ইনকাম
ভাটাপাড়া, রাজশাহী জীবনে বহু টাকা ইনকাম করেছেন জামিল সাহেব। টাকার পিছনে ছুটতে ছুটতে কত ওয়াক্ত সালাত যে বাদ দিয়েছেন তার ইয়ত্তা নাই। এখন তিনি কোটিপতি। যেকোনো সমস্যা তিনি টাকা দিয়ে সমাধান করেন। বলাই বাহুল্য যে সালাত নিয়ে তার

বিসমিল্লাহির রাহমানির রাহিম
ভাটাপাড়া, রাজশাহী
জীবনে বহু টাকা ইনকাম করেছেন জামিল সাহেব। টাকার পিছনে ছুটতে ছুটতে কত ওয়াক্ত সালাত যে বাদ দিয়েছেন তার ইয়ত্তা নাই। এখন তিনি কোটিপতি। যেকোনো সমস্যা তিনি টাকা দিয়ে সমাধান করেন। বলাই বাহুল্য যে সালাত নিয়ে তার ঢিলেমি এখনো কাটেনি। সেদিন অফিসে হঠাৎ কার যেন আবির্ভাব। জামিল সাহেব কিছুটা শংকিত গলায় বললেন, কী চাই? দরজাতো বন্ধ, কী করে ঢুকলেন? আর কোনো কথা বের হয় না। বদ্ধ কামরার ভেতর থেকে দরজা ভেঙে লাশটাই কেবল বেরিয়ে আসে। তার টাকা তাকে মৃত্যু থেকে বাঁচাতে পারল না।
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

