আর 'পাঁচ' মিনিট
কলাবাগান, রাজশাহী “রাফি, ওঠ! এখনো ২০ মিনিট আছে সূর্য ওঠার, বাসায় অন্তত ফজরটা পড়ে নে।” “উঠছি মা, আর পাঁচ মিনিট।" এভাবেই দিন কাটতে থাকে রাফির। পাঁচ মিনিট এর অজুহাত অবশেষে আগামীকাল পর্যন্ত গিয়ে ঠেকে, আগামীকাল হয়ে যায় পরশু,

বিসমিল্লাহির রাহমানির রাহিম
কলাবাগান, রাজশাহী
“রাফি, ওঠ! এখনো ২০ মিনিট আছে সূর্য ওঠার, বাসায় অন্তত ফজরটা পড়ে নে।”
“উঠছি মা, আর পাঁচ মিনিট।"
এভাবেই দিন কাটতে থাকে রাফির। পাঁচ মিনিট এর অজুহাত অবশেষে আগামীকাল পর্যন্ত গিয়ে ঠেকে, আগামীকাল হয়ে যায় পরশু, এভাবে আজ ১৮ বছর পর সে মসজিদের প্রাঙ্গনে, সামনে অনেক মানুষের ভিড়। ইমাম রাফির ঠিক সামনে, সবাই সালাতে কেবল রাফি বাদে। সে এখনো শুয়ে আছে, আর পাঁচ মিনিট সে চায়না, আগামীকালের বায়নাও করছে না। ইমামের কণ্ঠে শোনা যাচ্ছে, "আল্লাহুম্মাগফিরলি হাইয়্যিনা ওয়া মাইয়্যিতিনা...... "।
এখনো ফজরের সময় তার মা বিছানাটার দিকে চেয়ে থাকে, ডাকার কেউ নেই। তবুও অপলক দৃষ্টিতে চেয়ে থাকে। এভাবেই আমাদেরও মৃত্যু চলে আসবে না বলেই, আমাদের আগামীকাল এসেছে তো?
وَمَن يَقْنَطُ مِن رَّحْمَةِ رَبِّهِۦٓ إِلَّا ٱلضَّآلُّونَ
যারা পথভ্রষ্ট তারা ছাড়া আর কে তার রবের অনুগ্রহ থেকে হতাশ হয়? (সূরা হিজর, ১৫/৫৬)
জীবন থেকে নেওয়া
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

