শতাব্দীর নিকৃষ্টতম ফিতনা ও তরুণ প্রজন্ম
ইনি একজন ছদ্মবেশী লেখক [এক] মাদকাসক্তি, হারাম প্রেমের সম্পর্ক, পর্ণ আসক্তি এমনকি নাস্তিকতাও নয় বর্তমান যুব সমাজের দিকে ধেয়ে আসছে শতাব্দীর নিকৃষ্টতম এক ফিতনা72সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ যখন তখন, যাকে তাকে নিজ ইচ্ছা অনুযায়ী মডা

বিসমিল্লাহির রাহমানির রাহিম
ইনি একজন ছদ্মবেশী লেখক
[এক]
মাদকাসক্তি, হারাম প্রেমের সম্পর্ক, পর্ণ আসক্তি এমনকি নাস্তিকতাও নয় বর্তমান যুব সমাজের দিকে ধেয়ে আসছে শতাব্দীর নিকৃষ্টতম এক ফিতনা72সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ যখন তখন, যাকে তাকে নিজ ইচ্ছা অনুযায়ী মডারেট ট্যাগ দিবেন না। প্রয়োজনে তার অবস্থান সম্পর্কে বিস্তর পড়াশোনা করুন, তথ্যপ্রমাণ যাচাই বাছাই করুন। যদি এই যোগ্যতা না থাকে তবে চুপ থাকুন, নিরাপদ থাকুন। এরপরও কাউকে ট্যাগ দিতে যাবেন না। কোন প্রকার ট্যাগাট্যাগির দায়ভার আমার না। আমি শুধু বর্তমানে চলমান ইসলামকে আধুনিকীকরণ ও ইসলামিস্টদের মধ্যে নারীবাদের উত্থান নিয়ে চিন্তিত। সেই জায়গা থেকেই এই কথাগুলো লিখবো। আপনারা কেউ চাইলে অনায়াসে এড়িয়ে যেতে পারেন। সোশ্যাল মিডিয়ার এই যুগে কাউকে বিশ্বাস করতে হলে কম করে হলেও দশবার ভাবুন, আর আমাকে বিশ্বাস করতে হলে ১০০ বার ভাবুন। জাযাকাল্লাহু খাইরান।। এই ফিতনাকে বলা যেতে পারে বর্তমান সমাজে প্রচলিত নৈতিকতার অবক্ষয়, মাদকাসক্তি, হারাম সম্পর্ক, পর্ণ আসক্তি, পর্দা বিমুখতা, পিতামাতার অবাধ্যতা, প্রকাশ্য কুফরি এবং ধর্ষণসহ সকল প্রকার পাপাচারের জননী। এমতাবস্থায় একটুখানি অপরিণামদর্শিতার ফলে গুণতে হতে পারে চরম মাশুল। বলছি সেই ফিতনার কথা যে ফিতনায় জড়িয়ে থাকা মানুষগুলো নিজেরাই বুঝতে পারে না যে তারা ভয়ানক পাপাচারে লিপ্ত। এই ফিতনা গুটি গুটি পায়ে বিস্তার লাভ করে গ্রাস করে ফেলবে সম্পূর্ণ উম্মাহকে। কথায় যাকে বলে ‘সুঁই হয়ে ঢুকে ফাল হয়ে বের হওয়া’।
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ যখন তখন, যাকে তাকে নিজ ইচ্ছা অনুযায়ী মডারেট ট্যাগ দিবেন না। প্রয়োজনে তার অবস্থান সম্পর্কে বিস্তর পড়াশোনা করুন, তথ্যপ্রমাণ যাচাই বাছাই করুন। যদি এই যোগ্যতা না থাকে তবে চুপ থাকুন, নিরাপদ থাকুন। এরপরও কাউকে ট্যাগ দিতে যাবেন না। কোন প্রকার ট্যাগাট্যাগির দায়ভার আমার না। আমি শুধু বর্তমানে চলমান ইসলামকে আধুনিকীকরণ ও ইসলামিস্টদের মধ্যে নারীবাদের উত্থান নিয়ে চিন্তিত। সেই জায়গা থেকেই এই কথাগুলো লিখবো। আপনারা কেউ চাইলে অনায়াসে এড়িয়ে যেতে পারেন। সোশ্যাল মিডিয়ার এই যুগে কাউকে বিশ্বাস করতে হলে কম করে হলেও দশবার ভাবুন, আর আমাকে বিশ্বাস করতে হলে ১০০ বার ভাবুন। জাযাকাল্লাহু খাইরান।
এই ফিতনাকে আরও সূক্ষ্ম ভাবে সংজ্ঞায়িত করতে তুলনা করা যেতে পারে ধীর গতির বিষক্রিয়ার সাথে। যে বিষের বীজ কোন সমাজে একবার বপন করতে পারলে এর ফলন পাওয়া যাবে বহুকাল। ফলন পেতে কিছুটা সময় লাগলেও একটি মাত্র বীজ থেকে পাওয়া যাবে হরেক রকমের ফসল অর্থাৎ একটি মাত্র পাপের দ্বারা হরেক রকমের পাপকে বৈধতা দেয়া যাবে। এজন্যই বলেছিলাম, এই ফিতনা হচ্ছে শতাব্দীর নিকৃষ্টতম ফিতনা এবং বর্তমান সময়ে প্রচলিত সকল পাপের জননী।
উপর্যুক্ত ফিতনার উৎকৃষ্ট উদাহরণ হতে পারে ধূমপান। যদিও ধূমপান এই ফিতনার পরিণতির বিশালতার বিচারে তার ধারে কাছেও নেই। তবে দীর্ঘসূত্রিতার বৈশিষ্ট্যের ভিত্তিতে এই দুটোকে একই দলভুক্ত করা যেতে পারে। দুটো ফিতনারই পরিণাম দৃষ্টিগোচর হতে যথেষ্ট সময়ের প্রয়োজন হয়। আর ধূমপানকে বলা যায় নেশার জগতে পদার্পণের প্রবেশ পথ। যে পথের শুরু আছে কিন্তু শেষ কোথায় সে পথের পথিক নিজেও জানে না। ধোঁয়ার সাথে তৈরি হওয়া প্রণয়ের করুণ উপাখ্যান লিখে ক্যান্সার নামক মরণ ব্যাধি। এই পথের পথিক এমন এক ধোঁয়াটে এবং অন্ধকার জগতে হারিয়ে যায় যেখান থেকে ফিরে আসা মরুভূমিতে পানির সন্ধান পাওয়ার সমতুল্য।
এই ধোঁয়াটে জগতে পদার্পণের শুরুটা নিকোটিনের তিক্ত স্বাদের সাথে হলেও এই পথচলা শুধুমাত্র নিকোটিনেই সীমাবদ্ধ থাকে না। এই পথচলায় নতুনত্বের মিশেলে যুক্ত হয় অভিনব সব ভিন্ন ভিন্ন উপকরণ। নিত্য নতুন উপকরণের সমাহার তাকে নিয়ে যায় ধ্বংসলীলার চূড়ান্ত পর্যায়ে। এই পথের নব্য কোন পথিক চোখের পলকে নেশার রঙ্গিন জগতে আসক্ত হয়ে যায় না। দীর্ঘদিন ধরে এই বন্ধুর পথে চলমান যাত্রার ফলে মানুষ এই ধ্বংসলীলার অংশ হয়ে উঠে। এই ধ্বংসের পথে চলতে চলতে এই পথকেই সুন্দর স্বাভাবিক মনে করতে শুরু করে। ধীরে ধীরে এই ধ্বংসের পথকেই নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নেয়। দীর্ঘসূত্রিতার কারণে একজন মাদকাসক্ত ব্যক্তি নিজের মানসিক অসুস্থতাকে মেনে নিতে পারে না উপরন্তু সে নিজেকে মনে করে সুস্থ এবং স্বাভাবিক একজন মানুষ। একজন আসক্ত ব্যক্তি কখনো বুঝতে পারে না সে আসক্ত, হোক সেটা মাদক, সিনেমা কিংবা অন্য যেকোনো কিছু। এমন মাদকাসক্ত ব্যক্তি দীর্ঘদিনের মানসিক অসুস্থতার সর্বশেষ পরিণতি হিসেবে নিজের নাম এপিটাফে লেখিয়েই চিরশান্ত হয়, এর আগে নয়।
একজন মাদকাসক্ত ব্যক্তি যেমন দীর্ঘদিনের অসুস্থতার দরুন মেনে নিতে পারে না সে অসুস্থ ঠিক একই কথা প্রযোজ্য শতাব্দীর এই নিকৃষ্টতম ফিতনার ক্ষেত্রেও। নিজেদের অসুস্থতা মেনে নেয়া তো অনেক দূরের কথা, বেশিরভাগ ক্ষেত্রে এই সকল মানুষ উপলব্ধিই করতে পারে না তার দ্বারা মুসলিম উম্মাহর এত বিশাল ক্ষতিসাধন হয়ে চলেছে। পূর্বে বলেছিলাম আধুনিক যুগের সকল পাপের জননী হচ্ছে আজকের এই ভয়ানক ফিতনা, কিন্তু পরিতাপের বিষয় মাদকাসক্তের ন্যায় এই ভয়াল বিষবৃক্ষের সম্পর্কেও সর্বসাধারণ ওয়াকিবহাল নয়।
