সাইয়্যিদিনা বিলাল
মহিষবাথান, রাজশাহী মসজিদের ঐ মিনার হতে ভাসে আযানের ধ্বনি নিদ্রা কাটিয়া আহবান তার অবাক চাহিয়া শুনি। রবের পানে যে ডাকিতেছে মোরে, কেমনে করি হেলা? তাঁর দেয়া এ জীবন যে আমার মাত্রই ছেলেখেলা। যে আযানের ধ্বনি বিজয় পারস্য, মিশর,

বিসমিল্লাহির রাহমানির রাহিম
মহিষবাথান, রাজশাহী
মসজিদের ঐ মিনার হতে ভাসে আযানের ধ্বনি
নিদ্রা কাটিয়া আহবান তার অবাক চাহিয়া শুনি।
রবের পানে যে ডাকিতেছে মোরে, কেমনে করি হেলা?
তাঁর দেয়া এ জীবন যে আমার মাত্রই ছেলেখেলা।
যে আযানের ধ্বনি বিজয় পারস্য, মিশর, সিরিয়া;
প্রত্যহ তার রেশ এসে যেন অন্তরে যায় মিলিয়া।
যে আযানের ধ্বনিতে সূচনা মুসলমানের দিন,
ওয়ারিশরূপে পেয়েছি সে সুর,
সাইয়্যিদুন মুয়াজ্জিন!
দাশরূপেই যে জনম তাঁহার, দাস হয়েই তার জীবন,
মৃত্যু তাহার ভৃত্যরূপেই, ভৃত্যবেশেই110আল্লাহ্র বান্দারূপে করি স্মরণ।
আল্লাহ্র বান্দারূপে
আঁধার তো তাহার চাহনি কেবল, শিরায় তো বহিত লাল,
কৃতদাস হয়েও ওস্তাদ তিনি, সাইয়্যিদিনা বিলাল।
ইসলামবোধে মুক্তি জেনে কলমা করেন রপ্ত,
দণ্ড তাঁর হলো যে কঠোর, কর্তা হলো ক্ষীপ্ত।
তপ্ত মরুর রূদ্ধ শ্বাসে এক রবেরেই স্মরি,
এক আল্লাহর যিকিরেই আজ শাহদাত যেন বরি।
রাসূল ﷺ এর কানে পৌঁছে যেদিন বিলালের আর্তনাদ,
হুকুম দিলেন বাঁচিবায় তারে, হইতে মারণফাঁদ।
উমাইয়ার কাছে উপনীত হলেন মহামতি আবু বকর(রা),
"চাও যত খুশি মূল্য আজি, কিনিব তোমার চাকর।"
মুক্ত হলেন বিলাল সেদিন দশেকের বদৌলতে,
উমাইয়া কহে, "দিতাম তোমারে যদিবা
এক দিনারেও চেতে।"
কিঞ্চিত হেসে মুখ ফিরিয়া কহিলেন মহামতি,
"দিতাম তোমাকে হাসিমুখে কিবা শতকও চাইতে যদি।
ফিরিয়া বিলাল মুক্ত হয়ে, কষ্ট গেলেন ভুলি,
চিত্তে তার শীতলতা পেল, জুটিল রাসূল ﷺ এর কোলাকোলি।
অশ্রু-সজল মলিন বদন জ্বলিয়া উঠিল সুখে,
তার চেয়ে বেশি খুশি কেহ নাই আজ ধরণীর বুকে।
একদিন রাসূল ﷺ সাহাবির মাঝে বসেছিলেন মজলিশে।
আবদুল্লাহ ইবনে যাইদ কহিলেন দৌড়ে ছুটে এসে,
"ফেরেশতা শিখিয়াছেন এ বাক্যখানা আসিয়া ইলহামে,"
সেই প্রথম ধ্বনিত আযান তারিখুল ইসলামে।
শুনিয়া নবি ত্বরিত হইয়া নিলেন বিলালের খোঁজ,
আজি হতে এই বাক্যখানি ধ্বনিত হইবে রোজ।
আদেশ পালনে চড়িলেন বিলাল নববীর ছাদে,
"আল্লাহু আকবার"- ধ্বনিতে মুখর মদিনা;
বিলালের আর্তনাদে।
শুনে স্তব্ধ মদিনাবাসী, আযানের মহাবশে
সমাবেত হলো কাজ ফেলে সব নববীর দ্বারে এসে।
কী জাদু ছিল বিলালের ডাকে? অমৃত সে সুর!
