রমজান
হড়গ্রাম নতুনপাড়া, রাজশাহী মহরম গেল, সফর গেল, শা'বানেরই পরে- রহমতি সুরে এলো রমজান-মুসলমানের দোরে। যেই মাসেতে নাজিল হলো আল-কুরআনের নূর সেই নূরেতে জাহান জুড়ে পিদিম জ্বলার সুর। রমজানের মূল্য এতোই আল্লাহর কাছে কোনো মাসের মূল্

বিসমিল্লাহির রাহমানির রাহিম
হড়গ্রাম নতুনপাড়া, রাজশাহী
মহরম গেল, সফর গেল, শা'বানেরই পরে- রহমতি সুরে
এলো রমজান-মুসলমানের দোরে।
যেই মাসেতে নাজিল হলো আল-কুরআনের নূর
সেই নূরেতে জাহান জুড়ে পিদিম জ্বলার সুর।
রমজানের মূল্য এতোই আল্লাহর কাছে
কোনো মাসের মূল্য বুঝি এতো নাহি আছে!
যেই মাসেতে করলে নেকি-হবে সত্তর গুণ
যার ওসিলায় নিভবে কতকের দোযখের আগুন।
চন্দ্রদয়ই প্রারম্ভ ছাপ তার, চন্দ্রদয়েই শেষ
তার মাঝেতে একটি রাতে কদরের রেশ।
যেই রাতের একটুখানি ইবাদতের বদল
মিলবে নেকি হাজারখানি রাতের আমল।
ঐ রাতেরই তালাশে থাকে সব মুমিনেরায়
ভাগ্যবান তো তাঁরা, যারা তা পায়।
তাইতো মুমিন সারাটি বছর ধরে
চেয়ে থাকে তার 'পরে।
রমজানেতে প্রতিটি মুসলমান-
সিয়াম সাধনার হেতু হয় মহীয়ান।
আল্লাহ'রে করতে খুশি, ব্যস্ত হয় তাঁরা
সদকা-যাকাত-ইবাদতে মুসলিম জাহান ভরা।
পুরো মাস জুড়ে ইবলিস থাকে বাঁধা
তার বশতঃ মুসলমান, ইবাদতে পায় না কোনো ধাঁধা।
এই ফুসরাতে যদি, নেক ইবাদতে মা'বুদরে খুশি করা যায়-
মুমিনের দুই দরিয়া পার হতে আর কী বা চায়?
তাইতো সর্বোচ্চটা উজাড় করে
বান্দা ন্যূজ আল্লাহর তরে।
রজনীর শেষ প্রহরে নামাজ পাটি কেঁদে ভাসায়
শুধু নিজেকে পুষ্প করার আশায়।
এর চাইতে আত্মশুদ্ধির বড় সু্যোগ-আর কি দেয়া চায়!
এ শুধু আল্লাহর রহমত রমজানের ওসিলায়।
রমজানে যে শুদ্ধ করতে পারলো না নিজেরে
তার চাইতে বড় হাসরত কী হতে পারে!
কল্পনার পাতায়
কুরআন কি মহানবী ﷺ এর লেখা নাকি আল্লাহ্ ﷻ কর্তৃক প্রেরিত?
আরাফাত হোসেন বিপুল37মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম
মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম
শুভ আমার হাইস্কুলের প্রথম বন্ধু। মাধ্যমিকের পর কলেজ ভিন্ন হলেও সময়ে অসময়ে আড্ডা-ফোনালাপ বন্ধ হয়নি। শুভ ফেসবুকে ভালোই লেখালেখি করে। কিন্তু গত কিছুদিন যাবৎ তার লেখায় কেমন যেন রহস্য! কোনো এক প্রশ্নের সম্মুখীন হয়েছে সে। আমি আবার কট্টর আস্তিক, দ্বীন প্রাক্টিসিং বলা যেতে পারে আবার সম্পূর্ণ না, গুনাহের যা অবস্থা!