মুসলিম উম্মাহর জন্য এই শতাব্দীর নিকৃষ্টতম ও ভয়ানক ফিতনা হচ্ছে আধুনিকতার নামে উদারনৈতিকতাবাদ বা লিবারেলিজম। এটা এমন এক ধীর গতির বিষ যা সম্পূর্ণ উম্মাহকে ধ্বংস করে দেয়ার জন্য একাই যথেষ্ট। ইতিমধ্যেই উদারনৈতিকতার ভয়াল পরিণতি আমাদের সকলের দৃষ্টিগোচর হতে শুরু করেছে। বর্তমান যুব সমাজের বিশাল একটি অংশের চিন্তা ভাবনা আজ উদারনৈতিক। আমাদের যুবসমাজের মধ্যে তৈরি হয়েছে ইসলামের মৌলিক অবিচ্ছেদ্য বিষয়গুলোতে ছাড় দেয়ার মানসিকতা। আজকের প্রজন্ম উদারনৈতিকতায় এতটাই আসক্ত হয়ে গিয়েছে যে তারা আল্লাহ্ প্রদত্ত দ্বীনকে, জীবন বিধানকে বিকিয়ে দিতেও দ্বিধা করছে না। ফলাফল স্বরূপ অদূর ভবিষ্যতে যে ধ্বংসলীলার ভয়াল থাবা আমাদের দিকে ধেয়ে আসছে তা একজন দূরদৃষ্টিসম্পন্ন মানুষের কাছে দিনের আলোর মত পরিষ্কার।
[দুই]
বেশ কয়েক বছর পূর্বেই আমেরিকার RAND Corporation গবেষণা নথি প্রকাশ করেছে কীভাবে মাছের তৈল দিয়ে মাছ ভাঁজা যায় অর্থাৎ মুসলমানদের দিয়েই সম্পূর্ণ উম্মাহর উপর কীভাবে ধ্বংসযজ্ঞ চালানো যায়। কীভাবে সম্পূর্ণ মুসলিম জাতিকে দাসত্বের শেকলে বন্দী করে রাখা যায়। প্রয়োজনে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সকল পক্ষকে সমূলে বিনাশ করে দিতেও তারা দ্বিতীয়বার ভাববে না। ব্যাপারটা অনেকটা এরকম ‘সাপও মরবে, লাঠিও ভাঙবে না’। তারা নীরব ঘাতকের ন্যায় পেছন থেকে উম্মাহকে নামধারী মুসলিমদের দ্বারাই ধ্বংস করে যাবে কিন্তু কেউ সেটা বুঝতেই পারবে না, আর বুঝতেই যখন পারবে না তবে কিসের প্রতিরক্ষা, প্রতিবন্ধকতা কিংবা জবাবদিহিতা। আর এই কথিত জবাবদিহিতাই বা করবে কার কাছে? নিজেরাই নিজেদের কাছে? বিষয়টি যেমনি হাস্যকর তেমনি অবাস্তব।
এই আধুনিক যুগে প্রকাশ্য সামরিক যুদ্ধ প্রায় গত হয়েছে। একটি জাতিকে ধ্বংস করার জন্য আজ আর তাদের উপর ভারী কামান, গোলাবারুদ, বিমান হামলার প্রয়োজন পড়ে না। একটি জাতির সভ্যতা, কৃষ্টি-কালচার ধ্বংস করে কিংবা আকাশ সংস্কৃতির দিকে প্রবাহিত করে দেয়া হলে সেই জাতি এমনিতেই ধ্বংস হয়ে যাবে। আর যদি ছলে বলে কৌশলে একটি জাতির মধ্যে অশ্লীলতার বীজ রোপণ করে দেয়া যায় তাহলে তো কথাই নেই, সেই জাতির ধ্বংস অনিবার্য। আমরা ‘হাতে না মেরে ভাতে মারা’ - এর যে প্রবাদ শুনেছি, আর এটাই হচ্ছে তার উৎকৃষ্ট উদাহরণ। এই সূক্ষ্ম কর্ম সম্পাদনে আজ তারা অনেকাংশেই সফল। আমরা যেমন আমাদের সভ্যতা, ঐতিহ্য, কৃষ্টি-কালচার ও গৌরবময় ইতিহাস ভুলে গিয়েছি ঠিক একই ভাবে আমাদের প্রজন্মের ঘাড়ে বসেই ঘাড় মটকাচ্ছে অশ্লীলতা। আজ বিয়ের বয়স আইন করে এমন পর্যায়ে স্থির করে রাখা হয়েছে যা পরোক্ষ ভাবে অশ্লীলতাকে উস্কানি দেয়।
অথচ এই সকল অতি গুরুত্বপূর্ণ বিষয়কেও আমরা শিথিল ভাবে দেখতে শুরু করেছি। যা হচ্ছে তা হতে দিচ্ছি কিন্তু কী হচ্ছে, কেন হচ্ছে সর্বশেষ এর প্রভাব ও পরিণতি সম্পর্কে আমরা ভাবতে ভুলে গিয়েছি। আমাদেরকে সেটা ভুলিয়ে দেয়া হয়েছে। এই বৃহৎ কর্মকে আঞ্জাম দিতে পশ্চিমের দোসররা ব্যবহার করছে আমাদেরই মধ্য থেকেই বিপথগামী এক তরুণ প্রজন্মকে। এদের কেউ কেউ আমাদের সমাজের কথিত সেলিব্রেটি। আবার কেউ কেউ ইসলামের মুখোশ ধারণ করে মুসলিমদেরই ক্ষতি করছে। যাকে বলে ‘যে পাত্র খায় সেই পাত্রই ফুটো করা’। এদের প্রত্যেকেই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে মুসলিমদের ব্যাপক ক্ষতিসাধন করছে। এরাই হচ্ছে আধুনিক যুগের ‘ঘরের শত্রু বিভীষণ’। বিভীষণ যেমন নিজ জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেও ইতিহাসে হিরো হয়ে আছে তেমনিভাবে এ যুগের বিভীষণরাও প্রতিনিয়ত সমাদৃত। মানুষের চোখে আজ তারা হিরো, হাজার-হাজার, লক্ষ-লক্ষ তাদের অনুসারী। পাশ্চাত্যের গবেষণার নথিপত্রে এ যুগের বিভীষণদের নামকরণ করা হয়েছে মডারেট মুসলিম।73Research of RAND Corporation on Moderate Muslim আর যে ছাঁচে ফেলে মডারেট মুসলিমের সত্যতা যাচাই করা হয় সেটা হচ্ছে মডারেট ইসলাম।
Research of RAND Corporation on Moderate Muslim
মডারেট ইসলাম আদতে কী? কে বা কারা মডারেট মুসলিম? কী কী বৈশিষ্ট্যের ভিত্তিতে মডারেট মুসলিমদের সনাক্ত করা যায়? পাশ্চাত্যের লিবারেলিজম বা উদারনৈতিকতাবাদ সমর্থনে উম্মাহর সর্বশেষ পরিণতি কী হতে পারে? এক্ষেত্রে সামান্যতম অপরিণামদর্শিতার মাশুল কী পরিমাণ দিতে হতে পারে ইত্যাদি অতীব গুরুত্বপূর্ণ সব প্রশ্ন নিয়েই আজকের বিস্তারিত আলোচনা। ধীরে ধীরে সকল প্রশ্নের উত্তর আজকের আলোচনায় উঠে আসবে ইনশাআল্লাহ্। পুনরায় বলে রাখা ভালো এযাবতকালে উম্মাহ যত সমস্যার সম্মুখীন হয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়াবহ হচ্ছে, উদারনৈতিকতার নামে মডারেট ইসলামের প্রচার এবং প্রসার। দীর্ঘমেয়াদে যার পরিণতি আমাদের অস্তিত্ব সংকটেও ফেলতে পারে।
পাশ্চাত্যের প্রতিনিধিদের প্ররোচনায় তরুণ প্রজন্মের বিশাল একটি অংশ আজ বিপথগামী। হালের বিভীষণের ষড়যন্ত্রে আজ তারা যেন এক ঘোরের মধ্যে বসবাস করছে। তারা সত্য-মিথ্যা, উচিত-অনুচিত এবং যৌক্তিক-অযৌক্তিক ইত্যাদি বিষয়ের মধ্যে পার্থক্য পর্যন্ত করতে পারছে না। যুবসমাজের সুবিশাল একটি অংশ পাশ্চাত্যের ভাবধারা একটু একটু করে নিজেদের মধ্যে ধারণ করছে, আর নিজেরা ধারণ করতে না পারলে ঠুসে ঠুসে মজ্জাগত করে দেবার জন্যে তো আছে এ যুগের বিভীষণ। এই উদারনৈতিক মতবাদকে কেউ স্বেচ্ছায় মেনে নিচ্ছে তো কেউ আদি অন্ত না বুঝেই গোগ্রাসে গিলছে। আজকের প্রজন্ম যেমন আন্তরিকতার সাথে পাশ্চাত্যকে অনুসরণ করে এবং যে সকল ধ্যান ধারণা নিজেদের মধ্যে লালন করে ঠিক তেমনি ভাবে যদি ইসলামকে অনুসরণ করত, ইসলামের বিধি-নিষেধকে মেনে চলত তবে এই ক্ষণস্থায়ী দুনিয়াটাই এক টুকরো জান্নাতে পরিণত হত। কিন্তু আফসোস লিওনেল মেসিকে অনুসরণ করার মানুষের কোন অভাব নেই কিন্তু মুহাম্মাদ ﷺ ও তাঁর আদর্শকে অনুসরণ করার মানুষের আজ বড্ড বেশি অভাব। এটা কোন প্রকার তুলনা নয় আক্ষেপ! হ্যাঁ চরম আক্ষেপ!!!
