কৃতজ্ঞতা
মেহেরচন্ডি, রাজশাহী বেলা তখন বারোটা বাজে। প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে রুমে ঢুকে কেবল ব্যাগটা রাখল। কিন্তু প্রতিদিনের মতো আজ সে হাতমুখ না ধুয়েই জানালার পাশে গিয়ে বসল। তাকে খুব অন্যমনস্ক দেখাচ্ছিল। চেহারায় হতাশার ছাপ স্পষ্

বিসমিল্লাহির রাহমানির রাহিম
মেহেরচন্ডি, রাজশাহী
বেলা তখন বারোটা বাজে। প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে রুমে ঢুকে কেবল ব্যাগটা রাখল। কিন্তু প্রতিদিনের মতো আজ সে হাতমুখ না ধুয়েই জানালার পাশে গিয়ে বসল। তাকে খুব অন্যমনস্ক দেখাচ্ছিল। চেহারায় হতাশার ছাপ স্পষ্ট। ব্যাপারটা খেয়াল করল তার রুমমেট রুমা। তারা পরস্পর খুব ঘনিষ্ঠ বান্ধবী। রুমা বেশ ধার্মিক, কিন্তু সামিহার চলাফেরা কিছুটা উগ্র। ইসলামিক কোনো বিষয় সে তেমন মানে না বললেই চলে। রুমা তাকে ইসলামের পথে আনার জন্য অনেকভাবে উৎসাহিত করতো।
তো সেদিন রুমা সামিহাকে জিজ্ঞেস করল, “কীরে, সামিহা। তোকে খুব চিন্তিত আর অন্যমনষ্ক দেখাচ্ছে? কোনো সমস্যা হয়েছে নাকি?”
সামিহা প্রথমে জানাতে একটু ইতস্তত করছিল তারপর সে যা জানালো তা এই যে এবার তার অনার্স ফাইনাল পরীক্ষার ফলাফল বেরিয়েছে। কিন্তু প্রতিবারের তুলনায় এবার ফলাফলটা একটু খারাপ হয়েছে যা সে মেনে নিতে পারছেনা। শুনে রুমা বলল, “চিন্তা করিস না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তুই শুধু আল্লাহর প্রতি এইটুকু বিশ্বাস রাখ। অবশ্যই এখানে কোনো না কোনো মঙ্গল আছে।”
কথাটা শুনে সামিহা কিছুটা রাগান্বিত হয়ে বলল, “তুই এরমধ্যে ভালোটা কোথায় খুঁজে পেলি বলত?”
রুমা বলল, “কেন? আল্লাহ চাইলে এর চেয়ে তো আরো খারাপ কিছু হতে পারতো। যেমন ধর তোর কোনো বিষয়ে ফেল আসতে পারতো বা এমন কিছু ঘটতে পারত যাতে তোর আর ভার্সিটিতে পড়া হতো না। যা হয়েছে তা নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত।”
সামিহা বলল, “কিন্তু এতো কিছু হতে যাবে কেন?”
- “হতেই পারত। আল্লাহ চাইলে এগুলো কি সম্ভব ছিল না?”
- “কিন্তু এখনই তো তুই বললি যা হয় সব মঙ্গলের জন্য হয়। তাহলে এতো খারাপ কিছু হবে কেন?”
রুমা তাকে বুঝিয়ে বলল, “হ্যাঁ, যা হয়েছে তাঁর উপর সন্তুষ্ট থাকা উচিত। এতেই তোর কল্যাণ আছে। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন মূলত তাঁর ইবাদতের জন্য। কিন্তু ভেবে দেখতো আমরা কি সঠিকভাবে আনুগত্যের সাথে তা করছি? আবার প্রত্যেকটা ইবাদতের কোন না কোন উপকারী দিক আছে। যেমন সঠিকভাবে সালাত কায়েম করলে আলাদাভাবে শরীরচর্চার প্রয়োজন হয় না। শরীর মন দুটোই ভালো থাকে। তাহলে তিনি কি আমাদের কথা ভাবছেন না?
