মাহে রামাদ্বান
হাটহাজারী,চট্টগ্রাম আহলান ওয়া সাহলান, মাহে রামাদ্বান হৃদয় জুড়ে মু'মিনের ঘরে ঘরে এলো আবার মাহে রামাদ্বান। রহমত- বরকত- মাগফেরাতের দিনে বিগত দিনের সব হিসাব ভুলে এসো মুমিন ইবাদতের খাতা দিই খুলে। সাওম রাখা নয় মানে শুধু উপবাস

বিসমিল্লাহির রাহমানির রাহিম
হাটহাজারী,চট্টগ্রাম
আহলান ওয়া সাহলান, মাহে রামাদ্বান
হৃদয় জুড়ে মু'মিনের ঘরে ঘরে এলো আবার মাহে রামাদ্বান।
রহমত- বরকত- মাগফেরাতের দিনে
বিগত দিনের সব হিসাব ভুলে
এসো মুমিন ইবাদতের খাতা দিই খুলে।
সাওম রাখা নয় মানে শুধু উপবাস থাকা
সাথে আছে খতমে কুরআন যিকিরে -ফিকিরে থাকা।
যত আছি এ জগতে দোষী- মহাপাপী
যেন কেউ মোরা করিনা কৃপণা
এসো করি গুনাহ মাফের প্রার্থনা।
মিছে মায়ায় জীবন ভরে গেছে পাপে
তুলেছি দু-হাত করি মুনাজাত
ফিরিয়ে দিও না এই দুঃখীরে।
এই রজনী যেন প্রতিবছর পায় ফিরে
ত্যাগে মহিমায় মার্জনা কর তোমার দয়ামায়াকে ঘিরে।
[ডাউনলোড করুন সি ল ম এর ১ম এবং ২য় সংখ্যা উপরের কোডদ্বয় স্ক্যান করে।
স্ক্যান না করে বলুনতো কোনটা ১ম সংখ্যা? কি? পারলেন তো?]
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