পাশ্চাত্যের প্রতিনিধিরা আজ আধুনিকতার নামে ইসলাম বহির্ভূত এবং ইসলামের মৌলিক বিষয়ের সাথে সাংঘর্ষিক কর্মকাণ্ডকে উসকে দিচ্ছে, পরিতাপের বিষয় আমরা এমন হীন কর্মকাণ্ডকে পর্যন্ত গোগ্রাসে গিলে চলেছি। আজ আমাদের অবস্থা ঠিক যেন একটি নীল তিমির মতো। আসলে নীল তিমিও না, এর থেকেও নিচের পর্যায়ের প্রাণীতে পরিণত হয়েছি আমরা। নীল তিমি অন্তত মুখের মধ্যে যা আসে অর্থাৎ খাদ্য-অখাদ্য সবই ভক্ষণ করে কিন্তু আমরা অনবরত শুধুমাত্র অখাদ্যই পেটে চালান দিয়ে যাচ্ছি। পশ্চিমাদের অনুসরণে আমরা এতটাই মগ্ন হয়ে গিয়েছি যে প্রকাশ্য কুফরও আমাদের দৃষ্টিসীমার অন্তরালেই রয়ে যাচ্ছে। আজ আমাদের অনেকেই ভিন্নমতাদর্শীদের প্রতি সম্মান প্রদর্শনের নামে প্রকাশ্য কুফরকে বৈধতা দেয়ার সুন্দর বুলি ছড়ায়। যেমনঃ LGBT অধিকার, নাস্তিক, শিয়া, কাদিয়ানী ইত্যাদি।
সমস্যা যেহেতু বহুমুখী সেহেতু এযাবতকালে তরুণ প্রজন্মের অনুধাবন করা অনেক অসঙ্গতিই প্রবন্ধে আলোচিত হবে। তরুণ প্রজন্মের মধ্যে এমন অনেক সমস্যা আছে যা কেবলমাত্র উদারনৈতিক চিন্তা ভাবনার ফসল। এসকল বিষয়ও এখানে আলোচনার ফলে লেখার কলেবরও অনেক বড় হয়ে যাওয়ার আশংকা করছি, তবে এতে কোন প্রকার অনুশোচনা বা আক্ষেপ নেই। পাঠক এই যুগের অভিনব ফিতনা সম্পর্কে স্পষ্ট ধারণা পেলে ও সতর্ক থাকতে পারলেই অধমের সার্থকতা। মহান আল্লাহ্ তায়া'লা তৌফিক দাতা। আর যেহেতু সমস্যা বাতলে দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না সেহেতু অত্যাধুনিক এই সমস্যা থেকে পরিত্রাণের উপায়ও বাতলে দেয়ার চেষ্টা করব বাকিটা মহান রবের ইচ্ছা।
[তিন]
আমাদের তরুণ প্রজন্মের অনেকেই গণতন্ত্রের গুণকীর্তন চর্চায় এতটাই মগ্ন যে তারা ভুলেই গিয়েছে গণতন্ত্রের মৌলিক বিষয়গুলো ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক। এই সাংঘর্ষিক বিষয়গুলো সঠিক বলে মেনে নেয়া এবং বিশ্বাস করা ক্ষেত্র বিশেষে শিরকের মত জঘন্য অপরাধের জন্ম দেয়। যেমন এই গণতন্ত্রের সংবিধানে বলা আছে, ‘সকল ক্ষমতার উৎস জনগণ’, যা প্রকাশ্য শিরক।74বাংলাদেশের সংবিধান, অনুচ্ছেদঃ ৭(১) একজন মুমিন মাত্রই বিশ্বাস করে সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ্ সুবাহানাহু তাআলা। এই মানবসৃষ্ট গণতান্ত্রিক সংবিধানে আরও বলা হয়েছে ধর্মীয় নিরপেক্ষতার কথা, ধর্ম চর্চার ক্ষেত্রে স্বাধীনতার কথা।75বাংলাদেশের সংবিধান, অনুচ্ছেদঃ ৮(১) এবং ১২ ধর্ম চর্চার ক্ষেত্রে স্বাধীনতা এক জিনিস অন্য দিকে ধর্মীয় নিরপেক্ষতা, সকল ধর্ম সমান ভিন্ন জিনিস। এই বিষয়ে বিস্তর আলোচনা পরবর্তীতে আসবে ইন শা আল্লাহ্। এছাড়াও ধর্ম চর্চার স্বাধীনতার নামে নাস্তিকতার চর্চাকে উদ্বুদ্ধ করা হয়। অথচ নাস্তিকতা কোন ধর্ম নয়। এর মাধ্যমে মুরতাদকে সরাসরি উৎসাহিত করে। যার ফলে নাস্তিকতার প্রসার আজকাল ডালভাতে পরিণত হয়েছে। এই সকল নামধারী নাস্তিকরা মুক্তচিন্তার নামে ধর্মীয় বিষয়ে উঁচু নাক গলাতে চলে আসে। যখন খুশি তখন ধর্ম নিয়ে কটূক্তি করা এবং নবী ﷺ - এর নামে কুৎসা রটাতে শুরু করে। নাস্তিক হলেই কেন ধর্মীয় বিষয়ে বাড়াবাড়ি পর্যায়ের কটূক্তি করতে হবে। যেন এটাই তাদের ধর্মের!
বাংলাদেশের সংবিধান, অনুচ্ছেদঃ ৭(১)
বাংলাদেশের সংবিধান, অনুচ্ছেদঃ ৮(১) এবং ১২
বর্তমানে আল্লাহ্ সুবাহানাহু তা'য়ালার শরিয়াহ ভিত্তিক আইনকে অস্বীকার করে মানবসৃষ্ট আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করা হয় যা স্পষ্ট তাগুতের উদাহরণ। শুধু তাই নয়, এই প্রজন্মের অনেকেই আল্লাহর আইনকে বাড়াবাড়ি কিংবা অমানবিক মনে করে। যেমন তারা হুদুদ তথা ইসলামি আইন এবং এর দণ্ডবিধানকে সেকেলে মনে করে। অনেকেই বলে চুরির শাস্তিস্বরূপ হাত কেটে ফেলা নির্দয়তা এবং তা সমর্থনযোগ্য নয়। সুবাহানআল্লাহ্। এরকম আরও অনেক ক্ষেত্রেই তারা ঈমান ধ্বংস করে ফেলার মতো বাড়াবাড়ি পর্যায়ের মন্তব্য করে বসে। অথচ ইসলামি বিচার প্রক্রিয়ার নিয়ম নীতি সম্পর্কে এদের কোন ধারণাই নেই। একটি ইসলামিক রাষ্ট্রে একজন ব্যক্তি খেতে না পেয়ে চুরি করলে সে দেশের শাসক পর্যন্ত দায়বদ্ধ থাকে এর থেকে ইনসাফপূর্ণ জীবন ব্যবস্থা আর কি হতে পারে? হ্যাঁ তারা ব্রিটিশ আইন ব্যবস্থা সম্পর্কে জানে। যেখানে বাদী বিবাদী বছরের পর বছর ধরে আইনি প্রক্রিয়া পরিচালনা করেও ন্যায় বিচার পায় না। ন্যায় বিচার পেতে হলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে হয় তবুও ন্যায় বিচার প্রাপ্তির কোন নিশ্চয়তা নেই। বর্তমানে চলমান এই আইনি প্রক্রিয়ায় বাদী বিবাদীর মাঝে উকিল নামক এক তৃতীয় পক্ষের আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। তারা প্রায়ই দীর্ঘমেয়াদে আর্থিকভাবে লাভের আশায় আইনি প্রক্রিয়াকে প্রতিনিয়ত বিলম্ব করে।
