তাকওয়ার আলাপন
পিকচার প্যাসেল, খুলনা 'প্রিয় হতে চাই মহান রবের, প্রিয়তম হতে চাই, মালিকের প্রিয় হবার উপায় তার কালামেই পাই। প্রিয় বান্দা তো তারাই কেবল মুত্তাকী যারা হয়, মুত্তাকী হলে তার প্রিয়তম হয়ে যাবো নিশ্চয়। [অতলান্তিক কাব্যাং

বিসমিল্লাহির রাহমানির রাহিম
পিকচার প্যাসেল, খুলনা
'প্রিয় হতে চাই মহান রবের,
প্রিয়তম হতে চাই,
মালিকের প্রিয় হবার উপায়
তার কালামেই পাই।
প্রিয় বান্দা তো তারাই কেবল
মুত্তাকী যারা হয়,
মুত্তাকী হলে তার প্রিয়তম
হয়ে যাবো নিশ্চয়। [অতলান্তিক কাব্যাংশ, জোবায়ের বিন বায়েজীদ]
আজকের শুরুটা একটু ভিন্নভাবে হোক। আচ্ছা আপনি কি কল্পনা করতে পারেন? কিংবা স্বপ্নের ডামাডোলে ভাসতে পারেন?? চলুন, একটু কল্পনার দেশে সফর করে আসি… ধরুন, আপনি কাউকে ভালোবাসেন। খুব, খুউব ভালোবাসেন! তার ভালোবাসায় আপনার হৃদয়ে অদ্ভুত এক প্রীতিময় দ্যোতনার সৃষ্টি হয়। ঠিক এমন পরিস্থিতিতে সেই প্রেমাষ্পদের প্রতি আপনার কী দাবি থাকতে পারে?ভালোবাসার জবাব পাওয়াটা নয় কি??
এবার কল্পনা থেকে বের হয়ে এসে নিজেকে একটা প্রশ্ন করুন তো, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? কিংবা কার ভালোবাসার জবাব পাওয়াটা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয়?? একজন মুসলিম হিসেবে আপনার এ তালিকার শীর্ষে মহামহিম প্রতিপালককেই রাখতে হবে। তাঁর ভালোবাসা আর সন্তুষ্টি অর্জন ছাড়া এ জীবনটাই মূল্যহীন!
কিন্তু কিভাবে তার ভালোবাসা অর্জন করা যায়? উত্তরটা একেবারে শুরুর কবিতায়ই আমরা পেয়ে গেছি। রবের ভালোবাসা পেতে হলে মুত্তাকী হতে হবে। হতে হবে তাকওয়াবান! তাকওয়া শব্দটা খুব অপরিচিত নয় আমাদের কাছে। তবুও চলুন একটু নতুনভাবে চেনার চেষ্টা করি। একটা গল্প শোনা যাক। সত্যিকারের গল্প!! একটু ছন্দে ছন্দে শুনি .…
একদা ওমর চলছেন পথে ,
উবাই ইবনে কা'বের সাথে।
হঠাৎ ওমর প্রশ্ন করেন,
তাকওয়ার রূপ আপনি জানেন?
উবাই ইবনে কা'ব তখন
উল্টো নিজেই প্রশ্ন করেন,
কাটা ঘেরা পথে হাঁটেন যখন,
তখন আপনি কিভাবে হাঁটেন?
ওমর বলেন হাঁটি সেই পথে,
কাপড় গুটিয়ে খুব সাবধানে,
উবাই বলেন হেসে সাথে সাথে,
এটাই তাকওয়া আমি করি মনে।
[কাব্যানুবাদ, জোবায়ের বিন বায়েজীদ,
মূলঃ তাফসীরে ইবনে কাসির খন্ড ২ পৃষ্ঠা ২১]
আমাদের জীবনটা উদ্দেশ্যহীন নয়। সুনির্দিষ্ট রোডম্যাপ ধরে চলতে থাকা এ জীবনের নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে। আমরা যত্রতত্র পথ চলতে পারিনা। আমাদের পথ চলতে হয় অতি সাবধানে অতি সন্তর্পণে। এ কথাটা বোধহয় উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেছেন, তাইনা?? গল্পটা আরেকটু দীর্ঘ হোক এবারের গল্পের কেন্দ্রীয় চরিত্রে ওমর ইবনুল খাত্তাব এর ছেলে আবদুল্লাহ ইবনে ওমর (রাঃ)। তিনিও তাকওয়ার সুন্দর এক সংজ্ঞায়ন করেছেন। চলুন, সেটাও শুনে আসি ছন্দে ছন্দে...
'তাকওয়া কখন হয়?