শুভর ফেসবুকের লেখালেখি আমার কাছে সুবিধের ঠেকছে না, আবার পুরো বিষয়টা পরিষ্কার না হয়ে আগ বাড়িয়ে কিছু বলতে যাওয়াটাও কেমন যেন! এসব ভাবতে ভাবতেই ম্যাসেঞ্জারে হঠাৎ শুভর ফোন।
- কেমন আছিস, নাদিম?
- আসসালামু আলাইকুম, শুভ। আছি রে। আলহামদুলিল্লাহ। তুই?
- ওয়ালাইকুম38আমরা অনেকসময় সালাম দিতে অথবা সালামের জওয়াব দিতে ভুল করি। সালামের সময় বলতে হয় আসসালামু আ'লাইকুম( ٱلسَّلَامُ عَلَيْكُمْ ) আরো অতিরিক্ত বললে হবে আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু( ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ )আর সালামের জওয়াবে বলতে হয়। ওয়া আ'লাইকুমুস সালাম( وَعَلَيْكُمُ ٱلسَّلَامُ ) এখানেই আমরা ভুল করে বসি। ওয়ালাইকুমুস সালাম বলে ফেলি। কিন্তু ওয়াও এর পর আ'ইন আছে। এজন্য সঠিক উচ্চারণ হবে ওয়া আ'লাইকুমুস সালাম। পুরোটা বললে ওয়া আ'লাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু( وَعَلَيْكُمُ ٱلسَّلَامُ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ )আসুন শুদ্ধভাবে সালাম চর্চা করি। কারণ হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল ‘আস রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, ‘সর্বোত্তম ইসলামী কাজ কী?’ তিনি বললেন, “(ক্ষুধার্তকে) অন্নদান করবে এবং পরিচিত-অপরিচিত নির্বিশেষে সকলকে (ব্যাপকভাবে) সালাম পেশ করবে।’’সহীহুল বুখারী ১২, ২৮, ৬২৩৬, মুসলিম ৩৯, তিরমিযী ১৮৫৫, নাসায়ী ৫০০০, আবূ দাউদ ৫১৯৪, ইবনু মাজাহ ৩২৫৩, ৩৬৯৪, আহমাদ ৬৫৪৫, ৬৮০৯, দারেমী ২০৮১। আছি ভালো, ফ্রী আছিস কাল?
আমরা অনেকসময় সালাম দিতে অথবা সালামের জওয়াব দিতে ভুল করি। সালামের সময় বলতে হয় আসসালামু আ'লাইকুম( ٱلسَّلَامُ عَلَيْكُمْ ) আরো অতিরিক্ত বললে হবে আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু( ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ )
আর সালামের জওয়াবে বলতে হয়। ওয়া আ'লাইকুমুস সালাম( وَعَلَيْكُمُ ٱلسَّلَامُ ) এখানেই আমরা ভুল করে বসি। ওয়ালাইকুমুস সালাম বলে ফেলি। কিন্তু ওয়াও এর পর আ'ইন আছে। এজন্য সঠিক উচ্চারণ হবে ওয়া আ'লাইকুমুস সালাম। পুরোটা বললে ওয়া আ'লাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু( وَعَلَيْكُمُ ٱلسَّلَامُ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ )
আসুন শুদ্ধভাবে সালাম চর্চা করি। কারণ হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল ‘আস রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, ‘সর্বোত্তম ইসলামী কাজ কী?’ তিনি বললেন, “(ক্ষুধার্তকে) অন্নদান করবে এবং পরিচিত-অপরিচিত নির্বিশেষে সকলকে (ব্যাপকভাবে) সালাম পেশ করবে।’’
সহীহুল বুখারী ১২, ২৮, ৬২৩৬, মুসলিম ৩৯, তিরমিযী ১৮৫৫, নাসায়ী ৫০০০, আবূ দাউদ ৫১৯৪, ইবনু মাজাহ ৩২৫৩, ৩৬৯৪, আহমাদ ৬৫৪৫, ৬৮০৯, দারেমী ২০৮১
- হ্যাঁ।
- তোর সাথে কথা আছে কিছু। সাদ্দাম মামার টংয়ে আসিস, সকাল এগারোটায়।
- আচ্ছা। ওপাশ থেকে কল কেটে দিয়েছে শুভ। কথা শুনে বুঝলাম কোথাও ঘাপলা আছে। বলা যায়, “সর্ষের ভেতর ভূত।”
সকাল এগারোটা। শুভ আমার আগে এসে বসে আছে সাদ্দাম মামার টংয়ে। এক হাতে গোল্ডলিফ আরেক হাতে চা। নিজের জন্য চা অর্ডার দিয়ে জিজ্ঞেস করলাম, “কী বলবি?”