গণতন্ত্র নিয়ে দুই একটি কথা না বললেই নয়। আজকের গণতন্ত্রে কেউ কারও কাছে দায়বদ্ধ নয়। জনগণের হাজার হাজার কোটি টাকার জালিয়াতি হলেও জবাবদিহি করার কেউ নেই। কার কাছে জবাবদিহি করবে? যার কাছে করবে সে নিজেই তো নিরপেক্ষ নয়। এমনকি প্রধানমন্ত্রী হয়েও এমন অনেক ক্ষেত্রে কিছুই করার থাকে না। ক্ষমতাসীন গোষ্ঠীকে জবাবদিহিতার জন্য জনতার কাঠগড়ায় দাঁড় করানোও অসম্ভব, বিচারের আওতায় আনা বলতে গেলে অলীক কল্পনা। দুর্নীতি দমন কমিশন নিজেই যখন দুর্নীতি-গ্রস্ত হয় তখন তাদের দুর্নীতির তদন্ত কে করবে?76পুলিশ কর্মকর্তার কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগঃ তথ্য ফাঁসের দায়ে দুদক কর্মকর্তা সাময়িক বরখাস্ত, বিবিসি নিউজ, ১০ জুন ২০১৯ অন্যদিকে হক্ব ও ন্যায়ের উপর প্রতিষ্ঠিত ইসলামী শরিয়াহ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা নিয়ে তরুণ প্রজন্মের কোন মাথা ব্যথা নেই। তারা গণতন্ত্রের মত গোঁজামিলপূর্ণ, জোড়াতালি দেয়া একটি ব্যবস্থাকেই সঠিক মনে করে। কিন্তু ন্যায়ের ভিত্তিতে প্রতিষ্ঠিত ইসলামি রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে কোন ধারণাই তাদের নেই। আজ তারা তাগুত নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করে না, অনেক ক্ষেত্রে জানেই না তাগুত আসলে কী? বর্তমান প্রজন্মের বিশাল একটি অংশ জিহাদ বলতে বোঝে কেবল জঙ্গিবাদকে। আসলেই কি তাই? কখনই না। জিহাদ ইসলামে অন্যতম ফরজ একটি ইবাদত। যার গুরুত্ব এবং ফযিলত আকাশচুম্বী। জিহাদে অংশগ্রহণকারী ব্যক্তি হয় শহীদ নতুবা গাজী। যাদের মর্যাদা ও সম্মান অন্য সকলের থেকে সম্পূর্ণ ভিন্ন এবং অনেক অনেক উঁচুতে। কিন্তু আজ পশ্চিমের প্রতিনিধিদের প্ররোচনায় জিহাদের অর্থই যেন পরিবর্তন হয়ে গিয়েছে। জিহাদ হয়ে গিয়েছে মুখে উচ্চারণ করা যায়না, কোথাও লেখা যায়না এমন একটি গোপন শব্দ। আফসোস, ইতিমধ্যেই আমাদের মগজ ধোলাই হয়ে গিয়েছে অথচ আমরা সেটা জানিও না। তরুণ প্রজন্মকে ইসলাম ও ইসলামের এই সকল বিধিনিষেধকে ভুলিয়ে রাখতে হলিউড, বলিউড, লালিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ ইত্যাদি নানাবিধ আয়োজন। এ যেন ছোট্ট শিশুকে খেলনা দিয়ে বসিয়ে রেখে নিজের সকল কাজ সম্পাদন করে ফেলার মতো বিষয়।
পুলিশ কর্মকর্তার কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগঃ তথ্য ফাঁসের দায়ে দুদক কর্মকর্তা সাময়িক বরখাস্ত, বিবিসি নিউজ, ১০ জুন ২০১৯
আজকের আধুনিক প্রজন্ম সহিংসতাকে সমর্থন করে না। জিহাদ কী এবং কেন? কখন করতে হবে সেটা পর্যন্ত জানে না। পাশ্চাত্যের মডারেট চিন্তাধারা ঠুসে ঠুসে মজ্জাগত করায় আমরা আজ ইসলামের মৌলিক বিষয়গুলো ভুলতে বসেছি। অথচ পাশের দেশেই নাগরিকত্ব সংশোধনের নামে মুসলিম উম্মাহর উপর চলছে সহিংস আক্রমণ, নির্মম নির্যাতন।77Shoot the Traitors, Discrimination Against Muslims under India’s New Citizenship Policy, Human Rights Watch, 9th April 2020 পরিস্থিতি এমন হয়েছে আমাদের প্রজন্ম সহিংসতা পছন্দ করে না, কিন্তু আমাদের উম্মাহর উপরই নেমে আসা সহিংসতার ভয়াল থাবা থেমে নেই। এই দিকে আমাদের কোন ভ্রুক্ষেপ পর্যন্ত নেই। কেন? তারা আমাদের দেশের নয় বলে? ইসলাম তো আল্লাহ্ প্রদত্ত একমাত্র জীবনব্যবস্থা, এক উম্মাহ চিন্তাই তো হওয়া উচিৎ আমাদের ভাবনার মূল রসদ। আমি সহিংসতাকে উস্কানি দিচ্ছি না বা সমর্থনও করছি না বরং বোঝাতে চাচ্ছি পাশ্চাত্যের প্রতিনিধিরা যেমন ভাবে অধিকারের নামে কুরুচিপূর্ণ যৌনতার বৈধতা চাইতে পারে, তেমনি ভাবে মুসলিম উম্মাহর উপর নেমে আসা নির্মম অত্যাচার নির্যাতনের প্রতিবাদ কি আমরা করতে পারিনা? উম্মাহর যৌক্তিক অধিকারের জন্য লড়াই করতে পারিনা?
Shoot the Traitors, Discrimination Against Muslims under India’s New Citizenship Policy, Human Rights Watch, 9th April 2020
[চার]
আজকের যুব সমাজের বদ্ধমূল ধারণা ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কি শুধুই শান্তির ধর্ম? শান্তি অর্জনের এই বন্ধুর পথ কি রক্তে রঞ্জিত হয়নি? আজও কি ইহুদি নাসারাদের অত্যাচারে উম্মাহর রক্ত দ্বারা রাজপথে রঞ্জিত হচ্ছে না? আজকের তরুণ প্রজন্মকে যখন জিজ্ঞাসা করা হয় ‘ইসলাম শান্তির ধর্ম’ কিন্তু কেন? যে ইসলামের পতাকাতলে অসংখ্য যুদ্ধের দামামা বেজেছে, নাঙ্গা তলোয়ারের আঘাতে অগণিত মানব সন্তানের মুণ্ডপাত হয়েছে, বহু মানবের প্রাণ ভোমরা যুদ্ধের ময়দানে ধরা ছেড়ে উড়াল দিয়েছে সেই ইসলামকে তোমরা কীভাবে কেবলই শান্তির ধর্ম বলতে পারো? এমন প্রশ্নের কোন গ্রহণযোগ্য উত্তর আজকের প্রজন্মের কাছ থেকে পাওয়া যায়না। আজকের যুব সমাজ আবহমানকাল থেকে শুনে আসা “ইসলাম শান্তির ধর্ম” বাক্যটিকে যেন দৈব বাণী হিসেবেই বিশ্বাস করে। এই প্রজন্ম আজ ভুলে গিয়েছে ইসলাম শান্তির ধর্মের ঊর্ধ্বে গিয়ে ন্যায়ের ধর্ম। ন্যায় প্রতিষ্ঠায় ইসলাম যে কোন কিছু করতে পারে, হতে পারে সেটা রক্তক্ষয়ী যুদ্ধ।
ন্যায় প্রতিষ্ঠায় সংঘটিত যুদ্ধে প্রাণবিয়োগ ঘটবে এটা সূর্যের পূর্ব দিকে উদিত হওয়ার মতোই সত্য। অর্থাৎ ইসলাম শান্তির ধর্ম অবশ্যই কিন্তু এর আগে ইসলাম ন্যায় প্রতিষ্ঠায় অবিচল এক জীবন-ব্যবস্থা। ইসলাম ন্যায় প্রতিষ্ঠার সাথে অন্য কোন কিছুকে আপোষ করে না। ইসলামের একজন প্রকৃত অনুসারী ন্যায় প্রতিষ্ঠায় যেমন প্রাণ নিতে পারে তেমনিভাবে প্রাণ দিতেও দ্বিধাবোধ করে না। আর একজন প্রকৃত মুমিনকে দুনিয়াবি সম্পদের পাহাড় এনে দিলেও ইসলামের আদর্শকে কখনই বিকিয়ে দিবে না। বলে রাখা ভালো, যেখানে ন্যায়ের প্রতিষ্ঠা হয় সেখানে আলাদা করে শান্তির সাদা পায়রা কিংবা সবুজ নিশান উড়ানোর কোন প্রয়োজন পড়ে না। সেখানে আপনা আপনি শান্তি বৃক্ষের সুশীতল ছায়ায় সকলের হৃদয় পরিতৃপ্ত হয়।