নিজেকে ভাববে অধম যখন অন্যের তুলনায়!'96কাব্যানুবাদ, জোবায়ের বিন বায়েজীদ মূলঃ তাফসীরে খাযেনে খন্ড ১ পৃষ্ঠা ৩৫
কাব্যানুবাদ, জোবায়ের বিন বায়েজীদ মূলঃ তাফসীরে খাযেনে খন্ড ১ পৃষ্ঠা ৩৫
তাকওয়ার সংজ্ঞায়ন টা আরেকটু দীর্ঘ করা যাক। জ্ঞানের দরজাখ্যাত আলী ইবনে আবি তালিব(রাঃ) এর কথামালার বাঙলায়নটুকু তুলে ধরছি এবার, ছন্দে ছন্দেই..
'তাকওয়ার মানে হল পাপ ছেড়ে দেওয়া,
সৎকাজে কভু নাহি প্রতারিত হওয়া।'97কাব্যানুবাদ, জোবায়ের বিন বায়েজীদ মূলঃ আলী ইবনে আবু তালিব, ইহইয়াউত তুরাছ আল আরাবী পৃষ্ঠা ২৬৮
কাব্যানুবাদ, জোবায়ের বিন বায়েজীদ মূলঃ আলী ইবনে আবু তালিব, ইহইয়াউত তুরাছ আল আরাবী পৃষ্ঠা ২৬৮
নিজের জীবনটা পরিপূর্ণভাবে রবের চরণে সমর্পণই হলো তাকওয়া। রবের সামনে দাঁড়ানোর ভয়ে, তার থেকে পাওয়া অসামান্য ভালোবাসার জবাবদিহিতার ভয়ে নিজেকে সকল হারাম থেকে গুটিয়ে রাখার নামই হলো তাকওয়া। শুরুর কবিতায় তাকওয়ার প্রয়োজনীয়তা জেনেছি। তারপর তাকওয়ার স্বরূপও জানা হলো। আচ্ছা, এখন কি নিজেকে তাকওয়াবানদের তালিকায় দেখার স্বপ্ন দেখতে ইচ্ছে হচ্ছে?
আপনার আমার জন্য সুসংবাদ। খুব বেশি কঠিন নয় মুত্তাকী হওয়া। মুত্তাকীদের তালিকায় নাম লেখানো মোটেই কঠিন নয়। চলুন, উপায়গুলো জেনে আসি,
১, কোনো কিছু পেতে হলে প্রথমেই রবের কাছে চাইতে হয়। আপনি-আমি তাকওয়াবান হতে চাইব, আর রবের কাছে চাইবো না সেটা কি করে হয়! তাই তাকওয়াবান হওয়ার প্রথম কাজ হলো দোয়া করা করা। কিভাবে করবেন সেটা নিয়ে চিন্তার কারণ নেই। রাসূল ﷺ আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। তিনি দোয়া করতেন এভাবে, "হে আল্লাহ, আমাকে তাকওয়া দান করুন, আমাকে পবিত্র করুন। আপনিই শ্রেষ্ঠ পবিত্রকারী।"98মুসলিম-২৭২২
মুসলিম-২৭২২
০২. তাকওয়ার ব্যাপারটা বলতে গেলেই রবের প্রতি ভয়ের চিন্তাটা মাথায় আনতে হবে। কী করছি , কিভাবে দিন কাটছে , সব কিছুই ভাবতে হবে। আশা করি এতক্ষণে বুঝে গেছেন। মুত্তাকীদের তালিকায় পৌঁছানোর অন্যতম একটি কাজ হচ্ছে আত্মসমালোচনা করা। একজন সালাফের কথা শুনবেন? হারেস ইবনু আসাদ (র.) বলেন- " তাকওয়ার মূল হচ্ছে আত্নসমালোচনা।"99হিলয়াতুল আওলিতা, ১০/৭৬
হিলয়াতুল আওলিতা, ১০/৭৬
০৩. তাকওয়াবানদের লিস্টে পৌঁছতে হলে ইলমের বিকল্প নেই। সুতরাং মুত্তাকী হতে হলে অন্যতম একটা কর্তব্য হলো যথাসম্ভব দ্বীনি ইলম অর্জন করা। মহান আল্লাহ বলেন- "নিশ্চয়ই আল্লাহর বান্দাগনের মধ্যে বিদ্বানগণই আল্লাহকে ভয় করে।" (সূরা ফাতির, ৩৫/২৮)
আবুল হাসান নুরুদ্দিন আস সিন্দি (র.) বলেন- "ইলম বা জ্ঞানের ফলাফল হলো তাকওয়া।"100হাশিয়া সিন্দি, ৮/৩৬
হাশিয়া সিন্দি, ৮/৩৬
০৪. কোন জিনিসটিকে হাদিসে মুমিনের ঢাল বলা হয়েছে জানেন? হ্যাঁ, ঠিক ধরেছেন! সিয়ামকে! সিয়াম পালনের মাধ্যমে অনেক পাপাচার থেকে বেঁচে থাকা যায়। তাই মুত্তাকী হওয়ার আরেকটি কর্তব্য হলো মাঝে মাঝে সিয়াম পালন করা। তাহের ইবনে আশুর (র.) বলেন, "সিয়াম হলো তাকওয়ার মূলগুলির মধ্যে আদি মূল।"101আত-তাহরীর ওয়াত তানবীর-পৃষ্ঠাঃ ৩৩৬