- আচ্ছা নাদিম, কুরআন (তাচ্ছিল্যভাবে) মুহাম্মাদের লেখা বই নয় এটার গ্যারান্টি কী?
- “প্রশ্ন কি একটাই নাকি আরো আছে?” আমি জিজ্ঞেস করলাম শুভকে।
- না, আপাতত এটারই লজিক্যালি উত্তর দে একটা।
- আচ্ছা তোর কি মনে হয় রাসূল(সা) এগারোটা বিয়ে করার কারণে নিশ্চয়ই তিনি নারীলোভী ছিলেন। তাই না?
- হ্যাঁ, অবশ্যই।
- তারপর ধর উনি ﷺ যুদ্ধ করেছেন, রাষ্ট্রীয় আইনে কিংবা যুদ্ধক্ষেত্রে সন্ধিপত্র অনুযায়ী হত্যাও করিয়েছেন অনেককে। তার মানে তিনি খুব উগ্র স্বভাবের ছিলেন তাই না?
- হ্যাঁ, সেটা আর বলতে! মুহাম্মাদ নিজের স্বার্থ মোতাবেক খুন-হত্যাও করিয়েছেন। সেটার প্রমাণ তো বনু কুরাইযার প্রায় সাতশত পুরুষের হত্যাকাণ্ডে39এক্ষেত্রে তাদেরকে হত্যার সিদ্ধান্ত কে নিয়েছিলেন, এর পেছনে কারণসহ বিস্তারিত পড়ুন এখানে পৃষ্ঠা ৪১৬, সীরাতুর রাসূল (ছা), মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। বইটির ইবুক ডাউনলোড করতে প্রথম প্রবন্ধতে চলে যান। প্রমাণ পাওয়া যায়। যাইহোক নাদিম, আমার টপিক এটা না।
এক্ষেত্রে তাদেরকে হত্যার সিদ্ধান্ত কে নিয়েছিলেন, এর পেছনে কারণসহ বিস্তারিত পড়ুন এখানে পৃষ্ঠা ৪১৬, সীরাতুর রাসূল (ছা), মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। বইটির ইবুক ডাউনলোড করতে প্রথম প্রবন্ধতে চলে যান।
- হুম জানি। তোর টপিক নিয়েই কথা বলবো। জাস্ট তোর চিন্তাচেতনা ঝালিয়ে নিচ্ছি। আচ্ছা বলত কুরআনে কী কী টপিক নিয়ে কথা বলা হয়েছে?
- এইতো অদৃশ্য অস্তিত্বহীন আল্লাহ্র ইবাদত, মুহাম্মাদের প্রশংসা আর দোষ ঢেকে রাখা, রাজনীতির নামে জিহাদ, মেয়েদের পর্দার মধ্যে জিম্মি করে রাখা, ছেলেদের একপক্ষীয়ভাবে বহুবিবাহ, হ-য-ব-র-ল কিছু কথা যা বিজ্ঞানের সাথে হুটহাট মিলে গিয়েছে- এইতো।
- তুই না রবীন্দ্রনাথের ভক্ত, শুভ? উনি রাজনীতি, অর্থনীতি, সামাজিকতা, ধর্ম, দেশের আভ্যন্তরীণ কার্যকলাপ কেমন হবে, বিজ্ঞান, মহাবিশ্ব, মোটামুটি পৃথিবীর শান্তির জন্য প্রয়োজনীয় সব টপিক নিয়ে একাধারে লিখেছেন কিংবা সে ব্যাপারে কাজ করেছেন মাঠপর্যায়ে?