তোর ক্ষেত্রে বলি, কিছু মনে করিস না। যখন তোর টিউশন এর সময় হচ্ছে তখন তুই ঠিকই সময় মতন চলে যাচ্ছিস। ফজরের সালাতের কথা বললে তোর অজুহাত থাকে। ঘুম ভাঙ্গে না। অথচ ঐ সময় যদি টিউশনে যাওয়া লাগে তখন ঠিকই তুই উঠতে পারিস। তাহলে আল্লাহর প্রতি আনুগত্য থাকলো কোথায়? আল্লাহ তাৎক্ষণিক বিচার দেন না বলে আমরা ভয় করি না। কিন্তু এটাও তো ভাবতে হবে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।
আমি বেশি কিছুর উদাহরণ দিচ্ছি না। আমরা যে পানি পান করি তা যদি আল্লাহ বন্ধ করে দেন। এমন অনেক উদাহরণ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি যেখানে সামান্যটুকু পানির জন্য কত অঞ্চলের মানুষকে সংগ্রাম করতে হচ্ছে। এজন্য কি আমাদের আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত না? মানে আমি ঠিক বোঝাতে চাইছি তাঁর প্রত্যেকটা নিয়ামত নিয়ে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।66 قُلۡ اَرَءَیۡتُمۡ اِنۡ اَصۡبَحَ مَآؤُکُمۡ غَوۡرًا فَمَنۡ یَّاۡتِیۡکُمۡ بِمَآءٍ مَّعِیۡنٍ অর্থ- বল, ‘‘তোমরা ভেবে দেখেছ কি যদি তোমাদের পানি ভূগর্ভের তলদেশে চলে যায়, তাহলে তোমাদেরকে কে এনে দেবে প্রবাহমান পানি?’’ সূরা মূলক, ৬৭/৩০
قُلۡ اَرَءَیۡتُمۡ اِنۡ اَصۡبَحَ مَآؤُکُمۡ غَوۡرًا فَمَنۡ یَّاۡتِیۡکُمۡ بِمَآءٍ مَّعِیۡنٍ অর্থ- বল, ‘‘তোমরা ভেবে দেখেছ কি যদি তোমাদের পানি ভূগর্ভের তলদেশে চলে যায়, তাহলে তোমাদেরকে কে এনে দেবে প্রবাহমান পানি?’’ সূরা মূলক, ৬৭/৩০
সূরা আর-রহমানে আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা তো এমন বলেছেনই যে আর তোমরা আল্লাহর কোন অনুগ্রহকে অস্বীকার করবে? একইভাবে একবার নিজেকে প্রশ্ন করে দেখতো পর্দা করা কি আমাদের জন্য মঙ্গলজনক নয়? তাহলে কিভাবে আমরা বলবো যে আল্লাহ আমাদের মঙ্গল চান না? বস্তুত আমি তোকে বোঝাতে চাইছি আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে এবং সাহায্য প্রার্থনা করতে হবে। তিনি কাউকে নিরাশ করেন না। আমার যা পাচ্ছি তার জন্য আল্লাহর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে।”
কথাগুলো শুনতে শুনতে সামিহার মন কিছুটা নরম হয়ে যায়। হঠাৎ বলে ওঠে, “ঠিক বলেছিস রে তুই। চলতো, আমরা যোহরের সালাতটা আদায় করে নিই।”
সামিহার কথা শুনে রুমার মুখে হাসি ফুটে ওঠে। কেমন একটা মায়া যেন তাতে মিশে আছে। অন্যরকম এক মায়া।
ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা
অভ্যাস67এখানে মোট ৩ টি অণুগল্প যুক্ত করা হয়েছে।
এখানে মোট ৩ টি অণুগল্প যুক্ত করা হয়েছে।
মখদুম সাব্বির নিশাত68জগন্নাথপুর, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও
জগন্নাথপুর, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও
আমার পড়ার টেবিলের পাশের ময়লার ঝুড়িটা বিগত কয়েকমাস থেকে পড়ার টেবিলের বাম পাশে ছিলো। যখনই কোনো ময়লা, ছেড়া কাগজ ফেলতে হতো, বামদিকে ঝুঁকে সেই ঝুড়িতে ফেলে দিতাম। কিছুদিন থেকে আম্মু কোনো এক কারণে সেটাকে সরিয়ে ডান দিকে রেখেছে। কিন্তু অবচেতন ভাবে, যখনই কোনো ছেড়া কাগজ ফেলতে চাই, অটোমেটিক্যালি হাত চলে যাচ্ছে বাম দিকে ঝুড়িটির আগের জায়গায়। বেশ কয়েকবার নিজেই নিজেকে বলেছি যে, ময়লার ঝুড়িটি আমার বাম পাশে নয়, ডানপাশে। তারপরও ভুল করে বামদিকেই ফেলতে নেই আমি। এরই মাঝে হঠাৎ করে মনে হলো, কয়েকমাসের অভ্যাসের কারণে অবচেতন মনে যদি পুরনো দিকই ফেরত যাই, তাহলে দীর্ঘ সময় মহান আল্লাহর অবাধ্যতায় লিপ্ত থেকে, তার থেকে মুখ ফিরিয়ে রেখে, কীভাবে আমরা নিশ্চিত থাকি যে মৃত্যুর ঠিক আগেই তওবাহ করে শাহাদাত পড়ার পরম সৌভাগ্য আমাদের হবে?
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

