ওগো দেশ
রিয়াদ, সৌদি আরব ওগো দেশ, তোমার এ কেমন রীতিনীতি? নাস্তিকরা সব মুক্তমুখে ব্যক্ত করে কথা, তাদের রুখে দিতে নেই তোমার কোন পথ উল্টো তুমি মুসলিমের করছো হয়রানি এ কেমন আজব প্রথা? ওগো দেশ, এ কেমন তোমার আইন? যেখানে রাসূল ﷺ এর অবমান

বিসমিল্লাহির রাহমানির রাহিম
রিয়াদ, সৌদি আরব
ওগো দেশ, তোমার এ কেমন রীতিনীতি?
নাস্তিকরা সব মুক্তমুখে ব্যক্ত করে কথা,
তাদের রুখে দিতে নেই তোমার কোন পথ
উল্টো তুমি মুসলিমের করছো হয়রানি
এ কেমন আজব প্রথা?
ওগো দেশ, এ কেমন তোমার আইন?
যেখানে রাসূল ﷺ এর অবমাননাকারীর হয়না শাসন,
তবে আবেগী মুসলিম তাদের রুখে দিতে গেলেই
তাহার বিরুদ্ধে দাঁড় করানো হয় ফাঁসির আসন।
এটাই কি হলো সুবিচার? [একপক্ষীয় বিচারসহ সকল ধরনের অবিচার কখনোই কাম্য নয় – সম্পাদনা পরিষদ]
ওগো দেশ, তোমার এ কেমন নিয়মকানুন?
কাহার ইশারায় চলছে এই ষড়যন্ত্র,
তাহলে কি আজ আমাদেরই এক হয়ে
ভেঙে দিতে হবে গণতন্ত্র?
ওগো দেশ, তুমি কি মুসলিম?
যদিও কাজে কর্মে সবাই বুঝে গেছে তুমি কী,
তবে এখনো সময় আছে ফেরা যেতে পারে পথে
তাহলে হতে পারো তুমিই জয়ী।
ওগো দেশ, তুমি কি ঈমান বোঝো?
যদি বোঝো তাহলে কেন আসেনা আওয়াজ কাদিয়ানীরা অমুসলিম,
তবে কি আমরা ধরে নিব তুমিও
ওদেরই দলে রয়েছো শামিল?
ওগো দেশ, তোমার আদৌ কি আছে মনে?
জীবন মানেই মৃত্যুর অপেক্ষা; প্রহর গণনায় রয়েছে রক্ষী,
ক্ষমতা নয় আজীবন মেয়াদি
তাই শক্তির অপব্যবহার না হয় যেন
খেয়াল রাখা চাই খুলে দুই অক্ষি।
ওগো দেশ, তোমাকে আজ জেগে উঠতে হবে,
টেনে ধরতে হবে নাস্তিকতার জের,
প্রয়োজনে দিয়ে দাও ঘোষণা,
রাজ পথে হয়ে বের।
ওগো দেশ, এখন নাস্তিকদের থেকে
বাঁচাও আল্লাহ ও রাসূল ﷺ এর মান,
তোমাকেই তো এগোতে হবে
দরকার হলে পাষণ্ডদের রুখতে জিব্বায় দাও টান।
ওগো দেশ, করো না কেন আইন কানুন?
নাস্তিক বিরুদ্ধ যথাযথ শাস্তির,
লড়ে যাও তুমি, যাও এগিয়ে,
নেই যে আজ বিন্দু পরিমাণ নিশ্বাস স্বস্তির।
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

