমণ্ডি, ঢাকা
এইতো সুযোগ বদলানোর,
বদলাতে হবে আজ-ই।
থমকে যাবে হঠাৎ সময়,
চমকে যাবে তুমি।
ফিরবে যখন চেনা পাল্কি,
তোমার ওই দুয়ারে,
সময় সুযোগ হবে নাকি..
গুছিয়ে নেবে সব-ই..?
এইতো সুযোগ বদলানোর,
বদলাতে হবে আজ-ই।
হঠাৎ করেই ডাক পড়বে,
ফিরতে হবেই যে বাড়ি।
আলো নেই, বাতাস নেই,
অন্ধকারের সারি,
প্রতিবেশীর বড্ড অভাব,
একলা ভীষণ তুমি।
এইতো সুযোগ বদলানোর,
বদলালে না তুমি।
শূন্য হাতে, শূন্য বুকে
ফিরবে সেদিন তুমি।
আজ, কাল, পরশু বলে
যেদিন গুলো তুমি হারালে,
আক্ষেপ আর ক্লান্তি মিশে
তলিয়ে যাবে তুমি।
মহাকাল এসে দাঁড়াবে শিওরে,
চৌকাঠে রাখা পাল্কি
সুযোগ এসে ফিরে গেল,
ফিরবে এবার একা তুমি।
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