শান্তি থেকে মাথায় এলো। আজকের প্রজন্ম মনে করে একমাত্র জাতিসংঘই বুঝি শান্তির সাদা পায়রা। কিন্তু তারা জানেই না এই শান্তির সাদা পায়রার মুখোশ ধারণ করেই বসনিয়া, ফিলিস্তিন এবং আফগানিস্তানে মুসলিমদের উপর অবর্ণনীয়, নির্মম অত্যাচার নির্যাতন করছে তাদেরই দোসররা। আজকের হলুদ মিডিয়া এ সকল বিষয়কে প্রকাশ করে না। যদি প্রকাশ করেও থাকে তবে সেটা বিকৃতভাবে। যেমনঃ তালেবানকে জঙ্গি সংগঠন বলা সেই মিডিয়াই কিন্তু বর্তমানে তাদের বিদ্রোহী এবং স্বাধীনতাকামী বলে আখ্যা দিচ্ছে। জঙ্গি সংগঠন ও স্বাধীনতাকামী বিদ্রোহী দুটি শব্দেরই কিন্তু ভাবগত দিক থেকে বিস্তর পার্থক্য বিদ্যমান। পাশ্চাত্য ও তাদের প্রতিনিধি হলুদ সাংবাদিকরা গিরগিটি থেকেও দ্রুত তাদের রঙ বদলায়। তালেবানের প্রতি বর্তমানের এই সহানুভূতি পুনরায় প্রমাণ করে “History is written by the winner” অর্থাৎ “বিজয়ীর দ্বারাই ইতিহাস রচিত হয়”।
এই বাইরে চলমান রোহিঙ্গা সংকট, ভারতে মুসলিম সংখ্যালঘুদের উপর সহিংসতা নিয়ে এই শান্তির পায়রার তেমন কোন হাঁক ডাক শোনা যায়না। এই মুসলিম সংখ্যালঘুদের উপর আক্রমণের কোন প্রতিবাদ তারা করেনা, জবাবদিহিতা তো অনেক দূরের ব্যাপার। চীন বিপরীত ব্লকের হওয়ায় উইঘুরে চলা সহিংসতার একটি চিত্র তারা তুলে ধরেছে সত্য কিন্তু কাজের কাজ কি কিছু হয়েছে? আসলে তারা নিজেদের দোসরদের দোষ প্রকাশ্যে নিয়ে আসেনা, আর যাদেরটা নিয়ে আসে তাদের একটি চুলও বাঁকা করতে পারেনা। আমি মাঝে মধ্যে দ্বিধাদ্বন্দ্বে পরে যাই তাদের কার্যক্রমের উদ্দেশ্য আসলে কী? সবটাই কি ফাঁকা বুলি? এতকিছুর পরও আজ বিশ্বের অনেকের কাছে এবং আমাদের তরুণ প্রজন্মের বৃহৎ একটি অংশের কাছে শান্তির দূত সবুজের একমাত্র নিশান জাতিসংঘ।
এই শান্তির দূতও দেখবেন মানবাধিকারের সবুজ নিশান উড়ায়, বাকুম বাকুম করে সাদা পায়রার মত বুলিও শোনায়। কিন্তু এগুলো সবই নির্দিষ্ট কিছু ক্ষেত্রে। সর্বোপরি, তাদের মানবাধিকার চর্চা তথা শান্তির পতাকা সর্বদাই ইসলামের বিধিনিষেধের সাথে সাংঘর্ষিক হয়। যেমন তারা নারী অধিকারের নামে নারীদের স্বাধীনতা দিয়ে রাস্তায় নিয়ে আসার বৈধতা দেয়। পুঁজিবাদী অর্থনীতিকে শক্তিশালী করার মোক্ষম হাতিয়ার হচ্ছে নারী সমাজ। এটা এক ভিন্ন ও দীর্ঘ আলোচনা। এর বাইরে তারা আরও বলে সমকামী অধিকারের কথা।78Article 23, The Universal Declaration of Human Rights, UN Official Website শুধু তাই নয়, মুক্তচিন্তার স্বাধীনতার নামে ইসলাম ও নবী ﷺ কটূক্তির অলিখিত বৈধতা।79Article 18, The Universal Declaration of Human Rights, UN Official Website পরিশুদ্ধ বাংলায় আমরা যাকে বলি নাস্তিকতা চর্চা।
Article 23, The Universal Declaration of Human Rights, UN Official Website
Article 18, The Universal Declaration of Human Rights, UN Official Website
একবারও ভেবে দেখেছেন তাদের এত সুন্দর সুন্দর বুলি সর্বদাই কেন ইসলাম বিরোধী হয়? কারণ একটাই তারাও পাশ্চাত্যেরই অংশ, তারা নিজেরাই পাশ্চাত্য সভ্যতার ধারক ও বাহক। পাশ্চাত্যের মত তারাও চায় ইসলামকে পরিবর্তন, পরিবর্ধন ও কাটছাঁট করে তাদের তৈরি ছাঁচে ফেলে মডারেট ইসলামের প্রচার প্রসার করতে। এতকিছুর পরও আমাদের তরুণ প্রজন্মের অধিকাংশ তাদের বক্তব্যকে দৈববাণী হিসেবে মেনে নেয় এবং মনে করে সকল ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার থাকা উচিৎ। নারী পুরুষের সমান অধিকার ইসলামও সমর্থন করে। সেটা সেখানেই যেখানে তার যতটুকু প্রয়োজন পড়বে। এমনকি ইসলামে ক্ষেত্র বিশেষে নারীর অধিকার ও মর্যাদা পুরুষের থেকেও বেশি দেয়া হয়েছে। কিন্তু এর মানে এই নয় যে, পুঁজিবাদী অর্থনীতিকে ত্বরান্বিত করতে নারীদের রাস্তায় নেমে আসতে হবে। ইসলামের বিধি-নিষেধকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। নারী স্বাধীনতার নামে ‘My body, My Rules’ নামক কথিত পশ্চিম থেকে আমদানিকৃত বাণীর মাধ্যমে ভ্রূণ হত্যার বৈধতা দিতে হবে। এগুলো প্রত্যেকটি নারী অধিকারের নামে নারীবাদ প্রতিষ্ঠিত করার অংশ এবং পুঁজিবাদকে শক্তিশালী করার আয়োজন মাত্র। বর্তমান প্রজন্ম নারী অধিকারের নামে প্রকাশ্য অশ্লীলতার উস্কানিকেও আজকাল গ্রাহ্য করে না। এমনকি আজকের প্রজন্মের অনেকেই পরিপূর্ণ পর্দাকে মনে করে বাড়াবাড়ি।
[পাঁচ]
বর্তমানে আধুনিকতা, সমঅধিকার এবং নারী স্বাধীনতার নামে নারীবাদের উত্থান পর্ব চলমান। এই কথিত আধুনিকতা, নারী স্বাধীনতা ও সমঅধিকারের নামে চলছে অশ্লীলতার রমরমা ব্যবসা। এই প্রেক্ষিতে বর্তমান সময়ের বিক্রয়-কর্মীর ব্যাপারটি নিয়ে আলোচনা করা যেতে পারে। আজকাল মোবাইল ফোন কেনার জন্য শপিং মলে ঢুকলে চক্ষু চড়কগাছ হয়ে উঠার যোগাড়। সেখানে আজ আর পুরুষ বিক্রয়-কর্মী নেই, আজ সেখানে নারী বিক্রয় কর্মীর ছড়াছড়ি।80কালের কণ্ঠ, ৮ই মার্চ, ২০২০ এখানে বোঝার উপায় নেই আপনি কোন শপিং মলে ঢুকেছেন নাকি কোন বিউটি পার্লারে। শুধু কি শপিং মল? সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে নারীকে সাজিয়ে গুঁজিয়ে উপস্থাপন আজ পান্তা ভাতে পরিণত হয়েছে। অশ্লীলতা এমন পর্যায়ে পৌঁছেছে যা উম্মাহর পূর্বসূরিদের কল্পনারও অতীত। এত কিছুর পরও সুশীল সমাজের কেউ কেউ বলবে, আপনাদের দৃষ্টিভঙ্গির সমস্যা। আপনারা কেন নারীদের দিকে এমন কুনজরে দেখেন? তাদের উদ্দেশ্যে বলতে চাই কেউ দুধের ধোঁয়া তুলসী পাতা নয়। মানুষের গোপন কোন সমস্যা ব্যতিরেকে জগতের প্রত্যেকটি ব্যক্তির জৈবিক চাহিদা রয়েছে।
কালের কণ্ঠ, ৮ই মার্চ, ২০২০