- না, তিনি এতোসব নিয়ে কাজ করেন নি। স্পেশিয়ালি রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান, মহাবিশ্ব নিয়ে তেমন কিছুই করেন নি।
- হুম লিখলেও সবটুকু যুক্তিযুক্ত না। আচ্ছা ওনার কথা বাদ দিলাম। তুই আমাকে দেখা- সারাবিশ্বের সব মানুষদের মধ্য থেকে এমন একজনও ছিল বা আছে যে লেখালেখি, রাজনীতি, বিজ্ঞান, অর্থনীতি, পরিবার, সমাজ, রাষ্ট্র সবকিছু নিয়ে লিখেছে বা মাঠ পর্যায়ে কাজ করেছে?
- “আমার জানা নেই,” এই বলে শুভ নিস্তব্ধ হয়ে পড়ে।
- দেখ ভাই তুই রাসূল(সা) এর সম্পূর্ণ জীবনী যেকোনো ভাবে যেকোনো বই থেকে পড়। আলহামদুলিল্লাহ। এই ব্যাপারে কোনো দ্বিমত নেই যে তিনি পড়তে বা লিখতে জানতেন না। এক কথায় নিরক্ষর ছিলেন। স্বয়ং কুরআনে আল্লাহ্ তায়ালা বলেছেন,
وَمَا كُنتَ تَتْلُوا۟ مِن قَبْلِهِۦ مِن كِتَـٰبٍۢ وَلَا تَخُطُّهُۥ بِيَمِينِكَ ۖ إِذًۭا لَّٱرْتَابَ ٱلْمُبْطِلُونَ
আর আপনি তো এর আগে কোনো কিতাব পড়েননি এবং নিজ হাতে কোনো কিতাবও লেখেননি যে, বাতিলপন্থীরা সন্দেহ পোষণ করবে। (সূরা আল-আ’নকাবুত, ২৯/৪৮)
- হুম, এই ব্যাপারে আমারও দ্বিমত নেই নাদিম। কিন্তু চাইলে তো কারো হাতে লেখাতে পারেন, তাই না?
- হ্যাঁ, পারেন। এই টপিকে যদি প্রশ্ন করি, মুহাম্মাদ ﷺ নিজে ক্রেডিট না নিয়ে কুরআনকে সরাসরি আল্লাহ্র কিতাব বলেছেন কেন? তাহলে তুই নির্ঘাত উত্তর দিবি- আল্লাহত নামে চালিয়ে দিলে মানুষ স্রষ্টার ভয়ে হলেও ইসলাম গ্রহণ করবে। সাথে কুরআন এবং রাসূল ﷺ কে মেনে নিবে অবলীলায়। তাই তো?