আযানের ধ্বনি ছড়িয়াছে আজি দিকে দিকে বহুদূর।
বিজয়ের দিন আসিয়াছে বহু অপেক্ষার অবশেষে,
বিতাড়িত আজ প্রবেশ করেছেন বিজয়ীর মহাবেশে।
যে মক্কার ছলনে নবি ﷺ করেছিলেন হিজরত,
সেই মক্কায় ফিরিয়াছেন তিনি পাইয়া ইজ্জত।
ধন্য আজি মক্কাবাসী, রাসূল ﷺ এর মাফির বন্যায়
নবিﷺর হুকুমে বিলাল চড়িলেন কা'বার উচ্চতায়।
এককালে যবে নিষিদ্ধ ছিল হারামে জামা'আ
আজ সেখানে আযানে মুখর মক্কা মুকাররমা।
এরপর আসিল একদিন,
সারা মদিনা ভেসে গেছে আজ অশ্রুজলের রোলে,
রবের ডাকে সাড়া দিয়ে প্রিয় নবী ﷺ গেছেন চলে।
বিলাল সেদিন আযান দিতে চড়েন নববীর ছাদে
রাসুলের নামে লুটিয়ে পড়েন শোকের আর্তনাদে।
বিয়োগব্যথার ক্রন্দন যার নাই কোনো উপশম
খাইলেন আর জীবনে আযান না দেয়ার কসম।
মায়ার বিরাগে ত্যাগ করিলেন মদিনার সীমানা,
হলো দামিশকের শহরতলিতে তার নতুন ঠিকানা।
ছয় মাস বাদে এক আধিরাতে দেখিলেন স্বপন,
নবীজি ﷺ স্বয়ং প্রকট হলেন স্বপনের অনুভবন।
কহিলেন হেসে, "বিলাল, তোমার কি মনে নাই?
মদিনাতে মোর রওজা দেখার সময়ও হয় নাই?"
প্রভাত লগনেই দ্রুত চরণে হলেন তিনি রওনা,
ডাকিতাছে তারে রাসূল ﷺ এর রোমন্থনের মদিনা।
বিলালের কাছে হাসান-হোসেন করিলেন আবদার,
আযান যেন দেন কসম ভাঙ্গিয়া আবারও একটি বার।
আবদার সাধ পূরণ করিতে চড়িলেন মিনারে,
স্তব্ধ মদিনা ফিরে গেল ফের রাসূলের হাহাকারে।
বাদল যেমতি জলের ভারে বর্ষে গগণতলে,
নয়নে তেমনি আবেগের ভার গড়ায় অশ্রুজলে।
শেষবার হলো ধ্বনিত আযান বিলালের ওষ্ঠাধরে,
কুদসের জয়ে সাহাবাগণ আর খলিফার করজোড়ে।
আযানের সুরে প্রতিধ্বনি বাইতুল মাকদিসে,
লুটিয়া পড়েন বিলাল আবারও রোমন্থনের বিষে।
জোয়ানকালের শ্যামদাড়ি আজ ধূসর হয়েছে হায়!
বৃদ্ধ নয়ন, কপোল, চিবুকে অশ্রু গড়ায়ে যায়।
মরণশয্যায় শুইয়া বিলাল কহিলেন সঙ্গিনীকে,
"ধন্য এ দিন, পুণ্য এ রাত, আনন্দ চারিদিকে।
কষ্ট কিসের, দুঃখ কীইবা? আজি জগতের আরাম,
কাল সাক্ষাত রাসূল ﷺ এর সাথে আর সাহাবায়ে কেরাম।111কেয়ামতের সাক্ষাৎ বোঝানো হয়েছে"
কেয়ামতের সাক্ষাৎ বোঝানো হয়েছে
গৌরব যার ছুয়েছে গগণ, রেখে পদতল জমিনে;
মৃত্যুতে তার স্মৃতিগুলো সব মুছবেই বা কেমনে?
বর্ণবাদে দোহাই দিয়া তুমি বিভেদ করো গো ভাই?
আফসোস তুমি আঁধারের মাঝে আলোকে চেনো নাই।
ছন্দখচিত সুগন্ধি
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