আধুনিক গবেষণা নথিপত্রও বলে বিপরীত লিঙ্গের প্রতি মানবমনের আকর্ষণ খুবই স্বাভাবিক একটি বিষয়।81Here’s Why We Feel Attracted to Opposite Gender, News18, 28th January 2018 চুম্বকের এক টুকরো যেমনভাবে অন্য একটি টুকরোকে আকর্ষণ করে ঠিক সেরকম। এই নারী পুরুষের অবাধ মেলামেশার ফলে উদ্ভূত ফিতনা কিংবা সামাজিক বিশৃঙ্খলাকে রুখে দিতে ইসলাম পরিপূর্ণ পর্দার বিধানকে কঠোরভাবে মেনে চলার হুকুম দিয়েছে। যা ইসলামের একটি অবশ্য পালনীয় বিধান। আজ পর্দার মতো একটি ফরজ বিধানে ছাড় দিতে শুরু করেছে। এই প্রসঙ্গের বিস্তারিত আলোচনা সামনে আসছে।
Here’s Why We Feel Attracted to Opposite Gender, News18, 28th January 2018
অন্যদিকে আমাদের অনুকরণীয় পাশ্চাত্য সভ্যতায় নারীপুরুষের এই অবাধ মেলামেশার ফলে সেখানে হায়া বা লজ্জার বিলুপ্তি ঘটেছে। এরফলে ধীরে ধীরে তারা অশ্লীলতাকেও স্বাভাবিক জীবন যাপন বা আধুনিকায়নের অংশ মনে করতে শুরু করেছে। ফলাফল হিসেবে ধীরে ধীরে বিবাহবহির্ভূত সম্পর্কের ব্যাপক প্রসার ঘটেছে। রুম ডেট, লিভ টুগেদার, পতিতালয় ও কল-গার্ল সংস্কৃতি হয়ে উঠেছে তাদের দৈনন্দিন কার্যক্রমের অংশ। নারীপুরুষের এই অবাধ মেলামেশার দীর্ঘমেয়াদি পরিণতি হচ্ছে, নারী আসক্তি থেকে বিকৃত যৌন ক্রিয়ার দিকে ধাবিত হওয়া। ইতিমধ্যেই তা দৃশ্যমান বর্তমানের পাশ্চাত্য সভ্যতায়। সেখানে তাদের বিকৃত যৌন-ক্রিয়া উদ্বুদ্ধ হওয়ার ধাপগুলো হচ্ছে, প্রথমে অশ্লীলতার প্রসার ঘটেছে, তারপর নারী পুরুষের অবাধ মেলামেশা, সর্বশেষ জল গড়িয়ে বিকৃত যৌন ক্রিয়া পর্যন্ত পৌঁছেছে।
আজকের সুশীল সমাজের কেউ যদি বলে সে নারী বিক্রয়কর্মী বা সমমনা কারও প্রতি আকর্ষণ অনুভব করেনা। এমন দাবী করার মানে হচ্ছে সে নেহাত গাল-গপ্পো করছে নতুবা নিজের ঐকান্তিক লিপ্সাকে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ক্ষুধায় জর্জরিত হওয়া সত্যেও লজ্জায় না খেতে চাওয়ার সাথে তুলনা করা যেতে পারে। কিন্তু শেষে দেখা যায় তিন প্লেট বিরিয়ানি একাই মেরে দিয়ে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে দেয়ার চেষ্টা করে। আর যদি এটাও না হয় তবে সুশীলের গোপন সমস্যা রয়েছে। কেননা একজন নারী যখন পর্দার বিধানকে বুড়ো আঙুল দেখিয়ে মুখে আটা-ময়দা মেখে বেপর্দা কাপড় পরিহিত অবস্থায় সৌন্দর্যের ফেরি করবে তখন তার প্রতি আকর্ষণ অনুভব করাই স্বাভাবিক। কিন্তু সুশীলরা সেটা অস্বীকার করে, তাদের এমন কার্যক্রমের জন্যেই তো তারা সুশীল।
আবার যখন নারী স্বাধীনতার নামে এই নারীরাই বিজ্ঞাপনের মডেল হয় তখন ভুলে যেতে হয় পণ্যটা আসলে 'কী' নাকি 'কে'? শুনতে খারাপ লাগলেও এটাই নিদারুণ সত্য। এ যুগের বিজ্ঞাপন যেন অশ্লীলতার ব্যবসায় আর বাজারজাতকরণের অভিনব এক কর্ম পন্থা। এভাবেই তারা অশ্লীলতাকে নিয়ে গিয়েছে শিল্পের পর্যায়ে। নিজেদের পণ্য হিসেবে উপস্থাপন আজ পশ্চিমা নীতি নৈতিকতার বিচারে তাদের কাছে স্বাভাবিক, শুধু স্বাভাবিকই নয়, এটা তাদের অধিকার ও সম্মানের বিষয়ও বটে। মা এবং স্ত্রী হিসেবে প্রাপ্ত সম্মান তাদের কাছে পরাধীনতার শেকল। আচ্ছা একজন নারীকে পণ্য হিসেবে উপস্থাপন করা কোন দৃষ্টিকোণ থেকে সম্মানের? এই বিষয়টি অন্তত আমার বোধগম্য নয়।
অন্যদিকে নারী অধিকারের জন্য প্রতিষ্ঠিত নারীবাদী সংগঠনের নেতা কর্মীদের কাছে স্বজাতিকে পণ্য হিসেবে উপস্থাপনের মতো বিকৃত রুচি-বোধের বিষয়টি যেন কোন সমস্যাই না। এ নিয়ে কোন প্রকার মাথাব্যথা তাদের নেই। আজব সংগঠন ভাই, এই সংগঠনের নেত্রীদের কাছে নারীদের পণ্য হিসেবে উপস্থাপনটা খুবই স্বাভাবিক, সেই সাথে গর্বের বিষয়ও বটে। আজ তারা পুরুষদের সাথে সমানে সমানে টক্কর দিচ্ছে এমনকি বিজ্ঞাপনসহ অনেক দিক থেকে বহুলাংশে এগিয়েও আছে। আসলে এত বিশাল অর্জনে গর্ব তো হবেই তাই না? পণের বিজ্ঞাপনে নিজেই না হয় পণ্য হিসেবে উপস্থাপিত হলো, তবুও সে গর্বিত। চরম সত্য কথা হচ্ছে, পশ্চিমাদের পেইড এজেন্ট এই সকল নারীবাদী সংগঠন। কারণ হিসেবে বলা যায়, তাদের বিবেচিত নারী অধিকার চেতনা। নতুবা পণ্য হিসেবে নারীদের উপস্থাপনের মত ঘৃণ্য কুরুচিপূর্ণ কাজকে নারীবাদীরা কোন চেতনার বিশেষ শেকলে আবদ্ধ থেকে গর্বের বলে মনে করে সেটা বোঝাই বড় দায়। তবে এটা অন্তত বোঝা উচিৎ যে বৃক্ষের গোঁড়ায় গলদ সে বৃক্ষ থেকে ভালো ফলন আশা করা বোকামি।
আজ ইসলামিস্টদের মাঝেও একটি নারীবাদী গোষ্ঠী মাথা চারা দিয়ে উঠেছে। তারা আজ নারী ও পুরুষকে একে অন্যের প্রতিপক্ষ হিসেবে উপস্থাপন করতে চাচ্ছে। অথচ প্রত্যেকটি নারীই পুরুষের পাঁজরের বাঁকা হার থেকে সৃষ্ট। এর মানে কখনই এটা নয় নারীদের সাথে যেমন খুশি তেমন ব্যবহার করা যাবে। তাদেরকে তাদের ন্যায্য অধিকার বুঝিয়ে দিতে হবে। তাদের প্রাপ্য সম্মান নিয়ে কোনো কূটকৌশল করা যাবে না।
আজ কুরআন ও হাদিস সংরক্ষণে নারীর ভূমিকা আলোচনা করতে গিয়ে পুরুষকে ইসলামিস্ট নারীবাদীরা প্রতিপক্ষ মনে করে। শুধু তাই নয়, এই ক্ষেত্রে তাদের কেউ কেউ বলে বেড়ায় নারীদের জন্যই বর্তমান কুরআন ও সুন্নাহ আমরা পেয়েছি। নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ কি তবে তার মনোনীত দ্বীন ও কালামের হেফাজতের দায়িত্ব নেন নি? আমার কথা কুরআন এবং হাদিস সংরক্ষণে ও বর্ণনায় নারী-পুরুষ উভয়ের ভূমিকাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সবচেয়ে বড় দৃষ্টান্ত উম্মুল মুমিনীন আইশা রাদ্বিয়াল্লাহু আ'নহা এবং আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আ'নহু। তাদের এই অবদানের মানে তো এই নয়, নারী-পুরুষকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিতে হবে। তাই না?