- হুম, এক্সেক্টলি।
- এবার আয়, সূরে ইউনুসের ৩৮ নাম্বার আয়াতে আল্লাহ্ বলেছেন,
أَمْ يَقُولُونَ ٱفْتَرَىٰهُ ۖ قُلْ فَأْتُوا۟ بِسُورَةٍۢ مِّثْلِهِۦ وَٱدْعُوا۟ مَنِ ٱسْتَطَعْتُم مِّن دُونِ ٱللَّهِ إِن كُنتُمْ صَـٰدِقِينَ
তারা কি এ কথা বলে যে, সে [অর্থাৎ মুহাম্মাদ (সা.)] এটা রচনা করেছে? বল, তাহলে তোমরাও এর মত একটা সূরাহ (রচনা করে) নিয়ে এসো আর আল্লাহকে বাদ দিয়ে যাকে পার তাকে ডেকে নাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাক [যে মুহাম্মাদ (সাঃ)-ই তা রচনা করেছেন]।
এরকম আরো আয়াত রয়েছে বন্ধু। এবার যারা কুরআনের ভুল ধরতে আসে বা যারা প্রশ্ন তুলে কুরআন নিয়ে তারা পৃথিবীতে এতো এতো উন্নতি সাধন করলেও কেন সামান্য একটা কিতাবের চ্যালেঞ্জ এক্সেপ্ট করছে না? একটা ভুল (অবশ্যই যুক্তিযুক্ত হতে হবে) ধরিয়ে দিলেই তো ইসলাম ফিনিশ!40এটা কখনো সম্ভব হবে না ইন শা আল্লাহ্ এবার খেয়াল কর, উনি নবুওয়াতপ্রাপ্ত হয়েছেন চল্লিশ বছর বয়সে। তুই যদি ভেবে থাকিস নবুওয়াতপ্রাপ্তির আগে কেউ উনাকে কুরআন লিখে দিয়েছে, তাহলে সিচুয়েশন বুঝে কুরআনের আয়াত নাজিল হলো কীভাবে? এমন কেউ ছিল না যে সারাদিন রাসূল ﷺ এর সাথে থাকতেন পাশাপাশি এবং প্রচুর ভালো লেখালেখি করতেন অর্থাৎ কেউ লিখে দেওয়ার কন্সেপ্ট বাতিল। আবার এই ব্যাপারেও কনফার্ম যে তিনি নিরক্ষর ছিলেন। তাহলে বল কে লিখেছে কুরআন তাও চ্যালেঞ্জ সহকারে? যে চ্যালেঞ্জ চৌদ্দশ’ বছর পরেও আধুনিক বিশ্ব এক্সেপ্ট করতে অপারগ?
এটা কখনো সম্ভব হবে না ইন শা আল্লাহ্
- তবুও বন্ধু, আমার খটকা থেকে যাচ্ছে কিছুটা।
- আচ্ছা শুন। কুরআন হচ্ছে চৌদ্দশ’ বছর পূর্ব হতে সবচাইতে সুন্দর, আশ্চর্য, শ্রুতিমধুর কিতাব41 رَبَّكَ فَكَبِّرْ এই আয়াতটি নিয়ে একটু চিন্তা করুনতো। সূরা আল-মুদ্দাসসিরের তিন নং আয়াত। একটি অসাধারণত্ব রয়েছে এখানে। পারলেন বের করতে?। একটা কিতাবে বিজ্ঞান, অর্থনীতি, রাজনীতি, ইবাদত, বিভিন্ন নবীর জীবনী, পরিবার, সমাজ, যুদ্ধক্ষেত্র, নারীর সত্যিকার সম্মান, ইত্যাদি ইত্যাদি কিভাবে থাকতে পারে? আরো সুন্দর বিষয় হচ্ছে কুরআনে শব্দ বা বাক্যগুলির সাজানো, ফুটিয়ে তোলা পৃথিবীর সব উপন্যাসকে হার মানায়। ইয়েস, সে যুগে আরো অনেক কবিতা বা লেখালেখির প্রচারণা থাকলেও, সবগুলি হার মেনেছে কুরআনের ভাষার মানবণ্টনের কাছে। এবার বলতে পারিস নবীদের কাহিনীগুলো বানোয়াট। এর উত্তর মরিস বুকাইলি যিনি ফেরাউনের লাশকে পরীক্ষা করতে গিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন42মরিস বুকাইলি সম্পর্কে বিস্তারিত এখানে - https://youtu.be/ad9l5OlmPC4। আর কী প্রমাণ চাই?
رَبَّكَ فَكَبِّرْ এই আয়াতটি নিয়ে একটু চিন্তা করুনতো। সূরা আল-মুদ্দাসসিরের তিন নং আয়াত। একটি অসাধারণত্ব রয়েছে এখানে। পারলেন বের করতে?