আত-তাহরীর ওয়াত তানবীর-পৃষ্ঠাঃ ৩৩৬
০৫. মুত্তাকী হতে চাইলে হালাল রিজিক ভক্ষণ করাটাও নিজের উপর আবশ্যক করে নিতে হবে। হালাল ভক্ষণ না করলে ইবাদাত কবুল হয়না102মিশকাত-২৬৪০ এবং হারামে পুষ্ট শরীর জান্নাতে যাবে না।103মিশকাত-২৭৮৭ মানাবী (র.) বলেন, "হালাল উপার্জন অন্বেষণ করা পরহেযগারীতা ও ধার্মিকতার মূল এবং তাকওয়ার ভিত্তি।"104ফায়জুল কাদীরঃ ৬/৯১
মিশকাত-২৬৪০
মিশকাত-২৭৮৭
ফায়জুল কাদীরঃ ৬/৯১
০৬. আচ্ছা, কল্পনা করুন, আপনি একজন মুত্তাকী। আপনি আপনার রবকে ভয় করেন তার সামনে দাঁড়াতে ভয় পান। তার জবাবদিহিতার ভয় পান। তখন আপনি কি করবেন? অবশ্যই তার অবাধ্যতা থেকে বেরিয়ে আসবেন! তাই মুত্তাকী হওয়ার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধাপ হলো সকল গুনাহ ছেড়ে দেওয়া। এমনকি গোপন গুনাহ পর্যন্ত। ছোট হোক বড় হোক সব এবং গুনাহের জন্য লজ্জিত হওয়া।
০৭. শয়তান আমাদের প্রকাশ্য শত্রু সুতরাং তাকওয়ার মত সাফল্য অর্জনে তার বাধা অতিক্রম করতেই হবে এজন্য প্রয়োজন শয়তানের কুমন্ত্রণা জানা এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা।
এমন অল্প কিছু সহজ কাজ করতে করতে একসময় তাকওয়াবানদের তালিকায় হয়তো আপনার নাম চলে আসবে ইন শা আল্লাহ। আচ্ছা, একজন তাকওয়াবানকে চেনার উপায় কী? কী-বা তার নিদর্শন? চলুন দেখে আসি। মোটাদাগে মাত্র অল্প কয়েকটি গুণের কথা উল্লেখ করছি.… মুত্তাকী ব্যক্তিরা দৃঢ় বিশ্বাসী হয়। প্রভুতে তাদের বিশ্বাস একেবারে অনড় থাকে। তারা রবের নিদর্শনাবলীকেও প্রচন্ড সম্মান করে। সাধারণ মানুষের মতো হেসে উড়িয়ে দেয় না। প্রভুর নিদর্শনকে নিয়ে ভাবতে পারে। নিজেদের রাগকে সংবরণ করতে পারে। তারা হয় ক্ষমাশীল। প্রচন্ড দয়াশীল। যেই মহামহিম প্রতিপালককে ভয় পেয়ে একজন মানুষ মুত্তাকি হয় সে কী করে ক্ষমাশীল না হয়ে পারে! রবের ভয়ে একজন মুত্তাকি সব ধরনের কবিরা ও সগীরাহ গুনাহ থেকে বেঁচে থাকে। হয় সত্যবাদী। নামাজের প্রতি যত্নশীল। আর আর প্রিয় রাসূলের একান্ত অনুগামী। সারকথা যাবতীয় ভাল গুণের সমাহারে পরিপূর্ণ থাকে একজন মুত্তাকির জীবন। যাপিত জীবন হয় পুরোপুরি সাজানো আনুগত্য দিয়ে। আল্লাহর আনুগত্য!
প্রিয় পাঠক, তাকওয়ার স্বরূপ চিনলাম। প্রয়োজনীয়তাও জানা হলো। পাবার উপায়ও জেনেছি। জেনেছি তাকওয়াবানদের নিদর্শনগুলোও। এখন শুধু বাস্তবায়নটাই বাকি। মহান রবের সামনে দাঁড়ানোর ভয়ে হোক কিংবা তার ভালবাসার জবাবদিহিতার জন্যেই হোক, তাকওয়াবান না হয়ে আবার আমাদের কি আর কোন উপায় আছে?? কী মনে হয় আপনার??
কবিতা দিয়ে শুরু করেছিলাম একটা কবিতা দিয়েই শেষ টানি…
'কেউ না দেখলে দেখতে পারেন ঠিকই আমার রব,
তাহলে কিভাবে অবাধ্যতায় উঠি বলো আমি মেতে?
পাপাচারে ডুবে থাকার পরেও নেয়ামত পাই সব,
বঞ্চিত আমি হই না কখনো তার নেয়ামতের হতে।'105অতলান্তিক কাব্যাংশ, জোবায়ের বিন বায়েজীদ
অতলান্তিক কাব্যাংশ, জোবায়ের বিন বায়েজীদ
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