এর বাইরে প্রগতিশীল সুশীল গোষ্ঠী ইদানীং মসজিদে নারীর উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে। আলোচনার এই পর্যায়ে তর্কের খাতিরে ধরে নিলাম মসজিদে নারীর উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। এই পরিস্থিতিতে এমন না হোক, মসজিদের মতো পবিত্র স্থানে একটি অপ্রীতিভাজন ঘটনা ঘটে গেল কিংবা সুপরিকল্পিত ভাবেই ঘটানো হলো। তখন কি এই প্রগতিশীল সুশীল গোষ্ঠীই মসজিদ বন্ধের ডাক দিবে না? তারা তো এমন একটি সুবর্ণ সুযোগেরই প্রত্যাশী।
[ছয়]
পাশ্চাত্যের তৈরি করা উদারনৈতিকতার ছাঁচে পিষে যাওয়ার ফলে আজকের যুব সমাজের অনেকেই পর্দার বিধানকে মনে করে সেকেলে ও এক প্রকারের বাড়াবাড়ি। তৎকালীন সময়ে নারীদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করতে পুরুষতান্ত্রিক সমাজ পর্দা প্রথার নামে নারীদেরকে গৃহবন্দী করে রাখত। গৃহ থেকে বের হলেও তারা পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারত না। আজকের প্রজন্মের অনেকের মাথাতেই পর্দার বিধান নিয়ে নেতিবাচক মনোভাব সেট করা আছে। আদতে এটা আল্লাহ প্রদত্ত একটি ফরজ বিধান। আর আল্লাহর প্রদত্ত অবশ্য পালনীয় বিষয় কখনো অকল্যাণকর হতে পারে না। আল্লাহর অবশ্য পালনীয় বিধানকে অস্বীকার করা ঈমান বিধ্বংসী ও কুফরির শামিল।
কুরআন মাজীদে আল্লাহ্ তা'য়ালা বলেন, ‘হে নবী! আপনি আপনার স্ত্রীগণকে, কন্যাগণকে ও মুমিন নারীগণকে বলুন, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে দেয়। এতে তাদের চেনা সহজ হবে। ফলে তাদের উত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু’।82সূরা আল-আহযাব, ৩৩/৫৯
সূরা আল-আহযাব, ৩৩/৫৯
একটি বিষয় কোন ক্রমেই আমার মজ্জাগত হয় না, নারী কি সৌন্দর্য প্রদর্শনের বস্তু? সমাজের দুষ্ট চক্ষুর লোলুপ দৃষ্টি থেকে পরিত্রাণ পেতে অনেক বোন নিজেদের ইচ্ছায় ইসলামের এই বিধান তথা পরিপূর্ণ পর্দাকে কঠোরভাবে আঁকড়ে ধরে আছে। এ নিয়ে নিজেদের মধ্যে কোন প্রকার অনুশোচনা তাদের নেই, বরং তারা এটা নিয়ে গর্বিত। কারণ তারা আল্লাহর দেয়া বিধানকে পরিপূর্ণভাবে নিজের মধ্যে ধারণ করতে পেরেছে। যেটা কতটা তৃপ্তির সেটা সেই বোন ছাড়া আর কেউ বুঝতে পারবে না। কিন্তু তারপরও সমাজের কিছু সুশীল এই বোনদের নিয়ে কটূক্তি করে। আমি বুঝতে পারিনা, এই তারাই নারী স্বাধীনতার কথা বলে আবার তারাই কেন এবং কোন মুখে তারা পরিপূর্ণ পর্দাকে নিয়ে কটূক্তি করে? একজন নারীকে পরিপূর্ণ পর্দা করায় নেতিবাচক মন্তব্য করা কী নারী স্বাধীনতায় হস্তক্ষেপ নয়? সত্যি কথা হচ্ছে, তাদের যত মতবাদ আছে সেগুলো কেবলমাত্র তাদের জন্যেই প্রযোজ্য, মুসলিমদের জন্য নয়। পশ্চিমাদের প্রচলিত প্রত্যেকটি মতবাদই এমন ডাবল স্ট্যান্ডার্ড এবং ইসলাম বিদ্বেষের বহিঃপ্রকাশ মাত্র।
আজ আমাদের সমাজের নারীদের বিশাল একটি অংশ এই পর্দা নিয়েও লিবারেল তথা উদারনৈতিক হয়ে গিয়েছে। অনেক বোন আজ পরিপূর্ণ পর্দা থেকে বের হয়ে আধুনিক হিজাবের প্যাঁচে পেঁচিয়ে গিয়েছে। পরিপূর্ণ পর্দা এমন একটা বিষয় যেটা নিয়ে অতীতে আলাদা করে মুখ ঢাকার কথা বলারই প্রয়োজন ছিল না।83বইঃ ইউনিভার্সিটির ক্যান্টিনে, (৬১,৬২,৬৩ পৃষ্ঠা দ্রষ্টব্য) আর পর্দার মূল উদ্দেশ্যই হচ্ছে, সৌন্দর্যকে পরপুরুষের কাছ থেকে লুকিয়ে রাখা। কেউ কি বলতে পারবেন, নারীর চেহারা সৌন্দর্যের বাইরের অংশ? বরং চেহারাই হচ্ছে নারীর সৌন্দর্যের আধার। একটি অবয়ব বা চেহারার জন্যই মানুষ একে অন্যের প্রতি আসক্ত হয়। পাশ্চাত্য সভ্যতার সবচেয়ে বড় অর্জন গুলোর মধ্যে অন্যতম হচ্ছে নারী স্বাধীনতার নামে মুসলিম নারীর মুখের কাপড় খুলে নেয়া। ক্ষেত্র বিশেষে বুকের কাপড় খুলে নিতেও তারা সক্ষম হয়েছে। আধুনিকতার নামে বর্তমানে অনেক দেশেই আইন করে পরিপূর্ণ পর্দাকে নিষিদ্ধ এবং নিশ্চিহ্ন করা হয়েছে। এইতো স্বাধীনতা?
বইঃ ইউনিভার্সিটির ক্যান্টিনে, (৬১,৬২,৬৩ পৃষ্ঠা দ্রষ্টব্য)
পাশ্চাত্যের অন্ধ অনুসরণে বর্তমান প্রজন্মের নারীদের বিশাল একটি অংশের পর্দা বিমুখতা আজ চরম আকার ধারণ করেছে। শুধু তাই নয় রাস্তাঘাটে তারা এমন ভাবে চলাফেরা করে যেন তারা চায় পরপুরুষ তাদের দেখুক, তাদের নিয়ে রসালো মন্তব্য করুক। তারা নিজের খেয়ে অন্যের গুণ গাইতে পছন্দ করে না সত্য কিন্তু নিজ সৌন্দর্য অন্যকে দেখাতে তাদের কোন আপত্তি নেই। এর বাইরে পর্দার নামে অনেকেই ভয়াবহ রকমের ফিতনার প্রসার ঘটাচ্ছে। বর্তমানে এমন সব বোরখা কিছু বোন পরিধান করে যা তার সৌন্দর্য লুকিয়ে রাখে নাকি প্রকাশ করে তা আমার বোধগম্য নয়। আজ যেন রঙ বেরঙের হিজাবে অনেকেই নিজের সৌন্দর্যকে জাহির করতে অলিখিত প্রতিযোগিতায় লিপ্ত। পাশ্চাত্যের অন্ধ অনুকরণে আমাদের অনেক বোন আজ ভুলতে বসেছে পর্দার মূল উদ্দেশ্য। বলা-বাহুল্য, পর্দা কিন্তু শুধুমাত্র নারীর জন্যই নয়। পুরুষের জন্যও রয়েছে দৃষ্টির হেফাজত ও পর্দার বিধান। যারা এক পাক্ষিক নারীদের পর্দা করতে বলে তাদের সমস্যা নারীবাদীদের চেয়েও বেশি। এরা দ্বীনের প্রতিনিধিত্ব করতে গিয়ে নিজেদেরই ক্ষতি করছে। এরা এই সমাজের বিষ।
[সাত]
সুশীল সমাজ আজ তোঁতা পাখির মত Tribalism তথা জাতিগত ভেদাভেদহীনতার বুলি শেখায়, দেখায় অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন। পাশ্চাত্যের দালালরা আজ আন্তঃধর্মীয় সম্প্রীতির নামে ‘সকল ধর্মই সমান, সকল ধর্মই সত্য’ এমন কুফরি বুলিগুলিও আমাদের গেলানোর চেষ্টা করছে। অনেকে তা মেনে নিয়ে এমন একটি কুফরকে জোরেসোরে প্রচারও করছে। সুবহানাল্লাহ্! সকল ধর্মের মানুষকে সম্মান দেয়া এক ব্যাপার কিন্তু সকল ধর্ম সমান এবং সত্যের বলে মেনে নেয়া প্রকাশ্য কুফরি। আমাদের নবী মুহাম্মাদ ﷺ ভিন্ন ধর্মের মানুষকে নিজে সম্মান করেছেন।
তাদের সাথে ব্যবসা, বন্ধুত্ব, উঠা বসা এমনকি তাদের দাওয়াত পর্যন্ত গ্রহণ করেছেন। আমরাও এর ব্যতিক্রম নই। তাই বলে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বলে মেনে নেয়ার মত কুফরি করা তো সমীচিন নয়। আজকে পাশ্চাত্যের দোসররা ভিন্ন মতাদর্শদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার নামে প্রকাশ্য কাফেরদের সমাজে প্রতিষ্ঠিত করার পায়তারা করছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, শিয়া এবং কাদিয়ানীসহ অন্যান্য কাফের গোষ্ঠীর কথা। এর পেছনে তাদের অন্যতম উদ্দেশ্য নড়বড়ে ভীতের মেরুদণ্ডহীন একটি জাতি তৈরি করা।