মরিস বুকাইলি সম্পর্কে বিস্তারিত এখানে - https://youtu.be/ad9l5OlmPC4
আরো শুন, হযরত ওমর رَضِيَ ٱللَّٰهُ عَنْهُ যখন শুনেছিলেন তার বোন এবং ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে তখন কিন্তু তিনি রাসূল ﷺ কে হত্যা করার পূর্বে বোন ও ভগ্নিপতির কে হত্যা করতে চলে গিয়েছিলেন। এরপর কী হলো জানিস তো। সূরা ত্বহা পাঠ করে তিনি এত মুগ্ধ হয়েছিলেন যে তিনি কাঁদতে কাঁদতে ইসলাম গ্রহণ করেছিলেন। সাথে এটাও বলেছিলেন এই লেখা কোন মানুষের হতে পারে না। যে আল্লাহ ﷻ এই লেখা দিয়েছেন উচিত হবে না যে সেই আল্লাহর সাথে কাউকে শরিক করা। আচ্ছা বলতো ওমর رَضِيَ ٱللَّٰهُ عَنْهُ এর কিসের অভাব বোধ ছিল? তিনি ছিলেন বীর সাথে মোটামুটি ধনী অন্তত রাসূল ﷺ এর চাইতে বেশি ধনী হয়েও কেন তিনি ইসলাম গ্রহণ করলেন? কুরআন বিশ্বাস না করলে কেউ তার চুলটাও ছিড়তে পারতো না বরং কুরআন বিশ্বাস করে ইসলাম গ্রহণ করে তিনি মক্কার এত প্রভাবশালী কাফেরদের বিপরীতে দাঁড়ালেন মৃত্যুকে হাতে নিয়ে। এত কিছুর পরও কে তার মন গলালো ইসলামের জন্য?
কী আছে এই কুরআনে যে কিতাবের কাছে তৎকালীন আরবের মতো কাব্যিক দেশের লেখকরাও পরাজয় বরণ করেছিল? কী আছে কুরআনে যার বিপরীতে বর্তমান আধুনিক বিশ্বের এত এত বিজ্ঞানী, পরাশক্তি, পাশ্চাত্যের পা চাটা গোলামেরা লেগে পরেও একটা আয়াত বিকৃত করতে পারছে না? কী আছে এই কুরআনে যা অন্য সব ধর্মকে হার মানাচ্ছে প্রতিনিয়ত? কী আছে কুরআনে যার জন্য চীনের উইঘুর-সিরিয়া-ফিলিস্তিন-আফগানিস্তানের মুসলিম ভাইবোনেরা হাজার কষ্ট সহ্য করে সবর করে যাচ্ছেন? কী আছে রাসূল ﷺ এর আদর্শে যার আদর্শে উজ্জীবিত হয়ে রাষ্ট্র গঠনের ক্ষেত্রে কমিউনিস্ট, ডেমোক্রেসির মত বড় বড় মতবাদ হার মানছে অনায়াসে? কী আছে সে রবের কাছে যাকে পাগলের মত ভালবেসে বহু বছরের ডীপ রিলেশনশিপ, সিগারেট মিউজিক, মেয়েফ্রেন্ড ত্যাগ করে দাঁড়ি-জুব্বা-পাগড়ি পরে যুবক ছেলেগুলি তাহাজ্জুদে চোখ ভেজাচ্ছে?
একটু থেমে গেলাম আমি। গলা শুকিয়ে গিয়েছে। এদিকে শুভর চোখ বেয়ে দু-এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ছে। বেশ ভালো লাগছে আমার। দিগ্বিদিক ছুটে বেড়ানো এক রহস্যময় গোলামকে আল্লাহর কাছে ফিরিয়ে আনার উসিলা হলাম কি তাহলে? হাশরের ময়দানে এর জন্য হলেও আল্লাহর দরবারে তাঁর প্রিয় গোলামদের অন্তর্ভুক্ত হতে কি পারব?