বর্তমানে সুশীলদের প্রচারিত অসাম্প্রদায়িকতার বুলিতে সোশ্যাল মিডিয়া সয়লাব। কিন্তু পরিতাপের বিষয় এই সুশীলরাই পৃথিবীর বুকে এমন একটি রাষ্ট্র দেখাতে পারবেনা যেটা অসাম্প্রদায়িক। তারপরও এই অলীক মতবাদ প্রচার এবং প্রসারে তারা অদম্য। তারা এটা বুঝতে চায়না একটি রাষ্ট্র কখনই অসাম্প্রদায়িক হতে পারে না। একটি রাষ্ট্রে দুই ধরনের মানুষের বসবাস। তাদের মধ্যে একদল হচ্ছে সংখ্যালঘিষ্ঠ অন্যদল সংখ্যাগরিষ্ঠ। কোন উদ্ভূত পরিস্থিতিতে সরকার অথবা কোন ব্যক্তি এই দুই শ্রেণির মানুষের মধ্যে একটির পক্ষে অবস্থান নেয়া মানে অন্যটির বিপক্ষে অবস্থান নেয়া। আর এখানেই সাম্প্রদায়িকতার সৃষ্টি হয়। এই সাম্প্রদায়িকতা অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও বহাল তবিয়তেই থাকবে। এটাই স্বাভাবিক। গভীরভাবে চিন্তা করে দেখলে বোঝা যায় অসাম্প্রদায়িকতার দাবীটিই একটি অমূলক ও অলীক কল্পনা। এর কোন বাস্তবিক ভিত্তি নেই।
অন্যদিকে মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্যই হচ্ছে প্রিয়জনদের প্রতি আলাদারকম মায়ার টান অনুভব করা। যেমনটা আমি আপনি আমাদের পরিবারের প্রতি অনুভব করি। মানবমন আপনজন অথবা প্রিয়জন চিহ্নিত করে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে। এটাই স্বাভাবিক। সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক চেতনা শুধু চেতনাতেই সম্ভব বাস্তবে নয়। পাশ্চাত্য সভ্যতার সবচেয়ে বড় অর্জনগুলোর একটি হচ্ছে মুসলিমদের চিন্তা ভাবনাকে ভৌগোলিক অবস্থানের মধ্যে সীমাবদ্ধ করে ফেলা। যার ফলে আমাদের অধিকাংশ মুসলিম মনে উম্মাহর সাথে যতই খারাপ কিছু হোক সেটা নিয়ে কোনো রেখাপাতই যেন হয় না। তাছাড়া যারা মডারেট চিন্তাচেতনা লালন করে তাদের কাছে ভৌগোলিক সীমানার বাইরে কোন জগত আছে কিনা সেটা নিয়েও একটি প্রশ্ন রয়েই যায়। আর যদি থেকেও থাকে সেটা শুধু খেলাধুলা, সিনেমা চর্চার অথবা অন্যকিছুর মধ্যেই সীমাবদ্ধ উম্মাহর খাতিরে কখনই নয়। কারণ ভৌগোলিক অবস্থানের বাইরে মুসলিম উম্মাহর উপর নেমে আসা নির্মম অত্যাচার নির্যাতনের ভয়াবহ চিত্র তারা দেখেও যেন দেখেনা।
আজকের অনুকরণপ্রিয় যুব সম্প্রদায়ের অনেকে পাশের দেশের হাতি কিংবা সেলেব্রিটি নিয়ে মাতামাতি করতে পারে, Justice for Elephant এবং Rest in Peace (RIP) জাতীয় কথাবার্তায় আঙুল কপচাতে পারে কিন্তু Justice for Ummah তাদের কাছে বাড়াবাড়ি। পরিস্থিতি এমন যে এইরকম উম্মাহর স্বার্থে কোন বক্তব্য সোশ্যাল মিডিয়ায় দেয়ার ফলে জাত চলে যাবে, নিজের উচ্চক্লাস নষ্ট হয়ে যাবে, সমাজে মুখ দেখানোর মতো অবস্থা থাকবে না। উম্মাহর উপর চলমান নির্মম নির্যাতন তাদের মনকে সামান্যতম নাড়া দেয় না। এমন কঠিন অত্যাচারে তাদের চক্ষু একটুও অশ্রুসজল হয়না। তারা ধরেই নিয়েছে নিজের ভূখণ্ডে যার যা ইচ্ছা তাই করতে পারবে। এতে অন্যদের নাক গলানোর অধিকার নেই। এজন্যই বলছিলাম ভৌগোলিক সীমারেখার মাধ্যমে উম্মাহর মধ্যে বিভাজন তৈরি করে দেয়াই পাশ্চাত্যের সবচেয়ে বড় অর্জনের একটি, আর উম্মাহর সবচেয়ে বড় ব্যর্থতা।
[আট]
অদ্যাবধি আলোচনায় শতাব্দীর নিকৃষ্টতম ফিতনার স্বরূপ সম্পর্কে বিস্তারিত তথ্য উঠে এসেছে। এই পর্যায়ে মডারেট ইসলাম এবং মডারেট মুসলিমের সংজ্ঞা দেয়া যেতে পারে। মডারেট ইসলাম হচ্ছে সেই ইসলাম যা পশ্চিমাদের তৈরি উদারনৈতিকতাবাদের পরীক্ষায় পরিপূর্ণ ভাবে উত্তীর্ণ। যে ইসলাম কোন প্রকার সহিংসতা সমর্থন করে না, ইসলামের আবশ্যক বিধান জিহাদকে মনে করে জঙ্গিবাদ, শরিয়াহ ভিত্তিক ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা থাকে না গণতন্ত্রকেই সঠিক ও সর্বেসর্বা মানে সেটাই মডারেট ইসলাম। আরও স্পষ্ট ভাবে বলা যায়, যে ইসলাম নারী অধিকার বা স্বাধীনতার নামে নারীকে গৃহ থেকে বের করে আনে, ধর্মনিরপেক্ষতার বুলি আওড়ে ইসলামকে অন্য সকল ধর্মের পর্যায়ভুক্ত মনে করে, অসাম্প্রদায়িক বাংলাদেশের অলীক স্বপ্ন দেখায়, ইসলামি রাষ্ট্র ব্যবস্থাকে সেকেলে মনে করে গণতন্ত্রের বৈধতা দেয় সেটাই আধুনিক ইসলাম কিংবা মডারেট ইসলাম। অর্থাৎ পশ্চিমাদের তৈরি বিশেষ এক ইসলামের ছাঁচে ফেলে ইসলামের মৌলিক বিষয়গুলোকে কাটছাঁট করে, ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়গুলোকে প্রতিষ্ঠিত করার অপর নামই হচ্ছে মডারেট ইসলাম।
অন্যদিকে যারা ইসলামকে শুধুমাত্র সেকেলে একটি ধর্ম মনে করে ও ইসলামের আধুনিকায়ন জরুরী মনে করে এবং সেই অনুযায়ী নিজ নিজ অবস্থান থেকে ইসলামকে আধুনিকায়নের জন্য কার্যক্রম পরিচালনা করে তারাই মডারেট মুসলিম। এখানে মূল আলোচ্য বিষয় হচ্ছে, যারা শরিয়াহ ভিত্তিক রাষ্ট্রকে সেকেলে মনে করে এবং গণতন্ত্র, সমাজতন্ত্র ইত্যাদি মনুষ্যসৃষ্ট কুফরি ব্যবস্থাকে সঠিক ও বৈধ মনে করে তারাই মডারেট মুসলিম। এদের আরও কিছু দাবীর মধ্যে অন্যতম LGBT যুগের চাহিদা বা অধিকারের নামে বিকৃত ও অনৈতিক যৌনক্রিয়াকে সঠিক দাবী করে এবং গণতন্ত্রের মত কুফরি ব্যবস্থাকেও সঠিক এবং যুগোপযোগী ও প্রচারযোগ্য মনে করে তারাই মডারেট মুসলিম। পশ্চিম ও তাদের প্রতিনিধিদের অন্যতম উদ্দেশ্য মূলধারার ইসলাম ও মুসলিম সম্প্রদায়কে পৃথিবীপৃষ্ঠ থেকে বিলুপ্ত করে ফেলা। যার ফলে জন্ম হবে এক নব্য দাস প্রথার যেখানে ব্যক্তি নয় সম্পূর্ণ একটি জাতির দাসত্বের সূচনার পথ সুগম হবে।
আধুনিক নামক এই ফিতনার যুগে দুই শ্রেণীর মানুষ নিজেদের মধ্যে মডারেট চিন্তা চেতনা লালন করে। এদের মধ্যে একশ্রেণী জেনেবুঝে, ইচ্ছাকৃতভাবে পশ্চিমাদেরকে সঠিক ও স্বয়ংসম্পূর্ণ মনে করে। এরা নিজেরা পশ্চিমাদের পোষা কুকুর। এরা পশ্চিমাদের নিজেদের মনিবের ন্যায় জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করে। সর্বোপরি তারা ইসলামের সাথে সাংঘর্ষিক প্রত্যেকটি পশ্চিমা ধ্যান ধারণাকেই সঠিক এবং নির্ভুল মনে করে। শুধু মনেই করে না এই সকল বিকৃত ধ্যানধারণার মানুষগুলো পশ্চিমাদের তৈরি মাকাল ফলের শরবত অন্যদের জোর জবরদস্তী খাওয়ানোর পায়তারাও করে। যারা পশ্চিমাদের হয়ে সর্বসাধারণকে এই শরবত খাওয়ানোর দায়িত্ব পালন করে তারাই এই যুগের নিকৃষ্টতম কীট। এরাই মডারেট মুসলিম। এটা আমার নয় পশ্চিমাদেরই বয়ান84Building Moderate Muslims Network by Angel Rabasa, Cheryl Benard, Lowell H. Schwartz, Peter Sickle. A Report of RAND Corporation. Most of the Characteristics of Moderate Muslims are Taken from This and Related Reports and Lectures.। আর যারা না জেনে, না বুঝে পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে অনিচ্ছাকৃত ভাবে কিংবা এক প্রকার বাধ্য হয়ে এই মতবাদগুলোকে বাহ্যিকভাবে মেনে নেয় কিন্তু অন্তর দিয়ে ঘৃণা করে তারা মডারেট মুসলিম নয়। এটাও পশ্চিমা নথিপত্রেরই বক্তব্য। এখানে বাধ্য হয়ে মেনে নেয়া এক ব্যাপার কিন্তু এটাকেই বৈধতা দেয়ার চেষ্টা করা ভিন্ন ব্যাপার নয় কি? [চলবে ইন শা আল্লাহ্]
Building Moderate Muslims Network by Angel Rabasa, Cheryl Benard, Lowell H. Schwartz, Peter Sickle. A Report of RAND Corporation. Most of the Characteristics of Moderate Muslims are Taken from This and Related Reports and Lectures.
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