ইসলামকে তথাকথিত ইসলাম বিদ্বেষী নাস্তিক এবং মডারেট মুসলিমরা বিচার করে কেবল নামধারী মুসলমানদের দিয়ে। ইশ! সবাই যদি কুরআন পড়তো, ভাবতো, জানতো, শিখতো আর শেখাতো! ইশ! সবাই যদি রাসূল ﷺ এর সুন্নাহ আর উনাকে নিয়ে লেখা সীরাহগুলি পাঠ করতো! ওয়াল্লাহি, এই ফিৎনার জামানায় রসূল ﷺ এর অভাববোধটা যে কী পরিমাণ কষ্টের...!
সাদ্দাম মামার টং থেকে বের হয়ে আমাকে জড়িয়ে ধরলো শুভ। খুব কাঁদছে ছেলেটা। মনে পড়ে যাচ্ছে ওমর رَضِيَ ٱللَّٰهُ عَنْهُ এর ইসলাম গ্রহণের কথা। তিনিও বোধহয় সে সময় রাসূল ﷺ কে জড়িয়ে ধরে এভাবেই কেঁদেছিলেন অঝোরে। এ কান্না নীড়ে ফেরার। এ কান্না রবের সাক্ষাতের অপেক্ষার। এ কান্না গুনাহ মাফের, এ অশ্রু পূর্ণ প্রত্যাবর্তনের।
আজ তাহাজ্জুদে কেঁদেকেটে শুভ তাওবাহ করবে বোধহয়। বিশ্বাস স্থাপন করবে সে মহান রবের উপর, আমরা যার অকৃতজ্ঞ গোলাম। সূরা ফুরকানের ৭০ -৭১ নাম্বার আয়াত স্মরণ হচ্ছে খুব।43وَمَن تَابَ وَعَمِلَ صَـٰلِحًۭا فَإِنَّهُۥ يَتُوبُ إِلَى ٱللَّهِ مَتَابًۭا - وَٱلَّذِينَ لَا يَشْهَدُونَ ٱلزُّورَ وَإِذَا مَرُّوا۟ بِٱللَّغْوِ مَرُّوا۟ كِرَامًۭا"তবে তারা নয় যারা তাওবাহ করবে, ঈমান আনবে, আর সৎ কাজ করবে। আল্লাহ এদের পাপগুলোকে পুণ্যে পরিবর্তিত করে দেবেন; আল্লাহ বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু। আর যে ব্যক্তি তাওবাহ করে আর সৎকাজ করে, সে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে- পূর্ণ প্রত্যাবর্তন।"
وَمَن تَابَ وَعَمِلَ صَـٰلِحًۭا فَإِنَّهُۥ يَتُوبُ إِلَى ٱللَّهِ مَتَابًۭا - وَٱلَّذِينَ لَا يَشْهَدُونَ ٱلزُّورَ وَإِذَا مَرُّوا۟ بِٱللَّغْوِ مَرُّوا۟ كِرَامًۭا
"তবে তারা নয় যারা তাওবাহ করবে, ঈমান আনবে, আর সৎ কাজ করবে। আল্লাহ এদের পাপগুলোকে পুণ্যে পরিবর্তিত করে দেবেন; আল্লাহ বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু। আর যে ব্যক্তি তাওবাহ করে আর সৎকাজ করে, সে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে- পূর্ণ প্রত্যাবর্তন।"
আজান হচ্ছে। যোহরের আযান। আজ শুভও প্রস্তুত সালাতের জন্য। আমার মুখ ভর্তি দাঁড়িতে হাত দিয়ে বললো, “বাহ, নাদিম! এতদিন তো বুঝিনি দাঁড়িতে কত সুন্দর দেখায় তোকে।”
আমি কিছুই বলিনি। শুভর পাশ হয়ে হেঁটে চলেছি মসজিদের দিকে। মুয়াজ্জিন সাহেব তার সুললিত কন্ঠে বলছেন হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। অর্থাৎ কল্যাণের জন্য এসো, সাফল্যের জন্য এসো। আমি মনে মনে বিড়বিড় করে পড়ছি- লা হাওলা ওয়ালা ক্বুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ- মহান আল্লাহর সাহায্য ও সহায়তা ছাড়া আর কোন আশ্রয় ও সাহায্য নেই...।
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

